| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়াজবি
বিষন্নতায় আমি একা। নিঃসঙ্গ জগতের একা যাত্রী। শূন্যে মিলিয়ে যাব অর্থহীন জীবনকে পিছনে ফেলে।
১৯৫৭ সালের পূর্বে পুরানো ঢাকায় লক্ষ্মী বাজার এলাকায় অবস্থিত বাহাদুর শাহ পার্কটি ‘ভিক্টোরিয়া পার্ক’ নামে পরিচিত ছিল। বাহাদুর শাহ পার্কের প্রাক ইতিহাস থেকে জানা যায় যে, ইতিপূর্বে এটি ছিল আর্মেনীয় সম্প্রদায়ের একটি ক্লাবঘর, যা আল্টাঘর নামে খ্যাত ছিল। ঊনিশ শতকের গোড়ার দিকে ইংরেজরা এটি আর্মেনীয়দের নিকট থেকে কিনে নিয়ে পার্কের রূপ দেয়। সে সময়ে পার্কের দড়্গিণে ইংরেজরা আর একটি ক্লাবঘর তৈরি করে যা ঢাকার নওয়াব খাজা আঃ গনি ও খাজা আহসান উলস্নাহ-এর পৃষ্ঠপোষকতায় চলতো। এখানে ইংরেজরা বিলিয়ার্ড র্যাকেট, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি খেলতেন। অনেক সময় সেখানে পার্টি ফ্যাংশনও হতো। পরবর্তীকালে রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় এবং প্রাসঙ্গিক অন্যান্য কারণে ইংরেজগণ ঐ ক্লাবঘরটি স্থানানত্মরিত করে ঢাকার শাহবাগ এলাকায় নিয়ে আসেন যা বর্তমানে ‘ঢাকা ক্লাব’ নামে পরিচিত।
সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা নিহত ইংরেজ সৈন্যদের স্মরণে আল্টাঘর আঙ্গিনায় একটি স্মৃতিসত্মম্ভ তৈরি করেছিল। ১৮৫৭ সালের পূর্বে ভারতের শাসনভার ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে ছিল। কিন্তু ভবিষ্যৎ পরিস্থিতি অনুধাবন করতে পেরে ইস্ট ইন্ডিয়া ভারতবর্ষের শাসনভার সরাসরি মহারাণী ভিক্টোরিয়ার হাতে তুলে দেয়। এ সংক্রানত্ম মহারাণীর একটি ঘোষণাপত্র ১৮৫৭ সালের নভেম্বর মাসে বাদুঘর শাহ পার্ক সংলগ্ন ময়দানে বহুসংখ্যক দেশী-বিদেশী লোকের সমাবেশে ঢাকার তৎকালীন কমিশনার সাহেব পাঠ করে শোনান। তারপর থেকে এ পার্কের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক।
ভিক্টোরিয়া পার্কের সাথে ঢাকার নওয়াব পরিবারের একটি বেদনাদায়ক স্মৃতি জড়িয়ে আছে। ঢাকার নওয়াব বাহাদুর খাজা আহসান উলস্নাহর জৈষ্ঠ্য পুত্র খাজা হাফিজুলস্নাহ ১৮৮৪ সালে মাত্র ১৬ বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন। পুত্রশোকে খাজা আহসান উলস্নাহ রোগাক্রানত্ম হয়ে শয্যাশায়ী হন। তৎকালীন সময়ে ঢাকাস্থ ইংরেজদের বিনোদনের বেশিরভাগ ব্যয়ভার বহন করতেন ঢাকার নওয়াবগণ। কিন্তু কিশোর হাফিজুলস্নাহর মৃত্যুর পর নওয়াব পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাতে ইংরেজরা সব ধরনের বিনোদনের ড়্গেত্রে বড় ধাক্কা খেল। এ পরিস্থিতির উত্তোরণে নওয়াব সাহেবদের মন জয় এবং খাজা হাফিজুলস্নাহর স্মৃতি ধরে রাখার জন্য ইংরেজগণ খাজা হাফিজুলস্নাহর স্মৃতিসত্মম্ভ তৈরির উদ্যোগ নেয়। তা বাসত্মবায়নের জন্য ভিক্টোরিয়া পার্কটি বেছে নেয়। ১৮৮৫ সালের ১৭ ফেব্রম্নয়ারি পূর্ববঙ্গের ছোট লাট সাহেব ঐ স্মৃতিসত্মম্ভটি উদ্বোধন করেন।
©somewhere in net ltd.