নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি।

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"পুরুষ প্রেমিক ভালোবাসে \'তুমি\'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে \'আমি\'র জন্য।"

০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই ধরনের মানুষ দেখি। একদল ভালোবাসার কথা এত সুন্দর করে বলে যে শুনলেই বুক কেঁপে ওঠে। আরেক দল মুখে তেমন কিছুই বলতে পারে না, অথচ বিপদের দিনে ঠিক পাশে এসে দাঁড়ায়, হাতটা শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। এই দুই মানুষের ভেতরের ফারাক অনেক।

একজন পুরুষ প্রেমিক যে দায়িত্ব বোঝে, কথা দিয়ে রাখার চেষ্টা করে, বাস্তবতাকে অস্বীকার করে না। ভালোবাসা তার জীবনের একটা ছোট অংশ নয়। সে হয়তো রোজ রোজ কবিতা শোনাবে না, মাঝরাতে জানালার নিচে এসে গান গাইবে না। কিন্তু যখন আপনার জীবনে সত্যিকারের ঝড় আসবে, তখন সেই বুক পেতে দাঁড়াবে। আপনার সম্মান, নিরাপত্তা, ভবিষ্যৎ, সব কিছু নিয়েই সে সিরিয়াসলি ভাবে। তার কাছে

"ভালোবাসা মানে শুধু জ্যোৎস্না রাতে হাত ধরে হাঁটা নয়, বরং অমাবস্যার অন্ধকারেও হাতটা শক্ত করে আগলে রাখা না"

উল্টো দিকেই দাঁড়িয়ে আছে প্রেমিক পুরুষে। এদের পরিচয়ের শুরুতেই বসে "প্রেমিক" শব্দটা। কথায় কথায় ওরা চাঁদ এনে আপনার জমিনে, সিনেমার চেয়েও শক্তিশালী তাদের আবেগ। খুব সহজেই এরা মন জয় করে ফেলে। কিন্তু এই ভালোবাসা অনেকটা মঞ্চনাটকের মতো। যতক্ষণ আলো জ্বলছে, দর্শক হাততালি দিচ্ছে, ততক্ষণই অভিনয় জমজমাট।

যখন জীবনের কঠিন দিকগুলো সামনে আসে দায়িত্ব তখনই এদের সেই চেনা রূপটা কোথায় যেন হারিয়ে যায়। রোমান্সের জায়গায় তখন উঁকি দেয় দায়িত্ব এড়ানোর ছোট ছোট অজুহাত। এদের ভালোবাসা মূলত মোহের ওপর দাঁড়িয়ে থাকে, নতুন কোনো আকর্ষণ সামনে এলে সেটা যেকোনো দিন ঘুরে যেতে পারে। এরা ভালোবাসতে জানে, কিন্তু ভালোবেসে আগলে রাখতে জানে না।

দিনশেষে একটা সম্পর্ক টিকে থাকে মানুষটার ভেতরের গঠনের ওপর, মুখের কথার ফুলঝুরিতে নয়। জীবনে একজন চটকদার প্রেমিকের চেয়ে অনেক বেশি দরকার একজন সৎ, দায়িত্বশীল, বাস্তববাদী মানুষ। যে নিজের জীবনের লক্ষ্য জানে, সম্পর্কের মর্যাদা দিতে জানে, তার ভালোবাসাই আসলে সময়ের পরীক্ষায় টিকে যায়।

বসন্তের কোকিলের মতো শুধু ভালো সময়ে পাশে থাকা প্রেমিক পুরুষ জীবনে অনেক পাবেন। কিন্তু জীবনের প্রতিটা ঋতুতে ছায়ার মতো পাশে থেকে যাওয়া পুরুষ প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার। আর যদি একবার পেয়েই যান, ভুল করেও হাত ছাড়বেন না। কারণ এই মানুষগুলো বারবার আসে না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১০:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: হুম পড়লাম

০৩ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩৮

ডি এইচ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই ❤️

২| ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১১:০৯

জ্যাক স্মিথ বলেছেন: হুমমমম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.