নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভূলু'স রেসিপি

আমার রেসিপির সংগ্রহ আপনাদের জন্য

ভূলু

ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে।আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন! অবশ্য যেকোন নারীই এই দোষে দোষী হবে...। আমি রাঁধি আমার মত করে, রান্নার জন্য নাকি হাত লাগে, আমি বলি অন্তর লাগে।
রান্না'তো করি অনেক দিন ধরে, নিজের পরিবার, আপনজনেদের জন্য। ছেলেমেয়েদের আগ্রহে তা কাগজে টুকে রাখার চেষ্টা করছি এখন, ওরাই করে কাজটি। ওরাই আপনাদের সবার জন্য তা এইখানে প্রকাশ করতে বলল, তাতে নাকি সারা পৃথিবী থেকে সবাই দেখতে পাবে। এইসব রেসিপি'তে কেউ যদি রান্না করে একটু মজা পায় তাতেই আমি খুশী হব। ভাল লাগলে, খারাপ লাগলে জানাবেন, খুশী হব
http://www.vulusrecipe.com

ভূলু › বিস্তারিত পোস্টঃ

মোরগ পোলাও - আমার মত করে

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:২০





মোরগ পোলাও এর এই রেসিপিটি আমার মত করেই। বলছি কেন? আমার ছেলে দেশের একজন বিখ্যাত লেখকের স্মৃতিচারণ মূলক বইতে পড়েছে ঢাকায় এখন যে মোরগ পোলাও হয় বিভিন্ন রেষ্টুরেন্টে তাতে মোরগ পোলাও এর সেই পুরনো স্বাধ নেই। পুরান ঢাকার রেষ্টুরেন্ট গুলোতেও এখন মোরগ পোলাও অনেক কমার্শিয়াল। মোরগ পোলাও করতে যে বিশেষ রকম মশলার মিশ্রণ তৈরী করতে হয় তাই এখন আর কেউ করতে চায় না। ঢাকার সেই মোরগ পোলাও আমি খাইনি। যাই হোক সে জন্যেই বলছি এই রেসিপিটি আমার মত করেই, একে ঠিক মোরগ-পোলাও বলা ঠিক হবে না। চিকেন-খিচুড়ি বললেই ভাল হবে। তবে ভাল লাগবে আশাকরি।



উপকরণঃ



পোলাওর চাল - আধা কেজি

মোরগের মাংস - দেড় কেজি

মুশারীর ডাল - আধা কাপ

পেয়াঁজ কুচি - ১ কাপ

পেয়াঁজ বাটা - ২ টেবিল চামচ

আদা বাটা - ২ চা চামচ

রসুন বাটা - ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া/বাটা - ১ চা চামচ

তেজপাতা - ২ টা

টক দই - ২ টেবিল চামচ

আলু বোখারা - ২ টা

[দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী] একত্রে বাটা - ১ চা চামচ

লবণ - পরিমাণমতো

ঘি - ২ টেবিল চামচ

সয়াবিন তেল - আধা কাপ

চিনি - ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া - আধা চা চামচ

কাঁচামরিচ - ২/৩ টা

পেয়াঁজ বেরেস্তা - ১ কাপ

জিরা বাটা - ১ চা চামচ

হলুদ গুঁড়া - চা চামচের ৩ ভাগের ১ ভাগ

মরিচ - আধা চা চামচ

ধনে গুঁড়া - ১ চা চামচ

পানি - ৪ কাপ



প্রস্তুতপ্রণালীঃ



মোরগের চামড়া ছাড়িয়ে হাঁড় সহ ১২ টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পানি ঝরে গেলে এতে পেয়াঁজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিনি, দারুচিনি-এলাচ-লবঙ্গ-জায়ফল-জয়ত্রী একত্রে বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আলু বোখারা, টক দই দিয়ে ভাল করে মেখে ১ ঘন্টা রাখতে হবে।



পোলাওর চাল এবং মশুরডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। চাল আর মশুরডাল একত্রে মিশিয়ে ফেলুন।



ঘি তেল একসঙ্গে চুলায় দিয়ে একটু গরম হলে তাতে পেয়াঁজ কুচি দিয়ে নাড়ুন, বাদামী হয়ে পেয়াঁজ ভেরেস্তা হবে। পেয়াঁজের ভেরেস্তা টুকু আলাদা তুলে রাখুন। ঐ তেলে গরম মসলা ও তেজপাতার ফোড়ন দিয়ে মাখানো মাংস দিয়ে কষাতে হবে।



মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে মাংসের টুকরা তুলে রাখতে হবে। ঐ হাড়িতেই পোলাওর চাল আর মশুরডাল দিয়ে ভালো করে কষাতে হবে, তারপর তাতে ৪ কাপ পানি, লবণ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। চাল ফুটে উঠলে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাঝারী আঁচে ঢেকে রাখুন। পোলাওর পানি শুকিয়ে এলে কিছুটা পোলাও উঠিয়ে রান্না করা মোরগের মাংসের টুকরাগুলো পাতিলের বাকী পোলাওর মধ্যে দিয়ে তার সাথে কাঁচামরিচ সহ বাকী পোলাও দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রাখুন। ১০ মিনিট পর হালকাভাবে নেড়ে দিয়ে আবার দমে রাখুন। আরো ৫ মিনিট পর নামিয়ে ফেলুন। পরিবেশনের সময় ভেরেস্তা পোলাওর উপরে ছড়িয়ে সালাদ এবং আচার সহ পরিবেশন করুন ।



৩০/০৯/০৯, চট্টগ্রাম ।

মন্তব্য ৩১ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫

কালপুরুষ বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। আশা করি ভাল আছেন। সুন্দর একটা রেসিপির জন্য ধন্যবাদ। বাসায় ট্রাই করবো।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

ভূলু বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক দিন নানা কারনে রেসিপি দিতে পারিনি। এখন নিয়মিত চেষ্টা করব। ভাল থাকবেন।

২| ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮

কায়েস মাহমুদ বলেছেন:

ভুলু ভাই/বোন অনেক দিন কয়েকটা রেসিফি দিলেন দেখলাম, চালায়া যান আমাগো মতন ব্যাচেলারগো লাইগা।

ধন্যবাদ দিতে ভুললাম না।

৩| ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯

ভূলু বলেছেন: কেমন আছেন সবাই? অনেক গুলো রেসিপি লেখা হয়ে গেছে, সাথে ছবিও। কিন্তু ছেলে-মেয়েদের এ পরীক্ষা- সে পরীক্ষা লেগেই আছে। ছেলেটাই ব্লগে সব গুছিয়ে দেয়, ও পড়া-লেখা নিয়ে খুব ব্যস্ত ছিল। এবার এক এক করে রেসিপি গুলো ব্লগে দিয়ে দেব। ধন্যবাদ ভাই।

৪| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৫

ব্লগ ৪১৬ বলেছেন: সব্জির কিছু আইটেম দেন।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

ভূলু বলেছেন: সবজির কিছু আইটেম এর রেসিপি তুলে রেখেছি, দেব। পুরোনো পোস্ট গুলোতে কিছু সবজি রেসিপি আছে, দেখতে পারেন।

৫| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫

সুরঞ্জনা বলেছেন: মোরগ পোলাও তে মশুরির ডাল?
বাহ! বেশ নতুনত্ত মনে হচ্ছে।
করে দেখতে হবে।

+++

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪

ভূলু বলেছেন: ঠিকই ধরেছেন, মোরগ পোলাওতে মশুরের ডাল হয়না। আমি দিয়ে দেখলাম, ভালই হয়েছে। আর এটা করেছি আমার ছেলে-মেয়েরা এরকম করে পছন্দ করে। রেসিপিটি রান্না করলে কেমন লাগল জানাবেন।

৬| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৫

গুপী গায়েন বলেছেন: সবই বুঝলাম, কিন্তু মশুরির ডালের শেষমেষ কি পরিণতি হল তা তো জানালেন না? :( আই মীন, ওটা রেসিপির কোথায় ব্যাবহৃত হল বুঝলাম না।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

ভূলু বলেছেন: দুঃখিত ভাই, মশুরের ডাল ধোয়ার পর চালের সাথে মিশিয়ে রেখে দিন, পরে যখন মাংস সিদ্ধ হলে চাল দেবেন তখন মশুরডালও দিয়ে দেয়া হচ্ছে। রেসিপিতে ভুলটা ঠিক করে দেয়া হয়েছে।

৭| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩১

দীপান্বিতা বলেছেন: বিজয়ায় দুর্দান্ত রেসিপি উপহার দিলেন তো!...অনেক অনেক অনেক ধন্যবাদ :)... শুভ বিজয়া প্রণাম নেবেন।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮

ভূলু বলেছেন: দীপান্বিতা অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা।

৮| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭

রানাকবির বলেছেন: প্রিয়তে রাখলাম। বউকে দেখাব। রান্না হবে, মজা করে খাব আর আপনার কথা মনে হবে!!!!!!!

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

ভূলু বলেছেন: ভাই কেমন হয়েছে জানাবেন কিন্তু।

৯| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৮

বাবুনি সুপ্তি বলেছেন: আপু রেজালার রেসিপি চাই। অনেক ভাল লাগল আপনাকে ব্লগে পেয়ে। ভাল থাকবেন।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০

ভূলু বলেছেন: ধন্যবাদ সুপ্তি। রেজালার রেসিপি হয়ে যাবে, আমি আগে রেসিপিটা করব, এর ছবি তুলব তারপর ব্লগে দেব। সবগুলো রেসিপিই আমি তাই করি। তাই ভাই একটু সময় দিতে হবে যে।

১০| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১:০০

শূন্য আরণ্যক বলেছেন: পর্যবেক্ষনে

ধন্যবাদ ।

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১

ভূলু বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৫

কঁাকন বলেছেন: মুশারীর ডাল - আধা কাপ ??? কখন কোথায় ইউজ করলেন ?? নাকি টাইপিং মিসটেক

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১

ভূলু বলেছেন: এই ভুলের জন্য দুঃখিত ভাই। রেসিপিতে ভুলটা ঠিক করে দেয়া হয়েছে।

মশুরের ডাল ধোয়ার পর চালের সাথে মিশিয়ে রেখে দিন, পরে যখন মাংস সিদ্ধ হলে চাল দেবেন তখন মশুরডালও দিয়ে দেয়া হচ্ছে।

১২| ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৪

একলব্যের পুনর্জন্ম বলেছেন: খাব :(

০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২

ভূলু বলেছেন: খেয়ে জানাবেন কিন্তু।

১৩| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১

দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম। দারুন।

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৭

ভূলু বলেছেন: ধন্যবাদ দূরন্ত প্রিয়তে রাখার জন্য।

১৪| ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:২৬

নক্ষত্রের কান্না বলেছেন: আচ্ছা আপনি কি সেই বিখ্যাত ইকবাল হোসেন ভুলু ?

১৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯

ভূলু বলেছেন: না ভাই, আমি ভূলু, আপনাদের রেসিপি ব্লগার। আর আমি বিখ্যাত নই।

১৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:২২

নুশেরা বলেছেন: আরেকটা দারুণ রেসিপি। পানির পরিমাণটা পর্যন্ত বলে দেওয়া। চমৎকার!

আপা, মোরগ পোলাও আর চিকেন বিরিয়ানী কি একই? মোরগ পোলাওতে কেউ কেউ চিকেন স্টক দেন পানির সাথে বা পানির বদলে, এর বিশেষত্ব কি? আমার ধারণা স্টক দিলে পোলাও একটু আঠা-আঠা হবার কথা।

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৭

ভূলু বলেছেন: নুশেরা, মোরগ পোলাও আর বিরিয়ানী একই না। এর রেসিপি-উপকরণে পার্থক্য রয়েছে আবার স্বাদেও ভিন্নতা রয়েছে। মূলতঃ মোরগ পোলাওতে মুরগীর মাংসের টুকরাগুলো অনেক বড় হয় আর চিকেন বিরিয়ানীতে ছোট-ছোট টুকরা করে দিতে হয়। রান্নার প্রসেসও আলাদা। মোরগ পোলাওতে চিকেন স্টক দেয়া যেতে পারে, আমার মনে হয় চিকেন স্টক দিলে মোরগ পোলাওতে চিকেনের স্বাদটা সারা পোলাও জুড়ে ছড়িয়ে দেয়া যাবে - চিকেন স্টক দেয়ার এটাই বড় কারণ হওয়া উচিত।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৫

জানতে চাই ও জানাতে চাই বলেছেন: + + + + + + + + +

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৫

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: করতে হবে তো! :)

১৯| ১৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০২

ভূলু বলেছেন: সবাইকে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ভাল খাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.