নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হায় হায় !

ক্রো ওরফে কাউয়া

তারেক সিদ্দিকী

কাক থাকতে কাকের মর্যাদা নেই। কাকে দয়া করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।

তারেক সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

একটি শীতাতপ নিয়ন্ত্রিত সেলুনে এক অভাগার একদিন।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:০৬

আগামি কাল কোরবানীর ঈদ।মাস খানেক ধরে চুল দাড়ি কাটা হয় না।বাসায় আসার পর আব্বা হুজুর তো আল্টিমেটাম দিয়েই দিলেন,"নালায়েক, আজকে রাতে বাসায় আইসা যদি তোর মাথায় কাউয়ার বাসা দেখি তাইল,ঈদে গরুর বদলে তোরে কোরবানী দিমু।"বোঝেন অবস্থা! এই যখন আমার পারিবারিক অবস্থা, তখন সেলিম মারেচন্টের কুরবা হুয়া গানটা গাইতে গাইতে গেলাম একখান শীতাতপ নিয়ন্ত্রিত সেলুনে। সেলুনের নামটাও বড্ড এলিট। এলিট হেয়ার স্টাইল।মেরিন অফিসার আমি।জাহাজে চাকরি করে কিছু টাকা পয়সা জমাইছি।এখন কি আর জাম গাছের নিচে বসে চুল কাটানো যায়? যাই হোক পকেটে ছিল ৬০০ টাকা।ঢুকে গেলাম সেলুনে।আমতা আমতা করে বললাম ,চুল কাটাতে চাই।মুচকি একটা হাসি নরসুন্দর ভাইজান বললন, আসেন ভাই বসেন।আমি তো আতিথেয়তায় মুগ্ধ।আমার চুল কাটাতে কাটাতে বড় সুন্দর হাসি দিয়া নর সুন্দর ভাই বললেন ,ভাইজানের চুল গুলান তো সুন্দর,খালি মাথায় একটু খুশকি।আমি তো ভরা মজলিশে ইরাম কথা শুইন্যা লজ্জা পাইয়া গেলাম।উনি বল্লেন,ভাই শ্যাম্পু করে দেই? আমি বললাম করেন।উনি শ্যাম্পু করলেন তিন টাকা দামের সানসিল্ক দিয়া।উনি বললেন ,ভাইজান চুল গুলা সিল্কি করবেন? আমি কিছু কইবার আগে উনি বল্লেন,ভাইজানের চেহারা টা জোস!চুলগুলা সিল্কী হইলে তো পেছনে

লাইন লাইগা যাইবো। আমি লজ্জা পেয়ে বল্লাম,করে ফেলেন সিল্কী।কি আছে জীবনে।নরসুন্দর ভাইজান আমার মাথায় কি কি জানি লাগাইলো।লাগাইয়া আমারে শেভ করাইলো।তারপর আমার মাথা অতীব যত্নের সাথে ধোয়াইয়া দিলেন।তারপর আমারে বল্লেন,ভাই জান মুখে তো অনেক ব্ল্যাক হেড।ফেসিয়াল করান।আমি আবার তেল খেয়ে তৈলাক্ত হয়ে বল্লাম,করেন।

উনি একেকবার একেকটা জিনিশ আনতে বাইরে যান ,আর আমি ঊকি মেরে কোন সার্ভিসের কত খরচ তা পরার চেষ্টা করি।উল্টা আয়নাতে সব কিছুই রহস্যময় মনে হয় আমার।মুখে নানাবিধ ক্রীম লাগাইলেন উনি।কতক্ষন আমার মুখের সামনে জলীয় বাষ্প ছারলেন।আমি বুঝতে পারলাম না কিছুই।আমার মাথায় খালি কোরবানরি গরুখানার কথা মনে হইতাসিলো।তিন প্রকার ক্রীম লাগানোর পর উনি ক্ষ্যান্ত দিলেন।অতঃপর গোল্ড ফেসিয়াল করানোর পর,বলদ মাকা একখান লূক নিয়া বিল দিতে গেলাম।আবারো নরসুন্দর ভাই বড় সুন্দর হাসি দিয়া বলিলেন ৬৫০ টাকা।



আমার অবস্থা বুঝেন ?আমি হিসাব চাইলাম এত টাকা কেমনে হইলো? উনি কইলেন চুল কাটানোর টাকা আর শেভ করানোর টাকা এখনো ধরি নাই।সব মিলাইয়া ৭৫০ টাকা।



তৎক্ষণাৎ ফোন করলাম আমার জানের দোস্ত, লেঃ ইব্রাহীম কে।দোস্ত আইসা আমাকে উদ্ধার করলো।আর আমার কাহিনি শুনে হাসতে লাগলো।

আমাকে দেখে সবাই বলছিল,কিরে দোস্ত এমন বলদা লুক কেমনে হইলো তোর?

আমি জবাব না দিয়া কুরবা হুয়া গানটা গাইতে গাইতে বাসায় ফিরে আসলাম।



মোরাল অব দ্য স্টোরীঃ

সেলুনে গিয়া সাবধান।যেই কামে যাইবেন সেই কাম ই খালি করাইবেন।নরসুন্দরের সুন্দর কথায় ভুলিলে,আমার মত কুরবা হুয়া গাইতে হইব।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১২

শায়মা বলেছেন: আমাকে দেখে সবাই বলছিল,কিরে দোস্ত এমন বলদা লুক কেমনে হইলো তোর?

হা হা হা ভাইয়া!!!:P


ঈদের শুভেচ্ছা!!!

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:১৪

তারেক সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপু।
আপনাকেও ঈদের শুভেচ্ছা।কাল কিভাবে বের হব এই নিয়ে চিন্তায় আছি। আফটার অল "বলদা লুক"
;)

২| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৪

আশকারি রহমান বলেছেন: আমি একবার খালি জেল লাগায় ফতির হয়ে গেছিলাম

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:১৫

তারেক সিদ্দিকী বলেছেন: মোরাল অব দ্য স্টোরীঃ
সেলুনে গিয়া সাবধান।যেই কামে যাইবেন সেই কাম ই খালি করাইবেন।নরসুন্দরের সুন্দর কথায় ভুলিলে,আমার মত কুরবা হুয়া গাইতে হইব।

৩| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩১

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: যাওয়ার আগেইতো কুরবা হুয়া গাইয়া ফেলাইছিলেন।এই জন্যই এই অবস্থা। আমিও সেলুনে গেলে এইসব ফাজিল নাপিতদের জালায় বাচিনা। এই চুল সিল্কি করতে চায়, এই কালার করতে চায়, এই মুখে ফেসিয়াল পারতে চায়। তাই ঢুকেই আগেই ওয়ার্নিং দেই আমার শুধু চুল কাটবেন, কিন্তু কোন বাড়তি কাজের আবদার করতে পারবেন না, তাহলে আর সেলুনে আসবো না। আমার ওয়ার্নিং এ কাজ হয়। তবে একটা আবদার তাদের রাখতেই হয়। চুল কাটার বাকি সময়টা যায় কেন আমি ওয়ার্নিং দিলাম তার কারন বিশদভাবে বর্ননা দিতে দিতে।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯

তারেক সিদ্দিকী বলেছেন: ন্যাড়া এক বার ই বেলতলায় যায়।আমিও এবার থেকে সাবধান হয়ে যাব।
মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদ মোবারাক।

৪| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৯

গরম কফি বলেছেন: আপনে ও ?

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৮

তারেক সিদ্দিকী বলেছেন: তারমানে, আপনি ও? খাইছে আমারে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

৫| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫২

রবিন মিলফোর্ড বলেছেন: জটিল লিখছেন ভাই । পইড়া মজা পেলাম :D :D

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৬

তারেক সিদ্দিকী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

৬| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৫৮

প্লবঙ্গ বলেছেন: অনেকদিন পর লেখা পড়ে হাসতে হাসতে বিসম খাইলাম। :D

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৯

তারেক সিদ্দিকী বলেছেন: প্লবঙ্গ নামের মানে জানি না,সুন্দর কিছু নিশ্চই হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

৭| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০০

হাছুইন্যা বলেছেন: কুরবান হুয়া............... :D :D :D

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৭

তারেক সিদ্দিকী বলেছেন: কোরবানীর ঈদের থীম সং।

মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

৮| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:০২

নিরন্তর যাত্রী বলেছেন: তারেক সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপু

আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:১০

তারেক সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ ভাইয়া,এবার খুশি তো?

ঈদের শুভেচ্ছা।

৯| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:১০

মৈত্রী বলেছেন: আপনার আব্বা হুজুরের জানার কথা যে, কোরবাণীর ঈদে পশু কোরবাণীর পর চুল-দাড়ি-নখ এসব কাটানোর নিয়ম.......

যা হবার তো হয়েই গেছে.....

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:১৬

তারেক সিদ্দিকী বলেছেন: খাইছে! এটা তো জানতাম না।আমরা আসলে অনেকেই অনেক কিছু জানি না।

মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

১০| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৬

নিমচাঁদ বলেছেন: - প্রথম যৌবনেই টেরিকাটা চুল অন্ধকার বিদিশার দিশার মতন হারিয়ে গেলো। মেলা 'শাম্পু' , দেশী বিদেশী তেল , আর কত রকম জেল যে মারছি , এখন প্রকৃতি তার রেশ মিটাচ্ছে । হাতের আঙ্গুলের মতন মাথার চুল গোনা যায়। বৃষ্টি আসলে ছাতি মাথায় দেই , অসুখ থেকে বাঁচার জন্য নয় , বরং নির্লজ্জ বৃষ্টি ভিজে , মাথার আলু পর্যন্ত দেখা যায় ।পাড়ার সেলুনের আয়নায় কতবার , কত কায়দায় নিজেকে দেখা ...............।আহা

আপনার কথা শুনে মনে পড়লো সেলুনের কথা ।
৭৫০ এমন কিছু না ।মুখে ব্লাক হেড গেছে কিনা , তাই চেক করেন। |-)

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৪

তারেক সিদ্দিকী বলেছেন: কমেন্টে লাইক দেবার সিস্টেম আমার জানা নেই,জানলে দিয়ে দিতাম।
ব্ল্যাক হেড গেছে,মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

১১| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:১৯

চুপচাপ শুনি বলেছেন: আপনার ভ্রু প্লাক করতে চায়নি :-* :-* #:-S
না মানে তাহলে মিডিয়ায় আর ঠেকায় কে আপনাকে... :P :P :P
=p~ =p~ =p~

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৭

তারেক সিদ্দিকী বলেছেন: এক্কেরে আমার মনের কথাটা ধইরা ফালাইছেন দেখি।আমিও কিনতু পেসার শাহাদাত হোসেনের মত আখাম্বা তালগাছ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

১২| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২১

আসফি আজাদ বলেছেন: জীবনে যখন নিজে প্রথম চুল কাটাইতে গেছিলাম, তখন ৩ টাকা দিছিলাম। সর্বশেষ দেশে চুল কাটাইছি ৫০ টাকা দিয়া, তাইতেই মেজাজ বিগড়াইয়া যাইত, শয়ের তো প্রশ্নই ওঠে না!

যাই হোক, ঈদ মুবারক!

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৫

তারেক সিদ্দিকী বলেছেন: আমার মত পকেটে পর্যাপ্ত টাকা না নিয়া এমন ধরা খাইলে বুঝতেন।হা হা হা।


মন্তব্যের জন্য ধন্যবাদ।ঈদের শুভেচ্ছা।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩৭

আদ্রিতা বলেছেন: আপনি গোল্ড ফেসিয়াল করিয়েছেন?!!! মাই গড !! এটা তো ব্লিচের মতো অনেকটা। অনেক মেয়ে করে। করারা পর মেয়েরা রোদ্রে গ্যালে সানবার্ন হয়। স্কিন অনেক লাইট হয়ে যাবার কারণে পুড়ে পুড়ে যায়। আপনার মনে হয় না কোনো সমস্যা হবে। কী ভয়ানক। আমি-ই তো পার্লারে গ্যালে এ্যাতো বিল আসে না। ডাকাত নাকি ওগুলা? গড।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৬

তারেক সিদ্দিকী বলেছেন: ভয় পেয়ে গেলাম তো, চামরা পুড়লে লোকে এসিড ভিক্টিম ভাবতে পারে।

গোল্ড ফেসিয়াল =৪০০
সিল্কী হেয়ার = ২৫০
চুল কাটা =৬০
শেভ = ৪০

মোট ৭৫০ ।

মন্তব্যের জন্য ধন্যবাদ, ঈদ মোবারাক।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৪৪

ডাইনোসর বলেছেন:
দারুন হৈসে। তবে আপনার প্রোফাইল দেখেই আপনার কথা বিশ্বাস করে নিয়েছি।

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫০

তারেক সিদ্দিকী বলেছেন: মানুষ আগে বাঁশ নিয়ে ঘুরতো।এখন ঘুরে বাঁশঝাড় নিয়ে,প্রসংশা করলেন নাকি বাঁশ দিলেন বুঝলাম না।

মন্তব্যের জন্য ধন্যবাদ,ঈদের শুভেচ্ছা রইলো।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫২

মিজভী বাপ্পা বলেছেন: বিয়াপক মজা পাইলাম।জাহাজ তেলে চলে আইজ আপনারেই তেলে চালাই দিল B-))

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৫

তারেক সিদ্দিকী বলেছেন: সুযোগ পাইলে নাপিত মিয়া রে সোমালিয়া তে ফালাইয়া আইতাম ।

সব তেল বাইর হইয়া যাইতো।

মন্তব্যের জন্য ধন্যবাদ,ঈদ মোবারাক।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১১ রাত ১:৫৮

ডাইনোসর বলেছেন: লেখক বলেছেন: মানুষ আগে বাঁশ নিয়ে ঘুরতো।এখন ঘুরে বাঁশঝাড় নিয়ে,প্রসংশা করলেন নাকি বাঁশ দিলেন বুঝলাম না।



হা হা হা....

০৭ ই নভেম্বর, ২০১১ রাত ২:০১

তারেক সিদ্দিকী বলেছেন: :(

১৭| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৫৫

ব্রেথ অব ফেট বলেছেন: আপনেও ধরা খাইলেন....?? =p~ :#)
যাই হোক... হাম্বা মুবারক..! :D :D

০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৫০

তারেক সিদ্দিকী বলেছেন: হাম্বা মোবারাক ভাই।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৭

উপপাদ্য বলেছেন: বলদা লুক থাইকা শীঘ্র মুক্তি ঘটুক :D :D

০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:০৯

তারেক সিদ্দিকী বলেছেন: আমিন,ঈদের শুভেচ্ছা জানবেন।

১৯| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:১৪

মে ঘ দূ ত বলেছেন: আপনার জন্য সুখকর অভিজ্ঞতা না হলেও লেখনী মজার হয়েছে। তার জন্য হো হো করে একছোট হেসে নিলে অন্যায় হবে না আশা করি :P

ঈদের শুভেচ্ছা।

০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১১

তারেক সিদ্দিকী বলেছেন: অন্যায় যা করার তা তো আমি ই করে ফেলেছি,এলিট সেলুনে গিয়ে।

আপনিও ঈদের শুভেচ্ছা জানবেন।

২০| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:২৬

নীল-দর্পণ বলেছেন: কিরে দোস্ত এমন বলদা লুক কেমনে হইলো তোর? =p~ =p~ :P

ঈদ মোবারক !:#P
সেলুন-পার্লারে ব্যাটা-বেটিরা বহুত কিছুই বলে, গললেন ত মরলেন ;)

০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১৬

তারেক সিদ্দিকী বলেছেন: গলেছিলাম এবং মরেওছিলাম।
আর গলবো না,আশা করি মরবো ও না।

ঈদের শুভেচ্ছা।

২১| ০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৪৮

কালো হিমু বলেছেন: বিনুদুন :D

০৭ ই নভেম্বর, ২০১১ সকাল ১১:১২

তারেক সিদ্দিকী বলেছেন: কি যাতনা বিষে,বুঝিবে সে কিসে
কভু আশিবিষে দংশেনি যারে।।

ঈদের শুভেচ্ছা রইলো।

২২| ০৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:২৭

স্পর্শের বাহিরে বলেছেন: অভিজাত সেলুনে গেলে যে কোন সার্ভিসের দাম আগে থেকে জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর এসব সেলুনের নরসুন্দর এক একজন দক্ষ সেলসম্যান। এদের মুখের উপর না বলতে মনে জোর থাকা চাই। আলটিমেটলি আপনি যেহেতু পে করবেন তাই এদের ছেলে ভুলানো কথায় ভুলবেন কেন?

০৯ ই নভেম্বর, ২০১১ রাত ৮:১৮

তারেক সিদ্দিকী বলেছেন: শিক্ষা হয়ে গেল আমার।
সেলুনের মিররে প্রাইস লিস্ট পড়তে পারছিলাম না।
আর সত্যি ই ,অদের মুখের উপরে না বলতে জোর লাগে।

আমি কিঞ্চিৎ দুর্বল।

২৩| ০৮ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:২৯

নুপুরের রিনিঝিনি বলেছেন: হাহাহহাহাহাহাহাহহা...This post just made day!! i was so upset till nw!

অনেক ধন্যবাদ লেখক কে এমন মজার করে লিখবার জন্য :-)

০৯ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২৩

তারেক সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আমি আসলে লিখতে পারি না,কিন্তু এটা ১০০% সত্য ঘটনা।তাই লিখতে কষ্ট হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.