নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা

ভালবেসে যাকে ছুঁই, সে যায় দূরপরবাসে!

রেনেসা › বিস্তারিত পোস্টঃ

সুন্নতে খাতনা, circumcisions : ধর্মীয়? স্বাস্থগত? না আরব সংস্কার?

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৭

ছবিটি দেখুন।



আহারে! কি ব্যথা!(ভুক্তভোগীই জানে)। আহারে কি মজা! (প্রচুর গিফট), আনন্দ ফুর্তি।



খতনাকে ইংরেজিতে বলে সারকামসিশন (circumcisions)। খতনা হচ্ছে লিঙ্গের অগ্রভাগের ত্বক কেটে বাদ দেয়া। এই ত্বক লিঙ্গমুণ্ডুকে ঢেকে রাখে। আপনি যে ধর্ম বা সংস্কৃতির মানুষ হোন না কেন, খতনা সম্পর্কে পূর্ণ তথ্য জানা থাকলে আপনার শিশুকে খতনা করাবেন কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কিংবা দ্বিধা থাকবে না। মুসলমান ও ইহুদিরা যদিও ধর্মীয় কারণে খতনা করান। সত্যিকার অর্থে কুরান ও হাদীসের আলোকে এর যৌক্তিকতা কতটুকু? খাতনা সম্পর্কে পক্ষে বিপক্ষে ব্যপক মতামত পাওয়া যায়। আবার অনেকে মনে করেন, এটা আরবদের একটি সংস্কার। কোন স্পেশাল ধর্মের অংশ নয়। এ প্রথা ইসলাম, খৃষ্ট ও ইহুদি ধর্মে বিদ্যমান। এ ধর্ম তিনটি আরবদের থেকে প্রচারিত বিধায় প্রাচীন আরবদের একটি সংস্কার/প্রথা এসব ধর্মে ঢুকে গেছে।



পক্ষের লোকজন ধর্মীয় কারন ছাড়াও স্বাস্থগত কারন উল্লেখ করেন –

খতনা করালে শিশুদের মূত্রপথের সংক্রমণ প্রতিরোধ হয়। এর ফলে প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর, খাবারে অনীহা এবং স্বাস্থ্য ভালো না হওয়া ইত্যাদি সমস্যা লেগেই থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে খতনা করালে লিঙ্গের ক্যান্সার প্রতিরোধ হয় ও যৌনবাহিত রোগের ঝুঁকি কমে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, পুরুষের খতনা এইচআইভি বা এইডস প্রতিরোধে একটি কার্যকর ভূমিকা রাখে। এটি আংশিক সুরক্ষা দেয়। লিঙ্গের মাথায় প্রদাহ, চুলকানি ও জ্বালাপোড়া করলেও খতনা করালে তা সেরে যায়।



এক সময় মানুষ হাজামের কাছে খতনা করত। সেটা খুবই ব্যথাপূর্ণ, ভীতিকর পদ্ধতি। এতে মারাত্মক ইনফেকশন ও জটিলতা দেখা দিতে পারে। বর্তমানে তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিজ্ঞ সার্জন দ্বারা খতনা করানো প্রয়োজন।



শিশুদের খতনা করাতে দেরি করা ঠিক নয়। কারণ এতে লিঙ্গমুণ্ডুর ত্বকে জীবাণুর সংক্রমণ, মূত্রপথের সংক্রমণের হার বেড়ে যায়। সুতরাং দেরি না করে আপনার শিশুর খতনা করানোর দ্রুত সিদ্ধান্ত নিন। শিশুর বয়স কিছু বেশি হলে খতনা করাতে গেলে তার জন্য ভীতিকর ও কষ্টকর হয়ে পড়ে। অভিজ্ঞ চিকিৎসক দিয়ে খতনা না করালে ইনফেকশন, রক্তক্ষরণ, প্রস্রাব পথের ফিস্টুলা, সিস্ট, হাইগোমপেডিয়াসিম এমনকি ভবিষ্যতে পুরুষত্বহীনতা হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকবেন। উৎসঃ দৈনিক নয়াদিগন্ত, ০৯ ডিসেম্বর ২০০৭, লেখকঃ বিলকিস আক্তার, যুবক মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড, বাসা-১৬, রোড-২৮, পুরাতন ধানমন্ডি আবাসিক এলাকা।




মন্তব্য: যারা খাতনা করান না তারা কি তা হলে সবাই যৌনরোগে আক্তান্ত। মুত্রনালীর ইনফেকশনে আক্রান্ত?



আমাদের দেশের হাজম (ডাক্তার নন) দ্বারা মুসলমানি করানো কতটা নিরাপদ তা ব্যাখ্যার দাবী রাখে। যেখানে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারাও মাঝে মাঝে সমস্যায় পড়েন। খাতনা নিয়ে এই দু:খ জনক সংবাদটা পড়ে দেখতে পারেন।



সাভার এনাম েমিডেকল কেলজ এ হাসপাতােল সুনেত খাতনা (মুসলমানী) করেত এেস লাশ হেয় িফরেলা এক বছেরর িশশ েফরেদৗস িচিকসেকর অবেহলায় তােক পিথবীর সব মায়া কািটেয় কাফেনর কাপড় পের পািড় জমােত হেলা অনেলােক এ ঘটনায় েফারেদৗেসর বাবা-মাসহ জনরা এখন িনবਓাক হেয় পেড়েছন মািনকগ েজলার িসাইর থানার ধলা ইউিনয়েনর খােসরচর গােমর েসিলম িময়া জানান, সুনেত খাতনা (মুসলমানী) করার জন েস তার এক বছেরর িশশপু েফরেদৗসেক বৃহপিতবার দুপুের সাভার এনাম েমিডেকল কেলজ এ হাসপাতােল ভিতਓ কেরন দুপুর েদড়টার িদেক েফরেদৗেসর শরীের েচতনানাশক ইনেজকশন পুশ কেরন ডাার পের তার মুসলমানী করােনা হয় রাত ৯টার িদেকও তার ান না িফের এেল িশশিটেক ঢাকা িনেয় েযেত চাইেল হাসপাতাল কতৃਓপ বাধা েদয় রাত ৩টার িদেক অবহার েবগিতক েদেখ হাসপাতাল কতৃਓপ েফরেদৗসেক ঢাকার একিট হাসপাতােল িনেয় েযেত বেল এরই মেধ েফরেদৗস মতুর েকােল ঢেল পেড়(সুত্র: Click This Link )



বিপক্ষে লোকের অভাব নেই-

ফেসবুকে পুরুষদের মুসলমানী নিষিদ্ধ করার প্রচারণা (Click This Link ) অনেকের দৃষ্টি আকর্ষন করেছে আর সদস্য পেয়েছে। ড: সেহাম আব্দেল সালেম- একজন গবেষক ও লেখক- সমর্থন করেছেন যে পুরুষদের মুসলমানী খাঁটি কসাই এর কাজ আর সরাসরি এর সম্পর্ক পুরুষ - শাসিত সমাজের সাথে; এই ধরনের অভ্যাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আরো নসিরিক নামে একটা আমেরিকান সংস্থা (http://www.answers.com/NOCIRC )

যারা পুরুষদের মুসলমসানী প্রতিকারের চেষ্টা করছে। Click This Link

হল্যান্ডের ১৬১ বছরের পুরোনো ডাক্তারদের সংগঠন "The Royal Dutch Medical Association" গত বৃহস্পতিবার (মে ২৭, ২০১০) ছোট বাচ্চাদের circumcisions (খাঁটি বাংলায় মুসলমানি) করার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে। তাদের ভাষ্যে এটা "medically unnecessary" এবং বাচ্চাদের অধিকার খর্ব করে। ডাক্তার এবং শিক্ষানবীশ ডাক্তার সহ হল্যান্ডের এই সংগঠনের মোট সদস্য সংখ্যা ৪৬০০০. এই ডাক্তারদের মতে এটি হলো "a violation of the integrity of the body." (Click This Link )



নারীদের এফজিএম (মুসলমানী/লিঙ্গের ত্বকচ্ছেদ)

লালন ফকিরের কালজয়ি গান: সুন্নত দিলে হয় মুসলমান,নারীদের তা হলে কি বিধান? আমাদের দেশে প্রচলিত ধারনা মেয়েদের খাতনার প্রয়োজন নেই। তবে আরব দেশ কিছু দেশে এর প্রচলন আছে। তবে তা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে। ২০০৮ এ মিশর একটা আইন পাশ করে যা নারীদের এফজিএম (মুসলমানী/লিঙ্গের ত্বকচ্ছেদ) নিষিদ্ধ করে।

আরবদেশের নারীদের যদি এফজিএম বা খাতনা করতে হয় আমাদের দেশে হয় না কেন? ধর্ম কি এক এক জনের জন্য একেক রকম?





সূত্র: গুগল মামু

মন্তব্য ৫১ টি রেটিং +৫/-১২

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৪

সাইমুম বলেছেন: খতনার বিপক্ষে যত না যুক্তি রয়েছে, নেটে পক্ষে যুক্তির পরিমাণ বেশি।

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৯

রেনেসা বলেছেন: কোনটি সঠিক?

২| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৭

মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আপনার কি খতনা করা হইছে?

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪০

রেনেসা বলেছেন: আবার জিগায়? ৫ বছর বয়সে। লুঙ্গি উচু করে হাটতে যে কি কষ্ট!!!

৩| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪২

অক্টোপাশ বলেছেন: সবকিছুতেই যুক্তি তর্কের এখন আর অভাব নাই। বিভিন্ন মন বিভিন্ন মত। এটা থাকতেই পারে। আপনার যা ভাল লাগে আপনি তাই করুন।

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৭

রেনেসা বলেছেন: ‌'আপনার যা ভাল লাগে আপনি তাই করুন।'

ধর্ম কি তাই বলে? যদি অবশ্য পালনীয় সুন্নত হয়ে থাকে, না করলে যে পাপ হবে? চারপাশের কিছু লোককে জিগ্যেস করে দেখতে পারেন, খাতনা না করলে কিসের মুসলমান' এ ধারণার লোকের অভাব নেই।


৪| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৫

শাহেদ৬৯ বলেছেন: নারীদের খতনা !! কিভাবে?

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫০

রেনেসা বলেছেন: ডাক্তারি পেশার জানাশোনা কেউ থাকলে শাহেদ ভাইকে একটু বুঝিয়ে দিন।

৫| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫২

প্রলাপ বলেছেন: ভাই, নারীদের নাকি ক্লাইটোরিস কেটে ফেলার প্রথা আছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু কিছু অঞ্চলে?

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৫

রেনেসা বলেছেন: জানা নেই

৬| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫২

নট ডিফাইন বলেছেন: সুন্নত দিলে হয় মুসলমান,নারীদের তা হলে কি বিধান?

২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৭

রেনেসা বলেছেন: গোপনে যে বেশ্যার ভাত খায়, ধর্মের তাতে কি ক্ষতি হয়? ...

জাত গেল, জাত গেল...

লালন বলে জাতের কি রূপ,
দেখলাম না দুই নয়নে।

৭| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৪

রণক্লান্ত বলেছেন: খতনা করা যদ্দুর জানি সুন্নাত.. বাধ্যতামূলক নয়। অনেকে বলেন মুসলমানী, তাইলে ইহুদী খৃষ্টানদের কথা কি বলবো। কাজেই টার্মটা খতনাই ভালো।

আমেরিকান আকাডেমি অব পেডিয়াট্রিকস এর বক্তব্য সম্বলিত একটা লিঙ্ক দিলাম। পড়ে দেখবেন।

তবে খৎনা করা খারাপ বা ক্ষতিকর এমন জোরালো বক্তব্য কেউ দেয়না, (এট লিস্ট বৈজ্ঞানিক ভাবে) কিছু গোঁড়া (!!!) মানবতাবাদী বাদে।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০০

রেনেসা বলেছেন: তবে খৎনা করা খারাপ বা ক্ষতিকর এমন জোরালো বক্তব্য কেউ দেয়না, (এট লিস্ট বৈজ্ঞানিক ভাবে) কিছু গোঁড়া (!!!) মানবতাবাদী বাদে।

একদম সঠিক। তবে বাংলাদেশের ক্ষেত্রে এরকম বক্তব্য দিলে, আপনারে ইহুদি, খৃষ্টানের পেইড ওয়ার্কার বলে আখ্যা দেয়া হবে।

৮| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৮

জাগরূ৪৯ বলেছেন:

খতনার বিষয়টি মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইহূদিরাও খতনা করে,যদিও কম সংখ্যক।খোদ ঈসা(আঃ) এর খতনা হয়েছিল, বাইবেলে উল্লেখ আছে।খত্‌না শুরু ইব্রাহিম(আঃ)থেকে,তিনি অনারব।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০২

রেনেসা বলেছেন: শুরু ইব্রাহিম(আঃ)থেকে,তিনি অনারব।


তার ছেলে ইসমাইলের বংশধররাই আরবের মূল অধিবাসী।

৯| ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৮

বিআরজি বলেছেন: আপনি যদি বিবাহিত হন, যদি আপনার কোন ছেলে থেকে থাকে যার খাতনা হয়নি বা যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ের পর যদি ছেলে সন্তান হয় তাবে আপনি তার খাতনা করাবেনা না। বেস হয়ে গেল

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৪

রেনেসা বলেছেন: বুঝলাম না। কি দিয়ে কি কাটা কাটি করলেন?

পাপে পূন্যে? পূণ্যে পাপে? সংস্কারে কুসংস্কারে? কুসংস্কারে সংস্কারে?

১০| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০১

সাইমুম বলেছেন: বছর খানেকের মধ্যে পোলার খতনা করামু। পরে খানা দিমু। সবার দাওয়াত। পোলার লাইগা দোয়া করলে অইবো।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৫

রেনেসা বলেছেন: তারিখ জানাইয়া পোস্ট দিয়েন। আমুনে।

১১| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০২

মুরুববী বলেছেন:
শাহেদ৬৯ বলেছেন: নারীদের খতনা !! কিভাবে?


এইখানে গিয়া দেখেনে ।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৬

রেনেসা বলেছেন: মুরুব্বীর মত কাজ করেছেন। থ্যাংকু।

১২| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৩

হাজীসাব বলেছেন: মহিলাদেরও নাকি খৎনা দেয়া হয় ? মিশরের কথা শুনেছিলাম । সঠিক ?

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১২

রেনেসা বলেছেন: Female circumcision
Several dictionaries, including medical dictionaries, define the word circumcision as applicable to some procedures performed on females.[19][20][21] Cook states that historically, the term female circumcision was used, but that "this procedure in whatever form it is practiced is not at all analogous to male circumcision and so the term 'female circumcision' gave way to the term 'female genital mutilation'"[22] Shell-Duncan states that the term female circumcision is a euphemism for a variety of procedures for altering the female genitalia.[23] Toubia argued, in 1995, that the term female circumcision "implies a fallacious analogy to nonmutilating male circumcision, in which the foreskin is cut off from the tip of the penis without damaging the organ itself."[24] However, in the 1999 book Male and Female Circumcision, Toubia states that she agrees that "circumcision — that is, the genital mutilation of girls and boys — is wrong despite its widespread practice."[25]

মহিলাদের খতনার ছবি

১৩| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১২

জাগরূ৪৯ বলেছেন:

ইসমাইল(আঃ) জুরহাম গোত্রে বিয়ে করেছিলেন। তাঁর বংশধররা 'এরাবাইজড এরাব'। কাদিম বা প্রাচীন আরবরা জমজমের কারনে ইসমাইলকে(আঃ) আপন করে নিয়ছিল।ইসমাইল শব্দটিও আরবী নয়।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৪

রেনেসা বলেছেন: 'এরাবাইজড এরাব'।

আর্য-অনার্য, সেমিটিক-নন সেমিটিক বলে বাঙালি জাতি হিসাবে পরিচয়ের পার্থক্য কতটুকু?

১৪| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৩

প্রলাপ বলেছেন: ক্লাইটোরিস ফেলে দিলে তো আর যৌনমিলনে আনন্দ পাবে না/কমে যাবে। কি অমানবিক!

১৫| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৬

রেনেসা বলেছেন: কনডম নিলেও যৌন আনন্দ কমে যায়। কিন্তু রোগ এড়াতে কনডম ব্যবহার এখন স্বীকৃত পন্থা। তেমনি স্বাস্থ্যগত কারনে ক্লাইটোরিস ফেলে দিলে অমনাবিক হবার কোন কারন নেই।

১৬| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৮

মাথা খারাপ বলেছেন: রলাপ বলেছেন: ক্লাইটোরিস ফেলে দিলে তো আর যৌনমিলনে আনন্দ পাবে না/কমে যাবে। কি অমানবিক!
/:)

১৭| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৯

প্রলাপ বলেছেন: ফিমেল এনাটমি বিষয়ে একটু পড়াশোনা কইরা আসেন @ রেনেসা।

যতদুর জানি স্বাস্থ্যগত নয়, ধর্মীয়/সামাজিক কারণে ক্লাইটোরিস কাটা হয়। নাহলে কোন একটা এলাকার সব মেয়ের স্বাস্থ্যগত সমস্যা থাকার কথা না।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬

রেনেসা বলেছেন: দেখুন। আমি তর্কের জন্য বলেছি। ধর্মিয় লোকজন স্বাস্থগত কারন দেখিয়ে এটাকে জোর করে চাপিয়ে দিতে চাইছে। আমি সে দৃষ্টি কোন থেকে বলেছি।

আমিও জানতে চাই এটা স্বাস্থগত কারনে না স্রেফ অজ্ঞতা জনিত ধর্মীয় কারনে। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

আর এর বিষয় যে আমি মহাজ্ঞানী! তা আপনার ৫ নং মন্তব্যের উত্তরে জাহির করেছি!

১৮| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২৯

মাথা খারাপ বলেছেন: রেনেসা বলেছেন: কনডম নিলেও যৌন আনন্দ কমে যায়। কিন্তু রোগ এড়াতে কনডম ব্যবহার এখন স্বীকৃত পন্থা। তেমনি স্বাস্থ্যগত কারনে ক্লাইটোরিস ফেলে দিলে অমনাবিক হবার কোন কারন নেই।


বুঝলামনা................??? বুঝায় দিলে ভাল হত

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৮

রেনেসা বলেছেন: ১৭ নং মন্তব্য।

১৯| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩১

মাথা খারাপ বলেছেন: @প্রলাপ ঠিকি কইচেন. ফিমেল জেনেটাইলের কুথাও লেখা এখনো খুজে পাইনাই ক্লাইটো ইজ এ প্রবলেম

২০| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৪

প্রলাপ বলেছেন: কনডম ইউস করা আর ক্লাইটোরিস ফেলে দেয়া এক বিষয় না! ক্লাইটোরিস হচ্ছে মেয়েদের যৌনাঙ্গের সবচে সেনসিটিভ পার্ট। এর সাথে তুলনা হতে পারে ছেলেদের শিশ্নের মুন্ডি ফেলে দেয়ার সাথে।

২১| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬

জাগরূ৪৯ বলেছেন:

আমি যেটা বলতে চাচ্ছি তা হলো খতনা আরব সংস্কৃতি থেকে উদ্ভূত নয়।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭

রেনেসা বলেছেন: যে ৩টি ধর্মে এর ব্যবহার পাওয়া যায় সে ধর্মগুলো আরব ও আরব সংশ্লিষ্ট দেশ থেকে প্রচারিত। সে কারনে ধারণা করা হয়, হয়তো এটা আরবের কোন সংস্কার।
বাংলাদেশের মুসলমানরা হিন্দুরের সংস্কারের প্রভাবে ধর্মে নেই এমন বিষয়গুলোকে ধর্মীয় অপরিহার্য করনীয়/পালনীয় বলে মনে করে। যেমন মিলাদ মাহফিল (হিন্দুদের কীর্তন), নামরে পূর্বে মুহাম্মাদ (হিন্দুদের শ্রী), মেয়েদের বিয়ের আগে গায়ে হলুদ (হিন্দু মেয়েদের অনুরূপ) যা মুসলিম সংশ্লিষ্ট অন্য কোন দেষে দেখতে পাওয়া যায় না। এগুলো এ অঞ্চলিয় সংস্কৃতি।
তেমনি মনে করা হয়, খতনা আরবদের সংস্কৃতি। ঐ অঞ্চলের লোকদের দ্বারা এই ধর্মগুলো প্রচারিত হওয়ার কারনে এই সঙস্কারটি ধর্মে ঢুকে গেছে।

মনে রাখবেন এটা ধারণা মাত্র। নিশ্চিত করে কেউ বলতে পারে না খতানা মূলত কোন জাতি বা কোন ধর্মের সঙস্কৃতি।

২২| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭

জাগরূ৪৯ বলেছেন:

আপনার ব্যাখ্যার প্রক্ষিতে খতনাকে মধ্যপ্রাচ্যের অন্চ্ঞল থেকে উদ্ভূত একথাব লা যেতে পারে।

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১৪

রেনেসা বলেছেন: ধন্যবাদ।

২৩| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৯

মাহাফুজ বলেছেন: :(
সব ব্যাপারেই এত ক্যাচাল!!

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২২

রেনেসা বলেছেন: বিভিন্ন দেশের আচার আচরন তুলনা মূলক বিচার বিশ্লেষণ করে এক এক অঞ্চলের ভিন্নতা মানুষ এখন জানতে পারছে। যখন দেখে তাদের ধারণার সাথে অন্য অঞ্চলের লোকদের ধারণার মিল নাই তখনই ক্যাচাল বাদে।

আমরা এ অঞ্চলের মুসলমানরা এখন কিছুটা জ্ঞান চর্চা, বহিবির্শ্বের খবর নিতে যাচ্ছি। বর্তমান দশক চলছে সেই যুগের তর্কের সময়। সুতরাং অন্য অঞ্চলের ভিন্নতা কেন এই নিয়ে ক্যাচাল বাধতেই পারে।

আগামী দশকে দেখবা ব্লগীয় এই ক্যাচাল থাকবে না। ক্যাচাল শেষে যে যার মত একটি ধারনা নিয়ে চলতে থাকবে।

২৪| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৯

আকাশ মামুন বলেছেন: ভাই মানার নাম ইসলাম

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২

রেনেসা বলেছেন: না জাইনা মানার নাম কি?

২৫| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ১:২৪

রেনেসা বলেছেন: সবাই মাইনাচ দিতেছে কেন?

২৬| ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১৫

সততা বলেছেন: স্পষ্টত: রিসেন্ট সময়ে পশ্চিমা দেশগুলোতে 'খাতনা' নাটকীয় হারে কমছে।

এমেরিকা/ইউকে/কানাডা/অস্ট্রেলিয়ার চিকিৎসকরা
does not recommend all boys to be circumcised. They say if there are any benefits, they do not out weigh the risks.

'চিকিৎসা বিজ্ঞান' মানতে চাইলে ওদের রেকমনডেশন মানতে হবে।

কাহিনী শেষ।


Click This Link

২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৮

রেনেসা বলেছেন: বিজ্ঞান আর ধর্ম কোনটা মানব?

২৭| ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৩

robot_eee বলেছেন: Ineresting... +++

২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৭

রেনেসা বলেছেন: ইন্টারেস্টিং মন্তব্য!

২৮| ২৬ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৯

শাহেদ৬৯ বলেছেন: ছবি দেখে কিছুই বুজলাম না, ৪নং ছবিতে কি বুঝাইতেছে ???

২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৬

অনির্বান বলেছেন: আমার ছোট ভাই, আক্তার, খাতনার সময় চিল্লাপাল্লার সাথে সাথে বলতেছিল--'' ও আল্লা, ও আব্বা, ও আল্লা, ও আব্বা!!!

আমি ধৈর্য্যশীল মানুষ, বললাম, কাকা ব্লেড দিয়ে নাকি ছুড়ি দিয়ে?
কোন কথা না বলে উনি ম্যাচের কাঠি'র মত কিছু বের করলেন, এরপর কশাই গিরি শুরু করে দিলেন।

জানালায় তখন আমার বয়সী মেয়ে দর্শকদেরও অভাব ছিলনা।

৩০| ০৯ ই মে, ২০১৮ রাত ১২:১৮

খামচি বাবা বলেছেন: মেয়েদের খৎনা নিয়ে একটা বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে।
বিষয়টা সবার ক্লিয়ার হওয়া দরকার।


“Circumcision is Sunnah for men and an honorable thing for women.” (Musnad Ahmad)
এই হাদিস মতে পুরুষদের জন্য খৎনা সুন্নত কিন্তু মেয়েদের জন্য বিশেষ শর্তে জায়েজ এবং সম্মানজনক

কি সেই শর্ত এবং কেনই বা সম্মান জনক???

শর্ত হচে্ছ শুধু লাবিয়া মিনোরা থেকে সামনের ঝুলে থাকা অংশ কাটা যাবে।

“Trim, but do not cut into it, for this is brighter for the face (of the girl) and more favorable with the husband.” (Mu`jam al-Tabarânî al-Awsat)

আর সম্মানজনক বলতে সৌন্দর্য এর বিষয়টা বুঝায়। পাশ্চাত্যে সহ বিশ্বে নারীরা সৌন্দর্জ এর জন্য এটা করে থাকেন।
এটাকে ইংরেজীতে লাবিয়া প্লাস্টি বলে। তথ্য Wikipedia

এছাড়া অন্য সকল FEMALE CIRCUMCISION নিষিদ্ধ, কারন Female Anatomy মতে সেগুলো নারী এর যৌন অনুভুতির সাথে সম্পর্কিত। আর ইসলাম কখনোই অনুমোদিত যৌন অনুভুতি নিষিদ্ধের পক্ষে না।

শুনুন ইসলামিক স্কলার এর থেকে Link


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.