| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। শক্ত করে ধরে থাক। হাল ছাড়িস না। আমি আছি তোর সঙ্গে।
এবড়ো-থেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে চলছে গাড়ি। উদ্দেশ্য ঢাকা মেডিকেল কলেজ। মাঝে মাঝেই তীব্র ব্যথার যন্ত্রনায় কঁকিয়ে উঠছে মানুষটি।
সারা শরীরে পঁচন ধরেছে। মফস্বলের ডাক্তার বলেছে বড় জোর দু-তিন মাস টিকবে।
সুস্থ থাকা অবস্থায় শহরের পথ না মাড়ালেও অসুস্থ অবস্থায় মানুষটি ছুটে চলেছে শহরের পানে। সুস্থ হবার বাসনা নিয়ে।
মফস্বলের দরিদ্র মানুষটির আস্থা ও ভরসা নিজ দেশের রাজধানী ঢাকার চিকিৎসকদের ও চিকিৎসা ব্যবস্থার ওপর। অথচ রাজধানী ঢাকার সামর্থ্যবান ব্যক্তিরা সামান্য অসুস্থতায় ছুটে যান সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে।
গেয়ো যোগী ভিখ পায় না - প্রবাদটির সার্থকতা সম্ভবত এখানেই।
আমিও এর থেকে ব্যতিক্রম নই। মাস ছয়েক আগে গিয়েছিলাম ভারতের তামিলনাড়ু রাজ্যের সিএমসিতে। খ্রিস্টান মেডিকেল কলেজ। ভেলোরে অবস্থিত অসাধারণ এক স্থাপত্য। আন্তর্জাতিক মান-সম্পন্ন চিকিৎসাব্যবস্থা।
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
সনেট কবি বলেছেন: ভাল
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
নজসু বলেছেন: স্বাগতম