নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Coming up with new ideas!

Coming up with new ideas!

আরেফিন সজল

this is me, somebody you will never be, and this is how i will stay. Coming up with new idea.

আরেফিন সজল › বিস্তারিত পোস্টঃ

কতকিছু যে শিখতেছি প্রতিদিন; কারন আমি বাংলাদেশি

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

এমন একটা দেশে বাস করতাছি সেখানে যার যা ইচ্ছা তাই করতাছে। আপনি এখন প্রশ্ন করেন আমরা কেন এইগুলা করি, উওর আসবে আমরা গনত্নাত্রিক দেশের নাগরিক, এখানে যা খুশি তাই করা যায়। সরকারের উচ্চ মহল থেকে একের পর এক গুরুত্বপূ্র্ন ইসুতে যাচ্ছেতাই সিদ্ধান্ত আসতেছে যার ভয়াবহ ফল আমরা ভোগ করতেছি। আগামী সপ্তাহে আবার বাড়বে বিদ্যুতের দাম।

কেন, কি জন্যে এর ব্যাখ্যা দিতে হবেনা কাউকে, সরকার বলবে কোথায় কমই তো, আমরাতো আর এমনি এমনি দাম বাড়াইনা। বিরোধী দল একটা হরতাল করবে, এরপর বাম দল, জল কামান আর পিপার স্প্রে নিয়ে পুলিশ তাদের তুলোধোনো করবে। পএিকায় কিছুদিন চরম লেখালেখি হবে, বিভিন্ন ব্লগে আমরা typing practice করব, রাত বারোটার পর সবগুলো টিভি চ্যানেল এই ইসু্ নিয়ে আলোচনা করবে। তারপর সবাই সব কিছু মেনে নিয়ে ফাটা বেলুনের মত চিপসে যাবে। রেন্টাল যে এইভাবে আমাদের বাঁশ দিল এইটা এখনো স্বীকার করতে তাদের গলায় বাধে।

তারপর আবার অতি সম্প্রতি রাশিয়া থেকে ৮ হাজার কোটি টাকার অস্ত্র কেনা হলো। তাও যদি পুলিশের জন্য কেনা হত একটা কথা থাকত। অনেকেই সাফাই গাইবেন সেনাবাহিনীর আধুনিকায়ন প্রয়োজন। হাঁ আমরাও জানি। কিন্তু এর থেকে priority কোন সেকটর কি ছিলনা?? দেশে গ্যাস, বিদ্যুতের এই করুন অবস্থায় কার স্বার্থে তারাহুরো করে এই সিদ্ধান্ত?? আবার কেউ কেউ বলবে রাশিয়াতো আমাদের ঋণ দিয়েছে। নগদ টাকা লাগেনি ঠিক, কিন্তু পরবর্তী সরকারকে এই ঋণের বোঝা বহন করতে হবে। প্রবৃদ্ধিতে এর প্রভাব পরবে। সব কিছুতেই তারাহুরো করে রেন্টাল সিস্টেমে সমাধান খোঁজা হচ্ছে। কিন্তু ৪ বছর কি যথেষ্ট ছিলনা স্থায়ী সমাধানের জন্যে?? ভুলের মাশুল দিতে হচ্ছে কাদের !!!

শেয়ার বাজার ধ্বস - তেল গ্যাসের দাম বাড়িয়ে দাও

ব্যাংক ঋণ ক্যালেংকারি - তেল গ্যাসের দাম বাড়িয়ে দাও

পদ্মা সেতু দুর্ণীতি - তেল গ্যাসের দাম বাড়িয়ে দাও

সকালে breakfast এ গরুর মাংসে ঝাল কম হয়েছে - তেল গ্যাসের দাম বাড়িয়ে দাও

করিম চাচা আজকে টয়লেটে গিয়া বেশি সময় ব্যয় করছে - তেল গ্যাসের দাম বাড়িয়ে দাও

এইভাবেই বিভিন্ন ইসুতে সিদ্ধান্ত আসতেছে। কারন nobody gives a shit X(X(X(

অবাক করা আরেকটা খবর পরলাম পএিকাতে। শিরোনামটা এইরকম "একুশে গ্রন্থমেলার নিষিদ্ধ রবীন্দ্রনাথ সুনীল সমরেশের বই"। খবরটা পড়ে যা বুঝলাম; একুশে গ্রন্থমেলা ২০১৩ নীতিমালার ৬.১ ধারায় বলা হয়েছে বইমেলায় অংশগ্রহনকারী প্রকাশকরা কেবল বাংলাদেশে মূদ্রিত ও প্রকাশিত বাংলাদেশি লেখকদের বই বিক্রি করতে পারবে। যেখানে এই একটি মাসই লোকজন বই বেশি কেনে সেখানে বিদেশি লেখকদের বই বিক্রি করতে না দিলে লোকজন বই পাবে কই। আর "রবীন্দ্রনাথ" কে কি আইন করে বাংলা সাহিত্য থেকে বাদ দেওয়া যায়???

এইসব খবর পড়লে মাঝে মাঝে মনে হয় সোনার বাংলায় জন্ম নিয়া প্রতিদিন কতো কিছু শিখতেছি!!!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বাংলার েতীিহদ বলেছেন: আমাকে আর প্রথম পাতায় সামু লেখতে দিবেনা ।সামু আমার সাধীনতা হরন করছে।কেন করছে আমি এটার জবাব চাই।কার নিদে্শে করছে

বি দ্র:মগাচিপ আর শরত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.