| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - ১
মিনহাজ উদ্দিন বলেছেন: ভাইজান দেখি গরু খাটা খাটছেন.. এখন নিচের প্রশ্ন গুলোর উত্তর দেন.....? আর দুইটা মাইনাস লন (মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই ছোট বেলায় স্যারদের কাছ তেকে শিখেছিলাম...প্লাস না হলে কিন্তু আমার দোষ না ...)
১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?
৩.লিনাক্স নতুন করে ইনস্টল দিতে কি হার্ডড্রাইভ পার্টিশন দিতে হবে?
৪.লিনাক্সে কতোটুকো লিখে কমান্ড দিতে হয়...
৫.কমান্ড মুখস্ত না থাকলে কি করনিয়?
৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?
লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...
-------------------------
১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
উত্তর: অভ্র থাকতে বিজয় কেন? ইউনিজয় কি যথেষ্ট নয় !
২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?
উত্তর: আমার জানা নাই । কারণ আমার মোবাইলের মেমোরিকার্ড এমনিতেই পায় । তাই সমস্যায় পড়লে সমাধান করতে পারতাম । তাছাড়া উবুন্টু এই ধরনের বিশেষ সফট সম্বন্ধে ধারনা নাই ।
৩.লিনাক্স নতুন করে ইনস্টল দিতে কি হার্ডড্রাইভ পার্টিশন দিতে হবে?
উত্তর: দিলে ভাল তার আগে অবশ্যই ব্যাকআপ নিতে হবে বর্তমান ডাটাগুলোর । কারণ উইন্ডোজ পুরোটই ঝামেলা যেখানে টেম্প, ডিফ্রাগ, স্ক্যান বহুত রকমের পেচাঁল আছে ।
৪.লিনাক্সে কতোটুকো লিখে কমান্ড দিতে হয়...
উত্তর: উবুন্টুর আগমনের পর থেকে কমান্ড কে bye bye !
দেবার দিন চলে এসেছে । আর কিছু বলার নাই । তবুও যে সব দিতে হয় তা সঠিক ও বিশ্বাসযোগ্য সূত্র থেকে দিতে হবে । কারণ এটি স্পর্শ কাতর ব্যাপার । তবে কিছু কমন কোডিং তা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন ।
কিছু রেগুলার কমান্ড জানতে ভ্রমন করুন Click This Link ।
৫.কমান্ড মুখস্ত না থাকলে কি করনিয়?
উত্তর: একসময় ডস ছিল তখন মানুষ যেভাবেই হোক কমান্ড শিখেছে কিন্তু তখন গুগল বা ইন্টারনেট ছিল না বা প্রসার ছিল না ।
তখন যদি ব্যবহার করতে পারে তাহলে এখনও সম্ভব ।
এখন মূল ব্যাপার হচ্ছে কেন কমান্ড ব্যবহার করবেন? কোন ক্ষেত্রে ? সবাই এখন কমান্ড কমান্ড করছে কিন্তু কি জন্য ব্যবহার করবে সেটা বলছে না ।
এখন যদি কোন গেইম ইনস্টল করতে হয় তাহলে উইন্ডোজে আমরা সিডি ঢুকাই অথবা নেট থেকে খুজে ডাউনলোড করি তারপর ক্রেক বের করতে হয় বা মাউন্ট করতে হয় । অনেকক্ষেত্রে এসব গেইম দুই একটা ফাইলের কারণে চলে না । কিন্তু লিনাক্সে এই সমস্যাটা নাই । তাই এর কোডিং ব্যবস্থা । গেইম এর ওয়েব সাইটে বা সফটওয়্যার এর ওয়েব সাইটে ডাউনলোড লিংক ডেব ফাইল হিসেবে দেওয়া আছে নতুবা পুরাতন কোডিং লাইন দেওয়া আছে যা নির্দেশীকা অনুযায়ী পেষ্ট করে গেলেই চলবে । আর কি বোর্ড থেকে ইয়েস হিসেবে Y চাপলেই চলবে ।
৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?
উত্তর: লিনাক্সের জন্য আলাদা গেইম আছে । তবে উইন্ডোজের গেইম ও সফটওয়্যারও লিনাক্স প্লাটফর্মে চালানো যাবে । সেক্ষেত্রে দৈত (ডুয়েল বুট বা একাধিক অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ রাখতে হবে) । এতে সহায়তা করবে wine নামে সফট যা ubuntu software center সার্চ করে খুজেঁ পাবেন । আরও ডেব গেইম এর জন্য ভ্রমন করুন http://www.playdeb.net/welcome/ অথবা Click This Link । বাংলায় লিনাক্সের গেইম এর রিভিউ চাইলে ভ্রমন করুন Click This Link । চেষ্টা করব আগামীতে লিনাক্সের গেইম এর রিভিউ তৈরী করতে ।
লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...
উত্তর: ভ্রমন করুন Click This Link
---------------------
গৌতম রায় বলেছেন: উবুন্টু ১০.০৪-এ গ্রামীণফোনের নতুন মডেম (Huawei E 1550) কাজ করছে না। গুগলে সার্চ দিয়ে প্রজন্ম ফোরাম, আমাদের প্রজন্ম ও সামহোয়্যারইনব্লগের কয়েকটা লেখা দেখে wvdial-এর deb ফাইল নামিয়ে ইনস্টল করার চেষ্টা করলাম, কিন্তু সেটিও উবুন্টুর এই সংস্করণে কাজ করছে না। এখন এর জন্য কী করতে পারি?
উত্তর: আমি কোন টেকি পাবলিক না । গুগলই আমার ভরসা । Click This Link আর Click This Link দুইটা পেয়েছি । কারণ অনেকে উপরের লিংক গুলো থেকে উপকার পেয়েছে তাই বিশ্বাসযোগ্য মনে হল । আশা করি সহায়তা করবে । আমার যদি থাকত তাহলে প্র্যাকটিক্যালি করতে পারতাম । ![]()
আরও একটা তথ্য বহুল পোষ্ট করেছেন একজন ব্লগার Click This Link যাতে ইতিমধ্যে গৌতম রায় সাহেব ইতিবাচক ফলাফল পেয়েছেন ।
---------------------------------
একাকী বালক বলেছেন: লিনাক্স উইন্ডোতে ক্লোস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এই বাটন গুলা ডান সাইডে আনা যায় কি?
উত্তর: ১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor ।
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu ) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu
অথবা
ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন।
ব্যাস বাটন ডানে।
উপরের নিয়মে menu টার অর্থ উইন্ডো এ প্রগ্রামটার যে ছোট্ট আইকন দেখায় সেটা। আর কোলন দ্বারা বাম ও ডান দিকের জিনিসপত্র পৃথক করা হচ্ছে।
-------------
মদন বলেছেন: মবিডাটা সেটাপ দিবো কিভাবে??
উত্তর: আমি কোন টেকি পাবলিক নই ।
IMEI and S/N মবিডাটার ইমেইল ঠিকানায় পাঠিয়ে লিনাক্সের জন্য ড্রাইভার বা সিডি চান ।
[email protected], [email protected]
অথবা
http://www.mobidata.cn/en/product মডেল অনুযায়ী খুজে ইনস্টল করুন ম্যানুয়ল ও দেওয়া আছে ।
উপরের এড্রেসটা হল
EDGE.GPRS.GSM Linux (Reference version)
kenel(2.4&2.6)
MBD-100EU,
MBD-200EU,
MBD-300EU,
প্রযোজ্য
আশা করি ঠিক হয়ে যাবে ।![]()
অথবা
এটি দিয়ে উইন্ডোজ ড্রাইভার ইনস্টলের জন্য ডাবল ড্রাইভার(Double Driver) বা এ জাতীয় সফটওয়্যার এর সাহায্য নিন যাতে আপনার ড্রাইভারের ".inf" এবং ".sys" ফাইলদুটি পেয়ে যান। এটি আপনি ড্রাইভারের সেট আপ ফাইল দিয়ে পাবেন না। এবার উবুন্তু বা ডেবিয়ানে ইনস্টল করে নিন ndisgtk এবং ndiswrapper-utils প্যাকেজ দুটি।
কমান্ডঃ
sudo aptitude install ndisgtk ndiswrapper-utils
এবার গ্র্যাফিক্যাল ndisgtk এর সাহায্যে আগেই ড্রাইভারের ব্যাকআপ থেকে ".inf" এবং ".sys" ফাইল দুটি দেখিয়ে দিন এবং কনফিগার করে নিন।
এরপর প্রতিবার মেশিন যাতে ndiswrapper কার্নেল মডিউল লোড করে স্টার্ট হওয়ার সময় সেজন্য কমান্ড দিন
$ sudo echo “ndiswrapper” >> /etc/modules
আপনারা ও চেষ্টা করুন এবং ফলাফল আসতে পারে । কিন্তু এটি টেস্ট করতে হবে । আমার কাছে মডেম নাই ।
থাকলে আমি নিজেই করতাম ।
অথবা
ইতিমধ্যে জানা গিয়েছে এখান থেকে Click This Link যে সমস্যা কার্ণেল এ । তাই এখানে ম্যানুয়েলী আপডেট করতে হবে । Click This Link অথবা নিচের নিয়ম অনুসরণ করতে হবে । আপনি যদি লেটেস্ট উবুন্টু ব্যবহার করে থাকেন ১০.০৪ তাহলে সাথে দেওয়াই আছে ।
Use apt-get command. First find your kernel version:
uname -r
Next find available kernel images:
apt-cache search linux-image
Now install kernel by explicitly specifying version number:
apt-get install linux-image-x.x.x-xx
OR
sudo apt-get install linux-image-x.x.x-xx
আর সম্পূর্ণ ম্যানুয়ালি চাইলে এইখান থেকে ডাউনলোড করুন লেটেস্ট কার্নেল এরপর সেটআপ করুন > http://kernel.org/ এবং তা করতে হবে গিট ব্যবহার করে পেচ থেকে কার্নেল আপডেট করতে হবে।
অথবা
আর ও একজন ব্লগার বলেছেন মবিডাটা সম্পর্কে
Click This Link
উবুন্টুর নতুন ভার্সন তথা উবুন্টু ৯.০৪ এ মবিডাটা সাপোর্ট করলো...।আমি উইন্ডোজ এক্সপি তে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিয়ে উবুন্টুতে ঢুকলাম আর আমার নেট কানেক্ট হয়ে গেল। কিন্তু একটা সমস্যা হচ্ছে এক্সপি হতে নেট ব্যবহার করতে করতে রিস্টার্ট দিলে উবুন্টুতে নেট পায় কিন্তু সরাসরি উবুন্টুতে ঢুকলে নেট পায়না...।
---------------------------------
উইন্ডোজের গেইম ও সফটওয়্যারও লিনাক্স প্লাটফর্মে চালানো যাবে । সেক্ষেত্রে দৈত (ডুয়েল বুট বা একাধিক অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ রাখতে হবে) । এতে সহায়তা করবে wine নামে সফট যা ubuntu software center সার্চ করে খুজেঁ পাবেন । তবে সফটওয়্যার নয়, এর তালিকা পাবেন এখানে http://appdb.winehq.org/index.php ।
লিনাক্সে বোকা-সোকা প্রশ্নঃ ডিফ্র্যাগম্যান্টেশন, এরর চেকিং আর ফরম্যাট
ভ্রমন করুন Click This Link
Ultamatix 1.8.0-3 একটি সফওয়্যার যেখানে দাড়ুন গেইম পাওয়া যাবে আর তা ইনস্টল অনেকটা সহজ করে, কারণ এতো নেটে খুজঁতে হয় না । Click This Link এই লিংক থেকে Ubuntu/Debian DEB ALL এই ফাইলটি ডাউনলোড করবেন তাতে সহজ হবে ইনস্টল করতে । tar.gz ফাইলও ডাউনলোড করে ইনস্টল করা যায় তবে নতুনদের জন্য Debian DEB ALL ফাইল সিস্টেমই ভাল ।
আমি নিজেই ১ মাসের লিনাক্স ব্যবহারকারী ।
তার উপর সাহস করে এই আর্টিকেল লিখছি ।
০৯ ই মে, ২০১০ রাত ৮:৪৬
রিফাত হোসেন বলেছেন: প্রথমেই বলে নেই আমি কোন টেক পাবলিক না ।
উত্তর: Click This Link এই লিংকে পাবেন । অথবা Click This Link চেষ্টা করুন । অথবা Click This Link অথবা Click This Link এই লিংকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে । আর যদি ব্লটুথ থেকে ইন্টারনেট সংযোগ চান Click This Link ।
০৯ ই মে, ২০১০ রাত ৮:৪৭
রিফাত হোসেন বলেছেন: আরেকটু বিস্তারিত লেখুন, ছবি সহকারে একটু পোষ্ট করুন । কি এরর দেখাচ্ছে আমি সত্যিকার অর্থে বুঝতে পারছি না । কারণ আমারও একই কানেকশন আছে তবে আমি অটোমেটিকলি পাই , কোন সমস্যা হয় না ।
০৯ ই মে, ২০১০ রাত ৮:৫১
রিফাত হোসেন বলেছেন: সবচেয়ে ভাল হবে যে প্রতিষ্ঠান আপনাকে সার্ভিস দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করা । যদি কোন প্রকার সেটিংস পরিবর্তন করতে হয় তারাই ভাল বলতে পারবে । তাছাড়া আপনি বিস্তারিত না বলায় আমি বুঝতে পারছি না ।
২|
০৯ ই মে, ২০১০ রাত ৮:৪৮
ট্যামটেমি বলেছেন: কাজে লাগবে, সরাসরি প্রিয়তে...ধন্যবাদ এমন একটি তথ্যবহুল পোস্টের জন্য।
০৯ ই মে, ২০১০ রাত ৮:৫৩
রিফাত হোসেন বলেছেন: সে রকমতো তথ্য বহুল তো নয় । তবে আমার কাছে আমার পোষ্টটি লিংকবহুল মনে হল ।
৩|
০৯ ই মে, ২০১০ রাত ১১:২৬
গোবা বলেছেন: "লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না..." এই অংশের দেয়া উত্তরে লিংকটা কাজ করছেনা। এটাকে tinyurl.com দিয়ে শর্ট করে দিন।
"৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?"
এখানে আপনি বলসেন যে উইন্ডোজ দরকার ওয়াইন চালাতে। আসলে সেটার দরকার নাই। ওয়াইন চালাতে উইন্ডোজ কোন কাজেই আসেইনা।
১০ ই মে, ২০১০ রাত ১২:২৮
রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ ঠিক করেছি লিংক ।
জ্বী আপনি যা বলেছেন ঠিকাছে উইন্ডোজ দরকার নাই উইন্ডোজের ফাইল চালাতে উইনের মাধ্যমে । ধন্যবাদ আপডেট করেছি । আমি নিজেও নতুন তাই বুঝেছি ততটুকুই রিভিউ লেখেছি ।
৪|
১০ ই মে, ২০১০ রাত ১১:০৮
শূণ্য উপত্যকা বলেছেন: কাজের পোস্ট++++++++++++++++++++++
১১ ই মে, ২০১০ রাত ১২:১৫
রিফাত হোসেন বলেছেন: কাজের হলেই ভাল
৫|
১৮ ই জুন, ২০১০ রাত ১:৩২
অবাঞ্চিত বলেছেন: +++
১৮ ই জুন, ২০১০ দুপুর ২:৫৮
রিফাত হোসেন বলেছেন: আপনাকে + অনেক পুরান পোষ্টে চোখ রাখার জন্য । ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১০ রাত ৮:৪৩
স্বপ্নখামারী বলেছেন: উবুন্টু ১০.০৪ ইন্সটল করেছি। লিন্যাক্স এ নতুন আমি। এখন সমস্যা হচ্ছে, ব্রডব্যান্ড কানেকশন পাচ্ছি না। ম্যাক, আইপি, নেটমাস্ক, গেটওয়ে, dns ইত্যাদি দিয়ে apply করেছি কিন্তু কানেকশন আসে না। উলটো ওয়্যারড কানেকশন হিসেবে নতুন একটা কানেকশন show করে যেটা এডিট করে সেটিংস দিলে আবার ডিসকানেক্ট দেখায়।
কি করবো???