নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুম্মানুল হক রিয়ন

মোঃ রুম্মানুল হক রিয়ন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি পরবর্তী একটি পোস্ট

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

বৃষ্টি পরবর্তী দিনটা অনেকটা শীতল সমারোহে কাটিয়া গেল । গতদিনের ৩জি হাওয়াটা মশার উপদ্রপ হইতে কিছুটা নিস্তার দিয়াছে বটে তথাপি গৃহের মশা গৃহেই রহিয়া গিয়াছে । কথায় আছে "গৃহ শত্রু বিভীষন ।" ঘরের মশাগুলো সহিত আমার রক্তের সম্পর্ক । তাহারা তো আমার ই রক্ত খাইয়া জীবন ধারন করিয়াছে তথাপিও তাহারা আজ একটু নিস্তার পর্যন্ত দিতেছে না ।

বলিয়াই বা লাভ কিসে ! মনুষ্য জাতিতে আজ কৃতজ্ঞতা বোধ উঠিয়া গিয়াছে আর সেইখানে এই ক্ষুদ্র প্রানির দোষ মাফ না করিলেই নয় ।

যাইহোক এইবার বৃষ্টির কথায় আসি । বৃষ্টির সহিত ভালবাসার কিছু সাদৃশ খুঁজিয়া পাইছি ।

ভালবাসা কাহারো নিকট ট্রপিক অঞ্চলের বৃষ্টির ন্যায় । কারনে অকারনে ভালবাসার বন্যা।

আবার কাহারো নিকট মরুভূমির বৃষ্টির ন্যায় । দিন যায়, মাস যায় তাহার আসিবার লক্ষনটিও চক্ষে পড়ে না ।

বড়ই অদ্ভুদ কান্ড-কারখানা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.