| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিশেষ কারণে একটু বাহিরে বের হইয়া দেখি বিশাল বিশাল বিশাল রেলি । মহান মে দিবস উপলক্ষে হেন আয়জন ।
তো তাদের শ্লোগান কিছু বলিতে যাওয়ার পূর্বে মে দিবস নিয়া বলিতে চাচ্ছি ।
আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করিয়া সারাবিশ্বে মে দিবস পালন করা হইয়া থাকে ।
১৮৮৬ খ্রিস্টাব্দের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে দৈনিক আটঘন্টা কাজের দাবিতে হাজারো শ্রমিক জড়ো হইয়াছিল। মার্কিন পুলিশ শ্রমিকদের ঘেরাও করিয়া রাখিয়াছিল। তাহাদের ঘিরে থাকা পুলিশ বাহিনীর প্রতি হঠাৎ করেই কেউ একজন বোমা নিক্ষেপ করে। সেই অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের কারণে কিছু পুলিশ আহত হয় ও নিহত হয়। আর অন্যান্য পুলিশ হে মার্কেটের শ্রমিকদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন নিরীহ শ্রমিক পিচঢালা রাস্তায় লুটিয়া পড়ে। তাহাদের লাল রক্তে রঞ্জিত হয় শিকাগোর রাজপথ ।
আমাদের দেশে আজ শ্রমিকের খাতায় নাম লিখাইয়াছে হাজারো অবহেলিত ও দরিদ্র শিশু। ওদের নাম হইয়া গেছে শিশু-শ্রমিক।
যাইহোক বিশ্বের অনেক দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত ভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করিয়া থাকে।
এখন বিশ্বের প্রায় ৮০টি দেশে ‘পহেলা মে’ জাতীয় ছুটির দিন হিসেবে ধার্য্য করা হয়েছে।
আজ আমাদের দেশেও যথাযথ মর্যদায় দিবসটি পালিত হইতেছে । সকল শ্রমিকে কন্ঠে তাদের ন্যায্য দাবি আদায়ে শ্লোগান ধ্বনিত হইতেছে । আমি তখন রংপুর প্রেস ক্লাবে সম্মুখে অপেক্ষমান হঠাত্ একদল শ্রমিক আংকেলের দল আমাকে অতিক্রম করিতেছিল । তাহাদের শ্লোগান আর সকলের চাইতে আলাদা থাকায় তাহা আমার শ্রবণইন্দ্রীয়কে আকৃষ্ট করতে যথেষ্ট ছিল ।
তাহাদের স্লোগান ছিল,
"একাত্তরের রাজাকার
হুসিয়ার সাবধান ।
মুক্তিযুদ্ধের চেতনা
বৃথা যেতে দিব না ।
মুজীব ঘুমাও শান্তিতে
আমরা আছি রাজপথে ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ।"
আমি কিছুতেই কিছু বুঝিয়া উঠিতে পারিলাম না । এ ও বুঝিলাম না যে এ মে দিবসের সাথে রাজাকার বা বঙ্গবন্ধুর সম্পর্কটা কি !
আপনারা কেহ বুঝিতে পারিলে কমেন্টে জানাইলে কৃতজ্ঞ থাকিবো ।
©somewhere in net ltd.