নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুম্মানুল হক রিয়ন

মোঃ রুম্মানুল হক রিয়ন › বিস্তারিত পোস্টঃ

বর্তমান আত্নকথন

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৩১

আজকাল যে আমার সঠিক

কি হইয়াছে কিছুই বুঝিতে পারিতেছি না ।

তবে একটা ব্যাপার ঠিক

বুঝিতে পাইছি তাহা হইলো , "মনের মধ্যে কখনো কোন অভিপ্রায় লুকাইয়া রাখিতে নাই ।"



আমরা যদি যথা সময়ে ইহার প্রকাশ বা বিনাশ ঘটাইতে না পারি তবে তাহা বিশাল রূপ ধারন করিয়া থাকে । একটা সময় ইহা আমাদের পক্ষে বহন অসম্ভব

হইয়া পরে ।



আর সব অব্যক্ত অভিপ্রায়

হইতে মায়ার উত্পত্তি । এই মায়া এক ভয়ংকর বস্তু বলিতে হয় । যদি কাহারো উপরে আপনার মায়া জন্মায় তবেই সঠিকটা বুঝিতে পারিবেন । মায়াতে কোনপ্রকার চাওয়া থাকে না , কোন প্রত্যাশা থাকে না ।

কখনো কমিয়া আসে না বরং সময়ের সহিত সমানুপাতিক হারে বাড়িয়া চলে । আমার

তো মনে হয় ইহাই ভালবাসার পূর্বরূপ ।



ভালবাসা নিয়ে কিছু বলিতে চাইছি আর কি ।

জন্মিলে মরিতে হয় , আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহা ভূমিতে পতিত হয় , তেমনি ভালবাসিলে কাঁদিতেই হয়- অপরাপরের মতো ইহাও একটি জগতের

নিয়ম । কিন্তু এ নিয়ম কে প্রচলিত

করিল জানিনা । তবে তাহাকে সম্মুখে পাইলে নোবেল দিবার

ব্যবস্থা করিতাম ।



ভালবাসার সহিত ক্রন্দনের কি সম্পর্ক বলিতে পারি না- যাহারা ভালবাসিয়াছেন এবং তাহার পর কাঁদিয়াছেন তাহারই ভাল বলিতে পারেন ।

আমি অধম, এ স্বাদ কখনও পাইলাম না , না হইলে ইচ্ছা ছিল ভালবাসিয়া একচোট

খুব করিয়া কাঁদিয়া লইব , ভালবাসার ক্রন্দনটা মিষ্টি না কটু পরীক্ষা করিব ।

আবার ইহাতে বড় আশঙ্কার কথাও আছে ,শুনিতে পাই ইহাতে নাকি বুক ফাটা-ফাটি কান্ডও বাঁধিয়া উঠে মানে ছাদ

হইতে লাফায় পরিতেও নাকি দ্বিধা কাজ করে না !

আমি হয়তো এই শঙ্কার খুব

কাছাকাছি অবস্থান করিতেছি তাই

ভালবাসিতে সাহস করিতে পাইতেছি না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.