| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জিজ্ঞাসার,সন্দেহের শত আলো ছায়া,
ও মুখে সৃজিতেছিল কী যে কি মায়া;
কেবলি রহস্য হায় , রহস্য কেবল,
পার নাই, সীমা নাই অগাধ অতল।"
এখনো ততটা বড় হইয়া উঠি নাই হয়তো । তবুও জীবনের কিছু কিছু দুঃসময়ের সহিত আমার সাক্ষাত ঘটিয়াছে বৈকি । বর্তমানে যে সময়গুলো অতিক্রম করিতেছি তাহা উজানে সাঁতরানোর মতোই বলিতে হয় । সময়ের আবর্তে সময়স্রোত বাড়িয়া চলিতেছে যাহার ফলস্বরূপ আমার টিকিয়া থাকা কষ্টকর হইয়া পড়িতেছে।
জীবনান্দ বলিয়াছিলেন ,
"সবকিছু তুচ্ছ মনে হয়, পন্ড মনে হয় ,
সকল চিন্তা - প্রার্থনা সকল সময়
শূন্য মনে হয়___
শূন্য মনে হয় । "
কি কি পাইয়াছি তাহা ভাবিলে নাকি না পাওয়ার দুঃখ ভোলা য়ায় কিন্তু যাহারা আমার মতোই এই সময়ে উপস্তিত হইয়াছিল বা হইবেন তাহারা অবশ্যই জানিবে এই সময়টা কী ভয়ানক কষ্টের । জীবনের এতোবড় ঝুকির মধ্যিখানে সকল কিছু পাইয়াও না পাওয়াই মনে হয় ।
"বেলা শেষে উদাস পথিক ভাবে
সে যেন কোন অনেক দুরে যাবে,
_______উদাস পথিক ভাবে ।"
বিবধ ভাবনার সাগরে হাবুডুব খাইতে খাইতে প্রায়ই নিজেকেই ভূলিয়া বসি । আমার মাথায় কোন গন্ডগোল আছে কিনা এ ব্যাপারে আমিই কিছুটা শংকিত । আর যদি নাই থাকিত তবে এইরূপ কান্ড হয়তো করিতাম না।
তবে যাইহোক, আমি সকলের নিকট ক্ষমা মার্জনা করিতেছি । আর ইহাকে সুইসাইড আখ্যায়িত করিয়া সুইসাইড এর নাম ডুবাইতে চাইতেছিনা । কেননা এইরূপ সাহসীকতার(চরম পাপ কিনা) কাজ আমার দ্বারা সম্ভব হইবে না ।
©somewhere in net ltd.