| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিভানুলো
আমি নিজেই জানি না আমি কি বলতে চাই তবে অসত্য অন্যায় থেকে দুরে থাকতে চাই
বালুকাবেলায় ঘর বেধে চলি
দিন রাত নাহি বুঝি
কখন আসিবে আমার পাশে
সেই ক্ষনটুকু খুজি
তরঙ্গের পর তরংগ এসে
ভেঙ্গে দেয় মোর ঘর
পরে থাকে শুধু একেলা নীরবে
বিশাল বিরান চর ।
ঝাউ শাখে সেথা পাখির কুজন
বাতাসে উঠিছে ঢেউ
আসিবে বলিয়া পথ চেয়ে থাকি
আসিলোনা তবু কেউ ।
শত জনমের ভালোবাসা মোর
ধুলায় লুটিয়া পরে
শান্তি খুজিতে ফিরিয়া আসি
মোর একেলা নীরব ঘরে ।
শুকনা পাতা উড়াইয়া নেয়-
বৈশাখি বাও বাতাস ।
বাশের ডগাটি নুইয়া পরিছে
ঘরের দাওয়ার পাশ ।
চাঁদ উঠিল জোৎস্নার আলো
চারিদিকে ঝলমল
আমার নয়নে করিছে
শুধু অশ্রু টলমল ।
-----
সমাপ্ত
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
রিভানুলো বলেছেন: আশায় থাকলাম ভাই ![]()
২|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
কুৎসিত কুকুরের নোংরা মন বলেছেন: আশায় থাকেন যদিও আশা মরিচিকা তবুও।
৩|
১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর কবিতা। শুভকামনা।
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।
৫|
০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: ব্যথার গান!
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
কুৎসিত কুকুরের নোংরা মন বলেছেন: অপেক্ষা জিনিসটাই মধুময়, পাশে থাকলে বুঝবেন।