| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০০৭৭৭৭৭
আমি একটা Donচাবি । প্রফাইল টা পারলে এডিট করে দেন । ইরানী মাইয়া বিয়া করতাম চাই।
যাযাবর বা জিপসি জাতির স্থায়ী কোন ঠিকানা নেই। প্রাচীনকাল থেকে ঘোড়া কিংবা গরুর গাড়িতে করে তারা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্যস্থানে পরিভ্রমণ করে বেড়ায়। কোন নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে এরা বসবাস করে না। পৃথিবীর সর্বত্রই ওদের দেখতে পাওয়া যায়। কোথা থেকে কিভাবে এই যাযাবর জাতির উদ্ভব হয়েছে তা কেউ জানে না। তবে এটিই বিশ্বাস করা হয়ে থাকে যে ভারত থেকেই তাদের উদ্ভব ঘটেছে। উৎস খুঁজতে গিয়ে এমন কি দশম শতাব্দীতেও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। নিদর্শনস্বরূপ দশম শতাব্দীতে ভারত থেকে কয়েক দল লোক বসবাসের জন্যে পারস্যে চলে যায়। সেখানে গিয়ে তারা দু’টি দলে বিভক্ত হয়ে পড়ে। একদল মিশর এবং আরেকদল উত্তর আফ্রিকার মধ্যে দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে গমন করে। পঞ্চদশ এ ষোড়শ শতাব্দীতে তারা উত্তর পশ্চিম ইউরোপে এসে পৌঁছায়। ইংরেজরা বিশ্বাস করতো যে ওরা মিশর থেকেই এসেছে। আর সেই জন্যেই ইংরেজরা তাদের ‘জিপসি’ বলতে শুরু করে। ‘ঈজিপ্ট’ শব্দ থেকেই ‘জিপসি’ শব্দটির উৎপত্তি হয়েছে বলে জানা যায়। পরবর্তী সময়ে জিপসিরা জার্মানী, ফ্রান্স, স্পেন এমনকি সুইডেন ও ফিনল্যান্ডেও গমন করে। জিপসিদের ভাষাকে বলে রোমানি। ভাষাটি সংস্কৃত ভাষার অনুরূপ, শতাব্দীর পর শতাব্দী ধরে দেশে দেশে পরিভ্রমণের ফলে ওদের ভাষা হয়ে পড়েছে বিভিন্ন দেশের ভাষা থেকে সংগৃহীত শব্দাবলীর এক সংমিশ্রণ। আলাদা ও উদ্ভুত প্রকৃতির হওয়ায় জিপসিদের মানুষ প্রায়ই ভয় ও অপছন্দ করে থাকে। বিভিন্ন পেশা অবলম্বনে এরা এদের জীবিকা অর্জন করে। এদের কেউ কেউ কাঠ খোদাই করে, আবার কেউ কেউ ধাতব পণ্যাদি মেরামত করে। অনেকেই আছে যারা ভাগ্য গণনা করে বেড়ায়। ইংল্যান্ডে অনেক যাযাবর আছে যারা বেশ চতুরতার সঙ্গে বেচাকেনা করে (ঔমরণর্ রটঢধভথ) কোন কোন যাযাবর ভাল গায়ক ও বেহালাবাদক। স্পেনের যাযাবররা তাদের উদীপ্ত নৃত্যের (এফটবণভডম ঢটভডধভথ) জন্যে বিখ্যাত। যুগোশ্লাভিয়ার অনেক জিপসি বারুদ তৈরির বিদ্যায় দক্ষ। এদের অনেক মহিলা চাতুর্যপূর্ণ কাজে বা খেলায় খুব পটু। মহিলাদের কেউ কেউ ভিক্ষা করে, কেউ ভবিষ্যৎ গণনা করে আবার কেউ বা চিত্তবিনোদন করে। উক্ত সব কাজ করে তারা অর্থ উপার্জন করে থাকে। তাই দেখা যায় পুরুষদের তুলনায় এদের মেয়েদের উপার্জনই বেশি।
©somewhere in net ltd.