| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রণরাজ
''নিষিদ্ধের জীবনী'' নিষেধ না মানা পথিক আমি নিষিদ্ধ আচরণে অভ্যস্ত। নিষিদ্ধ কোন নদী অথবা মাঠ ধরে ছুটে চলা নির্জীব আবেগ। আমি নিষিদ্ধ কিছু দেখলেই বলি ছুঁয়ে ফেলো ছুঁয়ে ফেলো নিষিদ্ধ অনুভবে . ডাক ও শাঁখের শব্দে আমি নগ্ন নৃত্য করি নিষিদ্ধ ভঙ্গিতে। আমার উল্লাস সব নিষিদ্ধ মন্ত্রের মতো। নিষিদ্ধ সবকিছু আমার ভালো লাগে। নিষিদ্ধ জীবন, নিষিদ্ধ সুখ, নিষিদ্ধ কষ্ট, নিষিদ্ধ যৌনতা, আমি প্রিয়ার শরীর ছুঁয়ে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ আনন্দ খুঁজি। আমার ভালো লাগেনা নিষেধ মানতে। আমি নিষেধ না মানা নিষিদ্ধ কেউ। আমি নিষিদ্ধ শক্তির ঠাকুর। আমি আজন্ম নিষিদ্ধ ভগবানের নিষিদ্ধ মৃত্যু দুত। আমি নিষিদ্ধ দেবতার নিষিদ্ধ আতংক . আমি শুধু নিষিদ্ধের নিষিদ্ধ কলংক। প্রবল পূর্ণিমা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিষিদ্ধ বাস্তবতা। আমি সেদিকেই পা বাড়াই। আমি নিষিদ্ধ গোলাপ মুঠো করে ধরে রক্তাক্ত হই নিষিদ্ধ হৃদয়ের হাতছানিতে। নিষিদ্ধ সব কিছু থেকে অমি প্রেরনা পাই। -রাজু রনরাজ
রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে বুঝার উপায় নেই।বাংলাদেশের রাজনীতিতে আসলে রাষ্ট্রবিজ্ঞান বা গ্রন্থগত কোনো থিওরি প্রয়োগ করে কোনো ঘটনা বিশ্লেষনের অবকাশ নেই।এর নিজস্ব অশুভ স্বকীয়তা আছে যা একে মহান নাকি শয়তান করে তুলেছে তা বলতে পারিনা।এ রাজনীতি বুঝতে হলে নিজেকে গরু বাছুর বানিয়ে রাখতে হয় কিন্তু তলে তলে খাটাতে হয় মাথা।কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে গেলে যা ঘটছে তাকে তার বিপরীত ঘটনাবলী দিয়ে আঘাত করলে বা একের বিপরীতে অন্যের প্রতিক্রিয়া বিবেচনা করলেই সমাধান বের হয়ে আসবে।
এটা পলিটিক্স নয় এটা পল্টিক্স যেখানে সুযোগ বুঝে পল্টি নেয়া শেখানো হয়।যারা এটা করে তারা পলিটিশিয়ান নয় তারা পল্টিশিয়ান।
আমি এক সময় স্বপ্ন দেখতাম দেশের সব পলিটিশিয়ানরা এক রাতে বদলে গিয়ে পলিটিশিয়ান থেকে বিউটিশিয়ানে পরিনত হয়েছে আর তারা মনের মাধুরী মিশিয়ে দেশটাকে সাজাচ্ছে।
কিন্তু স্বপ্ন স্বপ্নই।
যদিও কিছুদিন আগেও এ দেশের রাজনৈতিক হাবভাবের কিছুই বুঝতাম না।কিন্ত এখন বুঝি।বেশ ভালোই বুঝি।এ জন্য শুধু চোখ কান নয় আরো অনেক কিছু খোলা রাখতে হয়।
এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে অঅনুভব করার ফলেই হয়ত শুভ অশুভের তফাৎ চোখের সামনে সুন্দর ভাবে প্রস্ফুটিত হয়েছিলো। তা না হলে বুঝতে পারতাম না আওয়ামীলীগ নামে দলটি কত নিঃস্বার্থ হয়ে দেশের জন্য কাজ করছে।কিভাবে স্বাধীনতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে নিজের আখের গুছিয়ে নিতে চাচ্ছে বিরোধী দল।
সবকিছুর পর আমি বুকে হাত দিয়ে বলতে পারি,এ দেশের প্রকৃত মঙল একমাত্র আওয়ামীলীগ ই চায়।নৌকা মার্কার সাথে জড়িয়ে আছে এ দেশের এ দেশের প্রতিটি মানুষের সোনালী ভবিষ্যৎ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
মদন বলেছেন: