নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রনিনেট

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই.

রনি নেট

রনিনেট

রনি নেট › বিস্তারিত পোস্টঃ

কে বলে গরীবের ঘরে ভালবাসা নাই............??????

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮



দুপুর ১ টা,

রিক্শাওয়ালা লোকটা মাঝ বয়সী। আমায় নিয়ে খুব দ্রুত প্যাডেল ঘুরিয়ে রিকসা চালাচ্ছে। কিছুক্ষন পর পর তার লুংগির গিঁটে বেধে রাখা মোবাইল

ফোনটা বেজে উঠছে…

সাথে সাথে তার চালানোর গতি আরো বাড়ছে ৷

আমি এতো গতি বাড়ানোর কারন জানতেই

লোকটা এক গাল লাজুক মুখে বলল, আপনার

ভাবিজান কল করতাছে। আমার জন্য ভাত

বাইরা(সাজিয়ে) বইসা আছে। এহন

দেড়টা বাজে। আমার

একটার আগেই বাড়িত যাওনের কথা। কত বার

বলছি আমার কোনো জুলুম অয় না। আপনের

ভাবী কিছুতেই মানতে চায় না, তার একটাই

কতা আমারে সারাদিন কাম করতে দিব না,

আমার বলে শরীল খারাপ অইবো।

কনছে ভাইজান, আমি কি বুড়া ওইয়া গেছি…

আমারে ছাড়া হে আবার ভাতও খাইব না…

কথা গুলু শুনেই যেন এক সপ্নের ভালবাসার

রাজ্যে হারিয়ে গেলাম। কে বলে গরীবের

ঘরে ভালবাসা নেই, মায়া নেই, আবেগ নেই,

তাদের এই ভালবাসার

লুকোচুরি ভাবতে ভাবতেই

লোকটা বলে উঠলো ভাইজান,

আইস্যা পরছি একটু

তাড়াতাড়ি নামেন, আপনের ভাবিজান রাগ

করলে আবার রাগ ভাংগাইতে এক

বেলা চইল্যা যাইবো গা…||;);)

মন্তব্য ৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

দিশার বলেছেন: সত্যিকার এর ভালবাসা টাকা পয়সা দেখে না

২| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

রিফাত হোসেন বলেছেন: :)

৩| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ফার্ুক পারভেজ বলেছেন: চমৎকার।

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ড. জেকিল বলেছেন: দিশার বলেছেন: সত্যিকার এর ভালবাসা টাকা পয়সা দেখে না

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

আদরের সন্তান বলেছেন: আম্নে কি মনে করছুইন বালাভাসা খালি ঐ ৭ তলার মাইনসের কাছেই আছে? হুইন্না রাহুইন ঐগুলার বালাভাসা বলতে কিছুই নাই আছে খালি পুক্টা-পুক্টি, ব্যাহায়াপনা, ভাসবাসরা চুটে একজনের বউকে আরএকজনের ঘরে পাঠিয়ে দেওয়া, একটু কথা কাটাকাটি হলেই থানায় গিয়া নারি নির্যাতন মমলা কইরা দিব আর বলবো আমার স্বামী আমারে একেবারে মাইরাই ফালাইছে । ম ........ এই ভালবাসাকে ।

সত্যিকার অর্থেই ভালবাসা দেখতে চাইলে অবশ্যই যেতে হবে এই সমস্ত মানুষের ঘরে । রাগ হলে রাগ করবে আর পরক্ষনেই তারা আবার মিলে যাবে । যাই হোক স্বামী স্ত্রীর ভালবাসায় মহান আল্লাহ খুবই খুশি হন । আল্লাহ তাদের এই সংসারে বরকত দান করুন ।

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

লজিক মানুষ বলেছেন: B-) B-) B-) B-)


হায়রে কপাল আমার..... আমার জন্যে কেও অপেক্ষা করে না। :(( :(( :((

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

বেকার মানুষ বলেছেন: কপি পেস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.