| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রনি নেট
রনিনেট
‘রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।’ রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এ কথাগুলো বললেন মো. মনিরুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র
বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই শিক্ষার্থী প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশেনার খরচ যোগাড় করছেন। গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবন যুদ্ধের এই গল্প শোনান।
মনির জানান, রাজশাহীতে নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে দুইশ টাকার বেশি পাওয়া যায় না। অথচ ঢাকায় প্রতিদিন রিকশা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন। মনির বলেন, ‘এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয়। কিন্তু সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি।’ এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বোনদের বিশ্ববিদ্যালয়ে ‘অনার্স’ পড়াতে পারেননি। বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ‘ডিগ্রি’ পড়ছেন।
২|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
সাদা রং- বলেছেন: কি আর বলবো, এ দেশে এটাও সম্ভব।
৩|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
তির্থক আহসান রুবেল বলেছেন: কোনভাবে কি তার সাথে আলাপের সুযোগ পেতে পারি...... আমি একটা টিভি স্টেশনে আছি প্রডিউসার হিসেবে..... আমাকে যদি অনুগ্রহপূর্বক সুযোগ দেন। আমাদের একটা জীবনমুখি অনুষ্ঠানে তার জীবনের গল্প দেখাবো.... এটা যেমন মানুষকে উৎসাহিত করবে.... তেমনি তিনি কিছু সম্মানী পাবেন.... যা উনাকে কিছুটা হলেও সহায়তা করবে....... আমাকে মেইল করবেন:
[email protected]
৪|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
অন্ধকার রাজপুত্র বলেছেন: এই খবরটা আগেও জানতাম তবে খারাপ লাগে লেগেছিল যখন দেশের এই অবস্থা দেখি
৫|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
লাবনী আক্তার বলেছেন: ভাই আপনাকে সালাম। আল্লাহ আপনার মঙ্গল করুক। জীবন যুদ্ধে আপনি জয়ী হউন।
৬|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
বোকামন বলেছেন:
“সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি”
স্যালুট মো. মনিরুজ্জামান ....
আপনাদের জন্য আফসোস হয় না, আপনাদের দেখে আমাদের জন্য আফসোস হয়
আপনারাই কবিতার “কাজের ছেলে”....
আল্লাহ আপনার সহায় হোক
৭|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
পথহারা সৈকত বলেছেন: আল্লাহ আপনার সহায় হোক
৮|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
জননেতা বলেছেন: আমাদের দেশে ধনীরা যদি ঠিক হিসাব মত যাকাত দিত, তাহলে এই ছেলেটার আর রিক্সা চালাতে হত না।
৯|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দারিদ্রের মুক্তিযোদ্ধা তোমাকে লাল সালাম। হাল ছেড়ো না বন্ধু, শক্ত করে ধর।
১০|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
আদম_ বলেছেন: জননেতা বলেছেন: আমাদের দেশে ধনীরা যদি ঠিক হিসাব মত যাকাত দিত, তাহলে এই ছেলেটার আর রিক্সা চালাতে হত না।
১১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:
আমার মনে হয় ছবিটি প্রকাশ করা ঠিক হয় নি। সে হয়ত বিষয়টা অনেকের কাছে গোপন করতে চাইবে। দয়া করে ছবিটি সরিয়ে দিন। বিশেষ করে ব্লগে তার অনেক বন্ধুও থাকতে পারে।
১২|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
বাউন্ডুলের গল্প বলেছেন: মনির, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তোমার যদি কোন পার্র্টটাইম জব করবার ইচ্ছা থাকে, এবং সেটি তুমি যখন রাজশাহীতে থাক তখন করতে পারবে। (লেখা লেখির কাজ)। কেউ যদি মনিরের সাথে যোগাযোগ করতে পারেন তবে। আমার ইমেইল টা দিয়ে দিবেন প্লিজ।
[email protected]
১৩|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮
princejohn বলেছেন: লাল সালাম, কারণ তবুও আপনি নোংরা রাজনীতিতে যোগ দেন নাই। এমন অবস্থায় মানুষ বিক্রি হয়ে যায়। চালিয়ে যান, কেউ না কেউ আপনাকে সাহায্য করবেই।
১৪|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
মাহিরাহি বলেছেন: ভাল একটি সংবাদ।
সংগ্রামী জীবন সফলতার চাবিকাঠি।
১৫|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
আল-আমিন সেখ বলেছেন: আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায় । আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম ?? মনিরের সংগ্রাম সফল হউক ...
১৬|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
অদৃশ্য বলেছেন:
মনিরুজ্জামান...... আপনিই হিরো।
আপনার সৎ সাহস আছে বলেই আপনি পেরেছেন... এতে আপনার লজ্জা বা অপমানের কিছু নেই... আবার ক্ষোভেরও কিছু নেই... সময় বদলে যায়.....
এতে যাদের লজ্জা পাবার তারা সেটা পাবেই কোন না কোন একদিন.... এই ছোট্ট জীবনে সত্য, সততার উপর কোন কথা থাকতে পারেনা...
দীর্ঘজীবি হোন.... প্রকৃত সুখ ও শান্তি আপনার জীবনে আসুক... প্রার্থনা
শুভকামনা...
১৭|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
আবিরে রাঙ্গানো বলেছেন: এতো সৎ থেকে লাভ কি?? সরকারী দলে যোগ দিয়ে, একটা পিস্তল নিয়ে মাঠে দাপিয়ে বেড়ালেই তো হয়। এযুগে এসব প্রশংসনীয় ছেলেদের কোন দাম নেই। অথচ এরাই জাতীর শ্রেষ্ঠ সন্তান। অনেক কষ্ট হয় এসব খবর দেখলে। দুঃখ যেন বুকের মাঝে খুঁচে চলে। এরাও মানুষ, সোনার ছেলেরাও মানুষ।
১৮|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
ইন্টারনেট জায়ান্ট বলেছেন: jibon juddhe ak biplobi soinik. Low salam.
১৯|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
বোকা_ছেলে বলেছেন: এর চেয়ে দেশপ্রেমিক হয়ে দুই নম্বরি করলেই বেশি জন সমর্থন সহ এম্পি মন্ত্রী হওয়া যায়
জয় বাংলা
জয় দেশপ্রেমিক আবুল
২০|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
স্টেনটোরিয়ান বলেছেন: মন খারাপ হয়ে গেল। এই পোষ্ট বাংলার রাজনীতিবিদদের গালে চপেটাঘাত।
২১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১
অশান্ত পৃথিবী বলেছেন: এই সব মানুষের জন্য দেশটা এখনও টিকে আছে ।
মনির ভাই এর জন্য শুভ কামনা ।
২২|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
শিপু ভাই বলেছেন:
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শুভকামনা মনিরের জন্য!!!
২৩|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
রুদ্র মানব বলেছেন: বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর শুভকামনা মনিরের জন্য!!!
২৪|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
গোলাম রব্বানী পাপ্পু বলেছেন: রনি সাহেব.......ফেসবুক থেকে ডাইরেক্ট কপি মেরে নিজের নামে নামে চালাই দিলেন। কৃতজ্ঞতা স্বরূপ কোন রেফারেন্স ও দিলেন না।
যাই হোক এটি একটি ভাল ইমোশনাল গল্প, কিন্তু বাস্তব না। ফেসবুকের বিভিন্ন পেজ বেশি বেশি লাইক পেতে এই রকম ইমোশনাল গল্প বানায়/ শেয়ার করে। আর এই ইমোশনাল গল্পটি বিগত ৭-৮ মাস থেকে ফেসবুকের বিভিন্ন পেজে ঘুরাফেরা করে। আজকেও একটি পেজ এই ইমোশনাল গল্পটা শেয়ার করেছে। লিংকটা নিচে দিলাম ।
ফেসবুক লিংক
২৫|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই তোমাকে লাল সালাম। আল্লাহ্ তোমার মঙ্গল করুন।
২৬|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫
অশান্ত পৃথিবী বলেছেন: কিছুই বুঝলাম না। মাথার উপ্রে দিয়া গেলো । এসব হচ্ছে টা কি ?
গোলাম রব্বানী পাপ্পু বলেছেন: রনি সাহেব.......ফেসবুক থেকে ডাইরেক্ট কপি মেরে নিজের নামে নামে চালাই দিলেন। কৃতজ্ঞতা স্বরূপ কোন রেফারেন্স ও দিলেন না।
যাই হোক এটি একটি ভাল ইমোশনাল গল্প, কিন্তু বাস্তব না। ফেসবুকের বিভিন্ন পেজ বেশি বেশি লাইক পেতে এই রকম ইমোশনাল গল্প বানায়/ শেয়ার করে। আর এই ইমোশনাল গল্পটি বিগত ৭-৮ মাস থেকে ফেসবুকের বিভিন্ন পেজে ঘুরাফেরা করে। আজকেও একটি পেজ এই ইমোশনাল গল্পটা শেয়ার করেছে।
২৭|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
গোলাম রব্বানী পাপ্পু বলেছেন: অশান্ত পৃথিবী: মানুষের ইমোশন নিয়ে খেলা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
কাউসার রানা বলেছেন: হাইরে আমার সোনার বাংলাদেশ ! কত বিচিত্র এই দেশ।
ভাই তোমাকে লাল সালাম। আল্লাহ্ তোমার মঙ্গল করুন।