নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রনিনেট

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই.

রনি নেট

রনিনেট

রনি নেট › বিস্তারিত পোস্টঃ

ব্যপারটা নজরে পড়েছিল ফেইসবুক আইডি ওপেন করার পর পরই

২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৯

ব্যপারটা নজরে পড়েছিল ফেইসবুক আইডি ওপেন করার পর পরই। অবাক হলেও খুব একটা পাত্তা দেই নাই ব্যপারটাকে যখন দখেছিলাম একটি বাচ্চা ছেলে বা মেয়ে বড়জোড় ৯ম বা ১০ম শ্রেনীতে পড়ে সে অর্ধনগ্ন ছবি দিয়ে আইডি করে নিজেকে প্রকাশ করে । লেখা থাকে প্রিয় ছবি এমেরিকান পাই বা xxx । আর ইন্টারেস্ট এর জায়গায় লেখা থাকে ছেলে বা মেয়েদের নিয়ে অন্তরঙ্গ সময় কাটানো । আমি নিশ্চিত অনেকেই হয়ত এরকম আইডি দেখে থাকবেন । কিন্তু আজকে এ টি এন নিউজে ফেইসবুকের উপর টিনএজার ও ননটিনএজারদের আসক্তি এবং বাবা মাদের ভবিষ্যত আশংকার কথা কণগোচর হওয়ায় ব্যাপারটা আবার ভাবিেয় তুলল।



একটা ফেইসবুক আইডি হতে পারে একটি মুক্ত মনের পরিচায়ক হিসাবে । যে কেউ যে কোন জ্ঞানমূলক, ধর্মমূলক, শিক্ষামূলক যে কোন তথ্য দিয়ে বন্ধুদের সহায়তা করতে পারে । এভাবে তথ্য ও ছবি শেয়ারের মাধ্যমে একদিন দেখা যাবে একেবারে না জানা ঐ স্থানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে । একজন মানুষের মাধ্যমে এগিয়ে যেতে পারে দেশ । একটি স্কুলের বাচ্চা সে ফেইসবুক ব্যবহার করে । করুক, কিন্তু তাকে ব্যবহারের ভালো দিকতো শেখাতে হবে । সেও পারে তার স্কুল, তার শৈশব বা তার ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে নিজেকে সবার মধ্যে অন্যরকম করে পরিচয় করাতে । শিক্ষাক্ষেত্রেও এই ফেইসবুক হতে পারে ক্রিয়াশীল মাধ্যম । নোট, লেকচার বা পড়াশোনা বিষয়ক কোন নিজস্ব ধারনা যা উত্তর লেখায় বৈচিত্র আনতে পারে, শেয়ার করুন সবার মধ্যে । কিন্তু এত সুযোগ থাকার পরও এর খারাপ ব্যবহারে উৎসাহিত হয়ে যেভাবে কুরুচিপূর্ন ছবি বা কথা দিয়ে আইডি ভরে রাখে তা সত্যিই হতাশাজনক এবং উদ্বিগ্নতার সৃষ্টি করে । এই কুরুচিপূর্ন ফেইসবুক আইডি শুধু নিজেকে খারাপ ভাবেই প্রকাশ করে না এতেই উৎসাহিত হয় সাইবার ক্রাইম । কারন দেখে দেখে শেখা থেকেই একদিন মানুষ তা প্রমাণ করতে চায় । যদি অশ্লিলতা ও নগ্নতা বাড়তে থাকে, তবে আমাদের তরুন সমাজকে নেশা এবং অপরিপক্ক বয়সে যৌনতাজনিত অপরাধ থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে ।

তাই প্রতিটা বাবা মায়েরই এ ব্যপারে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে এবং এজন্য এ বিষয়ে জানতে হবে । আর জানানোর দায়িত্ব কিন্তু আমাদেরও । মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়। আসুন সবাই মিলে ভাবি, সুন্দর একটি বাংলাদেশ গড়ি ।



একদিন এখানকার কেউই হয়ত মাহাথির মোহাম্মদের মত দেশের মানুষের কথা বলে দেশকে পাল্টে দেবে । এজন্য সবারই উচিৎ হবে ধৈর্য না হারিয়ে লিখে যাওয়া আর নিজেকে ঔ ভাবে প্রতিষ্ঠিত করা । কলম অনেক শক্তিশালী । কলম ধরার সাহস যখন হয়েছে দেশকে পরিবর্তন করার সামর্থও সবার আছে ।



তাই এগিয়ে চলতে বাধা কোথায় ? মনে রাখবেন আপনার ইস্পাত কঠিন পজিটিভ চিন্তা দ্বারাও বদলে যেতে পারে আমাদের এই দেশ ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৩

মদন বলেছেন: +

২| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

নূর আদনান বলেছেন: sobaike socheton hote hobe...

৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

আজমান আন্দালিব বলেছেন: +++

৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১:০২

খাটাস বলেছেন: মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।ইস্পাত কঠিন পজিটিভ চিন্তা দ্বারাও বদলে যেতে পারে আমাদের এই দেশ ।+++

৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১:০৬

আমি বিভীষণ বলেছেন: অ্যাডোলোসেন্ট সাইকলজি, একটি রহস্যময় ব্যপার। এই সময়ে সেই শিশুটি মারাত্মক রকমের অস্থিরতায় ভুগে। এই সময়েই তাদের প্রপার কাউন্সেলিং দরকার।

সবচেয়ে উপকারি হচ্ছে তাদের ব্যস্ত রাখা। বিশেষ করে সৃজনশীল কাজে ব্যস্ত রাখা।

২৫ শে মে, ২০১৩ রাত ১:১৯

রনি নেট বলেছেন: ভাল বলেছেন .........

৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১:১৩

বাংলার হাসান বলেছেন: ++++++

৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: যত দিন যাচ্ছে ততই ফেইবুকের নেগেটিভ ব্যবহার বাড়ছে - যেটা চিন্তার বিষয়

২৫ শে মে, ২০১৩ রাত ১:২০

রনি নেট বলেছেন: হুম ...

৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১:২২

চৌধুরী_সাহেব বলেছেন: আমি বিভীষণ-এর সাথে পুরোপুরি একমত! আমাদের দেশে বাচ্চারা যখন কিশোর বয়সে উপনীত হয়, তখন থেকেই তাদেরকে প্রপার কাউন্সেলিং এবং এডুকেশন দিয়ে বড় করা উচিত, যাতে তাদেরকে এই কচি বয়সে গিয়ে লুকিয়ে লুকিয়ে নিষিদ্ধ জিনিষের স্বাদ না নিতে হয়। আমাদের দেশে এগুলোকে বরাবরই এড়িয়ে যাওয়া হয় বলেই তাদের এগুলোর প্রতি আকর্ষন আরো বেড়ে যায়। বরং ছোটবেলা থেকেই তাদেরকে যদি সঠিক জ্ঞানদান এবং গাইডেন্সের মাধ্যমে বড় করা যায়, তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান গোড়াতেই হয়ে যেত! আর আমাদেরকেও ফেসবুকে তখন আর আঠারো প্লাস ট্যাগ লাগানো হট কালেকশন টাইপ নোংড়া চটি পেইজে ৩০ হাজার নৃপংশুককে লাফালাফি করতে দেখতে হত না!

২৫ শে মে, ২০১৩ রাত ২:১৮

রনি নেট বলেছেন: সহমত । । । ।

৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৩:১৪

নয়ামুখ বলেছেন: আমি বিভীষণ বলেছেন: অ্যাডোলোসেন্ট সাইকলজি, একটি রহস্যময় ব্যপার। এই সময়ে সেই শিশুটি মারাত্মক রকমের অস্থিরতায় ভুগে। এই সময়েই তাদের প্রপার কাউন্সেলিং দরকার।- সহমত

সেই সাথে অভিবাবকদেরও সচেতন হতে হবে। ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

১০| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯

বিডি আইডল বলেছেন: বাপ-মারা তো নিষেদের বেড়াজাল দিয়াই খালাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.