নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

| Film Maker | Graphic Designer | Cartoonist | Coder | Dreamer |\n\n\n\nষাইফ গল্পের পাতা থেকে উঠে আসা মানসিক ভাবে অসুস্থ একটি চরিত্র !\n\n\nষাইফ একজন ভাম্পায়ার!!\nতিনি সকল গ্রুপের মানুষের বিশুদ্ধ নিরাপদ রক্ত পান করেন, এবং তিনি একজন স্বাস্থ্য-সচেতন ভাম্পায়

ষাইফ গল্পের পাতা থেকে উঠে আসা মানসিক ভাবে অসুস্থ একটি চরিত্র ! ষাইফ একজন ভাম্পায়ার :) তিনি সকল গ্রুপের মানুষের বিশুদ্ধ নিরাপদ রক্ত পান করেন ! তিনি একজন স্বাস্থ্য-সচেতন ভাম্পায়ার :)

রাসেল১৩

খানিকটা মানসিক ভারসান্যহীন !

রাসেল১৩ › বিস্তারিত পোস্টঃ

সংবাদমাধ্যমগুলোর চাঁদাবাজি.... রুখে দাঁড়াবার এখুনি সময়!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

অনলাইন পত্র পত্রিকাগুলোর মাঝে ব্যপক চাঁদাবাজ মনোভাব অনেক আগে থেকেই লক্ষ্যনীয়, আমিই সংবাদ এবং আমি যা বলবো সবাই সেটাই মানবে টাইপ অনুভূতি তাদের এই কাজে বাধ্য করেছে !!



এইসব ক্ষেত্রে সবার আগে এগিয়ে আছে banglanews24.com  !!



বেশ কিছুদিন আগে এদের একটা লেখা ছিলো এরকম, ""ওয়ালটন মোবাইল নিম্নমানের! গ্রাহকদের ভোগান্তি!"" Waltonbd কে নিয়ে মোটামুটি তুলোধোনা করে ছেড়েছিলো সেই পোস্টে, আমি একটা ওয়ালটন মোবাইল কেনার কথা ভাবছিলাম তখন, পরে আর সেটা কিনি নাই, মজার ব্যপার পরের দিনই বাংলানিউজ২৪.কম আগের পোস্ট রিমুভ করে নতুন পোস্ট লিখে এরকম শিরোনামে ""ওয়ালটন স্মার্টফোন প্রিমো: চলছে হটকেকের মতো""



Banglalion কে নিয়ে তাদের লেখা পোস্ট ছিলো ""বাংলালায়ন তো বেহায়ালায়ন"" এবং ""প্রতারক কোম্পানি বাংলালায়নের শাস্তি দাবি"" এরপর অবশ্য যথারীতি এই পোস্টগুলোও মুছে ফেলা হয়েছে এবং এর পর থেকেই তাদের সাইটে বাংলালায়নের একটি চমৎকার ফ্ল্যাশ বিজ্ঞাপন অবস্থান নিয়েছে।



এর কিছুদিন পরে তারা Symphony এর মোবাইল নিয়ে লিখে এরকম একটা পোস্ট ""নিম্নমানের চায়না সেটে সিম্ফনি প্রতারণা"" !! এইবারো তারা তাদের আখের গুছিয়ে মুছে ফেলে এই পোস্টটিও।



তারা এভাবেই থামেনি, এইবার তারা লেগেছে Samsung Mobile এর পিছনে, তাদের এইবারের পোস্ট ""স্যামসাং সেটে ভোগান্তি, সেবায় হয়রানি"" এবং ""স্যামসাং হ্যান্ডসেটে ক্রেতারা ক্ষুদ্ধ"" !!









তাদের প্রতারণামূলক এই পোস্টগুলো অভিজ্ঞ ইন্টারনেট ব্যবহারকারীরা গুগল ক্যাশে খুঁজে পাবেন প্রমাণ হিসেবে এবং শুধু বাংলানিউজ ২৪ একাই নয় এরকম অবৈধ হাতিয়ার হাতে তুলে নিয়েছে আরো অনেক সংবাদ প্রতিষ্ঠান, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে চলচ্চিত্র নিয়েও একি ধরনের পোস্ট দিচ্ছে অনেক সংবাদমাধ্যম, সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া অসাধারণ এক বাংলা চলচ্চিত্রকে নিয়ে বেশ নিচু মনের মানসিকতার পরিচয় দেয়া একটা রিপোর্ট পড়েছিলাম, সেলিব্রেটিদের নিয়েও কম করা হয়নি !!



এর মুক্তি কোথায় ??



আমরা যদি আজকে থেকে এদের বিরুদ্ধে প্রতিবাদ না জানাই তাহলে আগামীকাল হয়তো এরা আমাকে বা আপনাকে নিয়েও লিখতে পারেন, আসুন একসাথে ষড়যন্ত্রের জাল ছিন্ন করি, আমাদের লড়াইয়ে আপনি থাকছেন তো ?

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

বোধহীন স্বপ্ন বলেছেন: সাংঘাতিক অবস্থা!! এখনি প্রতিবাদ গড়ে তোলা উচিৎ। এসব ভুইফোড় মিডিয়া আমাদের দরকার নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

রাসেল১৩ বলেছেন: আসলে বাংলানিউজের সবাইকে আমি দোষি করছি না তবে সম্পাদক এবং এই নিউজ রাইটারটা অবশ্যই আইনের চোখে সাংবাদিক নামক ধুলো দিয়ে এই চাঁদাবাজি করতেছে !!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

হেডস্যার বলেছেন:
এইটা বাংলানিউজের একটা বিরাট ইনকাম সোর্স।
টাকা দাও নাইলে "হোতায়া হালামু"।
কয়দিন পর পর একেকটারে ধরে....
প্রান, ব্র্যাক ব্যাঙ্ক, বাংলালায়ন, সিম্ফোনি...অনেকরেই সাইজ করছে।
এখন স্যামসাং এর টাইম চলতেছে।
আবার দেখবেন লাফার্জ সুরমার নামে কত প্রসংশা...(ট্যাকা দিছে :P )

নিজস্ব কাচামালে লাফার্জ সুরমা সিমেন্ট
ছাতকে শিক্ষার আলো ছড়াচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

রাসেল১৩ বলেছেন: সেটাই, আমিও কার কাছে যেন শুনেছিলাম এদের ইনকামের একটা বিশাল সোর্স এইটা :(

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

এস এম আর পি জুয়েল বলেছেন: হুম এই অনলাইন পত্রিকা নিয়ে আগেই সন্দেহ ছিল । আজ নিশ্চিত হলাম ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১

রাসেল১৩ বলেছেন: এই পোস্ট লেখার পর আরো অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে :(

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

এই আমি রবীন বলেছেন: পুলিশ চাদাবাজি করে, কিন্তু তার একটি অংশ সাংবাদিক ইউনিয়নের কাছে পাঠিয়ে দিতে হয়, নয়তো..............!

রোগীর ভিড় বেশী দেখলে ডাক্তার ফি বাড়িয়ে দেয়!
মানুষ বেশী দেখলে রিক্সাওয়ালাও ভাড়া বাড়িয়ে দেয়!
আমরা শুধু অন্যের দিকে তাকিয়ে থাকি।
নিজের চোখের সামনে ঘটা অন্যায়ের প্রতিবাদ কি আমরা কখনো করি?
করিনা, কারণ আমরা 'নিরীহ' পাবলিক!

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

রাসেল১৩ বলেছেন: ভালো কথা বলেছেন, চাঁদাবাজি কেউই কারো থেকে কম করেনা.. আপনার পয়েন্টগুলো মারাত্মক যুক্তিযুক্ত !!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

মাহমুদ তূর্য বলেছেন: বাংলানিউজ২৪ নিয়ে আমার পোষ্টগুলো পড়ে দেখতে পারেন



হলুদ সাংবাদিকতা কাকে বলে, জানতে বাংলানিউজটোয়েন্টিফোর পড়ুন


মিরপুর অধিবাসীদের জন্য সুখবর !!!! ধন্যবাদ দেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম কে !!!


বাংলানিউজের খবরে ভুল সংশোধন গ্রামীণফোনের। কিন্তু বাংলানিউজটোয়েন্টিফোর.কম আপনাদের ভুল কে সংশোধন করবে ?


বাসে ছারপোকা নিয়েও নিউজ হচ্ছে ঘটনা কি অন্য কিছু....


বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অবস্থা দেখেন......... নির্লজ্জ ভাবে কৃতীত্ব ছিনতাইয়ের চেষ্টা

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

রাসেল১৩ বলেছেন: আপনার লেখাগুলো দিয়ে ভালো করেছেন, হাতের কাজগুলো গুছিয়েই দেখছি এইগুলো, ধন্যবাদ

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

HHH বলেছেন: বাংলানিউজ২৪ একটি আওয়ামী মিডিয়া। এর কাছ থেকে ভাল কি আশা করেন?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৬

হাসিব০৭ বলেছেন: এই দেশের সব মানুষই বাটপার কেউ বাটপারি করার সুযোগ পায় কেউ পায় না

সবার মানসিকতাই একইরকম X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: স্যামসাং একটা মোবাইল কোম্পানি সেটা শুধু মাত্র বাংলাদেশে বিজনেন করে না । এমেরিকায় যেখানে অন্য মোবাইল কম্পানির সাথে প্রতিদ্বন্দ্বী বাজার সৃষ্টি করেছে স্যামসাং আর বাংলানিউজ২৪ এর মতন চটি অনলাইন নিউজ পেপার হাস্যকর রিপোর্ট করেছে । কোন রেফারেন্স নেই কি কারনে খারাপ , পার্টিকুলার কি সমস্যা ছাড়াই হুট করে নিউজ দিয়ে দিছে । আরে গ্রাহক দের অনেক প্রকার অভিযোগ থাকেই ... অনেক গ্রাহক ত ঠিক মত স্মার্টফোন ইউজ ই করতে পারে না তাদের অভিযোগ আমলে নিলে ত হবে না ।

আর নিম্ন মানের স্যামসং সেট দেশে আসলে সেটা ট্রান্সকম লিমিটেড দায় কোন ভাবেই স্যামসাং এর না ।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

মদন বলেছেন: 100% agree

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

নবীউল করিম বলেছেন: বাংলানিউজ২৪ যে চালায়, সে শারীরিক ভাবে একটু সমস্যায় আছে, অর্থাৎ তাঁর একটা পা এর সমস্যা আছে। যে কারনে তাকে খুঁড়িয়ে হাটতে হয়। প্রধানমন্ত্রী এবং তাঁর ডান- বাম হাতের নেক নজরে থাকে সে সব সময়! প্রতিটা নির্বাচনেই আওয়ামীলীগের মিডিয়া টীমের একজন বিশ্বস্ত সৈনিক।

আরেকজন আছে সৈয়দ বোরহান কবির একই রকম আওয়ামীলীগের মিডিয়া টীমের একজন। দুর্নীতির উপর পরিপ্রেক্ষিত নামে বি টি ভি তে একটা অনুষ্ঠান এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পায়। আর এই অনুষ্ঠান কোরতে গিয়ে তাঁর কাছে দুর্নীতি কারা করে, কি ভাবে করে, কখন করে সব কিছুরই তথ্য প্রমান সহ সংগ্রহ করা আছে। নাম মাত্র একটা মিডিয়া ফার্মের মালিক সে।
ঐ সব তথ্য প্রমানের সাহায্যে দুর্নীতিবাজদের ব্লাকমেইল করে বাড়ি আর গাড়ি হাকাচ্ছে গত ১৫ বছর ধরে!
এখন মাঝে মধ্যে বি টি ভি তে জ্ঞান গম্ভীর নিতিবান একটা অনুষ্ঠানের উপস্থাপক!

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

নবীউল করিম বলেছেন: দুঃখিত, আমি একটু ভুল বলেছি! বাংলানিউজ২৪ যে চালায় সে খুঁড়িয়ে হাটে না, তাঁর শারীরিক সমস্যা নেই । শারীরিক সমস্যা এবং খুঁড়িয়ে হাটে বিডিনিউজ২৪.কমের প্রধানদের একজন।

উপরে উল্লেখিত অসাবধানতা বশত ভুলের জন্য ক্ষমাপ্রাত্থি।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

নষ্ট ছেলে বলেছেন: স্যামসাং এর ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং বাজেট বর্তমানে ১৪ বিলিয়ন ডলার! বাংলা নিউজের দুইটা রিপোর্টের স্যামসাং এর কিছুই হইব না। চান্দুরা এইবার ভুল জয়গায় হাত দিছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.