নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্রনীল রায়চৌধুরী

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জীবন সমরাঙ্গনে প্রতিনিয়ত লড়ে যাওয়া বিরামহীন এক যুবক। একটাই মন্ত্রে বিশ্বাসী-"কর্ম করে যাও, ফলের আশা করো না "।।

রুদ্রনীল রায়চৌধুরী

" প্রণয়ের রঙ ঝরিয়ে সন্ধ্যা নামলে আজকাল বড্ড বেশী অস্পষ্ট হয়ে যাও, এক জীবনের সবটুকু হাহাকার ঠেলে দাও এই পাষণ্ড বুকে ! কৃত্রিম পরাধীনতার জালে মাঝরাতে চাঁদের বুকে বিলি কেটে হারিয়ে ফেলো আদিম বিশ্বাস ! অথচ, এই তুমিই তো নিবেদনে আমায় একদিন জ্বালতে মঙ্গলদীপ, প্রহর শেষে ভালোবাসার আবীর রঙে রাঙাতে সিঁথি, কপালে পরতে লালরঙা টিপ " !!৴৴৴ ———রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴

রুদ্রনীল রায়চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

" কবিতা "

২০ শে মে, ২০১৪ ভোর ৪:১৯

█▓░░░░ বেদনার নীল কষ্ট ░░░░▓█

——————রুদ্রনীল রায়চৌধুরী—

█▓░░░░░░░░░░░░░░░░░░░▓█




আর একবার জন্মের আস্বাদ নিতে চাই

আর একটি বার ঘুম থেকে জাগ্রত হতে চাই,

আর একটি বার দেখতে চাই অনাকাঙ্ক্ষিত ঘটনা

শুধু আর একটি বার বুঝতে চাই নিপীড়ন কাকে বলে ।



সময় তুমি থমকে যেওনা

প্রাপ্তির খাতাটা এখনো অপূর্ণ রয়েই গেছে,

তোমার হাতে হাত রেখেই—

জয় করতে চাই আর একটি মুহূর্ত ।



বিলাসিতা তুমি দাসত্ব বরণ করো না

পুঞ্জিভূত সু-বাতাস এখনো এলোমেলো,

তোমার কাঁধে ভর করেই—

অবলোকন করতে চাই সোনালি সূর্যের ঝলকানি ।



গতিময় স্মৃতি তুমি আঁতকে উঠনা

চলার পথ এখনো মশৃণ নয়,

তোমার হৃদয়ে হৃদ রেখে—

উপলব্ধি করতে চাই কষ্ট অনল কাকে বলে ।



বর্জিত মনুষ্যত্ব তুমি অর্জনের হাহাকারে কম্পিত হও,

প্রতিষ্ঠা যে মানুষকে কতটা অসহায় করে তোলে

তুমি তা দেখতে চেয়ো না, বুঝতেও যেও না;

তোমার বাহুতে বাহু মিলিয়ে—

আমি অন্তত দেখতে চাই কতটা পেরেছি আমি ।



আবহমান কাল, তোমার ঠিকরে বেরুনো আলো

আমায় জ্বালা ধরিয়ে দেয় দিব্যচোখে,

উথাল সমুদ্রের মতো ছুটে গিয়ে দেখতে ইচ্ছে করে

কতটা লবণাক্ততার স্বাদ তোমার জিহ্বায় আটকে আছে !

কতটা পিপাসায় লিকলিকে দেহ গহ্বর লালায়িত,

জানতে ইচ্ছে করে, আর কতটা পেলে তুমি তৃপ্ত হবে ?



আমি আর একবার,

শুধু আর একটিবার জাগ্রত হতে চাই,

স্বজ্ঞানে চুমুক দিতে চাই বিষের পেয়ালায়

বেদনার নীলে সাজিয়ে নিতে চাই নিজেকে;

বুঝিয়ে দিতে চাই জেনে বুঝে পান করা বিষে—

আমিই হয়ে উঠেছি আজকের নীলকণ্ঠ ।।৴৴৴

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.