| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুদ্রনীল রায়চৌধুরী
" প্রণয়ের রঙ ঝরিয়ে সন্ধ্যা নামলে আজকাল বড্ড বেশী অস্পষ্ট হয়ে যাও, এক জীবনের সবটুকু হাহাকার ঠেলে দাও এই পাষণ্ড বুকে ! কৃত্রিম পরাধীনতার জালে মাঝরাতে চাঁদের বুকে বিলি কেটে হারিয়ে ফেলো আদিম বিশ্বাস ! অথচ, এই তুমিই তো নিবেদনে আমায় একদিন জ্বালতে মঙ্গলদীপ, প্রহর শেষে ভালোবাসার আবীর রঙে রাঙাতে সিঁথি, কপালে পরতে লালরঙা টিপ " !!৴৴৴ ———রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴
"ঠিকানায় বৃদ্ধাশ্রম"
——রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴
অনেকখানি জায়গা জুড়ে অনেক বড় বাড়ি
নানা রকম প্রসাধনী আর আসবাব সারি সারি,
রঙমহলে নানা সাজে রঙ বে-রঙের বাতি
ছোট্ট একটা ঘরে আমার কাটে আঁধার রাতি,
আমার ছেলে আমার মেয়ে পায়না কোন শরম
একমাত্র আশ্রয় এখন আমার বৃদ্ধাশ্রম ।
ছোট বেলায় ছেলে আমার ধরত কত বায়না
মেয়ে আমার পরতে চাইত শাড়ি-চুড়ি আর গয়না,
সাধ্যমত সবকিছু যে পূরণ করা চাই
ওরা এখন সব ভুলেছে আমার কিছুই নাই !
ওদের কাছে আমি এখন শুধুই বিভ্রম
একমাত্র আশ্রয় আমার তাইতো বৃদ্ধাশ্রম ।
এটা খাবনা ওটা খাবনা নানা অজুহাত
নিজের হাতে খাইয়ে দিতাম দুধ মাখা ভাত,
বলতাম হেসে ওরে মানিক ওরে আমার ময়না
চুপটি করে বুকে থাকিস অন্য কিছু চাইনা,
ওরা এখন কোর্মা-পোলাও খায় প্রতিটি ক্ষণ
ভুলে গেছে আমার হাতে স্বাদ নেই যে একদম !
তাই বুঝি আজ ওদের কাছে জায়গা ভীষণ কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ।
আমার ছেলে আমার মেয়ে—
আমার মত হয়না যেন সুখী,
আঁধার ঘর হয়না যেন ওদের জীবনমুখী;
ঈশ্বর ওদের সুখে রেখো শান্তিতে রেখো পরম
ভুলে গেছি কষ্ট যত আর যত শ্রম !
নোনা জলে ভিজে ভিজে শান্ত আমার মন
বেঁচে আছি আমি আজো ঠিকানায় বৃদ্ধাশ্রম ।।৴৴৴
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ রাত ১২:১৫
অন্ধবিন্দু বলেছেন:
বৃদ্ধাশ্রম থেকে মুক্ত হোক আমাদের পৃথিবী।