| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় থাকি..... সখ অনেক: বই পড়া, ইলেক্ট্রনিকস টুকিটাকি কাজ, ঘুরে বেড়ানো, অ্যামেচার রেডিও, ক্যাম্পিং, হাইকিং, সাইক্লিং ও ট্রেকিং। মাথায় বর্তমান ভুত স্নোরকল এবং ডাইভিং এর। আমার ছোট্ট সাইট www.s21rc.net
![]()
মুভি দেখতে ভালোবাসেনা এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন, হোক তা পথের পাঁচালি বা পাইরেটস অফ ক্যারাবিয়ান। অনেক বছর আগে যখন ডিভিডি কিনতাম বা ভাড়া নিতাম তখন বুঝেছিলাম দুই ধরনের দর্শক আছে, কেউ কেউ খুজেন এক ডিভিডি তে অনেক মুভি আবার কেউ কেউ খুজেন এক ডিভিডি তে এক মুভি। মুভির সাইজের উপর নির্ভর করে তার কোয়ালিটি। অনেক দামি লেটেস্ট হোম থিয়েটারে খারাপ কোয়ালিটির মুভি দেখা আর নরমাল টিভিতে দেখার মধ্যে মুলত কোন পার্থক্য নেই, কাজেই হোম থিয়েটার বানানো বা কিভাবে অপটিমাম সেটাপ করতে হবে তা জানার আগে সোর্স বা ডিস্ক সম্পর্কে জানা বেশি জরুরি। আসুন আগে আমরা মুভির মিডিয়া সম্পর্কে একটু আলোচনা করি। এরপর আমরা প্রয়োজনিয় হার্ডওয়ার ও তাদের সম্ভাব্য কানেকশন দেখবো।
মুভি সোর্স: ছোট বেলায় আমাদের মুভি দেখার একমাত্র ব্যাবস্থা ছিল বিটিভিতে মুভি অব দা উইক এ বস্তা পচা সাদাকালো মুভি দেখা, তখন অবশ্য বুঝতাম না কারন আমাদের টিভিটাও ছিল সাদাকালো
, পরবর্তিতে বাসায় কালার টিভি আর ভিসিপির আগমন। দোকান থেকে ১৫টাকা করে ভি-এইচ-এস ক্যাসেট ভাড়া আনতাম, ঝকঝকে ছবি আর শব্দ, মনে হতো আহা কত সুন্দর। বেশ কিছুবছর পর ভিসিডি আসলো বাজারে, দেখার ব্যাবস্থা একমাত্র কম্পিউটারে কারন ভিসিডি প্লেয়ার সবার ছিলো না। ভিসিডিতে মুভি দেখে মনে হলো হায় হায় এতদিন কিভাবে ক্যাসেটে দেখতাম ! এইভাবেই বিবর্তন, ভি-এইচ-এস থেকে ভিসিডি, সেখান থেকে ডিভিডি, তারপর ব্লুরে চলে আসলো।
ভিএইচএস: ভিএইচএস ক্যাসেটে প্যাল অথবা এনটিএসসি ফরম্যাটে (কিছু কিছু দেশে সেকাম ফরম্যাটে) ম্যাগনেটিক টেপে এনালগ ভাবে ছবি ও শব্দ থাকে। ছবির রেসুলেশন ২৩০পি (হরাইজন্টাল ২৩০ লাইন) যা কিনা ডিজিটাল ৩৩৩ X ৪৮০ পিক্সেলের কাছাকাছি। শব্দ মোনো ফরম্যাটে (১ চ্যানেল) থাকতো।
ভিসিডি: সাধারন সিডি বা কমপ্যাক্ট ডিস্কে এমপিইজি-১ ফরম্যাটে ভিডিও ও শব্দ থাকে, রেজুলেশন ৩৫২X২৮৮ পিক্সেল, সেকেন্ডে ডাটা ট্রান্সফার রেট ১১৫০ কিলোবিট, শব্দ স্টেরিও ফরম্যাটে (২ চ্যানেল) এমপিইজি ১ লেয়ার ২ পদ্ধতিতে রেকর্ড করা হয়।
ডিভিডি: ডিভিডি তে ছবির ও শব্দের মান অনেক উন্নত করা হয় মুভি ইন্ডাস্ট্রির জন্য, ছবির রেজুলেশন ৭২০X৫৭৬ পিক্সেল (৪৮০পি অথবা ৫৬০পি ), শব্দ একই সাথে কয়েক ফরম্যাটে থাকে যেমন ডলবি সারাউন্ড ২ চ্যানেল, ডলবি ডিজিটাল ৬ চ্যানেল (৫.১), ডিটিএস ৬ চ্যানেল ইত্যাদি, কিছু কিছু মুভির ভিন্ন ভাষাতেও শব্দ থাকে। বোনাস হিসাবে আরো থাকে কয়েক ভাষার সাবটাইটেল। ডিভিডিকে মনে করা হত সবচেয়ে ভালো কোয়ালিটির মুভি ধারনের মাধ্যম, কারন মুলত ২ টা, প্রথমত ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট প্রয়োগ যার ফলে ডিভিডি মুভি কপি করা সম্ভব না (বিভিন্ন রিপার সফটওয়ার দিয়ে পরে যদিও সেটা করে ফেলা হয়েছে) আর দ্বিতিয়ত ডিস্কের বিশাল ধারন ক্ষমতা (প্রায় ৯ গিগাবাইট স্পেস ডিভিডি ৯ ফরম্যাটে) যার ফলে ছবির ও শব্দের মান থিয়েটারের কাছাকাছি আনা সম্ভব হয়েছিল। ভিএইচএস এর পরে মুভি ইন্ডাস্ট্রি গুলি এলডি (বিশালাকার ওপটিকাল ডিস্ক, ওনেকটা এলপি রেকর্ডের মত) তে মুভি রিলিস করতো, পরবর্তিতে ডিভিডি তে চলে আসে তারা (কম ধারন ক্ষমতা ও সহজে কপি করা যায় বিধায় ভিসিডিতে খুব কমই মুভি রিলিজ হতো)।
ব্লুরে ডিস্ক: হাই ডেফিনেশন টেলিভিশন ও ডিসপ্লে আসার পর অনেক দিন যাবত দুইটা ফরম্যাটের মধ্যে টানাটানি চলছিল, ব্লুরে এবং এইচডি-ডিভিডি, অবশেষে ব্লুরে স্ট্যান্ডার্ড হিসাবে মনোনিত হয়। ব্লু-রে ডিস্কে সিন্গেল লেয়ারে ২৫ গিগাবাইট (যা কিনা সিডিতে ৭৫০ মেগা ও ডিভিডি তে ৪.৫ গিগা) ও ডুয়েল লেয়ারে ৫০ গিগাবাইট (ডিভিডিতে ৯ গিগা) স্পেস থাকে। এই বিশাল ধারন ক্ষমতা ব্যাবহার করে ভিডিওর রেজুলেশন ১৯২০X১০৮০ পিক্সেল (১০৮০ পি)ও শব্দের মান ডলবি এইচডি ও অন্যান্য ফরমেটে রেকর্ড করা সম্ভব হয়। এই রেজুলেশনের ভিডিওকে বলা হয় এইচডি ভিডিও।
সিডি/ডিভিডি/ব্লুরে রিপ: ইন্টারনেটে পাইরেটেড মুভি আমরা যা ডাউনলোড করি তা অরিজিনাল ডিস্ক থেকে স্পেশাল সফটওয়ারের মাধ্যমে কপি করা, এটাকে বলা হয় রিপ কপি, কোয়ালিটি নির্ভর করে কোন ডিস্ক থেকে রিপ করা তার উপর। রিপ করার সময় সাইজ ছোট করার জন্য অনেক সময় কোয়ালিটি বা রেজুলেশন কমিয়ে দেয়া হয়, কখন বা কম্প্রেশন বেশি করার ফলে কোয়ালিটি কমে যায়। কিছু কিছু রিপে সাউন্ডের বিভিন্ন ট্রাক বাদ দেয়া হয়। ভালো রিপ মুভি কোনটা নামাবেন নেট থেকে তা নির্ভর করছে আপনার সেটাপের উপর। এইচডি কোয়ালিটি (৭২০ পি) সাথে ডলবি বা ডিটিএস ৬ চ্যানেল শব্দ পেতে চাইলে ৮ থেকে ১২ গিগা বা তার বেশি সাইজের ফাইল হবে একটা মুভির। এইচডি ১২৮০পি হলে সাইজ আরো বড় হয়ে যাবে।
সারাউন্ড শব্দ:
উপরে বিভিন্ন মিডিয়া সম্পর্কে জানলাম, এখন আসুন আমরা শব্দ নিয়ে আলোচনা করি। ভিডিও ভালো হবে রেজুলেশন বেশি হলেই, কিন্তু শব্দের অনেক ব্যাপার আছে যা আমরা অনেকেই খেয়াল করি না বা জানিনা। ডিভিডি, ব্লুরে বা রিপ করা ফাইল চালালে কমপক্ষে ডলবি ডিজিটাল ৫.১ বা ডিটিএস চালানোর চেষ্টা করা উচিত (ধরে নিচ্ছি আপনার সারাউন্ড সাউন্ড সিস্টেম আছে) এই ধরনের সাউন্ড ট্রাকে আপনি রিয়েলিস্টিক এফেক্ট পাবেন, সামনের শব্দ সামনে থেকে এবং পেছনের শব্দ পেছন থেকে আসবে, পাশেরগুলোও একইভাবে পাশে পাবেন। উধাহারন: ধরুন নায়কের পেছন থেকে কেউ রিভলবারের সেফটি অফ করলো, এই ক্লিক শব্দটা আপনি আপনার পেছন থেকে শুনতে পারবেন, আবার মনে করুন মাথার উপর দিয়ে একটা স্টেল্থ বিমান চলা গেলো তখন শব্দ টা পেছন থেকে শুরু করে সামনে চলে যাবে ছবির সাথে মিল রেখে। একই মুভি সাধারন স্টেরিও সাউন্ডে দেখা আর ডলবি বা ডিটিএস এ দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য (অনেকটা সাদাকালো টিভিতে এভাটার দেখার মতো
)
তাহলে আমরা বুঝতে পারলাম মোটামোটি একটা হোম থিয়েটার বানাতে হলে তার ২ টা কোয়ালিটি থাকা লাগবে।
১. এইচডি বা সমমানের ডিসপ্লে বা টিভি।
২. সারাউন্ড সাউন্ড স্পিকার সিস্টেম।
১. এইচডি বা সমমানের ডিসপ্লে বা টিভি:
এখনকার বেশিরভাগ এলসিডি টিভিই এইচডি রেজুলেশন সাপোর্ট করে, যদি আপনি তেমন ভাগ্যবান কেউ হন তাহলে তো চিন্তাই নাই, ভালো মতো কানেকশন পার্ট টা দেখুন নীচে। যারা কম্পিউটারে মুভি দেখেন তারা দেখুন মনিটরের রেজুলেশন কতো সাপোর্ট করে। এখনকার বড়ো (১৭+) এলসিডি মনিটর গুলা এইচডি রেজুলেশন সাপোর্ট করে ভালোভাবেই। এইচডি মুভি দেখতে ভিএলসি প্লেয়ার ব্যাবহার করতে পারেন।
২. সারাউন্ড সাউন্ড স্পিকার সিস্টেম:
আপনার বাসার টিভিতে কখনোই ডলবি বা ডিটিএস ৬ চ্যানেল শব্দ পাবেন না। এই শব্দ শোনার জন্য রিসিভার প্রয়োজন। এছাড়াও এনালগ সাউন্ড আউটপুট নিয়ে নরমাল পিসি স্পিকারে শোনা সম্ভব।
রিসিভার: যদি আপনি সেইরকম ভাগ্যবান হন যার একটা এলসিডি/প্লাজমা টিভি আর একটা রিসিভার আছে তাহলে এই পোস্ট পড়া আপনার জন্য বৃথা, কিন্তু তারপরো কানেকশন পার্ট টা একটু দেখে নিয়েন। একটা ৫.১ রিসিভারে বিভিন্ন ধরনের সাউন্ড ইনপুট থাকে আর থাকে ৬ টা স্পিকারের আউটপুট, মেইন ইনপুট গুলা হচ্ছে:
এইচ ডি এম আই (১ টি এইচডিএমআই জ্যাক), অপটিকাল (টিওএস লিন্ক, ১টা ফাইবার অপটিকস জ্যাক), কোয়াক্সিয়াল (এসপিডিএফ, ১ টা আর সি এ জ্যাক), এনালগ (৬ টা আর সি এ জ্যাক) এছাড়াও আরো কিছু অন্যান্য জ্যাক।
একটি রিসিভারের পেছনের ছবি:
রিসিভারের ৬ টা আউটপুট থেকে ৬ টা স্পিকার নিচের ছবির মতো করে লাগাতে হবে, সবগুলি স্পিকার টিভির পাশে রেখে দিলে সাউন্ড এফেক্ট বুঝতে পারবেন না:

কম্পিউটার স্পিকার: মজার অভিজ্ঞতা দিয়ে শুরু করি, স্টুডেন্ট লাইফের শুরুতে একটা এলটেক ল্যান্সিং ৪.১ (৪টা ছোট স্পিকার আর ১টা সাব উফার) স্পিকার কিনেছিলাম, সেটা লাগানো ছিল আমার কম্পিউটারের সাউন্ড ব্লাস্টার কার্ডের সাথে। এই স্পিকার টাতে এনালগ ইনপুটের সাথে সাথে একটা ডিজিটাল ইনপুটও (এস/পিডিআইএফ) ছিল। আমি যেহেতু একটু বেশি সাউন্ডের ব্যাপারে খুতখুতা তাই একটা কোয়াক্সিয়াল কেবল দিয়ে সাউন্ড সিস্টেমের সাথে সাউন্ড কার্ড জুড়ে দিলাম। মন বেশ খুশি, এনালগ কানেকশনের ঝামেলা নাই, একটা মাত্র তার দিয়ে কানেকশন। ঘরের চার কোনায় চার টা স্পিকার, মজা করে গান শুনি। কিছুদিন পর একটা ডিভিডি রোম লাগিয়ে মুভি দেখা শুরু করলাম ডিভিডি তে। কিছু কিছু মুভি বেশ ভালো চলে কিন্তু কিছু কিছু মুভির কথা শোনা যায় না, গাড়ি ঘোড়ার শব্দ আছে, মারামারির শব্দ আছে কিন্তু কথা বলতে গেলে শোনাই যায়না..... বেশকয়েকদিন ধরে বন্ধুরা মিলে অনেক গবেষনা করে বের করলাম যেসব ডিভিডি তে ডিটিএস বা ডলবি ডিজিটাল সাউন্ড চলছে সেগুলোর কথা শোনা যায় না, কিন্তু পুরাতন মুভি বা তখনকার হিন্দি মুভিগুলা শোনা যায় কারন ওগুলোর সাউন্ড নরমাল অডিও। ব্যাপার টা ক্লিয়ার হয়ে গেলো যে আমার স্পিকারের ৪.১ সেটাপে ডিভিডির সেন্টার চ্যানেল বাদ পড়ে যাচ্ছে, আর এই সেন্টার চ্যানেলেই থাকে কথা বার্তা। নতুন স্পিকার কেনার মতো টাকা নাই, কি আর করা, ডিজিটাল কানেকশন খুলে ২টা এনালগ ইনপুট (ফ্রন্ট লেফট ও রাইট এবং রিয়ার লেফট ও রাইট) দিলাম সাউন্ড কার্ড থেকে। সাথে একটা ছোট স্পিকার লাগায়ে দিলাম সাউন্ড কার্ডের সেন্টার আউটপুটে, ব্যাস, চমৎকার সারাউন্ড সাউন্ড।
এখন বাজারে মোটামোটি দামে ক্রিয়েটিভ/এলটেক/মাইক্রোল্যাবের ৫.১ স্পিকার কিনতে পাওয়া যায়। এমন একটা স্পিকারকে ডলবি বা ডিটিএস এর জন্য ব্যবহার করা যাবে রিসিভারের পরিবর্তে। এই স্পিকার গুলাতে ইনপুট হিসাবে ৬ টা আরসিএ জ্যাক বা ৩ টা স্টেরিও জ্যাকের কানেকশন থাকবে, সেগুলো হলো ফ্রন্ট লেফট ও রাইট, রিয়ার বা সারাউন্ড লেফট ও রাইট, সেন্টার এবং সাবউফার। এই তার গুলো মিলিয়ে মিলিয়ে আপনার ডিভিডি প্লেয়ার বা কম্পিউটারের সাউন্ড কার্ডে লাগান। চাইনিজ ডিভিডি প্লেয়ারে ৬ টা এনালগ আউটপুট থাকবে, যদি না থাকে তাহলে আপনার চেস্টা করতে হবে এমন স্পিকার কিনতে যেটাতে অপটিকাল বা নিদেনপক্ষে কোয়াক্সিয়াল এস/পিডিআইএফ ইনপুট আছে। মিডিয়া প্লেয়ার গুলাতে এনালগ আউটপুট নাই, এস/পিডিআইএফ বা আপটিকাল ই ভরসা।
বিভিন্ন ধরনের কানেকশন ও তাদের কার্যক্ষমতা:
আজকালকার টিভি, ডিভিডি প্লেয়ার, ল্যাপটপে বিভিন্ণ ধরনের ইনপুট আউটপুট থাকে, আসুন দেখি কোনটার কি কাজ:
ভিডিওর জন্য:
এইচ ডি এম আই:

হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস, একই সাথে এইচডি ছবি ও ডলবি/ডিটিএস শব্দ বহন করতে পারে।
ডিভিআই:
ডিজিটাল ভিসুয়াল ইন্টারফেস, এইচডি ছবি বহন করতে পারে। খুব একটা কমন না আধুনিক সেটাপে, তবে পুরাতন টিভি, মনিটর ও গ্রাফিক্স কার্ডে দেখা যায়। স্পেশাল ডিভিআই কেবল প্রয়োজন হবে ব্যাবহার করতে।
ভিজিএ:
আমরা কম্পিউটারে যে এনালগ কানেকশন ব্যাবহার করি, এইচডি ছবি মনিটরে পাঠাতে পারে। মনিটরের সাথে ক্যাবল এটাচ থাকে, তার বড় করতে হলে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল (ল্যান কেবল) ব্যাবহার করা সম্ভব।
কমপোনেন্ট:
৩টা আর সি এ টাইপ জ্যাক থাকে, Y, Pb, Pr লেখা। যেকোন অডিও ভিডিও কেবল দিয়ে কম দুরুত্বে কানেকশন দেয়া সম্ভব, বড় করতে হলে আর ষি এ প্লাগ কিনে ৭৫ ওহমের কেবল দিয়ে বানানো সম্ভব, আমি ব্যাবহার করি সস্তা আরজি৬ কেবল (কেবলটিভির কেবল)। এনালগ ভাবে এইচডি ভিডিও বহন করতে সক্ষম।
এস ভিডিও:

পুরাতন এনালগ সিস্টেম, খুব একটা দেখা যায় না আজকাল। এইচডি ভিডিও ক্যারি করতে পারে না।
কমপোসিট: 
আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যাবহৃত সিস্টেম। এনালগ ভিডিও যেখানে সব ইনফরমেশন একই সাথে মিক্স করা থাকে। এইচডি ভিডিও বহনে সক্ষম না।
অডিওর জন্য:
এইচ ডি এম আই: 
ডিজিটাল ভাবে এইচডি অডিও (ডলবি ট্রু এইচডি, ডিটিএস মাস্টার, ৮ বা তারো বেশি চ্যানেল) বহনে সক্ষম।
অপটিকাল:

ডিজিটাল ভাবে ডলবি/ডিটিএস (৬ চ্যানেল) শব্দ ক্যারি করে। স্পেশাল ফাইবার অপটিক কেবল প্রয়োজন।
এস/পি ডি আই এফ কোয়াক্সিয়াল:
ডিজিটাল ভাবে ডলবি/ডিটিএস (৬ চ্যানেল) শব্দ ক্যারি করে। নরমাল অডিও/ভিডিও ক্যাবল ব্যাবহার করা যায়, বড় করতে হলে ৭৫ ওহম ইমপিডেন্সের কোয়াক্সিয়াল সাথে আরসিএ প্লাগ ব্যাবহার করতে হবে, সস্তা আরজি৬ এ ভালো কাজ হয়।
এনালগ ৫.১: 
৬টা আরসিএ জ্যাক থাকে ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, রিয়ার/সারাউন্ড লেফট, রিয়ার/সারাউন্ড রাইট, সেন্টার, সাবউফার। এনালগ ভাবে প্রতিটা চ্যানেলের শব্দ সোর্স থেকে এম্পলিফায়ার বা স্পিকার সিস্টেমে যায়।
এনালগ স্টেরিও: 
২টা আরসিএ জ্যাক থাকে লেফট ও রাইট লেখা। আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যাবহৃ্ত কানেকশন। এনালগ ভাবে লেফট ও রাইট দুই চ্যানেলের শব্দ পাওয়া যায়। সারাউন্ড বা ডলবি/ডিটিএস সম্ভব না।
সবার প্রশ্ন আসতে পারে মনে যে এতধরনের কানেকশন, সবই কাজ করে তাহলে কোনটা ব্যাবহার করা উচিত? নিচে ভালো থেকে খারাপ ক্রমানুশারে দেয়া হলো, ভালোর দিকে যেটা আপনার ডিভাইসে আছে সেটা ব্যাবহার করতে হবে ভালো পারফরমেন্স পেতে হলে:
ভিডিও:
১. এইচডিএমআই থেকে এইচডিএমআই
২. এইচডিএমআই থেকে ডিভিআই বা উল্টাটা
৩. ডিভিআই থেকে ডিভিআই
৪. ভিজিএ থেকে ভিজিএ
৫. কমপোনেন্ট থেকে কমপোনেন্ট
৬. এসভিডিও থেকে এসভিডিও (ভিসিপি ও সাদাকালো টিভি আপনার?)
৭. কমপোসিট থেকে কমপোসিট (হোম থিয়েটার আপনার জন্য নয়
)
অডিও:
১. এইচডিএমআই থেকে এইচডিএমআই (ভিডিওর জন্য থাকলে আর আলাদা করে অডিওর জন্য লাগবে না, অডিও ভিডিও একইসাথে যাবে)
২. অপটিকাল থেকে অপটিকাল
৩. কোয়েক্সিয়াল থেকে কোয়েক্সিয়াল
৪. ৫.১ এনালগ থেকে ৫.১ এনালগ
৫. স্টেরিও আরসিএ (হোম থিয়েটার, ডিভিডি, ব্লুরে আপনার জন্য নয়)
আমি মোটামোটি নিস্চিৎ যে অনেকের বাসাতেই নতুন এলসিডি টিভি আর ডিভিডি প্লেয়ার আছে এবং তারা ৩ তারের (কমপোসিট ভিডিও, লেফট ও রাইট সাউন্ড) সাহায্যে মুভি দেখেন সবসময়..... আজকেই নতুন ভাবে কানেকশন দিন আর উপভোগ করুন মুভি নতুন ভাবে।
টিপস:
একটি ডিভিডি প্লেয়ারের ব্যাক সাইড:
একটি ব্লু-রে প্লেয়ারের ব্যাক সাইড:
ডিভিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ার সফটওয়ারে মুভির প্রথম মেনু থেকে সাউন্ড ডিটিএস বা ডলবি ৫.১ সিলেক্ট করুন। ডিটিএস এ সাউন্ড এফেক্ট ডলবি ৫.১ এর থেকে একটু বেটার।
কম্পিউটারের সাউন্ড কার্ডে ৬ চ্যানেল আউটপুট থাকলে কেবল গুলা ঠিকভাবে স্পিকারে লাগিয়ে নিন। ভালো বেশিরভাগ সাউন্ড কার্ডেই কমকরে একটা ডিজিটাল আউট থাকে, সেইক্ষেত্রে একদিকে ৩.৫" মনো প্লাগ ও অন্যদিকে আরসিএ (যদি স্পিকার বা রিসিভারে আরসিএ থাকে) লগিয়ে কেবল বানিয়ে নিন। অনেক সময় কম্পিউটারের অপশনে সিলেক্ট করতে হয় অডিও আউটপুট ডিজিটাল হবে কিনা, এখানে ডিজিটাল মানে এসপিডিআইএফ কোয়াক্সিয়াল বুঝতে হবে।
আমার প্রথম হোম থিয়েটার: কম্পিউটার ও ডিভিডি রোম সাথে ক্রিয়েটিভ সাউন্ড কার্ড ও ৫.১ মাইক্রোল্যাব স্পিকার।
বর্তমান সেটাপ: ইনফোকাস ভিডিও প্রোজেকটর সাথে ল্যাপটপ ডিভিআই-ভিজিএ কেবল দিয়ে লাগানো, ডিভিডি প্লেয়ার কমপোনেন্ট কেবল দিয়ে লাগানো, মিডিয়া প্লেয়ার কমপোসিট দিয়ে লাগানো, সাউন্ডের জন্য ফিলিপস ডলবি রিসিভার সাথে ল্যাপটপ স্টেরিও সাউন্ডে লাগানো,ডিভিডি প্লেয়ার অপটিকালে লাগানো, মিডিয়া প্লেয়ার ডিজিটাল কোয়াক্সিয়ালে লাগানো। খেয়াল করলে বুঝবেন আমার সেটাপ বেশ পুরোনো ও এইচডি ভিডিও দেখার মতো না, ইচ্ছা আছে একটা এলসিডি টিভি কিনে এইচডির ভুবনে যাওয়ার
**এই লেখাটি আমার ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত।
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪১
রাব্বি ! বলেছেন:
ধন্যবাদ
২|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫০
রুদ্রপ্রতাপ বলেছেন: ওরে বাবারে...মেলা কাহিনি! আছেন কেমন? দেশে?
প্রিয়তে গেলো।
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪২
রাব্বি ! বলেছেন: লিখতে লিখতে কিভাবে যেনো মেলা কাহিনি হয়ে গেলো ![]()
আছি ভালই, হ্যা দেশে।
৩|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:০১
ভুলো মন বলেছেন: বন্ বন্... বন্ বন্...
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
রাব্বি ! বলেছেন: সঠিক ক্যেবল ও ইন্টারফেস ব্যাবহার করুন ![]()
৪|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:১২
সৌম্য বলেছেন: বেশী কঠিন। হ্যাম রেডিও না থাকায় স্যটালাইট ক্যাচ করতে পারে নাই!
তবে আপনার ড্রইং রুমে প্রজেক্টর লাগায় সিনেমা হল বানানোর আইডিয়াটা অনেক জোস লাগছিল।
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
রাব্বি ! বলেছেন: ভাই ৬ বছরের পুরান সেটাপ, এইচডি ৩ডি কোনটাই দেখতে পারি না..... টাকা হইলে একটা মস্তবড় এলসিডি নাইলে নতুন প্রজেক্টর কিনবো।
৫|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৮
এখনই সময় বলেছেন: দারুন লিখেছেন।
বিষয়গুলো সম্পর্কে এতটা বিস্তারিত জানতাম না।
আমার মত সাধারন ব্যবহার কারীদের জন্য অনেক কাজে লাগবে।
একটা প্রশ্ন বর্তমানে দেখি সাধারন কমদামী চাইনিজ ভিসিডি/ডিভিডি প্লেয়ারের পেছনে অপটিক্যাল কানেকশন নামে একটা অপশন থাকে (আপনার চিত্রের মত)। যাতে ভেতরে লাল লেজার আলো ও দেখা যায়। এই ধরনের প্লেয়ারের থেকে কি অপটিক্যাল কানেশন নেয়া সম্ভব?
২ য় প্রশ্ন. অপটিক্যাল কানেশন কি শুধু অডিও কানেকশনের জন্য? না কি অডিও ও ভিডিও দু ধরনের ডাটাই সরবরাহ করে থাকে?
৩. প্রশ্ন। অপটিক্যাল কানেকশন কি ভাবে আামর সাউন্ড সিষ্টেমের সাথে কানেশন করতে হবে একটু ডিটেইলস বলবেন কি?
সরাসরি প্রিয় তে।
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
রাব্বি ! বলেছেন: ভাই আমার ফিলিপসের ডিভিডি প্লেয়ারে যেসব কানেকশন নাই সেগুলো চাইনিজ ফামাস ডিভিডি প্লেয়ারে আছে, আমি ফিলিপস রেখে এখন ফামাস ব্যাবহার করি ![]()
আমার ফাইবার অপটিক কেবল আইডিবি থেকে ২০০৪ সালে কিনেছিলাম, এখনো পাওয়া যাওয়ার কথা। সিডি প্লেয়ার থেকে আপটিকালে খুব একটা লাভ নাই, কিন্তু ডিভিডি প্লেয়ার থেকে ডিজিটাল ডলবি/ডিটিএস পাওয়া যাবে। প্লেয়ার থেকে আপনার স্পিকার সিস্টেমের অপটিকাল ইনপুটে কানেকশন দিতে হবে। অপটিকাল না থাকলে স্পিকারে ডিজিটাল ইনপুট আছে কিনা চেক করুন, থাকলে কোয়াক্সিয়াল কেবল (নরমাল অডিও ভিডিও আরসিএ কেবল, ১টা) দিয়ে কানেকশন দিন।
অপটিকালে শুধুমাত্র অডিও যাবে।
৬|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
িনদাল বলেছেন:
কিসু বুঝি নাই। আমার একটা ফিলিপস ২১ ইন্চি এলসিডি আসে উইথ এইচডিএমআই পোর্ট। আর মাইক্রোল্যাব এর স্পিকার আসে (মডেল মনে হয়: টি এম ৯/টি আর ৯), ২টা স্পিকার আর একটা উফার। ডিভিডি প্লেয়ার আসে ওয়ালটন কিন্তু সেটা ইউস করি না, পিসিতে মুভি দেখি (ডাউনলোড করা)। আমার পক্ষে কি সারাউন্ড সাউন্ড পাওয়া সম্ভব? না হলে পেতে হলে কি করতে হবে? (ডিভিডি কিনে মুভি দেখতে পারবো না)
০৮ ই জুন, ২০১১ রাত ৮:০৩
রাব্বি ! বলেছেন: পিসি থেকে (যদি আপনার গ্রাফিক্স কার্ডে এইচডিএমআই বা ডিভিআই পোর্ট থাকে) সরাসরি মনিটরে কানেকশন দিন, এইচডি ছবি পাবেন, মাথা নষ্ট হয়ে যাবে দেখে ![]()
৩ স্পিকারে ডলবি/ডিটিএস সারাউন্ড পাবেন না, আপনাকে মিনিমাম ৫.১ স্পিকার কিনতে হবে।
আপনার সাউন্ড কার্ডের স্পেক দেখুন, ৫.১ আউটপুট আছে কিনা দেখুন, থাকলে একটা ৫.১ স্পিকার কিনুন(৫ টা স্পিকার একটা উফার)।
সাউন্ড কার্ডে ৫.১ থাকলে আরেকটা নরমাল স্টেরিও (২টা স্পিকার) স্পিকার কিনে রিয়ার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। আর আপনার ২.১ মাইক্রোল্যাব সামনের চ্যানেল হিসাবে। সাথে আরেকটা নরমাল স্টেরিও স্পিকার সেন্টার হিসাবে...... মানে হলো আরো ২ টা স্পিকার ম্যানেজ করেন।
ডাউনলোড করার সময় এসি৩, ডিটিএস বা ডলবি ৫.১ সাউন্ড আছে এমন রিপ ডাউনলোড করুন।
৭|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫১
এখন ও চলছি নিরন্তর বলেছেন: জটিল
০৮ ই জুন, ২০১১ রাত ৮:০৩
রাব্বি ! বলেছেন: তেমন না ![]()
৮|
০৮ ই জুন, ২০১১ রাত ৯:০২
চশমখোর বলেছেন: মাথা চক্কর মারতাছে
০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:১২
রাব্বি ! বলেছেন: রেজুলেশন মিসম্যাচ মনে হয়
৯|
০৮ ই জুন, ২০১১ রাত ৯:০৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: প্রিয়তে নিলাম
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২১
রাব্বি ! বলেছেন: ধন্যবাদ
১০|
০৮ ই জুন, ২০১১ রাত ১০:০৮
এ্যরন বলেছেন: একসিলেন্ট হইসে রে ..... ফেবু তে ও কমেন্ট করসি পুরান সেই কথা মনে পড়েগেছিল ।।।।।
১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩৮
রাব্বি ! বলেছেন: পুরোনো সেই দিনের কথা....
১১|
০৮ ই জুন, ২০১১ রাত ১০:১৬
দুখী মানব বলেছেন: হিট
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২০
রাব্বি ! বলেছেন: স্লো পয়জন। তোর ব্লগের মতো একবারে হিট হয় না, আস্তে আস্তে বছর ঘুরে হিট হয়।
১২|
০৮ ই জুন, ২০১১ রাত ১০:৩০
দ্যা ডক্টর বলেছেন: রাব্বি ভাই, আমার ল্যাপি থেকে এলইডি টিভিতে এইচডিএমআই কানেক্ট করলে সাউন্ড টিভিতে পাই না। টিভিতে আমি অন্য কোন অপসনও খুঁজে পাইনি।
পুরনো ২:১ পিসি ওয়ারকস আর একটা ২:১ বোস দিয়ে চমৎকার একটা আউটপুট পেতাম। এখন দেখি কি করা যায়। শহরের বাসায় এগুলো আছে কিনা খুঁজে দেখতে হবে (আমি এখনো গ্রামে)।
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:১৩
রাব্বি ! বলেছেন: চিটাগাং ফিরবা কবে?
ল্যাপটপে দেখো অডিও আউট যেনো ডিজিটাল/পিসিএম/রঅ ফরম্যাটে যায়, টিভিতেও দেখো অপশন গুলা ভালো ভাবে। আমার যেহেতু টিভি নাই কাজেই ঠিক জানিনা কোন অপশন টা দেখাতে হবে ![]()
১৩|
০৮ ই জুন, ২০১১ রাত ১০:৩৯
নিশাচর০০ বলেছেন: কমপোনেন্ট:৩টা আর সি এ টাইপ জ্যাক থাকে, Y, Pb, Pr লেখা। যেকোন অডিও ভিডিও কেবল দিয়ে কম দুরুত্বে কানেকশন দেয়া সম্ভব, বড় করতে হলে আর ষি এ প্লাগ কিনে ৭৫ ওহমের কেবল দিয়ে বানানো সম্ভব, আমি ব্যাবহার করি সস্তা আরজি৬ কেবল (কেবলটিভির কেবল)। এনালগ ভাবে এইচডি ভিডিও বহন করতে সক্ষম।
ভাই এই জিনিসটা আমার খুব দরকার ..।পিসিতে কি লাগানো যাবে ?????
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৫২
রাব্বি ! বলেছেন: কমপোনেন্ট আউট থেকে শুধুমাত্র কমপোনেন্ট ইন এ কানেকশন দেয়া যাবে। আপনার পিসিতে কমপোনেন্ট ভিডিও আউট থাকার কথা না, পিসিতে থাকে ভিজিএ।
এখনকার কিছু কিছু গেমিং গ্রাফিক্স কার্ডে ভিজিএ পোর্টের মাধ্যমে কমপোনেন্ট আউটের ব্যাবস্থা থাকে, যেমন Radeon 9700
আপনার কার্ডে দেখুন কমপোনেন্ট অপশন আছে কিনা, থাকলে ভিজিএ থেকে আপনি এলসিডি টিভিতে কমপোনেনন্ট কানেকশন দিতে পারবেন।
১৪|
০৮ ই জুন, ২০১১ রাত ১১:২৯
রোবট ভিশন বলেছেন: বিয়ার পরেও এত সময় পাস কেমনে? এফবি থেকে দেখে ঢুকলাম... লেখা বিস্তারিত ভাল হইছে...
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৫৪
রাব্বি ! বলেছেন: ![]()
১৫|
০৯ ই জুন, ২০১১ রাত ১২:৩৩
কুন্তল_এ বলেছেন: আজকেই দেখলাম আমার পুরোন ২:১ পিসি ওয়ার্কস স্পীকারের পাওয়ার কেবল ইঁদুরে খায়া ফেলসে।
না দেখে ধরে মারাত্মক শক খাইলাম। এখন হেডফোনে আছি। কী করা যায় ভাবতে ভাবতে কাকতালীয়ভাবে আপনার এই পোষ্ট চোখে পড়লো।
অনেক ধন্যবাদ। ![]()
০৯ ই জুন, ২০১১ সকাল ১১:০৩
রাব্বি ! বলেছেন: ছোট ছেড়া হলে টেপ মেরে নিন, ২ টা তারই কেটে ফেললে সমস্যা, সর্ট সার্কিট হতে পারে। পুরাটা কেটে ফেলে নতুন করে জোড়া দিয়ে নিন।
১৬|
০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৪
িনদাল বলেছেন: এইচডিএমআই কানেকশন দেওয়া আসে
।
সাউন্ড কার্ড ৫:১ কিনা কিভাবে চেক করবো ? তবে মনে হয় ৫:১ ই আসে। আমার আসে ক্রিয়েটিভ এর আরেকটা নরমাল স্টেরিও (২টা স্পিকার) আসে। তো টোটাল হল ৫টা
সাউন্ড কার্ডে ৫.১ থাকলে আরেকটা নরমাল স্টেরিও (২টা স্পিকার) স্পিকার কিনে রিয়ার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। আর আপনার ২.১ মাইক্রোল্যাব সামনের চ্যানেল হিসাবে। সাথে আরেকটা নরমাল স্টেরিও স্পিকার সেন্টার হিসাবে...... মানে হলো আরো ২ টা স্পিকার ম্যানেজ করেন।----- এই কাজটা কিভাবে করবো যদি একটু ডিটেলস এ বলতেন।
আমার ডাউনলোড করা বেশিরভাগ মুভির সাউন্ড মনে হয় এসি৩। তো এটা নিয়ে প্রবলেম হবে না।
আগাম থেংকু ![]()
০৯ ই জুন, ২০১১ সকাল ১১:৫৯
রাব্বি ! বলেছেন: ১. সাউন্ড কার্ডের স্পেক চেক করুন, ডিভাইস ম্যানেজার থেকে সাউন্ড কার্ডের নাম/মডেল দেখে নিয়ে নেট এ সার্চ করুন।
২. এইবার দেখুন সাউন্ড কার্ডের পেছনে নিচের ছবির মত জ্যাকগুলি আছে কিনা, মিনিমাম ৩ টা স্টেরিও আউটপুট থাকবে (টোটাল ৬ চ্যানেল)।
Click This Link
৫.১ আছে কিনা আগে চেক করে যানান, আমি পরে স্পিকারের কানেকশনের ছবি একে পোস্ট করছি।
১৭|
০৯ ই জুন, ২০১১ রাত ১২:৪৫
িনদাল বলেছেন: পোস্ট প্রিয়তে ![]()
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৪
রাব্বি ! বলেছেন: ধন্যবাদ
১৮|
০৯ ই জুন, ২০১১ রাত ২:৪৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
Click This Link
এইডা আমার সেটআপ........!!!
![]()
১৯|
০৯ ই জুন, ২০১১ রাত ২:৪৪
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
০৯ ই জুন, ২০১১ দুপুর ১২:১৭
রাব্বি ! বলেছেন: নাইস সেটাপ ![]()
২০|
০৯ ই জুন, ২০১১ রাত ৩:২১
ঘুমরাজ বলেছেন: পাংখা পোস্ট দিছেন বস ++++
১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭
রাব্বি ! বলেছেন:
![]()
২১|
০৯ ই জুন, ২০১১ ভোর ৪:০৭
টিনটিন` বলেছেন: ভাই, এতসব কঠিন ভাষার ব্যাবহার, বুঝতে একটু কষ্টই হচ্ছে।
আমার স্পিকার হলো ক্রিয়েটিভের পিসি ওয়ার্কস, ৪.১। আগে সাউন্ডকার্ড ছিল ক্রিয়েটিভের এ্যক্সর্টারনাল। কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ায় এখন মাদারবোর্ডের সাথের সাউন্ডকার্ড টাই ব্যাবহার করি। কিন্তু সমস্য হলো এতে আমার ২ টা স্পিকার বাজে আর ২টা বাজেনা। কিন্তু ৪টা স্পিকারই ঠিক আছে। সাউন্ডকার্ডের ২ টা পোর্ট আছে। একটায় যে ২টা স্পিকার সেট করি সেই ২টা বাজে কিন্তু অন্যটায় যে ২টা সেট করি সেই ২টা বাজেনা। আমি শিওর সাউন্ডকার্ডের পোর্ট ২টাও ঠিক আছে। কারন এর আগে যে মাদারবোর্ড লাগায়ে ছিলাম সেইটাতেও এই একই প্রবলেম ফেস করেছি। আমার মাদারবোর্ড ও সংযুক্ত সাউন্ডকার্ডে সংক্ষিপ্ত একটু বিবরনী দিচ্ছি।
মাদারবোর্ড:
Property Value
Manufacturer ASRock
Model G41C-VS
North Bridge Intel G41 Revision A3
South Bridge Intel 82801GB (ICH7/R) Revision A3
CPU Pentium(R) Dual-Core CPU E5400 @ 2.70GHz
Cpu Socket Socket 775 LGA
System Slots 2 PCI
Memory Summary
Maximum Capacity 4096 MBytes
Maximum Memory Module Size 4096 MBytes
Memory Slots 2
Error Correction None
Warning! Accuracy of DMI data cannot be guaranteed
মাদারবোর্ডের এটাচ্ড সাউন্ডকার্ড:
Property Value
Device ID
HDAUDIOFUNC_01VEN_10DEDEV_000ASUBSYS_10DE0101REV_1001525BB91E700001
Service HdAudAddService
Class MEDIA
Manufacturer: Microsoft
Location Internal High Definition Audio Bus
Driver {4d36e96c-e325-11ce-bfc1-08002be10318} 08
DriverVersion 6.1.7600.16385
MatchingDeviceId hdaudiofunc_01
এখন কি করবো? কেমনে এই সমস্যার সমাধান করবো? সাউন্ডকার্ডে অপশনে আসে ৫:১। ওটাই ব্যাবহার করি। ৪:১ আনার কি কোন সিস্টেম আছে?
কিভাবে কি করবো, কিভাবে সাররাউন্ড সাউন্ড পাবো একটা লম্বা বিবরনী দিলে খুব উপকার হতো।
০৯ ই জুন, ২০১১ দুপুর ২:২৬
রাব্বি ! বলেছেন: আপনার মাদারবোর্ডের স্পেক পড়ে যা বুঝলাম ওটাতে ফ্রন্ট প্যানেলের সাউন্ড হেডার জ্যাক থেকে (কেসিং এর সাথে থাকে) পেছনের স্পিকারের কানেকশন দিতে পারবেন, কিছু কনফিগারেশনের ব্যাপার আছে, নিচে দেখুন,
1. High Definition Audio supports Jack Sensing, but the panel wire on
the chassis must support HDA to function correctly. Please follow the
instruction in our manual and chassis manual to install your system.
2. If you use AC’97 audio panel, please install it to the front panel audio
header as below:
A. Connect Mic_IN (MIC) to MIC2_L.
B. Connect Audio_R (RIN) to OUT2_R and Audio_L (LIN) to OUT2_L.
C. Connect Ground (GND) to Ground (GND).
D. MIC_RET and OUT_RET are for HD audio panel only. You don’t
need to connect them for AC’97 audio panel.
E. Enter BIOS Setup Utility. Enter Advanced Settings, and then select
Chipset Configuration. Set the Front Panel Control option from
[Auto] to [Enabled].
F. Enter Windows system. Click the icon on the lower right hand
taskbar to enter Realtek HD Audio Manager.
Front Panel Audio Header This is an interface for front
(9-pin HD_AUDIO1) panel audio cable that allows
(see p.10 No. 23) convenient connection and
control of audio devices.
OUT2_L
1
MIC_RET
PRESENCE#
GND
OUT2_R
MIC2_R
MIC2_L
OUT_RET
For Windows® XP / XP 64-bit OS:
Click “Audio I/O”, select “Connector Settings” , choose
“Disable front panel jack detection”, and save the change by
clicking “OK”.
For Windows® 7 / 7 64-bit / VistaTM / VistaTM 64-bit OS:
Click the right-top “Folder” icon , choose “Disable front
panel jack detection”, and save the change by clicking “OK”.
G. To activate the front mic.
For Windows® XP / XP 64-bit OS:
Please select “Front Mic” as default record device.
If you want to hear your voice through front mic, please deselect "Mute"
icon in “Front Mic” of “Playback” portion.
For Windows® 7 / 7 64-bit / VistaTM / VistaTM 64-bit OS:
Go to the "Front Mic" Tab in the Realtek Control panel.
Click "Set Default Device" to make the Front Mic as the default record
device.
বিস্তারিত পাবেন মাদারবোর্ডের ম্যানুয়ালে পেজ ২১, এখানে দেখুন:
http://download.asrock.com/manual/G41C-VS.pdf
সারাউন্ড সাউন্ড পেতে হলে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা কমদামি ৫.১ পিসিআই সাউন্ড কার্ড কেনা। এরপর আপনার ৪.১ এর ২ টা জ্যাক সামনের ও পেছনের চ্যানেলে লাগাবেন, সাথে একটা নরমাল স্টেরিও স্পিকার মাঝখানের চ্যানেলে লাগাবেন।
সাউন্ড কার্ড ফ্রন্ট আউট: ৪.১ এর ফ্রন্ট ইন
সাউন্ড কার্ড রিয়ার আউট: ৪.১ এর রিয়ার ইন
সাউন্ড কার্ড সেন্টার/সাবউফার আউট: স্টেরিও স্পিকারের ইন।
২২|
০৯ ই জুন, ২০১১ সকাল ৯:২১
চতুরঙ্গ বলেছেন: বিয়ের পর এমন জটিল ঢেকি পোষ্ট দেওয়ার জন্য তুমারে নুবেল দেওয়া হইল। তুমি বিয়ের পরেও মানব জাতিকে যেভাবে সেবা করে যাচ্ছ তা অনন্য। এতক্ষন তো কেমনে সাউন্ড সারাউন্ডিং করা যায় তার বিস্তারিত বর্ননা দিলা। এবার একটা স্পেসিফিক সোর্স এর সাউন্ড যাতে কান পর্যন্ত না যায় তার উপায় বল। তাইলে সেই ডিভাইস টা আমার কানে বা বউ এর মুখে লাগাইয়া দিতাম।
০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:০২
রাব্বি ! বলেছেন: 
২৩|
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: পুরোটাই পড়েছি কিন্তু অনেক কিছুই বুঝিনি কারন সাউন্ড নিয়ে আমার জানার পরিমান শূন্য । ল্যাপটপের জন্য কি করা যেতে পারে? আর ল্যাপটপে যে সাউন্ড টা থাকে সেটা খুব কম। সেটা কি বাড়ানো যায়?
০৯ ই জুন, ২০১১ দুপুর ২:৫৮
রাব্বি ! বলেছেন: ল্যাপটপের সাথে এক্সটারনাল স্পিকার লাগায়ে নিন জোরে সাউন্ডের জন্য, অথবা হেডফোন ব্যাবহার করুন।
২৪|
০৯ ই জুন, ২০১১ সকাল ১১:১৯
নষ্ট কবি বলেছেন: Apne to purai dheki.....+++++++++++++++
০৯ ই জুন, ২০১১ দুপুর ২:৫৯
রাব্বি ! বলেছেন: ![]()
২৫|
১০ ই জুন, ২০১১ রাত ১:০২
িনদাল বলেছেন: ভাই এইরকম তো নাই
। ৩টা জ্যাক আসে, নীল সবুজ লাল
হবে না ? ![]()
১০ ই জুন, ২০১১ দুপুর ১২:১৩
রাব্বি ! বলেছেন: যতদুর বোঝা যাচ্ছে আপনার সাউন্ড কার্ডটা ৫.১ সাপোর্ট করে না, মোস্ট প্রোবাবলি মাদারবোর্ডের বিল্টইন সাউন্ড। একটা কমদামি ৫.১ পিসিআই সাউন্ডকার্ড কিনে কম্পিউটারে লাগিয়ে নিন সারাউন্ড সাউন্ড পেতে হলে, ৪০০-৫০০ টাকার মত দাম হওয়ার কথা (এখনকার দাম জানিনা, এটা ১০ বছর আগের দাম বললাম।)
২৬|
১০ ই জুন, ২০১১ দুপুর ২:১৪
টিনটিন` বলেছেন: ধন্যবাদ, দেখি চেষ্টা করে।
বাবুনি সুপ্তি কথার জের ধরেই বলছি, ল্যাপটপে হেডফোন লাগালেও পিসির মতো সাউন্ড পাওয়া যায়না। আমারতো ২টোর কোনটাতেই আলাদা সাউন্ডকার্ড লাগানো নাই, তাহলে এক সাউন্ড পায়া যাবেনা কেন? অবশ্য ল্যাপটপের বিল্ট ইন সাউন্ডকার্ডের কোন ড্রাইভার নাই। নেটেও পাইনি। সাউন্ড আরো ক্রিস্টাল করার কিছু আছে?
১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩২
রাব্বি ! বলেছেন: আমারতো ২টোর কোনটাতেই আলাদা সাউন্ডকার্ড লাগানো নাই, তাহলে এক সাউন্ড পায়া যাবেনা কেন? :
সাউন্ড কার্ড না থাকলেও সাউন্ডকার্ডের যাবতিয় যন্ত্রাংশ মাদারবোর্ডে লাগানো আছে, বিল্টইন সাউন্ড। ড্রাইভার অবশ্যই লোড করা আছে, তানাহলে সাউন্ড পেতেন না। আপনার আগের পোস্টে দেখা যাচ্ছে মাইক্রোসফটএর এইচডি সাউন্ড ড্রাইভার লোড করা আছে। শব্দ কমবেশির কারন একেক ম্যানুফেকচারের চিপ ও ডিজাইন ভিন্ন। ড্রাইভার চেন্জ করে সাউন্ড বাড়ানো সম্ভব না।
ডেস্কটপের জন্য সবচেয়ে সহজ সমাধান আপনার জন্য একটা পিসিআই কার্ড লাগায়ে নেন, খুঁজলে অনেকের কাছেই দেখবেন হয়তো পুরান কার্ড আছে।
ল্যাপটপের জন্য কিছু করার নাই (ইউএসবি সাউন্ড কার্ড লাগানো যায়, কিন্তু কমদামি গুলা শুনেছি খুব একটা কাজের না)
২৭|
১০ ই জুন, ২০১১ বিকাল ৪:০৪
অনিন্দিতা_একা বলেছেন: পাব্লিসিটি পোস্ট... খারাপ না !
১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩৬
রাব্বি ! বলেছেন: ![]()
২৮|
১০ ই জুন, ২০১১ বিকাল ৪:০৬
অনিন্দিতা_একা বলেছেন: চতুরঙ্গ বলেছেন: বিয়ের পর এমন জটিল ঢেকি পোষ্ট দেওয়ার জন্য তুমারে নুবেল দেওয়া হইল। তুমি বিয়ের পরেও মানব জাতিকে যেভাবে সেবা করে যাচ্ছ তা অনন্য। এতক্ষন তো কেমনে সাউন্ড সারাউন্ডিং করা যায় তার বিস্তারিত বর্ননা দিলা। এবার একটা স্পেসিফিক সোর্স এর সাউন্ড যাতে কান পর্যন্ত না যায় তার উপায় বল। তাইলে সেই ডিভাইস টা আমার কানে বা বউ এর মুখে লাগাইয়া দিতাম।
ভাই! প্রেম করার সময় তো ২৪ ঘন্টা কানে ফোন লাগায়ে রাখতেন শুনছি ! বিয়া করার পর সেই এক ই মানুষের কথা অফ করবার চান!... হায়রে মানুষ (??)!!
২৯|
১১ ই জুন, ২০১১ দুপুর ১২:০৯
হাসান যোবায়ের বলেছেন: আপনার পোস্ট পড়ে আপাতত নতুন ভুত মাথায় চাপলো!
সাউন্ড কার্ড!
১২ ই জুন, ২০১১ দুপুর ১:০৯
রাব্বি ! বলেছেন: শুধু সাউন্ডকার্ড হলে হবে না, সাথে ভালো স্পিকারো লাগবে কিন্তু।
৩০|
১১ ই জুন, ২০১১ দুপুর ১২:১৩
হাসান যোবায়ের বলেছেন: আচ্ছা সাউন্ড কার্ড কিনতে হলে কি কি বিষয় দেখে কিনতে হবে?
কিছু মডেল উল্লেখ করে দিলে আরও ভাল হয়।
১২ ই জুন, ২০১১ দুপুর ১:০৮
রাব্বি ! বলেছেন: সারাউন্ড সাউন্ড চাইলে ৫.১ বা আরোবেশি আউটপুট থাকবে। ডিটিএস/ডলবি সাপোর্ট থাকা লাগবে।
যদি মিউসিক নিয়ে কাজ করেন তাহলে মিডি ইন্টারফেস থাকা লাগবে।
নরমালি ক্রয়েটিভের যেকোন কার্ড চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন।
৩১|
১২ ই জুন, ২০১১ রাত ১২:১৭
টিনটিন` বলেছেন: পিসিআই কার্ড মানে? বুঝলাম না? আমি তো একটাই পিসিআই কার্ড চিনি।
পিসিআই এক্সপ্রেস।
ওইটা আমার আছে। পুরা ১ জিবি।
ও, পুরোনো সাউন্ড কার্ড টার নাম মনে পড়েছে। ক্রেয়েটিভ লাইভ ভ্যালু। ফাটাফাটি জিনিষ ছিল। আমার স্পিকারও যখন কিনেছি, বাংলাদেশের বেস্ট ওয়ান ছিল। পিসিওয়ার্কস ৪:১। উফ, কি দিন ছিল। অর্ডার দিয়ে এনেছিলাম। তখন মানুষ শুধু ২ পস , বড়জোর ২:১ বুঝতো। ![]()
১২ ই জুন, ২০১১ দুপুর ১:০৫
রাব্বি ! বলেছেন: পিসিআই হচ্ছে বাস (সাদা স্লট) এর নাম, পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স এর স্লট (কালো বড়)।
এখন সাউন্ড কার্ড লাগাতে হলে পিসিআই স্লটে লাগাতে হবে তাই পিসিআই বলেছিলাম। ক্রিয়েটিভের সাউন্ডকার্ড বেস্ট। আমার প্রথম সাউন্ডকার্ড ছিল ক্রিয়েটিভ সাউন্ডব্লাস্টার ১৬, ৪৮৬ মেশিনে লাগিয়েছিলাম। সাউন্ড ভালো পেতে হলে আলাদা ভালো সাউন্ডকার্ডের কোনো বিকল্প নাই, মাদারবোর্ডের বিল্টইন সাউন্ড কোনো কাজের না।
৩২|
১২ ই জুন, ২০১১ বিকাল ৪:৪২
হাসান যোবায়ের বলেছেন: দেখেনতো এই সাউন্ড কার্ড দিয়ে কাজ চালানো যাবে কিনা।
আমি শুধু মুভি দেখার জন্য কিনবো।
আমার সাউন্ড বক্স 5:1। konka কোম্পানি
১৩ ই জুন, ২০১১ রাত ১২:০৩
রাব্বি ! বলেছেন: অডিজি ভ্যালু, জোস কার্ড..... আমি অডিজি ব্যাবহার করতাম যখন আমার ডেস্কটপ ছিল। মুভির জন্য অবশ্যই ওকে
তবে অনেক পুরান মডেল.... নতুন মডেল গুলা একটু চেক করে দেখেন।
৩৩|
১৩ ই জুন, ২০১১ রাত ১২:১৪
মুসাফির... বলেছেন: প্রিয়তে+
১৩ ই জুন, ২০১১ বিকাল ৩:৫৬
রাব্বি ! বলেছেন: ধইন্যা
৩৪|
২৪ শে জুন, ২০১১ রাত ১১:০৮
শরীফ উদ্দীন বলেছেন: পড়তে পড়তে হাপাই গেলাম। তারপরও ভাল লাগল। কারণ আমার নিজেরও একটা হোম থিয়েটারের সপ্ন আছে। তবে সমস্যা হইল গিয়া ট্যাকা। যাই হোক, পোস্টটা পইড়া মনে হইল কিছু দিন পড়ে জিনসটা নিজেই কম খরচে একটা বানায়া নিতে পারমু, এখনতো আর পারুম না। বাসায় কইলে দিব প্যাদানি। তাই সোকেসে রাইখা দিলাম। নিজে কামাই কইরা চেষ্টা করতে হইব একটা কেনার। আর যহন জিনস-পাতি কিন্না আনুম তহন ভাল কইরা পোর্ট, জ্যাক হাবিজাবি সব নাইড়া চাইড়া দেইখা বুইঝা নিমুনে। তয় ভাই দোয়া কইরেন যাতে এইরাম একটা সিস্টেমের মালিক হইতে পারি।
২৭ শে জুন, ২০১১ বিকাল ৪:৩২
রাব্বি ! বলেছেন: দোয়া রইল, ইনশাল্লাহ হবে।
৩৫|
২৭ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫২
অনিমেষ হৃদয় বলেছেন: ব্যাপক পোস্ট! ![]()
আমার স্পিকার মাইক্রোল্যাব ৫.১, মডেল এক্স-১৫। প্রায় এক বছর হল কিনেছি, ভালই চলছিল। কিন্তু হঠাৎ করে রিয়ার লেফট স্পিকারটা থেকে সাউন্ড হচ্ছে না। এর আগে মাঝে মাঝে এমন হত, তার খুলে নাড়াচাড়া করলে ঠিক হয়ে যেত। এখন কিছুতেই কিছু হচ্ছেনা
এটা কি তাহলে উফার/কানেকশানের সমস্যা, নাকি শুধু ওই স্পিকারেরই?? কোন সমাধান দিতে পারেন কি??
এমনিতে সাউণ্ড সিস্টেম হিসেবে আমারটা কেমন?? চেঞ্জ করে ফেলব নাকি ওটা ঠিক না হলে??
কোক্সিয়াল, SPDIF, Digital Out- ব্যাপার তিনটা যদি আরেকটু ক্লিয়ার করতেন ![]()
২৯ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
রাব্বি ! বলেছেন: যেই তার খুলে নাড়াচাড়া করলে কাজ করতো সেই তার টা আগে চেক করেন। যদি ইনপুটের তার হয় তাহলে জ্যাকে সমস্যা থাকতে পারে। অনেক সময় সার্কিটবোর্ডের ঝালাই খুলে যায় সকেটের পিন থেকে, তেমন হলে খুলে চেক করুন।
১। রিয়ার লেফ্ট স্পিকার টা অন্য একটা আউটপুটে লাগিয়ে দেখেন, যদি স্পিকার কাজ করে তাহলে বুঝতে হবে স্পিকার ভালো আছে।
২। এইবার আবার ঠিকমতো লাগিয়ে স্পিকারে কান ঠেকিয়ে দেখেন কোনরকম শো শো (হামিং বা হোয়াইট নয়েজ) আছে কিনা, ভলিউম বাড়িয়ে দেখতে পারেন। যদি শব্দ পান তাহলে বুঝতে হবে আউটপুটের জ্যাক সকেট ঠিক আছে।
৩। এইবার ইনপুটের জ্যাক টা উল্টায়ে পাল্টায়ে দেখেন। ফ্রন্ট ইন গুলা রিয়ারে আর রিয়ার ইনের তার টা ফ্রন্টে লাগিয়ে দেখেন। যদি দেখেন এখনো রিয়ার লেফট কাজ করছে না, তারমানে তার ঠিক আছে।
যদি এই পর্যন্ত সব গুলি করে থাকেন তাহলে দেখতে হবে:
১. ইনপুটের সকেটের ঝালাই
২. অথবা সার্কিটে সমস্যা।
আপনার স্পিকারে মনে হচ্ছে ডিজিটাল ইন নাই। কাজেই ডিজিটাল আউটথেকে কানেকশন দিতে পারবেন না। ডিভিডি/ব্লুরে/ক্রিয়েটিভের দামি কার্ডে ৬ চ্যানেলের শব্দ অপটিকাল (ফাইবার অপটিক) বা কোয়াক্সিয়াল (দেখতে নরমাল অডিও সকেটের মতো, আরসিএ জ্যাক) এর মাধ্যমে ডিজিটাল ভাবে পাওয়া যায়, কোয়েক্সিয়াল টাকে বলা হয় এস/পিডিআইএফ আর অপটিকাল টাকে অপটিকাল বলা হয়।
সুবিধা: এনালগের মতো ৬ জোড়া কানেকশন লাগে না, কম তারের ঝামেলা। সাউন্ড সোর্স থেকে ডিজিটাল ভাবে স্পিকারে জাওয়ার কারনে শব্দের মান অনেক ভালো থাকে। নরমাল ** (সনি/ফিলিপস ও অন্যান্য) ডিভিডি/ব্লুরে প্লেয়ারে বেশিরভাগ সময়ই মাত্র ২ টা এনালগ অডিও আউট থাকে (লেফট/রাইট), সুতরাং এিসব প্লেয়ার থেকে ডিটিএস/ডলবি মানের ৬ চ্যানেল সারাউন্ড শব্দ পেতে হলে আপনাকে অপটিকাল বা এসপিডিআইএফ এর মাধ্যমে কানেকশন দিতে হবে স্পিকারে (স্পিকারে ডিজিটাল ইন থাকতে হবে একই রকম)।
** চাইনিজ বেশিরভাগ প্লেয়ারে এনালগ ৬ চ্যানেল আউটপুট থাকে, সো সরাসরো এনালগ স্পিকারে (আপনারটার মতো) কানেকশন দেয়া যায়।
৩৬|
১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৯
বাল্যবন্ধু বলেছেন: বিশাল কারবার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৭
রাব্বি ! বলেছেন: মোটেই না।
৩৭|
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৭
ৃজুয়েল১২ বলেছেন: চরম পোষ্ট ।
গত বছর দেশে গিয়ে মাইক্রোল্যাব এর ৫:১ স্পীকার কিনি কারন বেইস আর সাউন্ড দরকার আগের ২:১ এ আর হয় না । কিন্তু সেটাপ দিয়ে মনটা খারাপ হয়ে গেল না পাই বেইস আর না পাই সাউন্ড ,কোয়ালিটি জগন্য মানের এর চেয়ে ২:১ ই ভাল ছিল । সমস্যাটা বের করা হল না কারন সময়ের অভাবে আবার সিডনী তে ব্যাক করলাম তবে মনে খুতখুতানিটা থেকেই গেল তাই আপনার কাছে জানতে চাইলাম । এটার জন্য কি এক্সট্রা সাউন্ড কার্ড লাগবে ? কোন আইডিয়া দিতে পারেন । পিসিটা নরমাল ছিল এক্সপি আর সাথে করে ম্যাক বুক প্রো থাকে দুইটা দিয়ে ট্রাই করলাম সাউন্ড আগের মতই
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬
রাব্বি ! বলেছেন: আপনার স্পিকারে কোন সমস্যা নাই, সাইন্ড ভালো না পাওয়ার কারন আপনার সাউন্ড সোর্স। ৫.১ স্পিকারে ৬ টা ইনপুট থাকে
১. ফ্রন্ট লেফট
২. ফ্রন্ট রাইট
৩.রিয়ার লেফট
৪. রিয়ার রাইট
৫. সেন্টার
৬. সাব উফার
আপনি যখন নরমাল সাইন্ডকার্ড বা ল্যাপটপের একটা মাত্র তার দিয়ে কানেকশন দিচ্ছেন তখন শুধু মাত্র ২ চ্যানেলের স্টেরিও লেফট ও রাইট সরবরাহ করছেন স্পিকারের ফ্রন্ট লেফট ও রাইট এ। স্পিকারে যেহেতু আলাদা উফারের কানেকশন আছে সো ফ্রন্ট স্পিকার গুলা থেকে অটোমেটিক ভাবে বেস ফিল্টার করে বাদ দিয়ে দেয়া হচ্ছে, াপরদিকে আপনার স্পিকারের সাব উফার কানেকশনে কোন ইনপুট ই নাই, তাই বেশ আসছেই না।
সমাধান: আপনাকে ৫.১ সাপোর্ট করে এমন সাউন্ড কার্ড ব্যাভার করতে হবে ৫.১ স্পিকার চালাতে হলে। কিছু কিছু ৫.১ স্পিকারে একটা মোড থাকে "স্টেরিও", আপনার টাতে আছে কিনা ম্যানুয়াল দেখে নিন, কিছুটা ভালো পাবেন ঐ মোডে।
৩৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
ৃজুয়েল১২ বলেছেন: এই বছর হয়ত যাওয়া হবে না ,,,নেক্সট ইয়ার গেলে সাউন্দ কার্ড কিনে ট্রাই করে দেখন । ধন্যবাদ আপনাকে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১১
রাব্বি ! বলেছেন: ![]()
৩৯|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৭
ক্লিকবাজ বলেছেন: ভাইজান মুনে লয় লেখতে লেখতে হাপাই গেছেন তাই এক্টা জিনিস বাদ পৈরা গেছে। আমরা এইচডি(৭২০পি) আর ফুল এইচডি(১০৮০পি) এর লাইগা হা হুতাশ কর্তেছি তখন পশ্চিমারা আল্ট্রা এইচডি(৪০৯৬পি) দেখা শুরু কৈরা দিছে। তাই আপনার বর্ণনায় এই বিষয়টাও এড করা দর্কার।
হায়রে আল্ট্রা এইচডি(৪০৯৬পি), ব্যাপক আফসোসের ইমো হৈবেক..........![]()
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯
রাব্বি ! বলেছেন: ভাই এইটা গত বছর লেখা পোস্ট, এখানে নিজে কিভাবে বানানো সম্ভব তাই আলোচনা করা হয়েছে। উপরের সবই এখন আমাদের দেশে, অন্যান্য দেশে প্রতিটা দোকানে পাওয়া যায়।
আল্ট্রা এইচডি এখন গবেষনার পর্যায়ে আছে, কনজুমারদের হাতে আসতে আরো অনেক বছর বাকি, ২০১৫-২০১৬ (আল্ট্রা এইচডি সম্পর্কে জানা ছিল না, আপনার কথা শুনে সার্চ করে এরকমই জানতে পারলাম)।
অনেক গবেশনা শেষ পর্যন্ত মার্কেট পায় না, যেমন এইচডি ডিভিডি কে কিন্তু ব্লুরে টেক্কা দিয়ে দিয়েছে, আমরা হাতেও পাবোনা এইচডি ডিভিডি ![]()
৪০|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫১
আসিফ ভাই বলেছেন: Darun laglo! Thanks!
৪১|
২৫ শে মার্চ, ২০১২ বিকাল ৩:২৭
ফজলুল করিম বলেছেন:
প্রিয়তে রাখার জন্য লগইন করলাম।
কিছু প্রশ্ন আছে, আগামী সাপ্তাহে লিখব।
৪২|
০৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:৪৪
বৃষ্টি তোমাকে দিলাম বলেছেন:
ধন্যবাদ অসাধারন এক পোস্টের জন্য।
প্রিয়তে নিলাম।
(আপনার পোস্টের ছবিগুলো দেখা যাচ্ছেনা। ছবির স্থানে শুধু ক্রশ চিহ্ণ দেখা যায়। কয়েকদিন পর পর চেষ্টার পরেও ছবিগুলো দেখতে পাওয়া গেল না। সম্ভবতঃ কোন টেকি এরর।... একটু চেক করে দেখবেন কি?...)
৩০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩০
রাব্বি ! বলেছেন: সময় করে ঠিক করতে হবে। আমার নিজের ব্লগে দেখে নিতে পারেন http://www.s21rc.net/?p=571
৪৩|
০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
অরণ্য রাত্রি বলেছেন: আপনাকে একখান মজার কাহিনি। সামুতে এইটাই আমার প্রথাম প্রিয় পোস্ট। অসাধারণ লেগেছে। অনেক অনেক ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
শশী হিমু বলেছেন: প্রিয়তে নিলাম