| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেজোওয়ানা
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
ঢাকা আজ বিশ্বের বসবাসের অযোগ্য শহর গুলোর মধ্যে অন্যতম হলেই ঢাকার পুরানো
ইতিহাস কিন্তু ছিল গৌরবউজ্জ্বল! অষ্টাদশ শতকে পৃথিবীর সের শহর গুলোর একটি ছিল ঢাকা এবং সেরা শহরের ক্রমান্বয়ে ঢাকার অবস্থান ছিল দ্বাদশতম!
শুনলে কেমন রূপ কথার মতো মনে হয়, তাই না?
ঢাকার উৎপত্তি নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, আমরা তাই আর সেদিকে গেলাম না! ইতিহাস বলে ১৫ শতকের দিকে নগর-কেন্দ্র হিসেবে উথ্থান ঘটে ঢাকার, এর আগে ঢাকা 'কসবা ঢাকা খাস' নামে পরিচিত ছিল। মুঘল শাসনের প্রথম দিকে ঢাকা প্রথমে থানা' পরে পরগনা হিসাবে প্রতিষ্ঠা পায়, সে সময়ে এর নাম হয় 'সরকার বাজুহাতে ঢাকা মাজু!' থানা সদর হিসেবে সদর দপ্তরের এই ছোট নগর-কেন্দ্রটি প্রশাসনিক ও বাণিজ্যিক বিবেচনার সুবিধাজনক অবস্থানে থাকার কারণে মুঘল সুবাদার ইসলাম খান চিশতির
সময়ে সপ্তদশ শতকের শুরুর দিকে রাজমহল থেকে রাজধানী ঢাকয় স্থানান্তর করা হয়েছিল!
এভাবে ঢাকা ১৬০৮ সালে প্রথম রাজধানীর মর্যাদা পেলো!
মুঘল শাসকদের অধীনে তাদের অবকাঠামো উন্নয়ন করা এবং বানিজ্যিক কর্মকান্ডের কারনে মধ্যযুগীর মেট্রোপলিটান সিটি হিসেবে ঢাকা তার উন্নতির শীর্ষে চলে গিয়েছিল, এবং ১৭০৪ সালে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার আগ পর্যন্ত সেই গৌরব ঢাকা ধরে রেখেছিল। নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তাদের জীবনযাত্রা সমৃদ্ধ করার জন্য মুঘল শাসকগন ঢাকার বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিলেন প্রাসাদ, দূর্গ, কাটরা, ঈদগাহ,মসজিদ ইত্যাদি!
সময়ের আর মানুষয়ের অত্যাচারে এই সব কীর্তির বেশির ভাগই নিশ্চিন্থ হয়ে গেলেও, এখন টিকে আছে এমন বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য!
এবার তাদের কথাই বলবো..........
লালবাগ কেল্লা:
মুঘল আমলের দূর্গের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো প্রাসাদ দূর্গ! বাংলাদেশের একমাত্র মুঘল প্রাসাদ দূর্গ যেখানে মূঘল স্থাপত্যের সকল বৈশিষ্ট্যের সমন্বয় হয়েছিল, সেটা হলো লালবাগ দূর্গ! মুঘল আমলে ঢাকায় বেশ কয়েকটি দূর্গ বানানো হয়েছিল বলে জানা যায় তবে কেন্দ্রীয় শাসন এবং স্থায়ী শাসকের অভাবে ঢাকার দূর্গ গুলো তেমন জাকজমক পূর্ণ ছিল না!
মুঘল আমল শেষে বৃটিশ আমলের প্রায় ধ্বসে পরা লালবাগ কেল্লা চার্লস
ড'য়েলীর স্কেচে
লালবাগ কেল্লার আদি নাম কেল্লা আওরঙ্গবাদ, ১৬৮৭ সালে যুবরাজ মুহাম্মদ আজম এই দূর্গের নির্মান কাজ শুরু করেছিলেন, কিন্তু কাজ শেষ হবার আগেই তার বাবা সম্রাট আওরঙ্গজেব বিশেষ প্রয়োজনে দিল্লী থেকে তাকে ঢেকে পাঠালে তিনি দূর্গের কাজ অসমাপ্ত রেখেই চলে গিয়েছিলেন, যা পরে আর কোনদিন শেষ করা সম্ভব হয়নি! আমরা এখন সেই অসমাপ্ত দূর্গটিই দেখি!
পরীবিবির মাজার
যুবরাজ আজম চলে যাবার পরে পরবর্তী শাসক শায়েস্তা খান এই দূর্গে ১৬৬৮ সাল পর্যন্ত বাস করেছিলেন, এর মধ্যে কণ্যা পরীবানুর মৃত্যু ঘটলে তিনি এই দূর্গ ছেড়ে চলে যান! এ প্রসঙ্গে একটা কথা বলতেই হলো, মুঘল শাসকগন দূর্গে তাদের সন্তান মৃত্যুর ঘটনাকে অলক্ষণ বলে মনে করতেন এবং এমন হলে সাধারণত সেই দূর্গ ছেড়ে চলে যেতেন! সম্রাট আকবর তার দুই ছেলে হাসান ও হোসেনের মৃত্যুর পরে দিল্লী আগ্রা ফোর্ট ছেড়ে ফতেহপুর সিক্রীতে চলে গিয়েছিলেন! যাই হোক, ১৮ শতক জমির উপরে নির্মিত এই দূর্গটা এক সময়ে উত্তরে বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এই দূর্গের ভেতরে আছে সভাকক্ষ দেওয়ান-ই-আম, পরি বিবির মাজার, মসজিদ, দু'টো প্রবেশদ্বার, পয়োনি:স্কাশন ব্যাবস্থা, হাম্মাম, ছাদ বাগান ইত্যাদি!
দক্ষিন দিকের দেয়ালে দেখতে পাবেন কেন্দ্রীয় বুরুজ, এখান থেকে পাহারা দেয়া হতো! এই বরুজের নিচে ছিল একটা ভূগর্ভস্থ টানেল, যেটা টঙ্গি পর্যন্ত ছিল বলে বলা হয়, এখন বন্ধ করে দেয়া হয়েছে! এই টানেলকে ঘিরে নানা ভুতের গালগপ্প প্রচলিত আছে!
লালবাগ কেল্লায় মাঝে কিছু দিন দিল্লী রেড ফোর্টের মতো লাইট এন্ড সাউন্ড শো এর আয়োজন করা হয়েছিল, হঠাৎ করেই আবার বন্ধ করে দেয়া হয়েছে! তবে দর্শক আকর্ষনের এটা একটা চমৎকার মাধ্যম হতে পারতো!
বড় কাটরা ও ছোট কাটরা:
কাটারা বা কুটেরা শব্দের অর্থ হলো খিলান যুক্ত দালান! মুঘল আমলে বসবাসের জণ্য খিলান যুক্ত যে সব প্রাসাদ নির্মিত হতো, তাদেরকেই বলা হতো কাটরা! বাংলাদেশে এমন প্রাসাদ এখন পর্যন্ত টিকে আছে মাত্র দু'টি, চকবাজারের বড় কাটরা এবং ছোট কাটরা! এই যে বড় কাটরাটি আমরা দেখি এটি এক সময়ে তৈরি হয়েছিল, যুবরাজ মুহম্মদ সুজার প্রাসাদ হিসাবে।
বৃটিশ
মিউজিয়াম ছবির কালেকশনে থাকা ১৮৭০ সালের এই ছবিটি থেকে বড় কাটরার আদি
আকৃতির কিছুটা ধারনা পাওয়া যায়!
কিন্তু শাহজাদার এই প্রাসাদ পছন্দ না হবার কারণে তিনি এটা নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক মীর আবুল কাশিমকে উপহার দিয়েছিলেন, পরে এটা মুসাফির আর বনিকদের সারাইখানা হিসাবে ব্যবহৃত হতো!
বড় কাটরার উত্তরের তোরন, স্যার ড'য়েলি, ১৮২৩ সাল
বড় কাটরা বর্তমানে
বড় কাটার থেকে সিকি মাইল পূর্বে হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত ছোট কাটরা। এটা নির্মান করেছিলেন সুবাদার শায়েস্তার খান (১৬৬৩ খ্রী
। এখানে শুরুতে তার দাপ্তরিক লোকজন থাকতো!
ছোট কাটরা আর কাটারর মসজিদ, স্যার ড'য়েলি
পরবর্তীকালে মুঘল রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে যাবার পরে বেশ কিছু দিন কাটরা গুলো পরিত্যক্ত ছিল! তবে ঢাকার নায়েব-ই-নিজাম জারসাত খান, নিমতলীতে নিজের প্যালেস নির্মান হবার আগে এখানে কিছু কাল বাস করেছিলেন! এরপর ১৮১৬ সালে এই পাদ্রি লিওলার্দোর উদ্যোগে এই ছোট কাটরাতে স্থাপিত হয়েছিল ঢাকার প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল! সেটা অবশ্য বেশিদিন থাকেনি এখানে,
ঢাকার নবাবরা একে কয়লা ও চুনের গুদাম বানিয়েছিলেন!
ছোট কাটরা বর্তমানে!
অব্যবস্থাপনা, সংস্কার ও সংরক্ষনের অভাবে বড় এবং ছোট কাটার অর্ধেকেরও বেশি অংশ ধ্বংস হয়ে গেছে। বাকি যেটুকু আছে সেটুকুও বর্তমানে পুরোপুরি দখল হয়ে আছে স্হানীয়দের হাতে। যদিও একে প্রত্নতত্ত্ব অধিদপ্তের সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষন করে এসছে সেই সালে, তবে আজ অবাধি এটার দখলদারদের উচ্ছেদ করে সংরক্ষন করা সম্ভব হয়নি!
ঢাকা ঈদগাহ:
ঈদগাহ মানে তো সবাই জানেন ঈদের নামাজ পড়ার স্থান! এই ঈদগাহ মুসলিম স্থাপত্যের অন্যতম একটি বৈশিষ্ট্য, যদিও বাংলা অঞ্চলে ঈদগাহের আলাদা বৈশিষ্ট্যপূর্ন কোন কাঠামো গড় উঠেনি বা শুধু ঈদের নামাজ পড়ার জণ্যই তৈরি ঈদগাহ নেই বললেই চলে!
তবে এমন একটা প্রাচীন ঈদগাহ কিন্তু রয়েছে একদম আমাদের চোখের নাগালেই! এখন ঢাকা ঈদগাহ নামে পরিচিত প্রায় চারশ বছর আগের এই ঈদগাহটি ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত!
ঈদগাহের দেয়ালে প্রাপ্ত শিলালিপিটা থেকে জানা যায়, ১৬৪০ সালে সুবাদার শাহ সুজার
দেওয়ান মীর কাশিম এটা নির্মান করেছিলেন!
ঈদগাহের পশ্চিম দিকের দেওয়ালটি ছিল পথচারীদের থেকে নামাজীদের আলাদা করার জন্য, আর
এই দেওয়ালেই আছে কেন্দ্রীয় মিহারাবটি! এর পাশেই অবশ্য ছোট তিনটি মিহরাব আছে! বর্তমান অবস্থা ভালই!
হোসেনী দালান:
পুরানো ঢাকার হোসেনী দালান খুব পরিচিত একটা নাম! এই হোসেনী দালানটার পোষাকী নাম হলো ইমামবারা। মুসলিম শিয়া সম্প্রদায়ের মুহররম উদযাপনের জন্য নির্মান সম্মেলন কেন্দ্র বলা যায় একে! এটা মূলত: উপমহাদেশীয় স্থাপত্য, মানে ভারতীয় উপমহাদেশের বাইরে ইমামবারা স্থাপত্যের প্রচলন নেই।
ড'য়েলীর পেইন্টিং চক ও হোসেনি দালান!
বলা হয়ে থাকে, সতের শতকের শেষ দিকে সৌয়দ মীর মুরাদ এই ইমামবারাটি নির্মান করেছিলেন। পরবর্তীকালে ১৮৯৭ সালের সেই বিখ্যাত ভুমিকম্পে এই ইমামবারাটিও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, তখন নবাব আহসান উল্লাহ এটার পূন:নির্মান করেছিলেন!
হোসেনী দালান, চল্লিশের দশকে!
এখন আমরা সেই হোসেনীদালানটা দেখি এটা সেই পূন:নির্মিত স্থাপত্য! হোসেনী দালানে রয়েছে দু'টো হলঘর, এদের নাম শিরনী হল এবং খবত হল!শিরনী হলটা হাসান ও হোসেন স্মরনে পুরোটাই কালো রং করা! এছাড়াও মূল দালানের সাথেই দ্বোতালা আরেকটি হল আছে, ধারণা করা হয় এটা তৈরি
করা হয়েছিল মেয়েদের জন্য!
হোসেনী দালান বর্তমানে
হোসেনী দালানের একটা রুপার তৈরি রেপ্লিকা ঢাকা জাতীয় যাদুঘরের ডিসপ্লে তে আছে।
গুরুদুয়ারা নানক শাহী:
গুরুদুয়ারা হলো শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়! বাংলাদেশে বর্তমানে শিখ ধর্মের লোক জনের সংখ্যা অনেক কম! তবে ঢাকায় কিন্তু মুঘল আমলে ইন্দোইসলামিক রীতিতে বানানো একটা গুরুদুয়ারা আছে, যার নাম গুরুদুয়ারা নানক শাহী! এটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবেনর ভেতরে পরে
গেছে!
বলা হয়ে থাকে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে (১৬০৬-২৮) শিখ ধর্মগুরু হরগোবিন্দ শিং বাংলায় আলসমত নামের একজন পুরোহিত পাঠিয়েছিলেন, এই গুরুদুয়ারাটি তিনিই তখন নির্মান করেছিলেন! পরে ১৮৩৩ সালে এটা একবার সংস্কার করা হয়েছিল, আমরা এখন এই সংস্কারকৃত
গুরুদুয়রাটিই দেখি!
ধর্মীয় স্থাপত্য হিসেবে গুরুদুয়ারার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের প্রবেশদ্বারের সংখ্যা সাধারণত অন্যান্য ধর্মীয় স্থাপত্যের চাইতে বেশি থাকে! প্রতি গুরুদুয়ারা সামনে থাকে তলোয়ারের ছবি সম্বলিত একটা করে হলুদ পতাকা, যাকে বলে নিশান সাহেব! ধর্মীয় আচারের পাশাপাশি এখানে সৌহার্দ্য
ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য প্রাতভোজের আয়োজনও করা হয়, সেজন্য আলাদা গুরুকা লঙ্গর নামের লঙ্গর খানাও থাকে!
গুরুদুয়ারা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত!
আমরা জানি বাহান্না বাজার তিপান্না গলির শহর ঢাকা, আবার এই ঢাকাই কিন্তু মসজিদের শহর হিসেবেও কমবেশি পরিচিত! এর বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে আছে প্রাচীন নতুন অসংখ্য মসজিদ!
এই মসজিদ নির্মানের শুরু হয়েছিল মুসলিম শাসকদের হাত ধরে! সুলতানী- মুঘল আমলে প্রচুর মসজিদ, সেই সাথে মাদ্রাসাও নির্মিত হয়েছে এই অঞ্চলে যার খুব কমই এখন তাদের সেই আদি আকৃতিতে টিকে আছে।
মোটামুটি আদি আকৃতিতে যে সব মুঘল মসদিজ এখনও দেখতে পাওয়া যাবে ঢাকায়, তাদের দেখে নেই চলুন............
সাত গম্বুজ মসজিদ:
মুঘল আমলের যে কয়টি মসজিদ টিকে আছে এখনও তার অন্যতম হলো মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ! ঢাকার তৎকালীন জাফরাবাদ (বর্তমান কাটাসুরে) অবস্থিত মুঘল প্রাদেশিক রীতিতে নির্মিত এই চমৎকার মসজিদটির গম্বুজের সংখ্যা কিন্তু আসলে ৭ টা নয়, ৩টা!
চারকোনার চারটা দ্বোতলা কর্ণার টাওয়ারের উপর গম্বুজ থাকায় একে দুর থেকে সাতটি গম্বুজের মত লাগে বলেই এর নাম হয়ে গেছে সাত গম্বুজ মসজিদ!
সাত গম্বুজ মসজিদ যখন নদীর তীরে ছিল, স্কেচ ড'য়েলি
একসময় এই মসজিদের পাশ ঘেসেই ছিল নদী, ডয়েলীর পেইন্টিং থেকেই বোঝাযায় এক সময়ে নদী কত কাছে ছিল! এখন মসজিদের পেছেন বিশাল আকারের মাদ্রাসা আর সামনে বড় বড় গাছের বাগানটা মসজিদটির এসথেটিক ভিউটা অনেকটাই নষ্ট করে দিয়েছে!যদিও বর্তমানে গাছ কিছু কাঠানো হয়েছে।
প্রত্বতত্ব অধিদপ্তর অবশ্য এই সাত মসজিদের রং করা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন! একবার পুরো মসজিদটাকে রেডিশ রং করে ফেলা হলো! এখন আবার দেখছি সাদা!
এরপরে কি রং করবে সেটা দেখার অপেক্ষায় আছি আমরা.......
করতলব খানের মসজিদ:
মুঘল যুগের শেষ দিকে নির্মিত করতলব খানের মসজিদটা আছে পুরানো ঢাকার বেগমবাজারে, স্থানীয় ভাবে এটা বেগম বাজার মসজিদ নামেও পরিচিত!
দ্বোতলা এই মসজিদটির প্রার্থনার ঘরটা উপরে, আর নীচ তলায় ছোট ছোট অনেক গুলো কক্ষ আছে, ধারনা করা হলো এগুলো হয়তবা মাদ্রাসার ছাত্রদের থাকবার ঘর কিংবা দোকান হিসেবে ব্যবহৃত হতো! পাঁচ গম্বুজ এই মসজিদের প্রবেশদ্বারের সংখ্যাও পাঁচটি!
১৭৭১ সালের দিকে এই মার্কেটটির মালিকানা চলে যায় নায়েব-ই-নিজাম সরফরাজের কণ্যা লাভলি বেগম কিনে নিয়েছিলেন, মূলত: তাঁর নাম ধরেই পরে এলাকাটি বেগমবাজার নামে পরিচিতি পায়, আর করতলব খানের মসজিদ নাম পেয়ে যায় বেগমবাজার মসজিদ!
খান মোহাম্মদ মৃধা মসজিদ:
১৭০৪-৫ সালে ঢাকার প্রধান কাজী, কাজী খান মোহাম্মদ এবাদউল্লাহ নির্দেশে খান মোহাম্মাদ মৃধা দ্বোতালা এই মসজিদটি নির্মান করেছিলেন!
খান মোহাম্মদ মৃধা মসজিদ ইংরেজ অর্টিস্টের তুলিতে
প্রায়১৭ ফি: উচুঁ এইটা প্লাটফর্মের উপর বানানো হয়েছিল তিন গম্বুজ এই মসজিদটি! নামাজ ঘরের উত্তর-পূর্ব দিকে মাদ্রাসা!
খান মোহাম্মদ মৃধা মসজিদ বর্তমানে
মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত, ধারণা করা হয় এখানেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো, আর নীচের ঘর গুলো ছিল থাকবার জায়গা!
খান মোহাম্মদ মৃধা মসজিদটি দেখতে হলে আপনাকে যেতে হবে ঢাকার লালবাগে!
হাজি শাহবাজ মসজিদ:
তিন নেতার মাজারের পেছনের তিন গম্বুজ মসজিদটি সবাই দেখেছেন নিশ্চয়ই! এটাই হাজি শাহবাজ মসজিদ! হাজি শাহবাজ নামের এক মুঘল ব্যবসায়ী ১৬৭৯ সালে এই মসজিদ এবং সংলগ্ন একটা একটা দরগাহ নির্মান করেছিলেন নিজের জণ্য!
খান শাহবাজ মসজিদ ঢাকার যত মুঘল মসজিদ আছে তাদের মধ্যে সব চাইতে ভাল অবস্থায় আছে সংরক্ষনের দিক থেকে!
যদিও সামনের তিন নেতার মাজারটা মসজিদের এসথেটিক ভিউটা অনেকটাই নষ্ট করে ফেলেছে! সামনের দিক থেকে বোঝাই যায় না, পিছনে কোন স্থাপত্য আছে কিনা! যে কোন সংরক্ষিত স্থাপনার আশে পাশে নতুন স্থপনা গড়তে হলে নিয়ম অনুযায়ী এই সব বিষয় গুলো খেয়াল করার কথা, তবে সেই নিয়মটা সম্ভবত আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়!
চলবে.......
সিরিজের প্রথম পর্ব---- এই আমাদের ঢাকা
আরেকটি -----বায়ান্ন বাজার, তিপান্ন গলি'.....ধ্বংসপ্রাপ্ত এক পুরাত্বাত্তিক নগরীর কথা
যেখান থেকে টুকলিফাই করা হয়েছে:
প্রত্নতাত্তকিক ঐতিহ্য,/ এশিয়াটিক সোসাইটি
বাংলাদেশ সাস্কৃতিক সমিক্ষামালা, স্থাপত্য/এশিয়াটিক সোসাইটি
ঢাকা পুরা/ মিজানুর রহমান
ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরি/ মুনতাসির মামুন
এবং
নেট!
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ে দেখার জন্য হিবিজিবি!
শুভেচ্ছা রইলো.....
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪০
হেডস্যার বলেছেন:
চমৎকার ইনফরমেটিভ পোষ্ট।+
কয়েকটা দেখাই হইলো না
ছোট আর বড় কাটরা দুইটার অবস্থা খুব খারাপ, কেন এইটার দিকে একটু সুনজর দেয় না সরকার !!
আচ্ছা হোসনি দালানটা পুরান ঢাকার কোন যায়গায়?
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২০
রেজোওয়ানা বলেছেন: সুনজর দিয়েছিল, কিন্তু দখল নিতে পারছে না!
দখলদারদের শক্তি বেশি!
হোসেনি দালান পুরান ঢাকা হোসেনি দালান রোডে, ওয়ার্ড নম্বার ৬৩!
অনেক ধন্যবাদ হেডস্যার
ভাল থাকবেন...
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫
হোসাইন আল মামুন বলেছেন: ধন্যবাদ। চমৎকার একটি পোস্ট।
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ মামুন
শুভ দিন
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
রাফাত নুর বলেছেন: অনেক সময় নিয়া পর্লাম আপু , পোস্ট রেডি কর্তে অনেক পরিশ্রম হইছে বোঝা যায়,
সবাইরে মোটামুটি দিয়া ফালাইছি এই লও আপু তোমার গিফট
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
রেজোওয়ানা বলেছেন: আলতা!
লাভ ইট!
তবে আমি মনে করছিলাম আমাকে মনে হয় মাথা ঠান্ডা রাখার লালবাগের এক নম্বর গন্ধরাজ কেশ তৈল দিবেন ![]()
থ্যাংকস রাফাত
ভাল থাকুন
৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
দলছুট শুভ বলেছেন: ++++++++++++++++++
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
রেজোওয়ানা বলেছেন: অনক ধন্যবাদ পড়ার জন্য শুভ
শুভ দিন
৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
ছায়াপাখির অরণ্য বলেছেন: জোস একটা পোস্ট! যদিও আমি এর কিছু দেখি নাই!
সেদিন লালবাগ কেল্লায় সকাল ৯ টায় আউটডোর ফটোগ্রাফি ক্লাস ছিল, আমি দুপুর একটার ঘুম থেকে উঠে প্রথম পদার্পনের সুযোগ মিস করলাম! ![]()
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: এই সব দেখা দেখি কইরা কি লাভ বলো!
সবার উপরে ঘুম' সত্য, তাহার উপরে কিছু নাই
৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৩
অনাহূত বলেছেন:
চমৎকার। কিছু ছবি আগে দেখা ছিল। আপনার বর্ণনায় আরো নতুন কিছু জানলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: সাত গম্বুজ মসজিদ, ঈদগাহ, খান মৃধা মসজিদ ছাড়া বাকি সব ছবি নেট থেকে নেয়া!
বর্ণনাটা আসলে শুধুই ইতিহাস কেন্দ্রীক হয়ে গেছে, কিছুটা আর্কিটেকচারাল পয়েন্ট অব ভিউ থেকে লিখলে মনে হয় আরেকটু ভাল হতো!
যাই হোক পড়ার জন্য থ্যাংকস অর্ণব!
দিন ভাল কাটুক
৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুঘল ঢাকায় কিছুক্ষণ ঘুরলাম। খুব ভালো লাগলো।
চমৎকার পোস্ট।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
রেজোওয়ানা বলেছেন: খলিল ভাই, আমার লেখাটি পড়ার জণ্য অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯
নীলসমুদ্র বলেছেন: চমৎকার.....+ না দিলে নিজেই কষ্ট পামু.....![]()
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
কষ্ট পাওনের দরকার নেই
১০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
নোমান নমি বলেছেন: আল্লাহর নাম লইয়া পড়তে বইলাম। মুড়ি চানাচুরও নিছি লগে। দোয়া রাইখেন।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
রেজোওয়ানা বলেছেন: এত বড় হইসে নাকি ![]()
বাই দ্যা ওরে, অলপিনের লেখার জন্য অভিনন্দন নোমান!
দারুন ছিল আবেদন পত্রটা, যদিও ফেবুতে আগেই পড়েছিলাম, তবে সচিত্র আর ছাপার কাগজে দেখে খুবই ভাল লাগলো....
১১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৮
স্বপ্নডানা বলেছেন: এক কথায় অসাধারণ!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে অনেক ভাললাগা রইলো স্বপ্নডানা
শুভ দিন ![]()
১২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: সবগুলো স্থাপনাই মোটামুটি , ঠিক ঠাক ভাবে আছে ,শুধু বড় কাটরা আর ছোট কাটরার অবস্থা খুব বেশী খারাপ
আপনি কি পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোডের জমিদার বাড়িটি দেখেছেন?
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৬
রেজোওয়ানা বলেছেন: হু, ঐ দুটো প্রায় ধ্বংসের পথে! এদুটো ধ্বংস হয়ে গেলে মুঘল আমলের সেক্যুলার স্থাপত্যের আর কোন নিদর্শন থাকবে না বাংলদেশে!
নর্থব্রুক হল রোডের কোনটা, শঙ্খনিধি হাউস?
১৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
নক্ষত্রচারী বলেছেন: দারুণ পোষ্ট !
মুঘল ঢাকার ঐতিহ্যবাহী অলংকার এগুলো ।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকিউ ভাইয়া দেখার জন্য!
শুভ দুপুর ![]()
১৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
শামিল কায়সার বলেছেন: প্রচুর তথ্যবহুল পোষ্ট।
নগদে +++++
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ শামিল পড়ার জন্য!
ভাল থেকো! ![]()
১৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২১
গিরিনদী বলেছেন: স্থাপত্য গুলোর বর্তমান সৌন্দর্য্য দৃস্টি গোচর হলেও দৃষ্টির অগোচরে ছিল এদের অতীত রূপ। কিছুটা হলেও অতীত বর্তমান এক পাতায় দেখে ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: চেষ্টা করছিলাম আরও কিছু এড করার জন্য, তবে ডকুমেন্ট পর্যাপ্ত আমার হাতে নেই!
ধন্যবাদ পড়ার জন্য গিরিনদী!
ভাল থাকবেন
১৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪
জেমস বন্ড বলেছেন: বিরাট লেখা .............. জ্জজ্জজ্জজ্জজ্জজ ।
অহন কমেন্ট পড়লাম রাইতে ঘুমাইয়া ঘুমাইয়া সবটুকু পড়েই একখানা শাহি কমেন্ট দেবো - " ইনশাল্লাহ "
।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৪
রেজোওয়ানা বলেছেন: এত শার্টকাটে লেখলাম তাও বড় হইয়া গেলো~
শাহি কমেন্ট!
সেটা কি জিনিস???
১৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩২
কাউসার রুশো বলেছেন: এক্কেবারে মাখন পোস্ট।
++++ ![]()
এই সিরিজটা একটা জটিল সিরিজ হবে সামুতে।
আমারও এচ্ছ ছিলো এ জায়গাগুলো ঘুরে সামুতে সিরিজ পোস্ট দিবো। শুধু আহসান মঞ্জিল ছাড়া আর কোনটা নিয়ে পোস্ট দিতে পারি নাই এখনও
প্রিয়তে নিচ্ছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৭
রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগলো রুশো ভাইয়া!
আমার ইচ্ছা আছে উপনেবেশিক শেষ করে একদম রিসেন্ট কিছু ব্যাতিক্রমী আর্কিটেচকার নিয়ে পোস্ট করার!
তবে সমস্যা একটাই, আমার ধৈর্য্য আর উৎসাহ বেশি দিন থাকে না ![]()
আপনার পোস্ট গুলো অসাধারণ বললেও কম হয়, সাথে দারুন সব ছবি বাড়তি পাওনা থাকে..
খুব ভাল থাকবেন
শুভ রাত
১৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
নীরব দর্শক বলেছেন: ফাটাইয়্যা ফালাইছেন। প্লাস ও প্রিয়তে।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩
রেজোওয়ানা বলেছেন: হা হা হা''
ফাটাইয়া ফেলছি!!
হা হা
১৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার পোষ্ট ![]()
আপু এই ছবিগুলা পাইলেন কই ?
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬
রেজোওয়ানা বলেছেন: কিছু ছবি আমার (সাত গম্বুজ, ঈদগাহ, খান মোহাম্মদ মৃধা, মসজিদ), পুরানো ছবি গুলো চার্সল ড'য়েলির পেইন্টিং বই থেকে নেয়া, ১৮ শতকের কিছু ছবি বৃটিশ মিউজিয়াম ছবির কালেকশন থেকে নেয়া, আর বাদবাকি সব নেট!
অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাইয়া
সময় ভাল কাটুক আপনার ![]()
২০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৫
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল ++++++
আমি ঢাকার ওপর লেখা চমৎকার একটি বইয়ের নাম দিচ্ছি। লেখক: কাজল ঘোষ। বইয়ের নাম : নানা রঙের ঢাকা। প্রকাশনী: নালন্দা।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৮
রেজোওয়ানা বলেছেন: বইটার নামের জন্য অনেক ধন্যবাদ ইমন ভাই!
আমি অবশ্যই সংগ্রহ করে নেবো!
ইদানিং এই টপিকসে পড়তে ভাল লাগছে...
ভাল থাকবেন!
শুভরাত ![]()
২১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৯
কৌরব বলেছেন: ভালোই লিখিয়াছো রেজু,পাঠে চমৎকৃত হইলাম।উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫০
রেজোওয়ানা বলেছেন: কৌরব বংশের লোকেদের আমি ভাল পাই, এরাই প্রকৃত বীর ছিল!
অনেক ধন্যবাদ মহাশয় আমার ব্লগে পদধুলি দেবার জন্য!
আপনার প্রথম কবিতাতেই তো জয় জয়কার ফেলে দিয়েছেন !!
২২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৬
রেজোওয়ানা বলেছেন: পড়েছো বলে খুশি হলাম দূর্জয়
শুভদিন
২৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
সায়েম মুন বলেছেন: তোমার বাড়িঘরগুলা সোন্দর আছে। সেই কবে বানাইছো এখনো অনেকগুলা ঝকঝকে আছে।
আর উনারা বর্তমান যুগে কি সব বানাচ্ছে। দুই দিন পর জং ধরে।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪০
রেজোওয়ানা বলেছেন: তাও মানুষে দাম দেয় না, বুঝলা?
২৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৩
আসফি আজাদ বলেছেন: খান মোহাম্মদ মৃধা মসজিদের ছবিটি এঁকেছেন Frederick William Alexander de Fabeck; সময়কাল ১৮৬৩।
করতলব খান মসজিদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মসজিদের বাওলি (সিঁড়িযুক্ত কুয়া – stepped well); যা বিশেষভাবে উল্লেখের দাবী রাখে। এটি বাংলায় একমাত্র ও স্বতন্ত্র নিদর্শন। এই ধরণের স্থাপনা খুঁজে পাওয়া যায় দক্ষিণাত্যে, যেখানে মসজিদের নির্মাতা করতলব খান বাংলায় আসার পূর্বে দীর্ঘ দিন অতিবাহিত করেছেন। যদিও বাওলিটি সময়ের প্রবাহে কাঁদা-পাঁকে পূর্ণ হয়ে গেছে এবং এর উপরে দোকান নির্মাণ করা হয়েছে।
মসজিদের নীচের ছবিটি ‘জন্সটন এবং হ্ফম্যান’ 'Architectural Views of Dacca' অ্যালবাম থেকে নেওয়া।
অন্য একটি ছবি।
আফসোস আমরা কোন কিছুই ঠিকভাবে ধরে রাখতে পারি না।
চমৎকার পোষ্ট।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪
রেজোওয়ানা বলেছেন: আপনার মূলব্যান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আসফি ভাইয়া!
Frederick William Alexander de Fabeck এর নাম আমি সংযোজন করে দিচ্ছি!
এখানে আমি আসলে ইতিহাসটাই মূল উপজিব্য করেছিলাম, সে কারণে আর্কিটেকচারাল বৈশিষ্ট্য কিছুই লেখিনি, জাস্ট পপুলার রাইটিং, যাতে মানুষের কিছুটা আগ্রহ জাগে!
তবে আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে এই ধরনের কিছু বৈশিষ্ঠ্যের কথা উল্লেখ করা উচিত ছিল! আমি এটাও সংযোজন করে দেবো ইনশাআল্লাহ!
আবার ধন্যবাদ
শুভদিন
২৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৯
আধারের কবি বলেছেন: ভালো লাগলো।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আধারের কবি!
দিন ভাল কাটুক......
২৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। এককথায় অসাধারন লেগেছে।
সরাসরি প্রিয়তে। ++++++
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
রেজোওয়ানা বলেছেন: আগ্রহের লেখা যদি কেউ প্রিয়তে নেয়, সেই আনন্দটা তুলনাহীন!
অসংখ্য ধন্যবাদ কাল্পনিক ভালবাসা
শুভ দিন
২৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: ঢাকা নিয়ে জানার তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। দারুন!
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মাহী!
খুব ভাল থেকো
২৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪০
ভিয়েনাস বলেছেন: এতোক্ষন মুঘল আমলে ছিলাম নাকি
অনেক কিছু জানা গেল যদিও এইসব জায়গা গুলো তেমন করে দেখা হয়নি
তথ্য সমৃদ্ধ পোস্ট।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫০
রেজোওয়ানা বলেছেন: মুঘল মুঘল করে এখন আমার মোঘলাই খাবার খাইতে ইচ্ছা করছে ![]()
২৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪
রমিত বলেছেন: চমৎকার ইনফরমেটিভ পোষ্ট।+
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
রেজোওয়ানা বলেছেন: আমার লেখা পড়লেন বলে খুব খুশি হলাম রমিত ভাইয়া
অনেক শুভেচ্ছা জানবেন.....
৩০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১১
তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন দারুন। সব যায়গায় তো আর যাওয়া হলোনা, দুধের সাদ ঘোলে মিটাই রেজুপু।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৪
রেজোওয়ানা বলেছেন: তন্ময় পুরানো ঢাকা নিয়ে একটা ফিচার ফিল্ম বানাও, খুব ভাল হবে ![]()
৩১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
মামুন হতভাগা বলেছেন: ভাল লাগা সহ প্রিয়তে
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৫
রেজোওয়ানা বলেছেন: জেনে খুবই ভাল লাগলো মামুন ভাই!
দিন ভাল কাটুক খুব
শুভেচ্ছা....
৩২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
বাজপাখি বলেছেন: ১।আপনার সব লেখা মনোযোগ দিয়ে পড়ার ইচ্ছা আছে। পড়লে অনেক জ্ঞান বাড়বে।
২।প্রত্নতত্ত্ব বিভাগে আপনি কোন শিক্ষাবর্ষের ।
৩।আপনাদের সুফি স্যার কেমন আছেন।
সবশেষে,আপনাকে ধন্যবাদ, কষ্ট করে সুন্দর একটি পোষ্ট লিখার জন্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৩
রেজোওয়ানা বলেছেন: আমার লেখা গুলো পড়ার আগ্রহ প্রকাশ করলেন বলে খুব খুশি হলাম বাজপাখি!
আমি প্রত্নতত্ত্ব বিভাগের অষ্টম ব্যাচ, জাবির ২৭ তম ব্যাচ!
লাল স্যার ভাল আছেন আল্লাহ রহমতে, আর গবেষণাও ভাল এগুচ্ছে!
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় করে পোস্ট পড়ার জন্য...
৩৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২২
বড় বিলাই বলেছেন: আপনার এই পোস্টগুলো আমার খুব ভালো লাগে।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৫
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ বিলাই আপু!
সেই শুরু থেকেই অনুপ্রেরণা দিয়ে এসছেন.....
আন্তরিক শুভেচ্ছা জানবেন ![]()
৩৪|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩২
আর.হক বলেছেন: অতীত আর বর্তমান একসাথে দেখে চমৎকৃত হলাম
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৯
রেজোওয়ানা বলেছেন: আপনাকে চমৎকৃত করতে পেরে ভাল লাগছে আর.হক! ]
ভাল থাকুন
শুভেচ্ছা
৩৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৯
শিপন মোল্লা বলেছেন: দারুণ পোষ্ট !
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০২
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা
৩৬|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৫
মুনসী১৬১২ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০
রেজোওয়ানা বলেছেন: ওরে বাব্বা, এত্ত গুলো প্লাস!
দেখেই খুশি হয়ে গেলাম ![]()
অনেক ধন্যবাদ মনসী
ভাল থাকুন....
৩৭|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:০০
অপূর্ণ রায়হান বলেছেন: জানি জানি মনে হলেও অনেক কিছুই যে জানি না তা পোস্টটা পড়ে বুঝলাম ![]()
++++++ সহ পোষ্টে ভালোলাগা রইল ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: আর জেনে কি হবে!
কি আছে জীবনে
ভুতের গল্প লিখছেন না কেন আর?
৩৮|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাতে আগেই সময় নিয়ে এসছিলাম আপুর এখানে.....কারন জানি এখানে আসলে বের হবার কোন উপায় নেই.....
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: তুহিন ভাইয়া ![]()
৩৯|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৪
রিমঝিম বর্ষা বলেছেন:
কখন পড়বো??
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: পইড়ো না!
পড়ার দরকার কি? :-<
৪০|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৭
এসএসনাসরীন বলেছেন: অনেক দারুণ একটি পোস্ট
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ নাসরীন
ভাল থাকুন!
৪১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৬
তুষার কাব্য বলেছেন: ঢাকার মোগল ঐতিহ্য আবার নতুন করে এই পোষ্টের মাধ্যমে জানলাম।
তথ্য সমৃদ্ধ পোস্ট। ++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
রেজোওয়ানা বলেছেন: পড়লেন বলে খুব ভাল লাগলো তুষার কাব্য
ভাল থাকুন
৪২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছবিগুলো চখাম!
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: চখাম শব্দটা পছন্দ হইসে!
৪৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৬
দূর্যোধন বলেছেন: প্রতিটা জায়গাই অনেকবার গেছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: আমি পোস্ট দেওয়ার আগেই গ্যাছেন!
কামডা কইলাম ভাল করেন নাই
৪৪|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪
একাকি উনমন বলেছেন: এক কথায় অসাধারণ
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য উনমন
শুভ দিন..
৪৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০০
ঝটিকা বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। এখন দেখছি ঢাকার অনেক দর্শনীয় স্থানই আমার দেখা হয়নি
![]()
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
রেজোওয়ানা বলেছেন: আসলে মানুষকে জানানো বা আকৃষ্ট করার দায়িত্ব যাদের তারও তো এই ব্যাপারে কোন উদ্যোগ নেয় না!
তাই অনেক কিছুই দৃষ্টির আড়ালে থেকে যায়!
এশিয়া মহাদেশে দুটো মাত্র নগর যাদুঘর আছে, যার একটা বাংলাদেশে!
অথচ কেউ জানেই না বলতে গেলে
ধন্যবাদ ঝটিকা!
৪৬|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
দারাশিকো বলেছেন: আপনার http://www.heritagebangladesh.com সাইটটা চলে না ক্যান?
অনেক কষ্ট হইছে - পড়তে ![]()
ভালোলাগা জানুন
![]()
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: দারাশিকো ভাই, ঐটা এখনও আন্ডার কন্সট্রাকশন! শেষ হয়েও হচ্ছে না শেষ ![]()
চালু হয়ে গেলে তখন কিন্তু লেখা আর ছবি দিয়ে আমাদের হেল্প করতে হবে বলে দিলাম আগে থেকেই
এত বড় হয়ে গেছে
৪৭|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০২
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++++++++ ......... ++++ ৩ ভাগ পড়ে হয়রান হয়ে গেসি
আবার ঢাকার নাম 'সরকার বাজুহাতে ঢাকা মাজু! রাখা হোক , ,
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
রেজোওয়ানা বলেছেন: ঢাকার নাম 'ঢাকা'ই ভাল!
হয়রান হয়ে গেছো, এত বড় হইসে নাকি?
তাও তো কত কিছু বাদ দিয়া লেখলাম ![]()
৪৮|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: প্রায় কিছুই দেখা হয় নাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৬
রেজোওয়ানা বলেছেন: সময় করে একদিন ঢাকা ভ্রমণ করে ফেলো ![]()
যদি কোনদিন ঐতিহাসিক উপন্যাস লেখো, তাইলে কাজে দেবে!
৪৯|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
মোঃমোজাম হক বলেছেন: বরাবরের মতোই পোষ্ট। আর ঢাকার মোগল ঐতিহ্য যারা জানেননা তাদের জন্য বড়ই উপকারী হবে।
শুভ কামনা থাকলো
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৭
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ মোজাম ভাই!
ভাল থাকুন...
৫০|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩
সোমহেপি বলেছেন: আগের ঢাকার সাথে বর্তমান ঢাকা থাকলে আরো উপভোগ্য হত পোষ্ট
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯
রেজোওয়ানা বলেছেন: দিলাম তো কিছু কিছু! আরও থাকলে অবশ্যই ভাল হইতো, কি আর করা
৫১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৫
কামরুল হাসান শািহ বলেছেন: অবশেষে পোষ্ট দিছেন
আমি তো ভাবছিলাম ভুলেই গেছেন
পোষ্টে ++
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯
রেজোওয়ানা বলেছেন: হু হু দিয়ে দিলাম দেখলা তো!
এবার??
৫২|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৩
অচিন্ত্য বলেছেন:
অতি সুন্দর পোস্ট ! ইতিহাস কে ঐতিহ্যের ভেতর দিয়ে এত সুন্দর করে দেখার চেষ্টা ! সময়ের সাথে স্থাপত্যগুলোর পরিবর্তনের এমন সুন্দর সচিত্র বর্ণনা সত্যিই অপূর্ব।
++
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১০
রেজোওয়ানা বলেছেন: এত সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অচিন্ত্য!
খুব ভাল থেকো.......
৫৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৭
প্রিয়ভাষিণী বলেছেন: কয়েকটা জায়গায় যাইনি। সোজা শোকেসায়িত।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১২
রেজোওয়ানা বলেছেন: জেনে খুশ আনন্দিত হলাম প্রিয়ভাষিনী!
নিকটা খুব সুন্দর হয়েছে আপনার
৫৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০২
মরূেবল বলেছেন: চমৎকার ইনফরমেটিভ পোষ্ট।+
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৩
রেজোওয়ানা বলেছেন: পড়লেন বলে ভাল লাগলো মরূবেল!
শুভেচ্ছা জানবেন
৫৫|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ++++++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৪
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ পল্লব গাদি খানেক প্লাস দেবার জন্য ![]()
৫৬|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১২
ফাহাদ চৌধুরী বলেছেন:
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
তথ্য আর স্কেচগুলোর জন্য অজশ্র ধন্যবাদ ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৫
রেজোওয়ানা বলেছেন: দেখে ফেলো না একদিন! কোন এক শীতের সকালে রিক্সা যোগে বের হয় পরো, কিংবা কোন হরতালের দিনে!
ভাল থেকো ফাহাদ..
৫৭|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৩
মাস্টার বলেছেন: হোসেনী দালানির নাম আজকে শুনলাম :-&
সত্য কইরা বলেন আপনে হোসেনী দালানি তে গেছিলেন না জাদুঘরে গিয়া রেপ্লিকা দেখছেন??
++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৭
রেজোওয়ানা বলেছেন: আপ্নে কেম্নে বুইজ্জা ফেলাইলেন, কইনচেন দেহি
৫৮|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৬
শেখ আমিনুল ইসলাম বলেছেন: অসাধারণ পোস্ট আপা। কৃতজ্ঞতা জানাই এত সুন্দরভাবে সোনালী প্রিয় ঢাকাকে তুলে আনার জন্য।
কার্জন হলের পিছনে, মুসা খানের মসজিদ নামে একটা মসজিদ আছে, কথিত আছে এটা ইসা খানের পুত্র মুসা খানের, এর সামনে একটা কবরও আছে বাঁধানো অবস্থায়, ধারনা করা হয় এটা মুসা খানের কবর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৯
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ঐ মসজিদটা দেখেছি! খবুই চমৎকার তবে সুলতানী পর্বের বলে এই পোস্টে ইনক্লুড করিনি! আপনার মন্তব্য পড়ে ভাল লেগেছে আমার আমিনুল......
শুভেচ্ছা রইলো
৫৯|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৮
যাযাবর৮১ বলেছেন:
তথ্য সমৃদ্ধ পোস্টে
+++++++++++++++++++++++
মুঘল ঐতিহ্য আবার নতুন করে এই পোষ্টের মাধ্যমে জানলাম
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।![]()
রিকশা বাজে ক্রিং ক্রিং ![]()
যাযাবরে দিছেগো রিং ![]()
আসেন আমার ব্লগে ![]()
থাকুন আমার লগে B![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৯
রেজোওয়ানা বলেছেন: যাইতে পারমু না, টাইম নাই ![]()
৬০|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪
আবু সালেহ বলেছেন: তথ্য বহুল পোস্ট,....সাথে ইতিহাস,..............বেশ হয়েছে............
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২০
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ সালেহ ভাইয়া, ভাল থাকবেন খুব.....
৬১|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: ছবির ঢাকা বেশী বেশী সুন্দর!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১
রেজোওয়ানা বলেছেন: ছবি মাঝে মাঝে ভুল তথ্য দেয়, তাই না শায়মা? ![]()
৬২|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
ফাহিম আহমদ বলেছেন: অনেক কিছু জানালম,,, ভাল লাগলো রেজুপু
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস ফাহিম!
কেমন আছো তুমি?
৬৩|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
শহিদুল ইসলাম বলেছেন: কিছুই তো দেখা হয়নাই ![]()
আশা রাখি দেখে ফেলব শীঘ্রই
পোস্ট তথ্যসমৃদ্ধ । অনেক ভালো লাগল ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
রেজোওয়ানা বলেছেন: দেখে ফেলুন একদিন সময় করে!
সময় ভাল কাটুক আপনার
শুভেচ্ছা
৬৪|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৪
অ তে আজগর বলেছেন: ব্যাপক পোস্ট।+++
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৩
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস মানিক!
শুভেচ্ছা......
৬৫|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২
আসফি আজাদ বলেছেন: গুগুলে ‘steped well’ সার্চ দিয়ে দেখেন। আমার চিন্তা করতেই অসাধারণ লাগে এই ধরণের কিছু ছিল এই মসজিদে! বৈশিষ্ট্যটা আমার কাছে একটু বেশীই অসাধারণ মনে হয়েছে তাই উল্লেখ করেছি।
ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৫
রেজোওয়ানা বলেছেন: অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়েছনে ভাইয়া! আমার আন্তরিক ধন্যবাদ জানবেন এই কারণে! আমি একটু সময়ে পেলেই পোস্ট আপডেট করবো!
শুভেচ্ছা নিরন্তর
৬৬|
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৬
ম্যাভেরিক বলেছেন: বইমেলায় একটি বই বের করে ফেলুন এ বেলা, বাংলাদেশের পুরাতত্ত্ব নিয়ে। খুব ভালো হবে। ![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৬
রেজোওয়ানা বলেছেন: ম্যাভেরিক ভাইয়া!!
বইয়ের কথা অবশ্য চলছে, তবে টপিকস ভিন্ন!
দোয়া রাখবেন...
৬৭|
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৬
আরজু পনি বলেছেন:
বড় কাটরা আর ছোট কাটরার এহেন দুরাবস্তা দেখে মায়াই লাগছে! আসলে এভাবে খেয়াল করা হয় নি।
আর গুরুদুয়ারার ছবি আর বর্ণনা দিয়েতো নস্টালজিক করে দিলেন!
ম্যাভেরিকের কথায় সহমত জানাচ্ছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৯
রেজোওয়ানা বলেছেন: আমি অবশ্য গুরুদুয়ারাতে যাইনি কোনদিন! একদিন গিয়ে প্রাত:ভোজ খাব কিনা ভাবছি!
বই!!
দেখা যাক কি হয়! দোয়া রাইখেন ![]()
৬৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩২
বাঘ মামা বলেছেন: সুনেত্রার আরও একটি সেরা পোস্ট ![]()
শুভ কামনা সব সময়
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩০
রেজোওয়ানা বলেছেন: কেমন আছেন বাঘ মামা?
সময় গুলো খুব ভাল কাটুক ![]()
৬৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
মৃত্তিকা মন বলেছেন: গতকালকে বেশ কয়েকবার এসেছিলাম, কিন্তু কমেন্ট করতে পারছিলাম না আপু, কমেন্ট অপশন কি বন্ধ ছিল আপু?
যাইহোক বরাবরের মতই চমৎকার পোস্ট! আমরা যে কত বড় ঐতিহ্যর অংশ সেটা বুঝে খুব দ্রুত এগুলো সংস্কার এবং সংরক্ষন করা জরুরি। পুরনো বিল্ডিং সংরক্ষন করতে গিয়ে কেন এই বিচিত্র রেডিশ কালারটা করা হয় আজও বুঝলাম না!
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৫
রেজোওয়ানা বলেছেন: হু, বন্ধ করে রাখছিলাম! দু:খিত সে কারণে মৃত্তিকা!
রেডিশ কালারটা টোটালি আন্দাজের উপর করে! আমি যতদূর জানি এই কালার করার আগে কোন রকম পরীক্ষা ছাড়াই একবার রেডিশ করা হয়েছিল! পরে যখন অধিদপ্তরকে চার্জ করা হলো কোন রেফারেন্সের উপর ভিত্তিকরে রেডিশ করা হয়েছে, তারা কোন সদুত্তর না দিয়ে আবার সাদা চুনকাম করে ফেলছে! যদিও সুলতানী আর মুঘলে স্থাপত্যে সাদা রং আসার প্রশ্নই আশে না, কারণ সেই সময়ের চুনকামের প্রচলন ছিল না! এই হলো অবস্থা!
অসংখ্য ধন্যবাদ মৃত্তিকা, এমন মন্তব্য গুলো আমি খুব এনজয় করি!
শুভকামনা রইলো...
৭০|
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮
আবির্ভুত যাযাবর বলেছেন: প্রিয়তে ...
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৬
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে' শব্দটা খুবই আনন্দদায়ক...হা হা
শুভেচ্ছা যাযাবর ![]()
৭১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৯
আজনবী বলেছেন: অসাধারন প্রচেষ্টা। অনেক সুন্দর পোষ্ট। প্রিয়তে রাখরাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৮
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে স্থান পেয়েছে এই কথাটা খুব আনন্দ আর উৎসাহ দেয়! পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা রইলো....
৭২|
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১০
নস্টালজিক বলেছেন: খান শাহাবাজ মসজিদ তো ঢেকে গেছে তিন নেতার মাজার-এ!
মাজারটার স্থাপনা অন্যভাবে করলে মসজিদ-টা ঢেকে যেতো না নিশ্চিত!
দারুন পোস্ট!
শুভেচ্ছা নিরন্তর!
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪২
রেজোওয়ানা বলেছেন: আমাদের দেশে 'সংরক্ষিত স্থাপনা আইনের' কোন কিছুই কোন দিন মানা হয়নি আর হবেও না মনে হয়! যার যার ইচ্ছা মতো যেভাবে পারে করে যাচ্ছে! পাহারপুড়ের মতো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আকৃতই বদলে ফেলেছে সংস্কারের সময়!
যাই হোক, কষ্ট করে এবং সময় করে অবশেষে পড়লে বলে খুশি হলাম!
ভাল থেকো ......
শুভেচ্ছা
৭৩|
২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৩
রিমন০০৭ বলেছেন: Facebook er akta page a aisob picture agei dekhesi.
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০১
রেজোওয়ানা বলেছেন: তাই নাকি, ইন্টারেস্টিং!
জেনে খুশি হলাম!!
৭৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওরে আপু, কি করেছেন? খুব খুব ভালো লাগলো। আরো আরো ইতিহাস আর ঐতিহ্যের পোস্ট চাই।
হ্যাপী ব্লগিং।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: সজীব ভাইয়া, ব্লগে এসেই আপনার মন্তব্যটা দেখে মন ভরে গেলো!
অনেক ধন্যবাদ ভাইয়া, এমন অনুপ্রেরণার জন্য
ভাল থাকুন
শুভদিন
৭৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৯
শাহেদ খান বলেছেন: এত্ত দারুণ একটা পোস্ট আবারও ! স্যার ডয়েলি'র ছবি নিয়ে বোধহয় আগেও একটা পোস্ট করেছিলে আপু !
এই পোস্ট-ও প্রিয়তে ! ![]()
লালবাগ কেল্লায় যাওয়ার আগে এসব জানা থাকলে আরও কত ভাল লাগা কাজ করত - সেটাই ভাবছি এখন। আচ্ছা, যাই হোক, পরের বার কাওকে নিয়ে গেলে এসব গল্প বলতে বলতে দেখানো যাবে সোনালী সেসব দিনের ইতিহাসের সাক্ষী কেল্লা আর দালানগুলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৭
রেজোওয়ানা বলেছেন: আরেকবার ঘুরে আসো!
শীতের সময়টা লালবাগ খুবই মনোরম লাগে!
হু, ড'য়েলীর ছবি নিয়ে একটা পোস্ট করেছিলাম, শুধুই ড'য়েলীর ছবি!
আমি মুগ্ধ ড'য়েলীতে ![]()
শুভ দিন শাহেদ...
৭৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
শাহেদ খান বলেছেন: প্রিয়তে নেওয়ার বাটন'টা পাচ্ছি না কেন ? ![]()
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৫
রেজোওয়ানা বলেছেন: প্রিয়তে নেবার বাটনটা পালিয়ে গেছে ![]()
৭৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৫৮
দিদারুল আলম শুভ্র বলেছেন: তথ্য ভরা সুন্দর বর্ণনা , ভালো লাগলো |
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯
রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে ভাল লাগা রইলো শুভ্র!
ভাল থাকবেন.....
৭৮|
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:০৭
একজন আরমান বলেছেন: অনেক কাজের পোস্ট রেজুপি। সরাসরি প্রিয়তে।
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩০
রেজোওয়ানা বলেছেন: পোস্ট প্রিয়তে গেছে শুনলে আমি এখনও বাচ্চাদের মত আনন্দিত হই....হা হা হা
অনেক ধন্যবাদ আরমনা ![]()
৭৯|
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৪
আজমান আন্দালিব বলেছেন: অনেক ভালো লেগেছে পোস্টটি। প্রসঙ্গক্রমে বলি...একবার ছোট কাটরা বড় কাটরা দেখার জন্য দুই বন্ধু বের হলাম। সালটা সম্ভবত ১৯৯৬/৯৭। লোকজনকে জিজ্ঞাসা করছি কেউ বলতে পারছেনা এগুলো কোথায়। অনেক খোঁজাখুঁজির পর বয়ষ্ক একজন লোক দেখিয়ে দিলেন। কাটরার ভিতরে গিয়ে দেখি ওখানে পেঁয়াজ, মরিচ, হলুদের আড়ত। দোতালায় সম্ভবত কোনো হোটেলের রান্নাঘর। তিনতালায় লুডু বানানোর কারখানা। একটি ঐতিহাসিক স্থাপনার এ করুণ দশা দেখে হতাশ হয়ে ফিরে আসি। ছোটবেলায় বইয়ে দেখা ছোট কাটরা বড় কাটরার ছবির সাথে মেলাতে না পেরে বুক চিড়ে এক দীর্ঘশ্বাস বের হয় আসে।
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: এই দু'টো স্থাপনা এমন ভাবে বেদখল হয়ে আছে, প্রত্নতত্ব অধিদপ্তর এই দুটোকে সংরক্ষিত ঘোষনা করে প্রিজারভেশন করার চেষ্টা চালিয়েছে বেশ কিছুবার, কিন্তু দখলদারদের হাত থেকে মুক্ত করা যাচ্ছে না!
মুঘল আমলের বাংলাদেশের একমাত্র সেক্যুলার প্যালেস স্থাপত্য হয়ে আছে এখন মশলাপাতির গোডাউন!
পড়ার জন্য অনেক ধন্যবাদ আন্দালিব ভাইয়া
খুব ভাল থাকবেন....
৮০|
০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১:২৩
দীপান্বিতা বলেছেন: চলুক...চলুক!...লালবাগ কেল্লার নাম শুনেছিলাম......বাকিদের দেখে চিনে ভাল লাগলো, আরো কিছু যত্ন নিতে হবে আমাদের ![]()
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৫
রেজোওয়ানা বলেছেন: আরও অনেক যত্ন নেয়া উচিত দীপা আপু!
আমাদের দেশের এই ক্ষেত্রটা এখনও তেমন সুবিধাজনক পর্যায়ে যেতে পারছে না!
শুভ দিন
৮১|
০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:০২
যাযাবর৮১ বলেছেন:
ভালবাসি রাশি রাশি
ব্লগে ঘুরে যান আসি
জীবন যায় ফুরিয়ে
সময় যান একটু উড়িয়ে
নীলকণ্ঠে আঁকে ছবি
দাওয়াত দিছে যাযু কবি
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: হা হা হা
ঠিক আছে!
৮২|
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:৪৩
দীপান্বিতা বলেছেন: সোহামনির জন্মদিনের ছবি কই!...সোহামনিকে জন্মদিনে
অনেক ভালবাসা ![]()
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৫
রেজোওয়ানা বলেছেন: জন্মদিনের ছবি ফেবুতে আছে দীপা আপনু!
পুতুল গুলো খুবই সুইট
অনেক ধন্যবাদ
শুভ দিন ![]()
৮৩|
০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১০:৫৩
একজন আরমান বলেছেন: লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আরমনা
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮
রেজোওয়ানা বলেছেন: ইশরে!
সরি ![]()
বানান ভুল আর আমি একই সুতোয় গাঁথা ![]()
৮৪|
০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪
সায়েম মুন বলেছেন: তোমার বাড়িঘর গুলা বেশী পুরানা হয়ে গেছে। একটু পরিচর্যা করো। না হলে দুদিন পর কি হয় না হয়।
দায়িত্বে একদম অবহেলা কৈরো না।
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৩
রেজোওয়ানা বলেছেন: আসলে কিছুটা অর্থনৈতিক সমস্যার কারণে রক্ষনাবেক্ষনে সমস্যা হচ্ছে, এ বিষয়ে আমরা এক সদস্যের একটা ফান্ড রাইজিং কমিটি গঠন করেছি! বিভিন্ন সুবিধা অসুবিধা গুলো আপাতত আলোচনাধীন আছে!
আশা করি অচিরেই এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে, আমরা শুনেছি আপনার দানের হাত বেশ লম্বা!
আপনার সহোযোগীতা আমাদের একান্ত কাম্য!
ধন্যবাদ
৮৫|
০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০১
রোমান সৈনিক বলেছেন:
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৪
রেজোওয়ানা বলেছেন: রাগনের কি হইলো আজগর?
৮৬|
০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৩
এসএসনাসরীন বলেছেন: কত্ত কিছু যে জানার আছে
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৫
রেজোওয়ানা বলেছেন: হু, আসলেই!
অনেক ধণ্যবাদ নাসরীন আপা
শুভ দিন ![]()
৮৭|
০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২০
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ঢাকায় গেলে এই পোটের একটা প্রিন্ট নিয়ে যেতে হবে।ঐতিহাসিক জায়গাগুলি সবার আগে দেখার ইচ্ছা রইল
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৮
রেজোওয়ানা বলেছেন: প্রিন্ট করে নিয়ে আসবে!
হা হা হা হ
আচ্ছা ঠিক আছে!
শুভদিন জয়তি
৮৮|
০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: কত অজানারে জানিয়ে গেলেন।
শুভ কামনা।
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: পড়লেন বলে খুব ভাল লাগলো আজাদ ভাইয়া!
ভাল থাকবেন ![]()
৮৯|
০৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫০
চুক্কা বাঙ্গী বলেছেন: ডাইরেক প্রিয়তে ++
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: আরে বাঙ্গী সাহেব!
আপনার লিরিক লেখার কতদূর?
৯০|
০৮ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:৫২
কয়েস সামী বলেছেন: apu, amar blog e ashlen, kintu comment korlen na kono! valo thakben.
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪০
রেজোওয়ানা বলেছেন:
তখন খুব ব্যাস্ত ছিলাম বলে কিছু বলা হয়নি, তবে আপনি খুব চমৎকার গল্প লিখেন, আমি রেগুলার পড়ি কিন্ত ![]()
অবশ্য সর্বশেষ পোস্টটা বেশি ভাল লাগেনি...
অনেক ধন্যবাদ সামী
৯১|
০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার পোস্ট। এর মধ্যে অনেক জায়গাতেই গিয়েছি। তবে বাসার খুব কাছে থাকার পরেও হোসেনি দালানে কখনো যাওয়া হয়নি ![]()
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০১
রেজোওয়ানা বলেছেন: হোসেনী দালানে লাস্ট তত্বাবধায়ক সরকার আমলে একটা কুমির পাওয়া গেছিল, মনে আছে আপনার? কোন মন্ত্রীফন্ত্রীর কাছে হয়তো ছিল, সে সময়ে বেশ ঘটা করে এসব অবৈধ সম্পদ ধরা হচ্ছিল, তখন কে বা কারা রাতের বেলায় হোসেনি দালানের সামনের পুকুরটায় কুমিরটাকে ছেড়ে গেছিল.....হা হা
অনেক ধণ্যবাদ ভাইয়া পড়ার জন্য
শুভদিন
৯২|
০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:২৫
আরজু পনি বলেছেন:
নিজের মন্তব্য দেখে নিজেই অবাক হই!
স্মৃতিশক্তি কাজ করে না! ![]()
আজকে জামাইরে ট্যাগাইয়া সুলতানি আমলের একটা স্ট্যাটাস দিসি
দেখি সামনের দিন মোঘল আমলের স্ট্যাটাস দিতে হইবো ![]()
====
আমার ফেবু ডিএ্যাকটিভেটেড, তাই আপনার সাথে বিশেষ একটা বিষয়ে যোগযোগ করতে সমস্যা হচ্ছে! দেখি কি করা যায়
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৬
রেজোওয়ানা বলেছেন: আমারও স্মৃতি শক্তি প্রতারণা করছে ইদানিং, বয়স হইসে তো, আর কত
আবার ফেবু ডিএক্টিভ করলেন ক্যানো!
আপু, আমার তো মোবাইল মারিংকাটিং হয়ে গেছিল , আপনার নাম্বার হারিয়ে ফেলসি!
আমাকে ফোন দিয়েন সময় করে.....![]()
৯৩|
০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৮
অ্যানোনিমাস বলেছেন: ৩৭ নং
আমার তো কলেজের আশে পাশেই সব, মুখস্থ হয়ে গেছে। খুব সুন্দর পোস্ট আপি ![]()
শুভকামনা নিরন্তর!!
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৯
রেজোওয়ানা বলেছেন: হু, সব তো ঐ এলাকাতেই!
তুমি মোটামুটি মুঘল সাম্রাজ্যে বাস করছো এখন
ধন্যবাদ চয়ন
ভাল থেকো.....
৯৪|
০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৬
আবু সালেহ বলেছেন: নতুন কিছু পড়ার জন্য আসি
না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছি....
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১০
রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ভাইয়া, নতুন কিছু লেখা হচ্ছে না ![]()
আশাকরি কিছু একটা নতুন হয়তো দেখাতে পারবো ![]()
৯৫|
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৩
অর্ফিয়াস বলেছেন: Vabai jaina..sei Dhaka, ei Dhaka
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০০
রেজোওয়ানা বলেছেন: আমরা উন্নতির নামে নাগরিক বস্তি বানাচ্ছি...
৯৬|
০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৫
ময়নামতি বলেছেন: অনেক পরিশ্রমী একটা পোস্ট। ++++
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০০
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া!
ভাল থাকুন
শুভ রাত
৯৭|
০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪০
সমুদ্রপুত্র বলেছেন: ৩৮ তম প্লাস। প্রিয়তে।
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৫
রেজোওয়ানা বলেছেন: জেনে খুশি হলাম সমুদ্রপুত্র!
অনেক ভাল থাকুন
শুভ রাত ![]()
৯৮|
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫
কালীদাস বলেছেন: There is a very old mosque in Karjon Hall, it's ground floor is sealed for safety. Some claimed that the mosque is also from Mughal era, I not sure!!
Nice post, just like before ![]()
(sorry for English comment, internet is too slow here
)
১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৭
রেজোওয়ানা বলেছেন: আপনি সম্ভবত মুসা খান মসজিদের কথা বলছেন! ঠিক বলেছেন, এটা মুঘল সময়ে নির্মিত আর হ্যাঁ ঐটা মিস হয়ে গেছে, ভাবছিলাম পরে এডিট করে আপ করবো, কিন্তু এমন অলস হয়ে গেছি আজকাল!
খালি ঘুমানো ছাড়া আর কিছুই করতে ইচ্ছে হয় না!
এখানে দিয়ে দেই,কেমন?
মুসা খান মসজিদটি তিন গম্বুজ একটা মসজিদ! একটা বেশ উচু প্লাটফর্মের উপরে মূল মসজিদটা তৈরি করা হয়েছিল।
ধারনা করা হয় বিখ্যাত বারো ভূইয়া প্রধান ঈসা খাঁনের ছেলে মুসা খানের স্মৃতির উদ্দেশ্যে মুসা খানের পুত্র মুনাওয়ার খান এটা ১৬৭৯ সালের নির্মান করেছিলেন! তবে এখানে কোন শিলালিপি পাওয়া যায়নি বলে এই বিষয়টা একদম নিশ্চিত নয়!
৯৯|
১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩০
যাযাবর৮১ বলেছেন:
মুমু মুমু মুমু মারিয়া![]()
দিয়েন না দেখে তালিয়া ![]()
যাযু গেল এখন চলিয়া
ধৈন্য করুন আসিয়া
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৮
রেজোওয়ানা বলেছেন: মুমু মারিয়া বলে রাগেন ক্যান?
১০০|
১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৪
আদম_ বলেছেন: অতীতে অনেক কিছু ছিল ঠিক আছে।
বর্তমানের কাঙ্গাল দশা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। বড় কাটরা, ছোট কাটরা ছবি গুলোই ধরুন।
ওদিকে বেড়াতে যাওয়া মানে সময় নষ্ট করা।
ওখানে এখন কিছুই নেই।
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:১১
রেজোওয়ানা বলেছেন: হু, আমাদের ব্যার্থতা!
১০১|
১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০০
অন্তরন্তর বলেছেন: এক কথায় অসাধারন পোস্ট। ধন্যবাদ আপনাকে। প্রিয়তে নিতেই হল।
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:১২
রেজোওয়ানা বলেছেন: আপনাদের ভাল লেগেছে, এটাই সার্থকতা!
অনেক ধন্যবাদ অন্তরন্তর
শুভ রাত ![]()
১০২|
১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৩
মাহমুদা সোনিয়া বলেছেন: লালবাগের কেল্লাই দেখেছি শুধু। তাতেই মুগ্ধ হয়েছিলাম! কি দারুন স্থাপত্যকলা!! পোস্টে মিলিয়ন প্লাস আপু
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৫
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস সোনিয়া!
তোমকে আর ফোন দেয়া হলো না!
আশাকরি চাচাজান ভাল আছেন এখন
ভাল থেকো
শুভ রাত ![]()
১০৩|
১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৯
গানচিল বলেছেন: স্কুল জীবনে খুবই আপছ্ন্দের একটা সাবজেক্ট ছিল 'সমাজ বিজ্ঞান'।
ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী আর লর্ড ক্লাইভের চিরস্হায়ী বন্দোবস্তের কিসসা মুখস্হ করার আগেবাগেই গায়ে ১০৪ ডিগ্রী জ্বর এসে যেত।
এই পোস্টও সেসব কাহিনীর কথা মনে করিয়ে দেয়।তবে সেই বয়স এখন আর নেই।এখন জানার আগ্রহটাই প্রবল।এবং জানলামও কিছুটা।যদিও আবার পড়তে হবে।
ঢাকার ৪০০ বছরের ইতিহাস নিয়ে মুনতাসীর মামুনের একটা বই বেরিয়েছে বছর দুয়েক আগে। এই বইটাও পড়ার আগ্রহ অনেকদিনের। কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে এসব বই খুজে পাওয়া কঠিন।তবে পেয়ে যাব।
খুব চমৎকার একটা পোস্ট রেজোওয়ানা। অনেক ভাল লাগলো।
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৩
রেজোওয়ানা বলেছেন: হু, মুনতাসীর মামুন স্যারের বইটা খুবই চমৎকার হয়েছে, এমনিতে পড়তেও ভাল লাগে!
আপনি যদি খুজে না পান, আমাকে জানাতে পারেন ভাইয়া, আমি হেল্প করতে পারি যদি আপনি চান.......
অনেক ধণ্যবাদ পড়ার জন্য
খুব ভাল থাকবেন...
১০৪|
১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৫
ইউসুফ খান বলেছেন: অসাধারন পোস্ট।
ভালো লাগার বিশেষ কারন, আমি এইসব এলাকার আশেপাশেরই স্থানীয় বাসিন্দা ![]()
আমার এলাকাতেও পুরনো এরকম অনেক জমিদার বাড়ি আছে, রুপলাল হাউস, মঙ্গলালয়, আরও অনেক। ঘুরে যাবার নিমন্ত্রণ রইলো আপু।
১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৫
রেজোওয়ানা বলেছেন: হু, আমি কিন্তু সত্যি সত্যই খুব তারাতারি ঐ সব এলাকায় যাবো!
তখন কিন্তু খবর দিয়ে যাবো
১০৫|
১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫২
বিপুল গমেজ বলেছেন: এক কথায় অসাধারন......................মাথা না নুইয়ে পারলাম না।
দুঃখ শুধু এই যে আমরা এসব নিয়ে ভাবি না। আমরা ভাবি আইফেল টা্ওয়ার, দিল্লি গেট নিয়ে। আমরা বাঙ্গালীরা নিজেদের মূল্য দিতে জানি না।
০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:২৬
রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভাল লাগল, ভাল লাগছিল না কিছুই......
শুভ রাত বিপুল
সময় ভাল কাটুক.......
১০৬|
১৭ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০২
জাকির সজিব বলেছেন: very good post, i want similar type posts in future.
i have passion and interest of mughal empire, its culture.
০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৩৫
রেজোওয়ানা বলেছেন: আপনার এই আগ্রহ খুব ভাল লাগে সজিব ভাইয়া!
লিখবো অবশ্যই
ভাল থাকবেন খুব ![]()
১০৭|
৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১:২২
সিরাজ সাঁই বলেছেন: ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। প্লাস সহ প্রিয়তে।
০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৫৪
রেজোওয়ানা বলেছেন: আপনি আগ্রহ নিয়ে পড়েছেন, ভাল লেগেছে এটাই বড় পানা
আশাকরি ভাল আছেন সাঁই
শুভ রাত
১০৮|
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:২৭
আরমিন বলেছেন: অনেক অনেক ভালোলাগা! ![]()
আর কি বলবো? তোমার সব পোস্টই তো দুর্দান্ত হয়!
০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৫৯
রেজোওয়ানা বলেছেন: তোমার কাছে তো সবই ভাল লাগবে
আমরা একদলের লোক না?....হি হি
১০৯|
০২ রা নভেম্বর, ২০১২ রাত ২:৩৩
সবুজসবুজ বলেছেন: এটা পড়ে বলার ভাষা হারিয়ে ফেলেছি
অসাধারণ--- অনবদ্য-- অতুলনীয়---আন্তরিক--
০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
রেজোওয়ানা বলেছেন: ওহ বাবা, এত এত বিশেষণ!
আপনার মন্তব্য পড়ে আমিও কি রিপ্লাই দেবো বুঝতে পারছি না....হা হা হা! তবে ভাল লাগছে খুব এমন মন্তব্য পেয়ে!
অনেক ধন্যবাদ সবুজ
শুভ দিন
১১০|
০২ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:১৪
আরমিন বলেছেন: হি হি!
০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯
রেজোওয়ানা বলেছেন:
![]()
১১১|
২২ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১০
আমি গাঙচিল বলেছেন: এক কথায় অসাধারণ,চালিয়ে যান.........
২৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ গাঙচিল
শুভেচ্ছা এবং শুভ দুপুর
১১২|
২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৪
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর , এবং খাটা খাটনি করা পোস্ট , খুব ভাল লাগলো ![]()
২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ মনিরা আপু!
খুব ভাল থেকো....
শুভ রাত
১১৩|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
বাংলার পিথক বলেছেন: খুব ভাল লাগলো। সুন্দর এই পোস্টের জন্য আবারও ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
রেজোওয়ানা বলেছেন: আপনার দু'টো মন্তব্য দেখেই খুব ভাল লাগলো পিথক (নাকি পথিক?)
ভাল থাকবেন
শুভ রাত
১১৪|
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
শের শায়রী বলেছেন: ইতিহাসের পাতায় ঘুরে বেড়াতে কেন যেন খুব ভাল লাগে। সেই ভাল লাগা ছড়িয়ে আছে। ভাল লাগা জানুন। ও হ্যা জ়ন্মদিনে অনেক শুভেচ্ছা। সুখে থাকুন। ভাল থাকুন।
১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৩
রেজোওয়ানা বলেছেন: ইতিহাস আমার পছন্দের বিষয়!
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন.....
১১৫|
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:০২
টুং টাং বলেছেন: আমার খুব ভালো লাগে এই সব লিখা পড়তে। অনেক কিছু জানা যায়। মুন্তাসির মামুনের একটা বই কিনেছিলাম বই মেলা থেকে। সেখানেও অনেক কিছু পেয়েছি ঢাকার ইতিহাস।
তিন নেতার মাজারের পেছনের তিন গম্বুজ মসজিদটি হাজি শাহবাজ মসজিদ।
১৯৬০/১৯৭০ দিকে আমার আম্মার ছোটকাল কেটেছে এই মসজিদের আশপাশে।
( নানার চাকুরির কারণে ইঞ্জিনিয়ার্স ইনিসটিউশন -আই, ই,বি তে কোয়াটারে ছিলেন। আগের ঢাকার অনেক মজার মজার কথা জানতে পারি নানা/নানি/ আম্মা / আব্বা / মামাদের কাছ থেকে। অনেক দিন ওখানে থাকা হয় আমাদের। আমার ভাইবোন সবার জন্ম ওখানেই। আমারও জন্ম ওখানেই।)
আম্মা আরবি পড়তে যেতেন ওই মসজিদে।আম্মার কাছে শুনেছি এই মসজিদ কে "কালো মসজিদ" বলে অনেকেই চিনত।
১৯৮৫ সালে তোলা আমি আর আমার ইউসুফ (সেজ) মামা।
জায়গা টা নিশ্চয় চিনেছেন?
আজকেও গিয়েছি আমাদের ছোট বেলার জায়গায়। ওখানকার ক্যাফে টেরিয়া টা এখনও আমাদের পরিচালনায় চালিত। নানার আমলে নানা চাকুরির পাশে এটা দেখত, নানা মারা যাওয়ার পর মামারা। এখন নানার নাতিরা চালাচ্ছে। আমার ছোট ভাই আই, ই, বি, তেই আইটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরিতে আছে।
মন্তব্য বড় হওয়ার কারণে দুঃখ প্রকাশ।
আপনার লেখা
ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৩
হিবিজিবি বলেছেন: ঢাকার মোগল ঐতিহ্য আবার নতুন করে এই পোষ্টের মাধ্যমে জানলাম।
পোষ্টে ভালো লাগা রইলো।