নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ সাকিব হাসান সাঈম

শেখ সাকিব হাসান সাঈম

াকিব

পবিত্রতা আলোকের মত উজ্জ্বল ফেবুতে আমি - www.facebook.com/saaaakib

াকিব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে বন্ধ হচ্ছে জি বাংলা ও স্টার জলসার সম্প্রচার.... ওএমজি :-B

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

- কিছুক্ষণ আগে একটি অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ৬ই আগস্ট থেকে নাকি বাংলাদেশে জি বাংলা এবং স্টার জলসার সম্প্রচার বন্ধ হয়ে যাবে। নিউজটা পরার পর থেকে অনেক শান্তি লাগছে এই ভেবে যে, এখন থেকে আশা করা যায় গ্রাম বাংলার মা-বোনেরা বাংলাদেশী চ্যানেল দেখা শুরু করবে।

তবে একই সাথে খারাপও লাগছে এই ভেবে যে, সারাদিনের কাজ শেষে আম্মুর একটাই বিনোদনের মাধ্যম ছিল 'জি বাংলা'। এমতাবস্থায় আম্মুর পাংশু মুখখানা দেখে আমারই কেন যেন মায়া লাগছে !



- আম্মুকে এই খবরটা দেওয়ার পর আম্মু তার প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ ব্যাক্ত করেছে এবং সেই সাথে বলেছে,"স্টার জলসার পাখীর জন্যই সব সমস্যা তৈরী হয়েছে। সো বন্ধ করলে স্টার জলসা বন্ধ করুক। 'আমার জি বাংলা' কে কেন বন্ধ করা হবে, সরকারের কাছে আমি এর ব্যাখ্যা চাই!!!"



- তথ্য মন্ত্রণালইয়ের নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বাংলাদেশে এই দুটি ভারতীয় চ্যানেল বন্ধ করার খবরটি দিয়েছে। যদিও তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে এই ব্যাপারে কিছু জানা যায়নি। এখন দেখার বিষয় আসলেই কি আগামী মাসে ভারতীয় চ্যানেল দুটি বাংলাদেশে বন্ধ হবে,

নাকি এই বন্ধ করার প্রক্রিয়া জি বাংলার "রাশি" সিরিয়ালের মত বছরের পর বছর চলতেই থাকবে,

নাকি কখনই বন্ধ হবে না, এই নিউজটা একটা রিউমার হয়েই থাকবে.....!!!



পুনশ্চ: যে অনলাইন পত্রিকায় নিউজটি দেওয়া হয়েছে, সেটার লিঙ্ক নীচে দেওয়া হল :



http://bd24live.com/details/7276

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

চড়ুই বলেছেন: ভালো হবে।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪১

াকিব বলেছেন: আমিও সেটাই আশা করছি 8-|

২| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: হবে তো !!!

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪২

াকিব বলেছেন: আশা করি হবে ভাই :-0

৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:১০

ফয়সাল আহমেদ ইমন বলেছেন: আল্লাহ রক্ষা করো........ খবর টা সত্যি হলেই ভালো।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৩

াকিব বলেছেন: আমীন :)

৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো খবর :)

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৪

াকিব বলেছেন: হ্যা ভাই, আসলেই অনেক বড় একটা সুখবর B-)

৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৯:০২

ট্রোল বলেছেন: শুভ সংবাদ
আমিও আম্মু কে জানায় আসলাম খবর টা
বস্তাপচা সিরিয়াল

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৫

াকিব বলেছেন: আন্টি কি বললেন ? :P

৬| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: খবরটার সত্যতা কতটুকু জানি না কিন্তু শুনতে ভালো লাগছে। ভারতীয় এই ধরনের বস্তা পচা চ্যানেলগুলো বন্ধ হলে খুব ভালো হবে। তবে একটা আশংকা রয়ে যায়, আমাদের আহাম্মক কিছু নারী সমাজ পাখি ড্রেসের জন্য যদি আত্মহত্যা করতে পারে তাহলে এই চ্যানেল বন্ধ হলে আবার নাকি গন আত্মহত্যা শুরু করে।

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৭

াকিব বলেছেন: হুম, চিন্তার বিষয়। ব্যপার টা খতিয়ে দেখতে হবে :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.