নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ সাকিব হাসান সাঈম

শেখ সাকিব হাসান সাঈম

াকিব

পবিত্রতা আলোকের মত উজ্জ্বল ফেবুতে আমি - www.facebook.com/saaaakib

াকিব › বিস্তারিত পোস্টঃ

স্যার অনন্ত জলিলের মোস্ট ওয়েল কাম-২ স্বচক্ষে দর্শনের অভিজ্ঞতা এবং আমার কিছু কথা

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৬

* নিজের আকদ করা স্বামীকে কেউ ভাই বলে? বল "ঊগু" !!!



* দ্য ছুজ ইজ ইয়রস, ইউ লাব মি, অর হেট মি- আই ডোন কেয়ার ! (The choose is yours. You love me or hate me- I don't care)



* গুন্ডা : আর এক পা এগুলেই আমি মঈন সাহেবকে এই ফুটন্ত পানিতে ফেলে দিবো !

জলিল : তুই মঈন সাহেবকে ফুটন্ত পানিতে ফেলে দিলে, তারপর আমিও তোকে ঐ ফুটন্ত পানিতে ফেলে দিবো! B-))



এরকম আরও অসংখ্য অমর ডায়লগের জন্ম দেওয়া স্যার অনন্ত জলিলের

Most Welcome 2 মুভিটা বসুন্ধরা সিনেপ্লেক্সে দেখলাম আজ।



মুভিটা নিয়ে কথা বলা শুরু করলে এর কোনো শেষ হবেনা। তবে দু একটা কথা না বললে পেটের ভাত হজম হবেনা আজকে। তাই বলছি.....



১. মুভিতে বাংলাদেশের ডঃ হাসান মইন খান ওরফে সোহেল রানা যুগান্তরকারী ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেন। তবে কোনো এক অজ্ঞাত কারণে তার আলগা গোফের মেকাপটা ঠিকমত করা হয়নি। কথা বলার সময় মুখের বাতাসে তার আলগা গোঁফটা প্রবল গতিতে কেঁপে উঠছিল এবং সেই সাথে আলগা গোঁফের নিচে আসল গোঁফটা স্পষ্ট দেখা যাচ্ছিল।

আমি অবশ্য কিছু মনে করিনি এতে!

জলিল ভাইয়ের এর নতুন ট্যাকনলজির নাম দিয়েছি "ডুয়েল গোঁফ ডুয়েল স্ট্যান্ডবাই!" B-)



২. মুভিতে একটা পর্যায়ে শহরের অনেক লোক মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়। এই রোগীগুলোকে যেসব ডাক্তার চিকিৎসা করতে আসে, সেসব ডাক্তার, নার্স সবাই ডুবুরিদের মত এক ধরনের মাস্ক পরে আসে। কসম করে বলছি মাইরি, আমার ৩ বছরের মেডিক্যাল লাইফে এমন অদ্ভুদ মাস্ক আমি কখনো কোনো ডাক্তারকে কোনো হাসপাতালে পরতে দেখিনি। /:)

(ওই মাস্ক এর একটা ছবি ফেসবুকে আপলোড দিতে পারলে পরম শান্তি অনুভব করতাম, কিন্তু সেটা পাচ্ছিনা বলে দুঃখিত!)

তবে ঐ সব ডাক্তারদের পিঠে যদি জাস্ট একটা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দেওয়া যায়, আমি শিওর তারা ১০০% "ডুবুক্তার" (ডুবুরি+ডাক্তার) হয়ে যাবে!



৩. মুভির আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে গুন্ডারা জলিল ভাইকে যতই গুলি করুক, বম্বিং করুক কিংবা মিসাইল ছুড়ুক না কেন, কোনো কিছুই তার গায়ে লাগেনা, সব গাছের গায়ে লেগে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়। শুধু তাই না, কোনো এক অজ্ঞাত কারণে পর মুহূর্তেই সেই বিশাল গর্ত গুলো আবার ভরাট হয়ে যায়, আই মিন গাছ অক্ষত থাকে।

ফটোশপের এই অভূতপূর্ব কাজ দেখে আমি সত্যিই অভিভূত এবং বলৎকৃত! :#>

(ভাব প্রকাশ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা!)



যাই হোক, এমন আরও অনেক অসম্ভব কে সম্ভব করা কাহিনী ও সিন নিয়ে মোস্ট ওয়েলকাম-২ মুভিটা তৈরী হয়েছে যেগুলোর কারণ খুঁজতে যাওয়াটা বোকামিরই নামান্তর।

তবে এইটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি, মিঃ বিন বা চার্লি চ্যাপলিন যদি জলিল ভাইয়ের মুভিখানা দেখত, তাহলে সিউর তারা বলত,

"হায়, এতোদিন আমরা কি কমেডি করলাম, জলিল বসের কাছে তো আমরা কিছুই না। ওরে, কে আছিস, আমগোরে মাইরালা!"



পরিশেষে বলতে চাই, জলিল ভাই ছিল বলেই আজ বাংলা মুভি দেখার জন্য বসুন্ধরা সিনেপ্লেক্সে গেলাম, প্রাণ ভরে হাসতে হাসতে গাল ব্যাথা, চাপা ব্যথা, মাথা ব্যথা আর পেট ব্যাথা ধরায় ফেললাম।



জলিল ভাই, তুমি এগিয়ে যাও। ফান করি আর যাই করি, আমরা Cineplex এ গিয়ে তোমার মুভি দেখেছি, ফিউচারেও দেখব। আর IMDB তে মুভি রেটিং ১০ এ ১০ দিয়ে তোমাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বানায়ে ছাড়ব!!! :)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪১

খেয়া ঘাট বলেছেন: =p~ =p~ =p~ =p~

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৮

াকিব বলেছেন: B-) B-)) =p~

২| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~


জলিল বস শব্দটা "ঊগু" বলে নাই। ভাল মত শুনলে বুঝবেন শব্দটা ওগো! :P

যে বিষয়টা নিয়ে না বললেই নয়, সেটা হল - গ্রাফিক্সের কাজ চরমমাত্রায় ফালতু হয়েছে। এর থেকে আমি ভাল পারবো। গানগুলো ভাল ছিল কিন্তু গ্রাফিক্সের কাজ গুলোর কারণে সব নষ্ট হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৩

াকিব বলেছেন: ভাই, শুধুমাত্র হাস্যরসের জন্যই আমার এই লেখার অবতারণা। আশা করি জলিল বসের সম্পর্কে উপরোক্ত বাক্যসমূহ সিরিয়াসলি নিবেন না। ফান হিসেবেই নিবেন :) অনন্ত জলিল মানুষ হিসেবে অসাধারণ একজন লোক, আমি পারসনালি তাকে অনেক পছন্দ করি।
যাই হোক, কথায় আছে, "শাসন করা তারই সাজে আদর করে যে।"
আমি বলি, "পচানো তারই সাজে ভালোবাসে যে।" B-)
বন্ধুদের আমরা ভালোবাসি বলেই এতো পচাই, জলিল বসকেও অনেক পছন্দ করি মানুষ হিসেবে, তাই এতো ফান করি তাকে নিয়ে। যাই হোক, এ পর্যন্ত তার সব কটি ছবিই সিনেপ্লেক্সে গিয়ে দেখেছি। আশা করি, ফিউচারের সব ছবিও দেখব।
আর হ্যা, যে কথা টা না বললেই নয়, জলিল সাহেবের গানগুলোর ব্যাক গ্রাউন্ডে উইন্ডোজ সেভেনের যে ওয়ালপেপার সমূহ ব্যবহৃত হয়েছে, সেগুলো কিন্তু সত্যি ই ইউনিক B-))
এ গ্রেট কালেকশন অফ এইচ ডি ওয়াল পেপার বলা যেতে পারে :P

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৮

তৌফিক মাসুদ বলেছেন: এগিয়ে যান আপনিও। দারুন কথাগুলো, তবে জলিল ভাইয়ের মধ্যে সাকিব খানের মেয়েলী ভাব কম।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৭

াকিব বলেছেন: থ্যাংকস এ লট ফর দ্য ইন্সপিরেশন :) আপনাদের গঠনমূলক মন্তব্যই আমার প্রেরণার উৎস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.