| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড়বাপের পোলায় খায় চকবাজারের ইফতার। কিন্তু বাইরের লোকজন আর খাইতে পারেনা। খাইবে কিভাবে ঘণ্টাখানেক বৃষ্টি হইলে চকবাজার যাওয়ার রাস্তা আর রাস্তা থাকেনা হইয়া যায় একটা খাল। অথচ এই রাস্তায় আছে কেন্দ্রীয় জেলখানা আছে চকবাজারের মত গুরুত্বপূর্ণ জায়গা। চকবাজারে যাওয়ার নাজিম উদ্দিন রোড এতটাই ঢালু যে বেশি বৃষ্টি হইলে আধা ঘণ্টাই যথেষ্ট রাস্তা খাল হওয়ার জন্য। আর রাস্তায় পানি উঠলেই ভ্যান ওয়ালারা ১০ টাকার
সেই পানি পারাপার করে। পানি উঠলে ভ্যান ওয়ালাদের বিশাল আনন্দ হয় আর লোকজনও বাদ্ধ হয়েই সেই ভ্যান এ উঠে বসে। সেইদিন ভ্যান এ বসে বসে একটা উপলব্ধি হতে লাগলো ''ওল্ড
ইস গোল্ড''।
আবার বুঝি সেই নৌকার যুগ ফিরে আসলো।
এইটা আমার লেখা প্রথম ব্লগ আশা করি সবাই পাশে থাকবেন পরবর্তীতে যেন আরও ভালো লেখা পোস্ট করতে পারি। ধন্যবাদ।
©somewhere in net ltd.