নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা মনের কালো মানুষ

সাদা মনের কালো মানুষ › বিস্তারিত পোস্টঃ

মাইজ ভান্ডারী সম্পর্কে জানতে চাই!!

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৪

একটু জানতে চাই!! এই বেটা মাইজ ভান্ডারী কে!! একটা মানুষ কি ভাবে গাউসুল আযম হয়!! সে নিজে কি নিজেকে গাউসুল আযম উপাধি দিয়েছে নাকি তার বিপথগামী মুরিদরা দিয়েছে। তিনি কি মেয়ে পুরুষের বেপর্দা নাচ গানকে অনুমোদন দিয়ে গেছেন!! তিনি কি তাবিজ কবজ করতো নাকি তার মুরিদরা করে!! কবর ঘিরে কান্না কাটি দোয়া মুনাজার ইসলামের কোন অংশে পড়ে!! এই ভাণ্ডারীর কোনো মুরিদ থাকলে উত্তর চাই!!

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: আমি যত টুক জানি মাইজ ভাণ্ডারীর পীর খাজা মাইনুদ্দিন চিশ্তি রা
এর সাগ্রেদ , আর আজমেরির একটি এলাকার নাম ছিল ভাণ্ডার , যার
নাম অনুসারে তার নামের অংশ যোগ হয় ।
তিনি ভাইদের মধ্য মধ্যম ছিলেন যার জন্য মধ্যম থেকে মাইজ শব্দটি
আসে ।
আর তার সময়ে তিনি একজন ভাল বুজুর্গ ছিলেন , বর্তমান সময়ে
তার ভক্তকুল হয়ত তার নীতি আদর্শ থেকে দূরে ।
কৌতূহলের জন্য উত্তর দিলাম ধন্যবাদ ।।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১

সাদা মনের কালো মানুষ বলেছেন: হুম আমারো তাই মনে হচ্ছিলো!! কারণ কোনো ইসলামী বুজুর্গ নাচ গান তাবিজ কবজ প্রশয় দিতে পারে না!! এরা জাহান্নামবাসী কারণ এরা কুফরি শিরকে লিপ্ত!! ধন্যবাদ আপনাকেও!!

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৬

এন ইউ এমিল বলেছেন: মাইজ ভান্ডারির নাম অনেক শুনেছি, পরিবেশ বন্ধুর মাধ্যমে অজানা কিছু তথ্য জানতে পারলাম,

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪

সাদা মনের কালো মানুষ বলেছেন: হুম

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

নতুন বলেছেন: ভন্ডামী আর কিছুই না...

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: ভাণ্ডারী সাহেবের মুরিদদের ভাগ্য ভালো আজ প্রতি উত্তর করে নাই!! করলে ছিলা ফেলাইতাম!! X(( X((

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

নতুন বলেছেন: ভাই যারা ভন্ড তাদের সাহস নাই আমাদের সাথে লড়ার... তারা যানে যে তারা ভন্ড,,, ধান্দা করতেছে... :)

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

সাদা মনের কালো মানুষ বলেছেন: হুম!! এদের মুখোশ খুলে দিতে হবে!! এইসব ধান্দাবাজী বন্ধ করতে হবে!!

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩

জুময়া ইবনুল আসোয়াদ বলেছেন: মিডিয়ার কারনে িএসব ভন্ড পীরেরা সমাজে খ্যাতি লাভ করে । এরা কুফরী, শিরক করে । ধর্মে এদের বিশ্বাস নেই ।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

সাদা মনের কালো মানুষ বলেছেন: ইস কতো লোককে এরা শিরক কুফুরির দিকে নিয়ে যাচ্ছে!!

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

সুজাহায়দার বলেছেন: Click This Link

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: ভাই কি দিলেন ওপেন হয় না!!

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯

সুজাহায়দার বলেছেন: Click This Link

Click This Link
উইকিপিডিয়ার লিন্ক দিলাম, না খুললে Maizbhander লিখে Google Search দেন

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: ভাই এই লিঙ্ক দিয়া আমি কি করবো!! আমার প্রশ্নের উত্তর তো এইখানে নাই!!

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জানতে চাইলে এখানে যান। ভাল করে ষ্টাডি করুন।

দূর থেকে জোছনা দেখে কি আর চাঁদকে বোঝা যায়? ;)

আপনি যে কথিত সঠিক মুসলমান; ইমান, শিরক কুফরি মুক্ত তা আপনাকে কে বলেছে?

মোহাম্মদ সা: এর কতটুকু শিক্ষা আপনি জানেন? পেয়েছেন?

পৈতৃকি সূত্র আর নাম সূত্রে দাবী মুসলমানিত্বের! নয় কি? উপাসনা আরা ইবাদতে যে দেখে দেখে শিখেছেন-তাতে ভুল শুদ্ধ কখনো যাচাই করেছেন? একজন অনুসন্ধিৎসু মানুষ হিসাবে।???!!!

তাই এভাবে এভারেজ কাফিরি শিরিকি কথা গুলো না বলে এ বিষয়ে গভীর বুৎপত্তি অর্জন করুন। তাতে মানুষের ভুল আর শুদ্ধকে সঠিক ভাবে জানাতে পারবেন?

জাতীয় কবি নজরুল শত বছর আগে দু:খ করেছিলেন প্রচলিত কাঠমোল্লা গংদের নিয়ে-
আজো দেখি তা সমান প্রযোজ্য!

যেভাবে যুদ্ধ ঘোষনা করেছেন-তাতে শুধু ক্লেশই বাড়বে, জ্ঞান নয়।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪

সাদা মনের কালো মানুষ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য!! আচ্ছা ভাই আপনার কি মনে হয় আমি না জেনে উপরের সব কিছু লিখেছি!! হয় এমনি হয় বুঝি!!

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

সুজাহায়দার বলেছেন: ভাই আমি দুখিঃত, আমি মাইজভান্ডার দরবার শরীফের মূল পীর এর জীবনীর জন্য লিন্ক দিয়েছি,

আপনার যে বিষয়ে জানা দরকার সেটি জানতে ঐ খানে যান, কোন গবেষনা ঘরে বসে হয় না। শিক্ষার জন্য সুদর চীন দেশে যাবার কথা হাদীসে বলা আছে।

তবে যখন যাবেন, তখন আপনার নিয়ত হবে শিক্ষার জন্য যাচ্ছেন,

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

সাদা মনের কালো মানুষ বলেছেন: যার নামের আগে গাউছুল আযমের মতো শিরকি কথা আছে তার দরবারে যাওয়ার দরকার হয় না গবেষণা ঘরে বসেই মন্তব্য করা যায়!!

১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

সুজাহায়দার বলেছেন: "ফকিরি সহজ কথা নয়
লম্বা চুলে তেল মাজিলে
ফকিরি পাইতন" -

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬

সাদা মনের কালো মানুষ বলেছেন: পাইছি ভান্ডারির মুরিদ পাইছি!! ভাই চুপাইয়া ছেন কেন!! সামনে আইসা বুক ফুলাইয়া বলেন আপ্নের পরিচয়!! ভয় পান কেনো!!

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

সুজাহায়দার বলেছেন: ভাই, বুক ত ফুলবেনা,
আর আপনার সাথে বির্তক করার মানসিকতা ও সময় নাই। জানার জন্য সাহায্য করতেই মন্তব্য করছি

আপনার উদ্দেশ্য জানার জন্য না, আপনি চাচ্ছেন কোন ভান্ডারির মুরিদ বা সে রকম কাউকে অপমানিত করা,

আমার পরিচয়!!! জি ভাই, আমি মাইজ ভান্ডারের এক জন নগন্য ভক্ত, এবং আমার বাড়ী ঐ এলাকাতে

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

সাদা মনের কালো মানুষ বলেছেন: তা ভাই আপনার ভান্ডারি সাহেব কি মেয়েদের সাথে ঢলাঢলি, নাচ গান কবর পুজা করতে বলে গিয়েছিলো!! মেয়েদের কি বেপর্দা হয়ে নাচ গানের জন্য বলে গিয়েছিলো নাকি!! যদি বলে থাকে তবে তা ইসলামে কোন অংশে পড়ে!!
উত্তরের আশায় থাকবো!! আর মানুষ কেমনে গাউসুল আযম হয়!! নাউযুবিল্লহা!!

১২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

সুজাহায়দার বলেছেন: না ভাই, কোন পীর কখনো এসব অনইসলামিক কাজের জন্য অনুমোদন করেন না।
মানুষ কেমনে গাউসুল আযম হয়? গাউসুল আযম বিষয়ে আপনি কি জানেন শেয়ার করবেন কি, আমার ও জানা দরকার

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১

সাদা মনের কালো মানুষ বলেছেন: তাহলে তার ভক্ত মুরিদ খাদেমরা এইসব করতেছে!! তারা তাহলে ভন্ড!! গাউসুল আযম অর্থ ইসলামের ত্রাণকর্তা!! যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) গাউসুল আযম না সেখানে এই ভাণ্ডারী কেমনে গাউসুল আযম হয়!! গাউসুল আযম একমাত্র স্বয়ং আল্লাহতালাহ!! আপনার কোনো দ্বিমত থাকলে বলতে পারেন!!

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পোষ্টদাতার চুল্কানী আছে, লন চুল্কায়া দিলাম।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৮

সাদা মনের কালো মানুষ বলেছেন: এইটা একটা চুলকানী পোষ্ট!!

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই আপনার সাধারন জ্ঞান দেখে অবাক হবো, না আপনার আবেগ দেখে থমকে যাব- তা ভেবেই অস্থির!

আপনি বারবার গাউসুল আজম শব্দটা বলেই নাউজুবিল্লাহ বলতেছেন?

কেন?

গাউসুল আজম মানে কি?
এর অর্থ শ্রেষ্ঠ সাহায্যকারী, Ghaus-al-Azam. Translated into English, this would mean The Greatest Helper.

আর এই লকব বা উপাধি উনিই প্রথম নন, বহু বহু বড় শ্রেণীর আউিলয়া যারা সেই স্তরেরর কামলিয়াত অর্জন করেছেন তাদের নামের আগেই এই উপাধী যুক্ত হয়েছে। এটা কেউ নিজে নিজে নেয়না।
যেমন বঙ্গবন্ধু লকব উনি নিজে নেন নি- জনতা দিয়েছে;)

ইসলামি পরিভাষায় এই জ্ঞান তত্ত্বের পথে ১৮ টি পদবী, উপাধী, স্তর বা পর্যায় রয়েছে। যিনি যতদূর অজুন করেছেন তিনার নামের আগে সেই রুপই ইপাধী যুক্ত হয়েছে।

বড়পীর আব্দুল কাদের জিলানী রহ: , দাতা গঞ্জে বকশ রহ: সহ আল্লাহ অনেক বড় বড় অলি আউলীয়াগণ এই উপাধী লাভ করেছেন তিনাদের কর্ম, জ্ঞান, সেবা এবং প্রজ্ঞার গুনে।

তাই এটা আপনি যা ভাবছেন তা নয়। আর নাউজুবিল্লাহ বলাতো আরো বোকামী। কোন স্থলে কি বলতে হয় দয়া করে শিখে নিন।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:২০

সাদা মনের কালো মানুষ বলেছেন: ভাই উপাধী গুলা কি আপনি দিছেন উনাদের মৃত্যুর পর নাকি আগেই ছিলো জানতে ইচ্ছা করতেছে!

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

চুক্কা বাঙ্গী বলেছেন: ২০১১ তে ফ্যামিলিসহ কাপ্তাই ঘুরতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘোরাঘুরি শেষ করে চিটাগাং এ এক আত্মীয়র বাসায় রাত্রে থাকতে গিয়েছি। রাত্রে বিশ্রাম নিয়ে পরদিন সকালে ঢাকা ফেরত আসবো।
রাত আটটা থেকে মাইজভান্ডারি পার্টি তাদের অনুষ্ঠান আরম্ভ করলো। সোয়া দশটা পর্যন্ত সূর করে মিলাদ পাঠ। সাথে টাকা কালেকশন। তারপর সোয়া এগারোটা থেকে শুরু হলো ঢোল তবলা নিয়ে সঙ্গীতানুষ্ঠান। পুরুষ-মেয়েলোক একসাথে নাচাগানা। ঢোলের শব্দে কানের পর্দা ফাইটা যাওয়ার অবস্থা। শেষ পর্যন্ত রাত বারোটার সময় ওই বাসা ছেড়ে হোটেল আগ্রাবাদে যেয়ে উঠলাম। দুইরুমের ভাড়া পড়লো ১৮০০০ টাকা। মাইজভান্ডারির গুষ্টি কিলাই!

০৮ ই মে, ২০১৪ রাত ১১:২৩

সাদা মনের কালো মানুষ বলেছেন: হুম এই রকম সব বেদাত কাজ এরা করে!! কিন্তু ভাই আগ্রাবাদের কোন রুমের ভাড়া ৯ হাজার টাকা! আমিতো ২০০০/২৫০০ টাকার মধ্যে খুব ভালো রুম পাই!! আমার জন্য অবশ্য ছাড় আছে!!

১৬| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

চুক্কা বাঙ্গী বলেছেন: আমরা হোটেল আগ্রাবাদের উঠেছিলাম রাত বারোটায়। পরিবার সহ এত রাতে হোটেলে উঠা ছাড়া আর কোন অপশন ছিলনা। তাছাড়া চট্টগ্রাম শহরের কিছুই চিনিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার পার্কিং এর সুবিধা ছিল এজন্য উঠে পড়লাম। রিসিপশনে আমাদের লামছাম বুঝায়া দিয়া ২ রুমের ভাড়া ২৬০ ডলার চার্জ করলো ২৪ ঘন্টার জন্য। সাথে সকালের ব্রেকফাস্ট ফ্রি! রুমে মিনিবার ছিলো। এক লিটার পানি খাইলাম, ১২০ টাকা কেটে রাখলো।
বিভিন্ন কম্পানির সাথে হোটেলের কন্ট্রাক থাকে। আমি যতদুর জানি হোটেল আগ্রাবাদের ইউনিসেফের সাথে কন্ট্রাক আছে। এরকম কম্পানির এম্পয়ারদের জন্য হোটেল ভাড়া একরকম আর আমাদের মত ম্যাংগো পিপল যারা নিরুপায় হয়ে উঠতে বাধ্য হয় তাদের জন্য আরেকরকম। সম্ভবত এরকম কোন কারনেও হতে পারে।

০৯ ই মে, ২০১৪ সকাল ৯:১৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: আহারে এমনে সাইজ দিছে!!

১৭| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৭

চুক্কা বাঙ্গী বলেছেন: এক মন্তব্য দুইবার এসে গেছে। একটা কেটে দিয়েন।

০৯ ই মে, ২০১৪ সকাল ৯:১৫

সাদা মনের কালো মানুষ বলেছেন: দিলাম!

১৮| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

পংবাড়ী বলেছেন: মাইজভান্ডারী জানতো যে, এখনো বাংলায় পাথরের যুগের গুহা মানব বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.