নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ

আমি একজন অতি সাধারণ ব্লগার

সাইয়িদজ্জামান

আমি একজন নতুন ব্লগার।

সাইয়িদজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বার বার পড়লাম প্রতিবেদনটি... ঈশান কোনে মেঘ - ঝড়ের বেগে ধেয়ে আসছে ২০ দলীয় জোটের আন্দোলন!!!

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

পক্ষে বা বিপক্ষে বলছি না। পড়ে কেমনযেন লাগলো। কিছুটা হাসি পেল প্রথমে, আবার পড়ার পরে চিন্তায় পড়ে গেলাম! আপনারাও পড়তে পারেন। এই সময়ের জন্য অদ্ভুত একটি লিখা কিন্তু কেমন জানি অবাস্তব মনে হচ্ছে না!



প্রকৃতির গুমোটভাব ঝড়ের পূর্ব লক্ষন, ঈশান কোনে কালো মেঘ জমেছে। ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। যে কোন সময় প্রলয়ংকারী ঝড় শুরু হতে পারে। সে দিন আমার এক বন্ধু-বন্ধু বললে ভুল হবে -সে আমার ছোট কালের সাথী। স্কুল জীবনের অনেক স্মৃতি বন্ধুটির সাথে। সে বিএনপি রাজনীতির সাথে জড়িত। দিন কয়েক আগে আমার বন্ধু এক সময়ের ইউপি কমিশনার এলাকার প্রভাবশালী ব্যক্তি ঢাকায় এসেছে। পুরনো দিনের স্মৃতি চারনের এক পর্যায়ে বন্ধুকে জিঞ্জাসা করলাম দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির রাজনৈতিক হালচাল কেমন? আন্দোলনে দলটির দৈন্যদশার কথা বলতেই বন্ধু আমার তেলে বেগুনে জ্বলে উঠল।............... বর্তমান ক্ষমতাসীনরা অনেকটা অস্ত্রের ভাষায় কথা বলে। যুক্তির চেয়ে তারা পেশী শক্তির উপরেই যেন আস্থাশীল। ওর ভাষ্যমতে আন্দোলন প্রশ্নে ঢাকার কথা বললে হবেনা। সরকার পুলিশ, র‌্যাব তথা প্রশাসনকে ব্যবহার করে যেভাবে ঢাকা শহরকে অবরুদ্ধকরে রেখেছে সেখানে কিভাবে মিটিং মিছিল আর আন্দোলন হবে। বিএনপির শীর্ষ নেতাকর্মী এমনকি ওয়ার্ড পর্যাযের নেতা কর্মীদেরও মামলায় জড়িয়ে যেভাবে হয়রানী করা হচ্ছে তাতে করে কর্মীরা কি ভাবে মাঠে নামবে, তার পর হামলা, হত্যা, গুম, খুনতো আছেই্ কথা বললেই মামলা হামলা। রাজ পথে নামলেই গ্রেফতার। গুলি, টিয়ার গ্যাস, জলকামান ইত্যাদিতো আছেই। তারপর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় অফিস যে ভাবে পুলিশ অবরুদ্ধ করে রাখে তা যে কোন সভ্য দেশে কল্পানাও করা যায়না।...... এরকম আরো অনেক কথার মাধ্যমে বিএনপির আন্দলন মূল্যায়ন করেছেন কামাল পাশা দোজা। তিনি একজন সাংবাদিক-কলামিস্ট ও প্রধান বার্তা সম্পাদক পিএনএস। বিস্তারিত পড়তে ও আপনার মতামত দিতে ঘুরে আসুন পিএনএস নিউজ থেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.