নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ

আমি একজন অতি সাধারণ ব্লগার

সাইয়িদজ্জামান

আমি একজন নতুন ব্লগার।

সাইয়িদজ্জামান › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে নারী-পুরুষের চ্যাট করাও হারাম!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

অনলাইনে অপরিচিত নারী-পুরুষের চ্যাটকে হারাম বলে ঘোষণা করেছে মিশরের একটি ধর্মীয় প্রতিষ্ঠান। দার আল ইতফা নামের এক ধর্মীয় প্রতিষ্ঠান শুক্রবার এক বিবৃতিতে অনলাইনে অপরিচিত নারী-পুরুষের মধ্যে চ্যাট এবং ফেসবুকে মেয়েদের ছবি বিনিময করাকে হারাম বলে ফতোয়া দেয়। তাদের মতে এইসব কার্যক্রম মেয়দের সম্মান ও মর্যাদার জন্য হানিকর। তাদের মতে মুহরমা ব্যতীত অন্য পুরুষ ও নারীদের মাঝে ছবি শেয়ার করার ও চ্যাট করার মাধ্যমে তারা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে। শুক্রবার এই ফতোয়া জারি হওয়ার পর গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। মিশরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল আজহারের উর্ধ্বতন আলেম আবদুল হামিদ আল আতরাশ একে সমর্থন করে বলেন,‘ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখতে গেলে এই ফতোয়া জায়েজ। একজন অপরিচিত নারী ও পুরুষের মধ্যে আলাপ করা ইসলাম সমর্থন করে না। কেননা এর মাধ্যমে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং এর ফলে নানা ধরণের সামাজিক সমস্যার ঝুঁকি তৈরি হয়।’ তবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইডলজি এন্ড ফিলসফি বিভাগের অধ্যাপক এই ফতোয়াকে ‘অবাস্তব’ বলে নাকচ করে দিয়েছেন।

সুত্রঃ পিএনএস নিউজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.