| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে জেনে নেই কি কি উপায়ে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব:
১.পিশিং মেথড ।
২.সফটওয়্যার কি লগার ।
৩.হার্ডওয়্যার কি লগার ।
৪.ফায়ারশিপ ব্যবহার করে।
৫.কুকি চুরি করে।
৬.সোসিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ।
৭.ই-মেইল অ্যাকউন্ট হ্যাক করে। (ডিকশনারি বা ব্রুটফোর্স অ্যাটাক করে )
এখন আমাদের কাজ হল উপরোক্ত বিষয় গুলি নিয়ে মোটামুটি একটা ভালো ধারনা রাখা।
জেনে নেই ফেসবুক পাসওয়ার্ড হ্যাক এর কবল থেকে রক্ষা পেতে আমাদের করণীয়ঃ
১. Email ও Facebook Account এর password change মাঝে মাঝে পরিবর্তন করুন।
২. Password শুধু abc বা 123 ব্যবহার না করে মিক্স এবং capital &small অর্থাৎ 1a2B3c এরকম password ব্যবহার করুন।
৩. Password এ @, #, &, %, *, ৳ ইত্যাদি চিহ্নগুলি ব্যবহার করুন।
৪. আপনার ই-মেইল অ্যাকাউন্ট PrivacySettings থেকে Only me করে রাখুন।
৫. আপনার ফেসবুকের ই-মেইল � িকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এ জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে security-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Login Notifications-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। Email-এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর ডানপাশে Edit-এ ক্লিক করে Require meto enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দেওয়ার সময় নতুন বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phonenumber : বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সেলিখে Continue-তে ক্লিক করুন। তারপর Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় ফেসবুকে লগইন করুন। দেখবেন, Name New Computer নামের একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন। এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ব্যতীত অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবেএবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-তে ক্লিক করলেই কেবল আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত না আপনার মোবাইলে আসা কোড নম্বরটি কোড বক্সেপ্রবেশ করানো হবে। আপনার ই-মেইলে একটি মেইল যাবে, যেটাতে লেখা থাকবে কে, কখন, কী নাম দিয়ে, কোন আইপি � িকানা থেকে আপনার ফেসবুকে প্রবেশ করেছিল।
৬. ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও যেন আপনার ছবি, ভিডিও, নোট ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য যেন হারিয়ে না যায় সে জন্য ফেইসবুকে রয়েছে ব্যাকআপ রাখার ব্যাবস্থা। তাই আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর ব্যাকআপ রাখুন।
৭. আপনার ফেসবুকে সিকিউরিটি কোয়েশ্চেন দিন। এবং এমন উত্তর দিবেন যা আপনার মোবাইল নং বা প্রিয় মানুসের নাম বা আপনার � িকানা নই।
৮. আপনার ফেসবুক এর Account Settings থেকে ৫জন ঘনিষ্� বন্ধু অ্যাড করে রাখুন।
৯. কোন রকম fake অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন না।
১০. আপনার কম্পিউটার এর ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করবেন না।
১১. সাইবার ক্যাফেতে সাবধানতা অবলম্বন করুন। যতটুকু সম্ভব সাইবার ক্যাফে এড়িয়ে চলুন।
১২. ফেসবুক আপস ব্যাবহার এর সময় সাবধানতা অবলম্বন করুন।
১৩. না জেনে কোন লিংকে ধুকবেন না আর ফেসবুকে লগইন থাকা অবস্থাই কোন লিংকে যাওয়ার পরে পুনরায় পাসওয়ার্ড চাইলে কখনই ওই লিংকে পাসওয়ার্ড দিবেন না। এটা পিশিং লিংক।
আশা করি উপরোক্ত বিষয় গুলি মাথায়রাখলে আমাদের সবার ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক এর হাত থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। কোন ভুলত্রুটি ও পরামর্শ থাকলে কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।
২|
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৯
অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ। আমার সমস্যার সমাধানটা যদি দিতেন তাহলে খুব উপকৃত হতাম ।
সমস্যা ঃ আমি আমার ফেসবুক আইডি ওপেন করার পর এক পেজ থেকে অপর পেইজে গেলে ঠিকানার শুরুতে https:// দিতে হয় এবং বর্তমানে লগ আউট এর জায়গায় একটা তালা আসছে । লগ আউট অপশন নেই । তাই বাধ্য হয়ে লগ আউট না করে আইডি ডি-এ্যাকটিভ করে রাখতে হয় । দয়া করে সমস্যার সত্যি সমাধান দিলে উপকৃত তথা কৃতজ্ঞ থাকবো । প্রত্যাশায় রইলাম ।
শুভ কামনা রইল ।
৩|
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২১
অপর্না হালদার বলেছেন:
লগ এর জায়গায় যে তালাটি আছে সেখানে ক্লিক করলে নিচের অপশন আসে ।
Privacy Shortcuts
Toggle Section
Who can see my future posts?
Custom
This is the same setting you find right where you post, and changing it there will update it here.
Where can I review all my posts and things I'm tagged in?
Use Activity Log
What do other people see on my timeline?
View As
Toggle Section
Toggle Section
See More Settings
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
সাইফ মানসুর বলেছেন: @অপর্না হালদার,তালার ডান পাশে * সিম্বূলে ক্লিক করুন,সমাধান হয়ে যাবে
৪|
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
পাতি মাস্তান বলেছেন: হ্যাক থেকে রক্ষার উপায় দিলেন কিন্তু আমার হ্যাক করার উপায় দেন Lima akter নামে
[email protected] এই ইমেইলে একটা আইডি আছে ফেসবুকে দয়াকরে এই আইডির এই হালা আমার মামার মোবাইল নাম্বার দিয়া ফেসবুকে ফেক আইডি খুলছে সারা দিনে বহুত কল আসে খালি Lima akter এ চাই করি করি বলনু তো ঐ আইডির পার্সওয়াড মোবাইল নাম্বার দিয়া রিকভারী করলে কোন কাজ হয় না তাই যদি আপনে একটু হেল্প করেন খুব উপকার হতো
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৮
সাইফ মানসুর বলেছেন: ফেসবুক, ইমেইল আইডি পাসওয়ার্ড হ্যাক কোনো সহজ ব্যাপার না। যেহারে মানুষজন লাফালাফি করে হ্যাক করার জন্যে,আপনি কি মনে করেন , কোনো একটা সফটওয়ারে মেইল আইডি লিখে দিয়ে মনিটরের দিকে তাকায় থাকলে কিছুক্ষনের মাঝে আইডি পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। মোটেও তা না। এটা খুব কষ্টসাধ্য একটা কাজ। আপনার পিসিতে তার অথবা তার পিসিতে আপনার এক্সেস থাকতে হবে, ভার্চুয়াল/লাইভ এক্সেস।হ্যাকার মানে অনেক ভালো মানের প্রোগ্রামার , সুতরাং হ্যাকার হতে হলে ভালো মানের প্রোগ্রামার হতে হবে ।ভালো করে স্টাডি করেন আপনিও একদিন পারবেন ।
৫|
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৬
শূন্য পথিক বলেছেন: ++
৬|
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৪
সাইফ মানসুর বলেছেন: ধন্যবাদ
৭|
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭
প্রাইসলেস প্রিন্সেস বলেছেন: থেংকু
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪০
সাইফ মানসুর বলেছেন: ওয়েলকাম
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭
লাবনী আক্তার বলেছেন: হুম! ধন্যবাদ।