নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশে গেছি আঁধারে, রাতের ও চাদরে

হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি ওরে, হারিয়ে গেছি অন্ধরাতে শিশির ভেজা ভোরে । হারিয়ে গেছি ভোরের আলোয় আজকে সারা দিন, হারিয়ে গেছি রাতের কালোয় বাজছে সাপের বীণ। হারিয়ে গেছি রক্ত লালে হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি শূন্য মাঝে আর যে আমি নাই ।

সাইফুলহাসানসিপাত

যাদের অনেক বেশি আনন্দ আসলে তাদের কোন আনন্দ নেই । এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও আমায় যদি তুমি বন্ধু মান কিছু জ্বালা আমায় দাও।।

সাইফুলহাসানসিপাত › বিস্তারিত পোস্টঃ

হৃদয় আর হৃদির গল্প

১৮ ই জুন, ২০১২ রাত ৮:২৬

মেয়েটির নাম হৃদি আর ছেলেটির নাম হৃদয় । কি অবাক রকমের মিল , একই ব্যাচে সুমন স্যারের কোচিং এ পড়ত তারা । হৃদি প্রথম যেদিন স্যারের বাসায় এসেছিল সেদিনই নামটা শুনেই চমকে উঠেছিল হৃদয় । একটা মেয়ে নামের সাথে তার নামের এরকম মিল ! মেয়েটির দিকে তাকাতেও লজ্জা পাচ্ছিল সে । এরকম নাম রাখার জন্য মনে মনে নানা বাড়ির সবার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগল । আর অন্যান্য সহপাঠীরা তারদিকে এমন ভাবে মুচকি মুচকি হাসছিল যে নতুন লজ্জা লজ্জা বর-বধুকে বন্ধুরা নানাভাবে অপদস্থ করেও এভাবে হাসে না ।



বন্ধু- বান্ধবীর অনেকেই সদ্যকৈশোর এ প্রেম-ভালবাসাবাসি নিয়ে ব্যাস্ত। প্রেম-ভালবাসা মানে সময় নষ্ট, মোটামুটি এরকম জীবন দর্শন ই লালন করে হৃদয় । ভারী কাঁচের মোটা চশমা দিয়ে বিভিন্ন মোটামোটা বই পড়ে । উপন্যাসের যুগলগুলোর প্রেম-প্রেম বেহায়াপনা পড়তে ভালই লাগে কিন্তু নিজেকে ফুলটাইম নায়ক কল্পনা করলেও নায়িকার জন্য পার্টটাইম একেকবার একেকজনকে কল্পনা করে বই পড়া শেষ করতে হয় তার । আজ এ নতুন আসা মেয়েটাকে মনে ধরে যায় , মনে হয় যেন তার পাজরের হাড়েই গড়া দুষ্টু দুষ্টু মেয়েটা । মেয়েটাও তারমত লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে তার দিকে । তবে ফালতু ভালবাসাবাসি করে সময় নষ্ট করার লোক নয় সে , তাই আগে যেয়ে কথা বলার তার কোন ইচ্ছাই নেই ।







মাঝে মাঝে দেখা হয় , চোখাচোখি হয় কিন্তু কথা হয় না । হৃদির পুলিশ অফিসার বাবা তাদের পাশাপাশিই বাসা ভাড়া নিয়েছেন । মা প্রতিদিন এসে দেমাগী মেয়েটার এতো এতো প্রশংসা করে যা মেয়েটার প্রতি মেজাজ আরো আরো খারাপ করে দেয় । হৃদি একটু চেষ্টা করলেও হৃদয়ের তাচ্ছিল্যের কারনে ভালবাসা তো দূরে থাক একটা ভাল বন্ধুত্বও গড়ে উঠেনা । জলের মধ্যে আকাশ আর চাঁদ-তারা যেমন কাছাকাছি মনে হয় ঠিক তেমনই কাছাকাছি থাকলেও তারা ঠিকই কিন্তু যোজন যোজন দূরেই পড়ে থাকে । বার্ষিক পরীক্ষায় ছেলে মেয়েদের সম্মিলিত ফলাফলে হৃদয় প্রথম আর হৃদি দ্বিতীয় হয়ে তাদের মাঝে প্রতিযোগীতা আরো বাড়তে থাকে ।



১৯৯৮ সালের জানুয়ারি মাস । রোমান্টিক ছবি হিসেবে টাইটানিক নিয়ে ব্যপক হই চই চলছে । একদিন বন্ধুরা সবাই মিলে একসাথে দেখেও ফেলে ছবিটা । ছবির নায়িকা রোজ অনেকটা হৃদি-হৃদি চেহারা । রোজের স্থলে বাস্তব জীবনের কাউকে দাড় করাতে গেলে সে বদমাশ মেয়েটার কথাই মনে পড়ে । অসহ্য , পড়া বাদ দিয়ে খালি তার কথাই মনে আসে । দিন যায় জগতের স্বাভাবিক নিয়মে বৈরিতা কেটে তাদের মাঝে একটু একটু করে বন্ধুত্বও হয় । কয়েকদিন ধরে প্রবল বর্ষনে মাঠ-ঘাঠ প্লাবিত হয়ে আছে । সেদিন সকালে নির্মল আকাশ থেকে মায়া মায়া রোদের ছোঁয়া পেয়ে সবাই হাফ ছেড়ে স্কুলে যায় , টিফিনের আগেই গুরু গুরু গর্জন আর ঘন কালো মেঘে ছেয়ে আসে আকাশ । কিছুক্ষনের মধ্যেই সো সো বাতাস আর নিস্তব্দ প্রকৃতি, বড় ধরনের ঝড় হওয়ার পূর্বাভাস । স্কুল ছুটি দেওয়া হয় ।



একেই বলে নিয়তি । হৃদি ছাতা আনেনি তাই মন খারাপ করে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে । বৃষ্টি পড়া শুরু করেছে , ক্ষনে ক্ষনে আরো বাড়ছে । বাদলা হাওয়ার এ বাদল দিনে স্কুল ছুটি দিয়েছে তাই হৃদয়ের মেজাজ খুব ফুরফুরে আর খুশি-খুশি । হৃদিকে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ,



- কি রে বাড়িত যাবিনা ?

- না , ছাতা আনিনাই । বৃষ্টি কমলে যাব ।

- বৃষ্টি তো কমবে বলে মনে হয় না , উলটো বড় ধরনের ঝড় আসতে পারে । তুই আমার সাথে চল ।



বিধাতার এ কোন খেলা ? এরকম একটা দুর্যোগ দিয়ে দুজন দুছাতার তলের মানুষকে এক করে পাশাপাশি এক ছাতার নিচে নিয়ে এসেছে !



-এই ভিজে যাচ্ছিস , ভিজে গেলে জ্বর করবে তো । আরেকটু কাছে আয় ।



বৃষ্টি মনেহয় তাদের দুজনকে আর একটু কাছে নিয়ে আসার জন্য আরো জোর বেগে পড়তে শুরু করল । কাছে আসায় দুজনের শরীরের স্পর্শ এ শীতল আবহাওয়ায় তাদের শরীরের তাপ আদান-প্রদান করছিল । এর সাথে চুপটি করে কখন যে মনের উষ্ণতাও লেনা-দেনা হয়ে গেল তা বোধহয় কেউ জানতেই পারেনি ।



ভয়াবহ বন্যা দেখা দিল সেবার । স্কুল বন্ধ , সারাদিন বাসায় বন্দি সবাই । কোথাও যাওয়ার তেমন একটা সুযোগ নাই । নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাহির হয় না । ঘুরে ফিরে তাই হৃদির সাথেই আড্ডা । মেয়েটা যে এত মিশুক , এত সুন্দর আগে কেন যে বুঝতে পারেনি এজন্য বড় আফসুস হৃদয়ের । কিভাবে যে ভালো লেগে যায় হলুদ সুন্দর মেয়েটাকে ! চোখে চোখে কথা হয় কিন্তু মুখ ফুটে বলা হয় না । একদিন হৃদয় অংকের নোট খাতা হাওলাত দেওয়ার সময় খাতার ভিতর রক্তগোলাপ আর নীল কার্ড কিনে লিখে দিল, “আমি তোমাকে ভালবাসি হৃদি , প্লিজ ফিরিয়ে দিও না । জবাবের অপেক্ষায় থাকলাম । ” কয়েকদিন পর সে খাতা ফেরত দিল । খাতার প্রতিটা পৃষ্ঠা তন্ন তন্ন করে খুজেও হৃদির কোন উত্তর পেল না , পেলনা তার দেওয়া নীল কার্ড আর রক্ত গোলাপ ও । হৃদির মনোভাব বুঝতে পেরে হতাশ হয়ে ঘুমাতে গেল সে ।



এভাবে বানের জলের সাথে ভালোবাসাও ভেসে গেল । কয়দিন পর হৃদির বাবা বদলী হয়ে অন্য শহরে চলে গেলে তাদের মাঝে আর কোন যোগাযোগ ই থাকল না । হৃদয় মান করেই আর কোন রকম যোগাযোগ রাখেনি । কারো জন্য কারো জীবন প্রবাহ থেমে থাকে না , আপন গতিতেই এগিয়ে যায় । প্রথম কয়েকদিন মনমরা থেকে , “কেন দূরে থাক...” টাইপের গান শুনত আর কেঁদে কেটে বালিশ ভিজাত । তারপর আবার প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়ল হৃদয় ।



প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠার মত একঘেয়ে জীবন নিয়ে দুটি ধারা তাদের অতীতকে ভুলে নিজ নিজ পথে ভালোই বয়ে যাচ্ছিল । একদিন হঠৎ করেই কমলাপুর স্টেশনে এ তাদের আবার দেখা হয়ে গেল । আরো সুন্দর আর পরিনত হয়েছে হৃদি । ওর সাথে ছোট্ট একটা বাবু ।



- কেমন আছো হৃদয় ?

- ভালো । আপনি হৃদি না ? এটা আপনার বেবি, অনেকটা আপনার মতই হয়েছে !

- মানে ! আপনি বলছ কেন ? আমিতো বিয়েই করিনি , ও আমার বড় আপুর মেয়ে সিনথিয়া । আপু টিকেট কাটতে গেছে ।

-আচ্ছা তোমরা ভালো থেকো , আসি ।

- আসবে মানে ? আমি তোমাকে কত খুঁজেছি । ভার্সিটিতে ভর্তি হবার পর তোমাদের বাসাতে গেছি । তোমরা অনেক আগেই সে বাসা ছেড়ে অন্য ডিস্ট্রিকে চলে গেছ বলে আর খুঁজে বের করতে পারিনি । তুমি কেন যোগাযোগ রাখনি ? আমি আমার মনের কথা বলতে পারিনি বলে এতদিন কত অশান্তিতে থেকেছি , কত কষ্ট পেয়েছি , কত কেঁদেছি ।

- বাদ দাও তো । তুমি অনেক সুন্দর আর স্মার্ট হয়ে গেছ । শুধু চেয়ে থাকতে ইচ্ছে করছে ।



হৃদি হাসল । হাসলে টোল পড়ে হৃদিকে আরো ভালো লাগে । এর পর থেকে তাদের মাঝে প্রতিদিন ফোনে কথা হয় আর প্রায়ই দেখা হয় । হৃদির ভালোবাসা দেখে চোখে পানি এসে যায় হৃদয়ের । সেই ফুল আর নীল খাম এত বছর ধরে সযত্নে আগলে রেখেছে সে , ফুল শুকিয়ে গেলেও ভালোবাসা শুকোয় নি । হৃদয় কিন্তু এর মাঝে এক হালির মত প্রেম করেছে । কিছু কিছু কথা গোপন থাকলে জগতটা অনেক সুন্দর থাকে । হৃদয়ের এ গোপন অধ্যয়টাও গোপন থাকুক হৃদির কাছে । সুখে থাকুক তারা ।

মন্তব্য ৬৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:৩৭

ঘুমন্ত আমি বলেছেন: আহ প্রেম !

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১০

সাইফুলহাসানসিপাত বলেছেন: প্রেম এমনই ।

২| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: হায় হায় এক হালি প্রেম!!!


হৃদির নং টা দাও তো আমাকে একটু ভাইয়া!!!!:)

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১২

সাইফুলহাসানসিপাত বলেছেন: হায় হায় পরী মানুষ কি কখনো ভেজাল লাগায় B:-) !

নাম্বার নিয়ে হৃদিকে সব জানিয়ে দিলে তো সবাই ভুয়া পরী বলবে । :P

৩| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:৫৯

ফারিয়া বলেছেন: সুন্দর গল্প!

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৩

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ফারুমনি । ভালো থাইকো অনেক অনেক । :)

৪| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৩১

শহিদুল ইসলাম বলেছেন: পুরাই লুতু পুতু গল্প B-))

ভালো লাগল সাইফুল ভাই ।

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৪

সাইফুলহাসানসিপাত বলেছেন: থ্যাংকু কবি ভাইয়া। লুতুপুতু গল্প তো লুতুপুতুই হবে । ;)

৫| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৫৬

ভিয়েনাস বলেছেন: কিছু কিছু কথা গোপন থাকলে জগতটা অনেক সুন্দর থাকে.... এর থেকে খাঁটি কথা আর হয়না /:)

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৭

সাইফুলহাসানসিপাত বলেছেন: কোন কথা গোপন রাখলে যদি সবার ভালো হয় তাইলে গোপন রাখাই উচিত । তুমি কিন্তু হৃদিকে বলে দিওনা আবার । B:-/

৬| ১৮ ই জুন, ২০১২ রাত ১০:০৩

শিশিরের বিন্দু বলেছেন: বেশ মজার তো ! সুন্দর ভাললাগা রেখে গেলাম। :)

১৮ ই জুন, ২০১২ রাত ১১:১৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ বিন্দু আপু । প্রিয় মানুষদের নিয়ে অনেক ভালো থেকো :)

৭| ১৯ শে জুন, ২০১২ রাত ১২:১২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বেশ! পড়ে গেলাম ! সাবলীল!

১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৪

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থেকো । :)

৮| ১৯ শে জুন, ২০১২ সকাল ৮:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া তুমি তো অসাধারণ গল্প লিখেছো। ,,,,,,,,,,,,, সাবলীল ভাষা,,,,,,,,,গল্পে গতিশীলতা চমৎকার।

১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: অনেক ধন্যবাদ আপু । ভালো থেকো । :)

৯| ১৯ শে জুন, ২০১২ সকাল ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: এরকম কাহিনীর হাজার খানেক নাটক না হৈলেও শ খানেক তো দেখসিই! হায় প্রেম! :((

১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: প্রেম এমনই । একই রকম ঘটনা ঘুরেফিরে বারবার অনেকের জীবনেই আসে । B-)

১০| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:৫২

সায়েম মুন বলেছেন: লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোট গল্প, লুতুপুতু ভালুবাসা ;
:P

বেশ লাগলো গল্প। আরও লিখুন।

১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৫০

সাইফুলহাসানসিপাত বলেছেন: লুতুপুতুই তো , একেবারে সাধারন একটা গল্প ঠিক আমরা বেশিরভাগ মানুষগুলো যেরকম সাধারন । B-)

১১| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:০৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: ছুডু পুলাপাইন সব বদ হইয়া গেছে /:) খালি খালি পেরেম আর পেরেম ;)
তয় গল্পের শুরুটা ভালো হলেও পরে সেটা খানিকটা গতানুগতিক প্রেমের গল্প হয়ে গেছে।কিন্তু লেখার ধাচ ভালো লেগেছে।পোস্টে প্লাস।ভালো থেকেো ভাইয়া।

১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৪৪

সাইফুলহাসানসিপাত বলেছেন: :!> :!> প্রেম কর্লে চ্যাকা খাইতে হয় । :#> :#>

আমি এ গল্পটা "ভালোবাসা ,ক্রোধ কিংবা মৃত্যুর গল্প " এরকম শিরোনামে শুরু করেছিলাম । অনেকটা লিখেছিলাম ও , পরে ক্রোধ এবং মৃত্যুর কাহিনী বাদ দিয়ে শুধু হারিয়ে যাওয়া ভালবাসার কাহিনীটাই দিলাম । থাকনা রক্তপাত , থাকনা খুনোখুনি আজ বরং প্রেমের কথাই শুনি 8-|

১২| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৪৬

মুনসী১৬১২ বলেছেন: +++++++++

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩১

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থেকো ।

১৩| ১৯ শে জুন, ২০১২ দুপুর ২:২৯

শামিল কায়সার বলেছেন: ভালা হৈচে সিফাত ভাই। :)
পেলাচ লন। +++
লেখার আর্ট আছে আপনার। মানতেই হবে এটা।
মাঝে মাঝে বিরহ টাইপের কিছু দিয়েন।
বেবাকেতেই বাংলা ছিঃনেমার লাহান মিলায়া দেয়। :(

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: হা হা , ভাইয়া তোমার কমেন্টের স্টাইলটা খুব ভালো লেগেছে ।

বিরহের একটা পর্ব তো শুরু করেছি । সবার মন খারাপ হয় তাই বাড়াই নি । ডায়েরী স্টাইলের এ গল্পের তাহলে আরো পর্ব লিখব ।

ভালো থেকো ভাইয়া ।

১৪| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৪

আমি তানভীর বলেছেন: প্রেম এখনো আসেনি জীবনে :( :(

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: আহারে ! মায়ারা তোরে ভালুবাসল না । :( :(

আমি বিয়া কর্লে আমার শালীরে তুর সাথে পেম করায়া দিবানে । মন খারাপ করিস না ।

১৫| ২০ শে জুন, ২০১২ রাত ১:২৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ১০ম ভালো লাগা ভাইয়া ! দারুণ !

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪০

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ লক্ষ্মী আপুমনি । ভালো থেকো অনেক অনেক ।

১৬| ২০ শে জুন, ২০১২ রাত ১:৩১

আর.হক বলেছেন: সুখে থাকুক তারা ।

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

সাইফুলহাসানসিপাত বলেছেন: সুখে থাক সব পৃথিবীর সব মানুষ ।

১৭| ২০ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৩

নাফিজ মুনতাসির বলেছেন: রোমান্টিক গল্প!! :( :(

২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: হুম ! কিন্তু তোমার যে মন খারাপ । সব কোরিয়ান ছবির দোষ !

১৮| ২০ শে জুন, ২০১২ রাত ১১:৪১

তিথির অনুভূতি বলেছেন: ++

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ তিথি , ভালো থেকো অনেক অনেক ।

১৯| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৩

পথিক অপু বলেছেন: সত্যিই এমনটা অনেকের সাথে হয় । অসসাম লিখেছো !

বেস্ট লাইন- কিছু কিছু কথা গোপন থাকলে জগতটা অনেক সুন্দর থাকে । :) :) :) :) :)

একটা কনফিউশন আছে । তোমাকে কি বলে ডাকবো বুঝতাসিনা ! ছোট দাদা নাকি বড় দাদা ? :-*

একটু জানায় দিলে ভাল হয় ! আমি অনার্স ২য় বর্ষে ।

আর অনুসরণ করছি এখন থেকে.। :) :) :)

আবারো বলি -ভালো হইসে লেখাটা ।

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫০

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ অপু । আমি তোমার সমবয়সী । তাই বড় দাদা , ছুটু দাদা , মেঝ দাদা যা খুশি ডাকতে পার । এটা আমার ফেসবুক একাউন্ট । সাথে পাব নিশ্চই ।

ভালো থেকো অনেক অনেক ।

২০| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সত্যি কিছু কথা গোপন থাকাই ভালো


ভালো লাগলো খুব +++++++

২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫২

সাইফুলহাসানসিপাত বলেছেন: হুম গোপন করলে সবার যদি ভালো হয় তাহলে গোপনই করা উচিত ।

ভালো থেকো প্রিয় চয়ন ভাইয়া অনেক অনেক ।

২১| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩২

পথিক অপু বলেছেন: পরের সপ্তাহে মিডটার্ম পরীক্ষা !! :(( :(( :(( :(( :(( X(
X( X(

তাই আপাতত ফেবু একাউন্ট ডি - একটিভেট ।

পরের বুধ কিংবা বৃহস্পতিবার একাউন্ট একিটিভ করে পুনরায় বান্দ্রামি শুরু করমু । B-) ;) :D :P

আর সবার আগে যে কাজটা করবো সেটা হলো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো । :-)

২১ শে জুন, ২০১২ রাত ১১:০৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: আচ্ছা অপেক্ষায় থাকব । শুভ কামনা পরীক্ষার জন্য । আমিও বান্দ্রামি কর্তে ফারি । :P :P

২২| ২১ শে জুন, ২০১২ রাত ৮:২৮

পথিক অপু বলেছেন: তোমার ঠিক করে দেয়া শিরোনামটা দিলাম । :)

ঐ লেখার শেষে তোমাকে কৃতজ্ঞতা জানিয়েছি ।

২১ শে জুন, ২০১২ রাত ১১:০৭

সাইফুলহাসানসিপাত বলেছেন: হা হা আমি তো জাস্ট যা মনে এসেছে লিখে দিয়েছিলাম । অনেক অনেক থ্যাংক্স ।

২৩| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৩০

সুস্মিতা গুপ্তা বলেছেন: ভালোলাগলো আপনার ছোট্ট গল্প +++্

২১ শে জুন, ২০১২ রাত ১১:০৭

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ সুস্মি । ভালো থেকো অনেক করে ।

২৪| ২৮ শে জুন, ২০১২ দুপুর ১:১৫

আমি তানভীর বলেছেন: তাইলে তাড়াতাড়ি বিয়া কর। তোর বৌয়ের চেয়ে যেন শালী বেশী সুন্দর হয় :#)

২৮ শে জুন, ২০১২ রাত ১১:০৫

সাইফুলহাসানসিপাত বলেছেন: ঘুষ দে , কিছু মালপানি ছাড় । বৌয়ের চেয়ে সুন্দর শালী দেইখা বিয়া করমু । :P

ইশু আমার বিয়ার ঘটক হইবো কইছে , এক বাপের এক মাইয়া দেইখা বিয়া দিব । শালী না থাকলে আমার কিন্তু কুনু দুষ নাই । :-P

২৫| ০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:৫৮

~মাইনাচ~ বলেছেন: আমি তানভীর বলেছেন: তাইলে তাড়াতাড়ি বিয়া কর। তোর বৌয়ের চেয়ে যেন শালী বেশী সুন্দর হয়



সেরা কমেন্ট =p~
দুইটা হলে ভালো হয় ;)

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: বিয়ার কুনু খবর নাই , এ দেখি আমার শালী নিয়াই টানাটানি শুরু হইছে ! B:-) ;)

২৬| ০৬ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫১

শাহেদ খান বলেছেন: পড়তে ভাল লাগল। জলের মধ্যে আকাশ-তারা, কিংবা শেষের একটা গোপন কথা - এ অংশগুলো ভাল লাগল বেশ।

শুভকামনা অনেক। :)

০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২

সাইফুলহাসানসিপাত বলেছেন: যত্ন পাঠে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া । ভালো থেকো অনেক অনেক ।

২৭| ০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪২

চানাচুর বলেছেন: উয়িমা! :P

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৭

সাইফুলহাসানসিপাত বলেছেন: খিকজ । :-P

২৮| ১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৭

গাধা মানব বলেছেন: লুমান্টিক। ;) B-)

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৫

সাইফুলহাসানসিপাত বলেছেন: আবার জিগস । :-P

২৯| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অবশ্যই, তুমিও ভালো থেকে ভাইয়া :)

১৫ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া । :)

৩০| ১৬ ই জুলাই, ২০১২ রাত ১২:১৩

টুকিঝা বলেছেন: হৃদয় একটা পচা! এক হালি প্রেম করে ফেলল! হৃদিকে বলে দিতে ইচ্ছা হচ্ছে। অসহ্য। /:)

১৭ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩০

সাইফুলহাসানসিপাত বলেছেন: গোপন করে যদি সুখের সংসার ভালো থাকে, তবে গোপন রাখাই ভাল । ধন্যবাদ টুকি , তাদের সুখের প্রেমে কাঁটা দিতে যেও না । :-0

৩১| ১৮ ই জুলাই, ২০১২ রাত ৩:৪৬

ভিয়েনাস বলেছেন: অনেক দিন হলো নতুন পোস্ট কই? :||

১৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩০

সাইফুলহাসানসিপাত বলেছেন: মাথায় আট-দশটা গল্পের আইডিয়া ঘুরে কিন্তু লিখতে আলসী লাগে । আম কাঠাল খাইয়া আরো আলসে হয়া গেছি । :-< |-)

৩২| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৮

তিথির অনুভূতি বলেছেন: ছোট্ট গল্প +++

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১০:৪৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: ধন্যবাদ তিথি ।

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেমন আছ ভাইয়া ??
নতুন লেখা আশা করছি

০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৬

সাইফুলহাসানসিপাত বলেছেন: ভাইটাকে মনে রেখেছ । অনেক ধন্যবাদ আপু । আমি ভালো আছি । একটা নতুন লেখা দিয়েছি । এখান থেকে পড়ে নিও

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.