নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সোজাসাপ্টা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯

সোজাসাপ্টা
সাইফুল ইসলাম সাঈফ

মনে পড়ে আজান হলে
খেলাধুলা ফেলে, ঘরে গিয়ে
ফুল প্যান্ট পরে ছুটতাম-
মসজিদে, মসজিদের দিকে
কারণ হাফপ্যান্ট পরতাম তখন
ছিলো না রমণীর স্বপন।

ইবাদতে মগ্ন হতে প্রশান্তি লাগে
তবুও মাঝে মাঝে এলোমেলো
বারবার চেষ্টা তবুও বিফল
তীব্র ইচ্ছা নিশ্চয় হবো সফল।
তখন শীতকাল, রোজা রাখতে-
মায়ের ছিলো খুব বারণ।

তবুও ওঠে পড়তাম সেহরীর সময়
খাবার খেতাম, খুশি মনে।
সামনে আসছে ঈদ, নতুন পোশাক
কবে পাবো তা শুধু ভাবতাম।
নিজ আগ্রহে যেতাম মক্তবে
তবুও আমার জড়তা আরবি হরফে।

এখন যুবক, একলা কতো প্রতিবন্ধকতা
তুমি বিহীন হয় না পূর্ণতা।
তরতাজা থাকে না হৃদয়
খুব খুব লাগে পরকালের ভয়!
একটিও ভুল করার হয় না ইচ্ছে
তবুও ঘটে যায়, হয়ে যাই বেক্কল!

অনেক কিছুই চাইলে করতে পারি না
হবে কি আমার জান্নাতের গহনা?
তুমি পছন্দ, হৃদয় গহীন থেকে
তুমি চাইলে হবো কাছাকাছি।
তুমি চাইলে হবে ঘরের রানী
নিশ্চয়ই পাবে উত্তম সম্মানী।

সোজাসাপ্টা বলে দিলাম ভালোবাসি
পাবে আনন্দ, তুমি হবে খুশি!
তুমি হলে আমি হবো বিজয়ী
নতুন করে হবো উদ্যমী।
আর করো না দেরী, হও রাজি
আমি হবো তোমার দীপ্তির মাঝি।

যদিও আমার নাই, নাই কিছু
তবুও আমি ছুটি না মিথ্যে পিছু।
তোমার পরশে দেখব নতুন করে
সুদিন আসবে অন্তরে, ঘরে।
বিষাদের দিন ভুলে যাও
হও না! হও না! খুব আপন।

উত্তরা, ঢাকা।
২৮.০২.২৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.