| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঈদ এলে
সাইফুল ইসলাম সাঈফ
একসময় ভাই-বোন সবাই
থাকতাম সবসময় যখন
মায়ের কোলে ও কোলের আশেপাশে
আর এখন সবাই অনেক দূরে…
ঈদ এলে খুশি খুশি লাগে
হবে দেখা বহুদিন পরে!
তবুও হয় না দেখা
সকলে ব্যস্ত যার যার সংসার নিয়ে।
বয়স যত বাড়ে দূরত্বও বাড়ে
ভাই-বোন সব এখন পৃথক
শুধু আমি রয়ে গেলাম একক
দিনগুলো যায় আমার বিষাদে!
উত্তরা, ঢাকা।
১৩.০৩.২০২৬
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:১২
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি পড়ে ভালো লাগিলো ।