| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ
এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।
তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া যেত, স্ত্রী সন্তানের সাথে
সেই মুহুর্তে আমার পাশ থেকে উঠে-
দ্রুত চলে গেলে একসাথে খাবে বলে
কারণ আয়োজন ছিল সাধারণের জন্য
তারা সচারচর এমন খাবার পায় না!
তাই ভাগাভাগি করতেও ভুলে না।
উত্তরা, ঢাকা।
১৬.০৩.২০২৬
©somewhere in net ltd.