নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ট্রেনে উঠি

০৫ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৩

ট্রেনে উঠি
সাইফুল ইসলাম সাঈফ

কখন প্রথম ট্রেনে উঠি খেয়াল নেই
তবে শৈশবে, মা, বড় ভাইয়ের সাথেই ট্রেনে চড়ি।
নোয়াখালীর টু ঢাকা, ঢাকা টু নোয়াখালী
অনেকবার যাতায়াত করেছি উপকুল ট্রেনে।
ট্রেনের ঝক ঝকা ঝক শব্দে ও
হকারদের আনাগোনায় ঘুম আসতো না!
জানালা দিয়ে তাকিয়ে বিস্তীর্ণ মাঠ-
পিছনে সরে যাচ্ছে তা মুগ্ধ হয়ে দেখতাম!
যখন ব্রিজ ও কালভার্ট এর উপর দিয়ে-
ট্রেন যেত, মনে হত সব ভেঙেচুরে যাবে।
প্রকৃতির সবুজ দৃশ্য দেখে দেখে
একসময় পৌঁছে যেতাম চৌমুহনী রেল স্টেশনে।
ট্রেন থেকে নেমে হোটেলে খেতাম নাস্তা
তারপরে বাসে চড়ে জমিদার হাট স্টপেজ
সেখান থেকে রিক্সায় করে বাড়িতে
কিনে নিয়ে যেতাম বিস্কুট ও এটা সেটা
বিলিয়ে দিতাম সবার মাঝে
কী যে খুশি হত সবাই তা পেয়ে!
বহু বছর হয় ট্রেনে চড়া হয় না
যাওয়া হয় না আগের মত গ্রামে।

উত্তরা, ঢাকা।
০৫.০৬.২০২৬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: ট্রেনে করে কক্সবাজার চলে যান। ঘুরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.