নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আশ্বাস

২১ শে জুন, ২০২৬ রাত ১০:৫৫

আশ্বাস
সাইফুল ইসলাম সাঈফ

তাদের কাছে পাইনি কোনো আশ্বাস
তাদের কাছে মেলেনি কোনো ভরসা
ওরা দেয়নি কোনো সান্ত্বনা
ওরা করেনি কোনো প্রতিশ্রুতি
ওদের কাছে ছিলনা কোনো অভয়
তাই ছিল আমার হারানোর ভয়!
প্রত্যক্ষ, পরোক্ষ ছিল বিরোধিতা
সেজন্য আসেনি জয়, পায়নি পূর্ণতা।
যখন বুঝিনি তখন ইচ্ছে হতো না
যখন বুঝে এলো, বেড়ে গেল তীব্র ঝোঁক।
দেরিতে হলেও সামনে ছিল চূড়ান্ত ফলাফল
হঠাৎ প্রবল ঝড়ে সব লণ্ডভণ্ড।
সত্যি বলছি কেউ আমার ক্ষতি করেনি
কেউ আমায় বিপদগ্রস্ত করেনি।
আমার মা ছিল, বড় ভাই-বোন ছিল
ছিল আরো কতো স্বজন, পরিচিত জন।
তবুও সহযোগিতা একটুও জুটেনি
বরং আমার আগ্রহ ওরা দমিয়ে রেখেছে।
অসময় দেখা জ্যোতি হারিয়ে
প্রতিমুহূর্ত যন্ত্রণায়, জ্বালায় ছটফট করছি।
ওরা কখনো চাইনি, চাইলে হতাম বিজয়ী
এ স্বপ্ন পুরো পৃথিবী জুড়ে প্রতিদিন ফুটে।
নিজেও কুলিয়ে উঠতে পারিনি সাঁতরে তীরে
তাই গ্লানি বয়ে বেড়াই, নই বিজিতা।


উত্তরা, ঢাকা।
২১.০৬.২০২৬




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.