| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শায়মা
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
নিরু
কবিতার ভাষায় লেখা
তোর চিঠিটা পড়লাম
ভুলে গিয়েছিলাম, অনেক কিছুই
কিছুটা ইচ্ছেই, কিছুটা অনিচ্ছেই।
চিঠিটা পড়তে পড়তে একরাশ স্মৃতি
হুড়মুড় করে নামলো, হৃদয়ের দূয়ারে।
আজকাল বুকে প্রায়ই একটা ব্যাথা হয়
অনিয়মিত জীবন যাপনের ফল।
চিঠিটা পড়ার পর থেকে চাপধরা ব্যাথাটা
যেন বেড়ে চলেছে।
যাইহোক, ভালোই আছিস তাহলে
মনেও রেখেছিস আমাকে?
ভালো আছিস
কেমন করে বুঝলাম জানিস?
মানুষ যখন সবচেয়ে বেশী সূখে থাকে
তখনি ধরে তাকে দুঃখবিলাস রোগ
তোরও হয়েছে সেটাই।
রাগ করিসনা, একটা সত্যি বলি
তোকে ভুলে গেছি
যদি বলিস ইচ্ছে করে, তাহলে তাই।
তোর সব গান , ছবি, কলকথা, সব ভুলেছি আমি
নইলে এই আমার
আর বেঁচে থাকার উপায় ছিলোনারে।
ভুল শুনেছিলি তুই
বিয়ের পরদিন থেকে নয়,
নিরুদিষ্ট আমি তোর বিয়ের দিনটি হতেই।
সেদিন সন্ধ্যায় টুনি বাল্বে সজ্জিত ঝলমলে বাড়ী থেকে
যখন তুই মেরুনরঙ মার্সিডিজে চড়ে
ভুস করে বেরিয়ে গেলি-
সন্ধ্যার আবছায়া আলোয়,
গলির ধারের বুড়ো অশত্থ গাছটার আড়ালে
দেখতে পাসনি আমাকে ।
সেদিন রাতের ট্রেনেই চলে গিয়েছিলাম
কক্সেস বাজার
বিশালতার অবগাহন অসীম সমুদ্ররাশ্রয়ে
সমুদ্র আমাকে আশ্রয় দিয়েছিলো
প্রতিদানে সমুদ্রকে দিয়েছিলাম
এই নিস্বের
কয়েকফোটা দূর্লভ অশ্রুজল।
ভালো থাকিস নিরু,
পারলে আমাকে ভুলে যাস।
প্রাচুর্য্য তোর সঙ্গী,
তুই চাইলেই মুঠো মুঠো দিতে পারিস।
বিত্ত বৈভবের কমতি নেই তোর
আমার মত ভ্যাগাবন্ডের থেকে
কি আর পাবার ছিলো বল?
এমন করে আর কখনও লিখিসনা আমাকে
আমার কষ্ট হয়,
ভীষন কষ্ট!
তুই কি পারিস আমাকে কষ্ট দিতে?
প্রতিত্তরে নিরুপমার ছোট্ট শেষ চিঠিটি।
খোকাভাই
আর কখনও লিখবোনা তোমাকে
জানতে চাইবো না আর কখনও
কেমন আছো?
শুধু
তুমি রবে নীরবে হৃদয়ে মম।
এই ছিলো খোকাভাই ও নিরুর শেষ চিঠি। মানে আমি তাদের চিঠি লেখালিখিটা এখানেই শেষ করে দিলাম। পৃথিবীতে কিছুই অবিনস্মর নয়। সবকিছুই একদিন শেষ হয়। শেষ হতে হয়। তাই মনে হলো খোকাভাইকেও শেষ করে দেবার সময় এসেছে।
অনেকে অনেকদিন আমার কাছে জানতে চেয়েছেন কে এই খোকাভাই ? আমার লেখা যারা পড়েছেন তাদের মজা করে হোক বা সত্যি কৌতুহল থেকেই হোক খোকাভাইকে নিয়ে জানার কিছু ইচ্ছে ছিলো বলেই মনে হয়েছে আমার। অনেকে অনেককিছু সন্দেহ করেছেন। সাদেক হোসেন খোকা থেকে শুরু করে গলির ধারের পাগলা বুড়ো খোকা পর্যন্ত বাদ যায়নি সে সন্দেহ তালিকা থেকে।
মনে হলো, খোকাভাইকে শেষ করে দেবার আগে তার শুরুটা একটু খোলাসা করে দেই সবার কাছে। তবে তার আগে একটা কথা বলার আছে আমার, এই লেখাগুলোর মান যেমনই হোক, আমার কাছে এ ছিলো এক পরম ভালোলাগা ও ভালোবাসার লেখালিখি। যে কোনো ধরনের লেখায় লেখক বা লেখিকার আত্মতৃপ্তি বলে একটা কথা আছে বলে আমি মনে করি। সে যতই আমার মত অগা বগা লেখক বা লেখিকা হোক না কেনো? নিজের ভালো লাগার মূল্য সবার আগে। আমি সেই পরম আত্মতৃপ্তিটুকুই অনুভব করেছি খোকাভাই ও নিরুপমাকে নিয়ে লিখতে গিয়ে। লেখার মান কি ছিলো সে বিচার করতে চাইনা আমি, শুধু আমি জানি কতখানি বক্ষে ধারন করেছি আমি এ দুটি চরিত্রকে।
খোকাভাই আমার এমন এক লেখা। নিরুপমা আর খোকাভাই এর কথা লিখতে গিয়ে আমি নিজেই রুপান্তরীত হয়েছি নিরুপমায়। নিরুপমার সাথে সাথে আমি চলে গেছি সেই জীর্ণ, পুরোনো, একটু সেকেলে বনেদী বাড়িটাতেই। সেখানেই কাটিয়ে এসেছি আমার শৈশব ও কিশোরীকাল।
কখন যে হয়ে গেছি আমি নিজেরি অজান্তে বেনীদুলানো স্কুল পালানো মেয়েটি ! আর খোকাভাই, বাড়ির মৃত বড়চাচার একমাত্র সন্তান। সঠিক কেয়ারিং এর অভাবে শেষ হয়ে যাওয়া অবহেলিত ছেলেটিকে পরম মমতায় বুকে টেনে নিয়েছি। ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছি। দূর করে দিতে চেয়েছি তার সকল কষ্ট ও বেদনা।
তবুও আর দশটা বাঙ্গালী কিশোরীর মত পারিনি সমাজ ও পরিবারে রক্তচক্ষুকে উপেক্ষা করতে । অসহায় কিন্তু লক্ষী মেয়েটির মত বাবা মায়ের পছন্দের প্রতিষ্ঠিত পাত্রকেই বরন করে নিয়েছি জীবন সঙ্গী হিসাবে। ঠিক যেমনটা হয় আমাদের এ স্বার্থপর সমাজে।
ওদের কষ্টটা সত্যিই যেন মনে প্রাণে অনুভব করেছি। কিন্তু কোথা থেকে উদয় হলো এই খোকাভাই আর নিরু? হ্যা নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত প্রিয় কবিতা অমীমাংসিত রমনী Click This Link আমার ভেতরে খোকাভাই চরিত্রের সূচনা। কবিতাটা পড়তে গিয়েই আমি চোখের সামনে যেন দেখতে পেলাম চুপচাপ শান্ত গভীর দুখী ছেলেটাকে। আর মমতা ? তার জায়গায় বসিয়ে নিলাম নিরুপমারুপী এই আমাকেই। খোকাভাইকে নিয়ে লেখা প্রথম কথামালা।
Click This Link
পরবর্তীগুলো
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
একটা গোপন কথা বলি আজ, খোকাভাই আর নিরুকে আমি স্বপ্নে দেখেছি, ঘুমিয়ে, জেগে জেগে, ঘুম ভেঙে ওঠা ভোর সকালে, বা ঘুমুতে যাবার আগে নিদ্রা দেবীর আগমনের ঠিক আগেভাগে। রাস্তা দিয়ে চলতে গিয়ে কলেজ ফেরৎ কোনো কিশোরীতে। বা কোনো বাড়ীর ছাদে হলুদ সবুজ জামা ঝুলে থাকবার দৃশ্যে। আমি খুব কল্পনা প্রবন একটা মানুষ। তাই আমার কল্পনা আর সামনে দেখা মানুষ আর দৃশ্য গুলো একসময় কবিতার নিরুপমা ও খোকাভাই হয়ে আমার অন্তরে প্রবিষ্ঠ হয়েছে।
যে যেভাবেই দেখুক, যে যাই ভাবুক আমার পঁচাঘচা কবিতা সমাদৃত হয়েছে কারো কারো কাছে। আর আমার নিজের কাছে তো বটেই। আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই যারা সেসব লেখা পড়েছেন আমাকে সঙ্গ দিয়েছেন আমার কল্পনার সাথী হয়ে। খোকাভাই আর নিরুপমা অনেক অনেকদিন, হয়তোবা সারাটাজীবন জেগে রইবে আমার হৃদয়ে। তাই নিরুপমার শেষকথাটিই হোক আমার অন্তরের কথা।
তুমি( খোকাভাই) আর তোমরা( যারা পড়েছিলো আমার লেখাগুলি) রবে নীরবে হৃদয়ে মম।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ রাজু।![]()
২|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৪
'লেনিন' বলেছেন: দ্বিতীয় প্লাসটা দিয়ে গেলাম না পড়েই। ম্যালা কিছু লিখছেন কিন্তু সেতো খোকা ভাইয়ের জন্যি। আমরা পড়ি কী কব্বো? আমি আবার ব্যক্তিগত ইনফো পড়িনা।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: এইবার আমার লেনিন ভাইকে নিয়ে লিখবো তাইলে আর সেটা ব্যাক্তিগত ইনফো হবেনা। ![]()
লেনিন ভাই আই মিসড ইউ আ লট।![]()
সত্যি বলছি। হয়তো ছড়াযুদ্ধ হলোনা বলে নয়তো কোনো বন্ধু বা ভাইকে মিস করার মতই।
৩|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৪
বিনলাদিন বলেছেন: রাজহংসি (রাজসোহান) কবিতা না বুইঝাই পিলাচ দিয়া দিলা? এতই যখন কবিতা বুঝো, কবিতা লেখ না কেন?
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩১
শায়মা বলেছেন: বিনলাদিন ভুল হইসে। রাজ হংসি না হংস হইবেক।
রাজসোহান কিন্তু কবিতা লিখে, সামালকে। কবিরা খেপে গেলে কিন্তু সিরিয়াস কেস হয়ে যায়। আমি তাদেরকে ভয় পাই। ![]()
৪|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৫
রাজসোহান বলেছেন:
কত সুন্দর আর কত আবেগ লুকিয়ে এই লেখায় তা কি মন্তব্য করে প্রকাশ করা যাবে শায়মাপু ?
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন:
রাজসোহান মন/মেজাজটা খারাপ নাকি?
৫|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৮
রাজসোহান বলেছেন: @বিনলাদিন গায়ে পরে ঝগড়া করার ইচ্ছা আছে নাকি ?আমি কবিতা লিখি কিনা আমার ব্লগ পারলে ঘুরে আইসেন , যত্তসব ।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: এখানে একটা কবিতা লিখো সোহান। বড় আপা শায়মা আপামনির জন্য।![]()
৬|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২৯
চতুষ্কোণ বলেছেন: নিজের ভালো লাগার মূল্য সবার আগে। আমি সেই পরম আত্মতৃপ্তিটুকুই অনুভব করেছি খোকাভাই ও নিরুপমাকে নিয়ে লিখতে গিয়ে
এটাই আসল কথা। বরাবরের মতো ভাল লাগলো কবিতা আর কবিতার ভেতরকার গল্পকথা।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ চতুষ।![]()
কেমন আছো?
৭|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩১
আর.এইচ.সুমন বলেছেন: অত্যন্ত আবেগভরা একটা পোস্ট ...... অনেক অনেক ভাল লাগলো.....
সোহান ভাইয়ের কথাই ঠিক........
কত সুন্দর আর কত আবেগ লুকিয়ে এই লেখায় তা কি মন্তব্য করে প্রকাশ করা যাবে শায়মাপু ?
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন। আসলে মাঝে মাঝে কি বলে ধন্যবাদ দেবো তারও ভাষা খুঁজে পাইনা।![]()
৮|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৪
শাহ্রিয়ার খান বলেছেন: খোকা ভাইকে নিয়ে পুঁথি পড়া হবেনা আর![]()
তবে সে যাই হোক চরিত্র গুলোকে নিজের মধ্যে খুব সুক্ষ্ম ভাবে ধারন করেছিলেন ।আর আমাদের দিয়েছিলেন সুন্দর কিছু সময়।
আবার এমন করে নতুন কোন স্বপ্ন চরিত্র ধারন করে আবার কিছু পোস্ট দিন আমরা ভালো থাকি।
শুভ কামনা সব সময় তোমার জন্য শায়মা আমার প্রিয় লেখিকা।![]()
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:১২
শায়মা বলেছেন: আহারে তোমার কি আর পুঁথি পড়ার বিষয়াভাব ঘটবে? পাজীবাঘ। :![]()
হে হে হে হি হি হি আবার আসবে। এইবার খোকাভাই এর পর বোকা ভাই, তারপর চালাক ভাই তারপর বাকের ভাই। ভাইদের শেষ নাই...... :
শুভকামনার জন্য ধন্যবাদ বাঘ মামা।![]()
৯|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪০
১২৩৪ বলেছেন: অনেক ভালো লাগলো আপু...আগের গুলি পড়া হয়নাই..শেষ থেকেই শুরু করি...
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ১২৩৪ এটা পড়ার জন্য ।
শেষ থেকেই হোক আর শুরু থেকেই হোক পড়লেই আমি খুশী আপুনি। কত কষ্ট করে লিখলাম না?![]()
১০|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪১
রাজসোহান বলেছেন: আগে ডান্সটোন নামে একজন ছিলো যে সবার পোস্টে একটা করে মাইনাস দিত , আমাকেও দিত , পরে ব্লক করে দিলাম , মাঝখানে কিছুদিন কোন মাইনাস পাই নাই
এখন আবার পাওয়া শুরু করসি , কিন্তু কে যে দিচ্ছে ধরতে পারতেসি না । এইটারে চিন্যা রাখলাম
কবিতা ক্যামনে ? আমার আসসে না , তুমি স্টার্ট করো , আমি তাল মিলাই
তা ধিন তা ধিন তা
শুরু হোক কবিতা ।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: শুধুই নয় কবিতা।
চলো ধরি মাইনাসার
তারপর তারে দেই আছাড়।
কিলিয়ে করি আমভর্তা
মিলিয়ে দিয়ে জামভতা
মজা করে তুই আর আমি
তারপরেতে খাবো
ওকে?
হা হা হা মিললোনারে
বিলাইনি যে সবার তরে
ভর্তাগুলো বিলাই চল
চল বলে দেই নিকের ছল
ব্লক করে দেই সেইগুলারে
হিংসা যাদের পেট টা পুরে।![]()
১১|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৩
স্বপ্নকথক বলেছেন: আপনে যা লেখেন! দিন দিন তো নাফিস ইফতেখার হৈয়া উঠতাছেন!
খোকাভাই আর নিরুপমার শেষটা ঠিকাছে। মাগার খোকাভাই বলে যে কেউ নেই এটা না বলে দিলেই বুঝি ভালো হতো।
আপনার ব্যাথায় সমব্যাথী হতে ভালোই লাগতো, এখন সেই মোহটা কেটে গেলো...
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: হায়রে নাফিস ইফতেখার শুনলে গলায় দড়ি দিবো।
আরেকবার কে যেন বললো নুশেরাপা। আমি তো ভয়ে শেষ। কখন আবার তিনি আমার গলা টিপে দিতে আসেন এই অপবাদে কে জানে। আর অপসরা সেতো আমি হয়েই গেছি। নিজেরে অপসরা অপসরা লাগে ।
চুপেচাপে মেসেন্জারে কেউ কেউ আমাকে ফুলপরী, প্রতীক্ষাও বলে।
কি আর করা। তবে মজা আছে এই সবার মাঝে বিদ্যমান হতে পেরে।![]()
১২|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৫
শোশমিতা বলেছেন: চমৎকার!!!অনেক ভাল লাগলো কবিতা আর কবিতার ভেতরকার গল্পকথা +
প্রিয়তে তুলে রাখলাম
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:১৮
শায়মা বলেছেন: বলেছেন: ধন্যবাদ শোশমিতা। একজন আমারে জিগাসা করছিলো শোশমিতা নিকটা আমার কিনা। কি বলবো তারে? আমার নাকি তোমার?
১৩|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৬
স্বপ্নকথক বলেছেন: সোহান কেডারে এইডা? নাম ক। খাড়ার উপ্রে বাজ ফালামু! আমার ভালো ভালো পোস্টেও মাইনাস মারে!
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: বলবো?
ভয়ে না নির্ভয়ে?
কানে কানে বলতে পারি।![]()
১৪|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৯
মেহবুবা বলেছেন: সত্যি শায়মা তোমার কবিতা পড়লে মোহ জন্মে যায় ।
তোমার লেখার হাত এত ভাল ।
অগা বগা লেখক কাকে বলে ? অভিধান ঘেটে পাওয়া যাচ্ছে না ।
এমন অগা বগা লেখকের আরো আরো লেখা পড়তে চাই ।
আর শোন মেয়ে , খোকা ভাই নিরুপমারা অপরিচিত নয় । এক নিরুপমা খোকা ভাইয়ের কাহিনী জানি ঠিক তোমার কাহিনীর মত নিরুপমার অনুষ্ঠানের দিন সবচেয়ে বেশী পরিশ্রম করে পরে হাওয়া হয়ে গেল । সেই নিরুপমা - খোকা কাহিনী মনে পড়ে গেল ।
তুমি যে এদের সাথে একাত্ম হতে পেরেছো সেটাই লেখকের সার্থকতা ।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৩
শায়মা বলেছেন: আপু কাল আমার প্রত্যাবর্তনের পরে আর খোকাভাই এর চিঠি ডুয়েট আবৃত্তি করেছি এক অনুষ্ঠানে। আবৃত্তির পর বেগম পত্রিকার একজন সনামধন্যা লেখিকা ও ঢাকা ইউনিভার্সিটির বাংলার অধ্যাপিকা আমাকে ডেকে নিয়ে বললেন, তোমার নাম কি?
তারপর আরো বললেন, তোমার কবিতা ও আবৃত্তি আমার খুব ভালো লেগেছে। অনেক দোয়া তোমার জন্য।
আপু আমি সত্যি অবাক হয়েছি! আমি জানি কবিতা মোটেই কোনো উচুমানের নয় আসলে এসব আমাদের খুব চেনা সমাজের কথা আমাদের কিশোরীবেলা ও ছেলেবেলা যা আমার মাঝেই হৃদয়ে লুকিয়ে আছে। যা অনেকেই নষ্টালজিক করে দেয়।
জানো আসমা আববাসী বা আরো অন্য বড় বড় মানুষরা একটু দোয়া করে দেয় যখন বা ভালোবাসায় কিছু বলে তোমাদের কথাই মনে পড়ে আমার।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমাদেরকে আপু।
১৫|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫২
রাজসোহান বলেছেন: নাস্তা খাইয়া আসি !
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:২২
শায়মা বলেছেন: এখনও নাস্তা খাও নাই??
১৬|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৫
উধাও ভাবুক বলেছেন: হুমমম...
আমরা বোধহয় একটু বেশী কৌতুহলী, সেজন্যেই শেষ হল খোকাভাই এর উপাখ্যান !
সর্বদা ভাল থাকুন সেই প্রত্যাশাই রইল।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:২৮
শায়মা বলেছেন: হা হা হা না না ভয় পাচ্ছিলাম একঘেয়ে আর বিরক্তিকর করে তুলছি নাকি সবাইকে।
অনেক ধন্যবাদ পড়ার জন্য উধাও ভাবুক।
১৭|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ মনসুর আর ভুল হবেনা কোনোদিন নামটা।![]()
১৮|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: মুহুহাহাহাহাহা..... সোহান, আমিই সেই লুক...... মুহুহাহাহাহাহা.....
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩১
শায়মা বলেছেন: তুমি সেই লুক হইলে আমি নিজের কান কাটি ফালাবো। পৃথিবীতে কিছু মানুষকে না দেখেও চেনা যায় তারা কেমন । তুমি তেমনি একজন যে কারো মনে কখনও আঘাত দাওনা।![]()
১৯|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৮
স্বপ্নকথক বলেছেন: আরে নির্ভয়ে কন, আপনেরে কেউ কিছু কইলে আমরা আছি। দেইখা নিমু।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: কানে কানে কইতে পারি। মেইল আইডিতে বা সোহান থেকে জাইনা নিও। আমি আবার একটু দুর্বল চিত্ত । নির্ভয়ে কইতে ভয় পাই ।![]()
২০|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৪
রাজসোহান বলেছেন: এহহে , আমারে এখন বাইরে যাইতে হইতেছে , রাতে আসবো আবার । কবিতা যুদ্ধ মিস হই গেলো
@স্বপ্নদা আমার লাস্ট পোস্টে ৫২ নাম্বার কমেন্টে একটা লিস্ট দেয়া আছে , একটু দেইখো , ঐগুলার ভিতরই কেউ দিসে মাইনাস আমার পোস্টে ।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:০৭
শায়মা বলেছেন: ঐ কই যাস?
মাইনাসার ধরার কি হইবো?
আমভর্তা জামভর্তা মাইনাসার ভর্তা কে খাবে ?:![]()
২১|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:১১
জিকসেস বলেছেন: বিশেষ ভাবে নোট দিয়ে বলে দেওয়া উচিত ছিল এই খোকা সাদেক হোসেন খোকা না।
আবেগ আপ্লুত হয়ে গেলাম। শুধুমাত্র সাহসের অভাবে এরকম কত কাহিনির পরিনতি বিষাদময়।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: আরে দূর। ঐ বুইড়া খোকারে নিয়ে কেউ লিখবেনা সে আমি সহ তুমি তোমরা আমরা এবং সে নিজেই নিশ্চিৎ। নোট ফোটের দরকার নাই।
আর পড়ার জন্য হাজার হাজার থ্যাংকস।
২২|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:১২
জিকসেস বলেছেন: n তম পিলাচ।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৪৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ।![]()
২৩|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩২
১২৩৪ বলেছেন:
তা তো ঠিক আপু...লিখতে তো কষ্ট হয় এটা ঠিক...আমি তার চেয়েও অবাক হই এত বড় বাংলা তে টাইপ করা দেখে..আমি পাই না তো তাই :#> :!>
..হাত ব্যথা করতে চায়.. :#> ভালো থাকেন আপু... আর ও সুন্দর সুন্দর লিখেন...
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: তুমিও ভালো থেকো লষ্কী মেয়ে। আরো বেশি বেশি প্রাকটিস করো লেখার। আর হাত ব্যাথা করবেনা।
২৪|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৩৯
হতাশার স্বপ্ন বলেছেন: আমি কিচ্ছু কমু না
শুধু একখান পিলাচ
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: শুধু একখান প্লাসের জন্য লক্ষ লক্ষ থ্যাংকস।
অনেক ভালো থেকো।
২৫|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৫০
কথক পলাশ বলেছেন: হয়তো সবাই না, কেউ কেউ খোকা ভাই,
হয়তো কেউ, সবাই না-নিরূপমা।
এ স্বত্তা তো আমাদেরই!
"হিয়ার মাঝে লুকিয়ে ছিলে-
দেখতে আমি পাইনি তোমায়" -টাইপ।
দেখা যায় না, অনুভব করতে হয়।
২৬ শে জুন, ২০১০ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক
বাহির পানে চোখ মেলেছি বাহির পানে
আমার হৃদয়পানে চাইনি ..............![]()
২৬ শে জুন, ২০১০ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: Click This Link
শোনো শোনো
২৬|
২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
সুরঞ্জনা বলেছেন: তুমি রবে নীরবে হৃদয়ে মম........................ শেষ হয়ে গেলো বললেই কি শেষ হয়?
এতো শেষ হইয়াও হইলোনা শেষ... মনে পড়ে গেলো, একটি বিয়ে বাড়ি, কনের সাজে একটি কিশোরী। উৎকন্ঠিত, চিন্তিত, ছোট ভাইবোনদের জিজ্ঞেস করছে সারাদিন খোকা ভাই কি কিছু খেয়েছে? কেউ কি তাকে ডেকে খাইয়েছে? মুখচোরা লাজুক অসহায় ছেলেটা ত মুখ ফুটে কিছু চাইতে শিখেনি। বিয়ে বাড়ীর আনন্দ উচ্ছাসের ভীড়ে ছেলেটির খোজ কে রাখে? বিদায়ের ক্ষনে কিশোরীর ব্যাকুল চোখদুটো খুজে পায়না খোকা ভাইকে। ফিরাযাত্রায় যখন কিশোরীটি ফিরে আসে তখনই যানতে পারে খোকা নামের বোকা ছেলেটিকে তার বিয়ের পর থেকেই খুজে পাওয়া যাচ্ছেনা।
অনেক অনেক বছর পর, কিশোরী যখন পৌড়ত্বের সীমানায়, তখন হঠাৎ খোকা ভাইএর সাথে দেখা.........
২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৩
শায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা পৌঢ়কালে আবার খোকাভাইকে স্মরণে আনিবো আপুমনি।![]()
২৭|
২৬ শে জুন, ২০১০ রাত ৮:০০
সকাল রয় বলেছেন:
কবিদের কঠিন লেখা পড়তে ভালো লাগলো
বুঝতে কষ্ট হয়
২৬ শে জুন, ২০১০ রাত ৮:২৫
শায়মা বলেছেন: আমি কঠিন লিখছি!
তাইলে স হজ কারে কয়????
২৮|
২৬ শে জুন, ২০১০ রাত ৮:১৯
সমুদ্র কন্যা বলেছেন: রাগ রাগ রাগ......................
কেন শেষ করে দিলে খোকাভাই সিরিজ?
দু:খ দু:খ দু:খ..........................
তোমার এই লেখাটা পড়ার সময় সবসময় মনে হতো আমিও বুঝি চলে গেছি সেই সেখানে....আমিও বুঝি নিরু হয়ে গেছি......
আপু তোমার আবেগ দিয়ে তুমি ছুঁয়েছো সবাইকে। অসম্ভব অসম্ভব সুন্দর এই সিরিজটা।
২৬ শে জুন, ২০১০ রাত ৮:২৭
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস সমুদ্র কন্যা। তবে খোকাভাই শেষ করেছি তো কি? এরপর বোকা ভাই আসবে। ![]()
২৯|
২৬ শে জুন, ২০১০ রাত ৯:১৪
মাধব বলেছেন: মাধব আজ নির্বাক, নিরুপমা আর খোকাভাই মাধবকে কোথায় যেন নিয়ে গেছে, তোমার জন্য অনেক অনেক ভালবাসা শায়মা আপু আর তোমার আবেগ ভরা কবিতার জন্য শ্রদ্ধা...
২৬ শে জুন, ২০১০ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেক খুশী হলাম পড়ার জন্য কবিতাগুলো।
৩০|
২৬ শে জুন, ২০১০ রাত ৯:২৩
রাত্রি২০১০ বলেছেন: শায়মা আমার মনটা খুব খারাপ। আমার চিরচেনা জগত ছেড়ে রবিবার যাচ্ছি অচেনাকে জয় করতে। কিন্তু এখনই হার মেনে নিয়েছি—যেতে ইচ্ছা করছে না। তার মাঝে তুমিও বাজালে বিষাদের বাঁশী—হৃদয়ের কোথায় যে আলোড়ন তুললে, আমি বলেও বোঝাতে পারব না।
খোকাভাইকে অনেক মনে পড়বে—তোমার সাথে বেনীদুলিয়ে আমিও যে চলে গেছিলাম আমার কৌশোরের শেষে—যৌবনের প্রারম্ভে। নিরুর বরটা আশাকরি ভালবাসে তাকে। ওদের নিয়ে লিখ না কেন? সহবাস, সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি যে অন্যরকম ভালবাসার জন্ম দেয়—সেটাই কজন পায়!
ভাল থেক।
২৬ শে জুন, ২০১০ রাত ৯:৩৪
শায়মা বলেছেন: মাইগড! কোথায় যাচ্ছো তুমি? যেথায় যাচ্ছো সেখানে কি নেট নেই?
ব্লগেও কি আসা যায়না?
শুনো এসব চলবেনা। পৃথিবীর যেখানে যাও একটু উঁকি দিয়ে দেখে যেও।![]()
৩১|
২৬ শে জুন, ২০১০ রাত ১০:০১
সুরঞ্জনা বলেছেন: কাল অনুষ্ঠানে বেলী ফুলের মালায় তোমায় খুব সুন্দর লাগছিলো শামা পাখী। কপালের লাল টিপ আর হাতের লাল চুড়ি গুলো তোমার শাড়ীর সাথে ভিষন মানিয়েছিলো। যে ছবিগুলো তুলেছি তার থেকে কয়েকটা তোমায় পাঠালাম।
২৬ শে জুন, ২০১০ রাত ১০:০৫
শায়মা বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!
টাসকি!!!!!!!!!!!!!!!!!!!!!
কই পাঠাইলা? কেমনে???????????
আরে আমার তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেলো!!!
৩২|
২৬ শে জুন, ২০১০ রাত ১০:২২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: অমিত্রাক্ষর ছন্দে রচিত উত্তরাধুনিক বাংলা কবিতা। তোমার খোকা ভাইও দেখি তোমার মতই ছান্দসিক কবি!
আমি তো ভেবেছিলাম হিমু'র পরে বাংলা ভাই থুক্কু খোকা ভাই বাংলা সাহিত্যের সবচেয়ে রহস্যময় চরিত্র হতে যাচ্ছে। আর এখনি কিনা শেষ করে দিলে?
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: হুম খোকাভাই ও আমার মত ছান্দসিক= ( নিউ ভোকাবুলারী জানিত হইলো)
না শেষ করিনি খোকার পরে আকাশ কুসুমচারী/ দিবাস্বপ্নচারী থুক্কু বোকা ভাই এর সিরিজ আসিবে।![]()
ডোন্টো ওয়ারী। ![]()
৩৩|
২৬ শে জুন, ২০১০ রাত ১০:৩৮
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন:
সকাল রয় বলেছেন:
কবিদের কঠিন লেখা পড়তে ভালো লাগলো
বুঝতে কষ্ট হয়
-হুম । আমারো ।তবে বুঝতে কষ্ট হলেও বুঝে নেই আমার মত করেই।
ভালো লাগলো আপু ।
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:০৬
শায়মা বলেছেন: না না আমার লেখা কঠিন আমি এ স্বপ্নেও মানতে পারিনা।![]()
৩৪|
২৬ শে জুন, ২০১০ রাত ১১:৩৬
হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর, ভালো লাগা।
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:০৪
শায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাশেদীন।
৩৫|
২৭ শে জুন, ২০১০ সকাল ৮:১০
মে ঘ দূ ত বলেছেন: "যে কোনো ধরনের লেখায় লেখক বা লেখিকার আত্মতৃপ্তি বলে একটা কথা আছে বলে আমি মনে করি" - সব লেখনীর শেষ কথা বুঝি এটিই। আত্মতৃপ্তি।
আপনার এই সিরিজটা অসাধারণ ছিল। বিশেষ করে "প্রত্যাবর্তনের পরে" কবিতাটা বোধ হয়না সহজে ভুলতে পাবো।
ভাবছিলুম খোকাভাই সিরিজ পুরোটা পড়বো। দেয়া লিঙ্কগুলোতে ঢুঁ মেরে বুঝা গেল সবকটাই পড়া হয়ে গেছে। :-)
মন্তব্য থেকে জানলাম আপনার কবিতা আবৃতির কথা। বুঝলাম আপনি যথার্থই শিল্পী :-)। এও বুঝা গেল সুরঞ্জনাও ছিলেন ওখানে। চুপটি করে আপনার ছবি উঠিয়ে নিলেন :-)
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:০১
শায়মা বলেছেন: হা হা হা মেঘদূত আসলেই তাই লেখক লেখিকা কি আর বুঝে সে কি সব হাবিজাবি লিখে মানে আমি আমার মত অগাবগাদের কথা বলছি। তবে যাই লিখে না কেনো আমি ঠিক যেমন ভাবি আহা কত সুন্দর হয়েছে আমার ক্রিয়েশনটা! ভেবে ভেবে মন ভুলাই, দেখে দেখে চোখ জুড়াই সেটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।
খোকাভাই সিরিজ সাত পর্বে শেষ করে দিলাম নতুন কিছু শুরু করবো বলে। হুম আমারও মনে হয় মেঘদূত আপনি সবগুলোই পড়ে ফেলেছেন।
আর্ হ্যা আমারও মনে হয় আমি যথার্থই শিলপী. আপনার কথা শুনে এখন আরো বেশী মনে হচ্ছে।
হা হা হা ।
আর সুরন্জনা আপু মোটেই ছিলেন না। জাস্ট উনি একজন মনের চোখ দিয়ে দেখা দক্ষ আপুনি।
আপুনির বর্ণনার সাথে কবিতার সাজটুকু কতখানি মিলেছে সে আপুকে আমার ভিডিওটা দেখালেই বুঝানো যেত। আমি অবাক হয়েছি !
৩৬|
২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫
আবু সালেহ বলেছেন:
খোকা, নিরুপমা...................++++++++++++++++
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:০৩
শায়মা বলেছেন: থ্যাংকু সালেহ। কেমন আছেন?
৩৭|
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:২২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমিও আমার এক বান্ধবীরে নিয়া একটা সিরিজ লেখুম ভাবতেছি
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৪৮
শায়মা বলেছেন: কবে?
৩৮|
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমার লেখা জ্যোতি পড়েছেন কীনা জানি না, আমি হাটতে হাটতে জ্যোতিকে নিয়ে ভাবি! ভালো লাগল
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন: পড়িনি । তবে এখুনি পড়তে যাচ্ছি।
৩৯|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০১
অরুনাভ বলেছেন: ![]()
......
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০৫
শায়মা বলেছেন: ![]()
ভাইয়া কেমন আছো?
৪০|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১১
শিরীষ বলেছেন: আপনার এই লেখাগুলোর অন্তর্নিহিত সুরই কিন্তু একান্ত সত্যের কথা বলে গেছে। পাঠক আপ্লুতও হয়েছে তাই এই সিনসিয়ারিটির জন্য। যদিও বলা হয়-
"ঘটে যা তা সত্য নয়-----"
আর যা ঘটে? লেখাগুলো তারই জাজ্বল্যমান প্রমাণ।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ শিরীষ লেখাগুলো পড়ার জন্য।
৪১|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২৭
সরল মানুষ বলেছেন: ভাল লাগলো ! শুদু ভাল লাগলো বললে কেমন যে শুনায়। আসলে ভাল লাগা প্রকাশ করতে পারবো না
পড়তে পড়তে মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২৮
শায়মা বলেছেন: সেই তো। আমিও পারিনা অনেক সময় অনেক কিছুই প্রকাশ করতে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সরল মানুষ।
৪২|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২৮
অরুনাভ বলেছেন: খুব য়ে বেশী ভালো নাই আপু টা.......![]()
![]()
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: কি হলো আবার তোমার?
মন খারাপ নাকি শরীর খারাপ নাকি কাজকর্ম নিয়ে কিছু? যেটাই হোক ভালো থাকো সব কিছু জয় করে ।
৪৩|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৩৯
অরুনাভ বলেছেন: মন খারাপ অনেক অনেক.......আর কাজেরও কিছুটা সমস্যা আছে....কিন্তু মনটাই বেশী ঝামেলা করছে.....![]()
![]()
no worries আপুটা ঠিক হয়ে যাবে.......
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: দাড়াও মন ভালো করিয়ে দেই তোমাকে। ৫ মিনিট অপেক্ষা করো।
৪৪|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৪
অরুনাভ বলেছেন: ঠিক আছে.....![]()
![]()
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: আপাতত এগুলো শোনো। মন ভালো করো।![]()
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: Click This Link
Click This Link
৪৫|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: Click This Link
Click This Link
Click This Link
Click This Link
৪৬|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: হুম। অদ্ভুত ভাল আল্গল আপু।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৩১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ বাবুনিমনি।![]()
৪৭|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:৫৭
অরুনাভ বলেছেন: শুনছি........ আমার সাধের নেটের যা গতি....
গান গুলি দেবার জন্য থাকলো আমার হাসি ( জানো অনেক কিছু হারায়ে এই হাসিটাই এখন পর্য়ন্ত ধরে রেখেছি....)
২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: হাসি ধরে রাখো হাসি ধরে রাখো
আবার আসছি কিছুক্ষণ পরে আরো হাসি উপহার দিতে।
৪৮|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১:০০
রাজসোহান বলেছেন:
আমভর্তা জামভর্তা মাইনাসার ভর্তা খাব
শায়মাপু কে ভাগ না দেব
২৭ শে জুন, ২০১০ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: ভাগ দিবিনা বললে হলো আমিই ভাগ নেবো
তারপরেতে টুকরা করে মাইনাসাররে খাবো।![]()
৪৯|
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:২৯
শাহ্রিয়ার খান বলেছেন: কলিজার জমিনে অবাক করা কিছু ঘাস জন্মালো ,গরু গুলো দৌড়ে পালাচ্ছে,ঘাস আজ গরু খাবে,ঘাসের বাচ্চা গুলো মেও মেও চিৎকার,
চোখের মধ্যে এ কেমন রোগ হলো, চোখে স্ল্যাইন দিয়ে রেখেছে অনেকই,
আঙ্গুল গুলো কাটা চামচ হয়ে জমিনে বিধে আছে
পা গুলো রোদে শুকাতে দিলো পথিকেরা,
মাথায় চাঁদের কড়া রোদ
বাতাসে রক্তের লাল রং
শামুকে ঢুককিয়ে দিলাম আত্মা
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: হায় হায় সর্বনাশ রোগ হয়েছে তোমার!
৫০|
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৩৬
সহেলী বলেছেন: আরে !
এ তো সহেলীর লেখা !
কেউ বলেনি এখনও তোমায় !
লেখাটা অনেক ভাল লেগেছে । নিরুপমাকে অনেক খারাপ লেগেছে ! ও কেন বুঝল না খোকা ভাইকে ! নিরুপমারা সব কি না !
মাইনাস টা কোন খোকা এসে দিয়েছে !
২৭ শে জুন, ২০১০ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: সহেলীমনি কেমন আছো? অনেকদিন পর দেখলাম।
নিরুপমারা এমনই হয় জানোনা?![]()
আর খোকাভাইকে সে বুঝবে কি ? খোকাভাইরাও যে অবুঝই হয়।
যাইহোক মাইনাসটা কোনো খোকা দেয়নি দিয়েছে এক বোকা। ![]()
৫১|
২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খোকাভাই একটা সুন্দর চিঠি লিখেছে![]()
![]()
![]()
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:২৬
শায়মা বলেছেন: চিঠিটা সুন্দর নাকি দুঃখের/ কস্টের? ![]()
৫২|
২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৪২
নস্টালজিক বলেছেন: বিদায় খোকা ভাই!
(রেস্ট ইন পিস)
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: ইশ ! খোকা ভাইকে মেরে ফেলা না ???:
মনে রেখো খোকাভাই রবে নীরবে হৃদয়ে মম।![]()
৫৩|
২৭ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৯
সুরঞ্জনা বলেছেন: দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমিও আমার এক বান্ধবীরে নিয়া একটা সিরিজ লেখুম ভাবতেছি
ঝাতি অপেক্ষা করিতেছে.....................
কোন শামা বুলবুলি পাখীর সাথে কথা নেই।
সহেলির লেখা কপি পুস্ট করার দায়ে আদালতে মামলা দায়ের করা হইলো।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৮
শায়মা বলেছেন: আমি অপেক্ষা করতেছি না উনার অগাবগা কাব্যের জন্য । ![]()
আর সহেলীর কথা বললা আপু? কদিন আগে আমাকে একজন আর একটু হলে ধরে সহেলীই বানায় দিত। অনেক কষ্টে ছাড়া পাইছি।![]()
৫৪|
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এমুন পুস্ট দিমু যে গুষ্টি উদ্ধার হৈয়া যাইবো।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৯
শায়মা বলেছেন: ভাগ!
আবার আসছে।
সা হস কত !
ঠ্যাঙ ভাঙ্গার ভয় নাই জানে?
৫৫|
২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
সায়েম মুন বলেছেন: কি লিখেছো আপি! মনটা খারাপ হয়ে গেল।
খোকা ভাই আর নিরু
এখন যেন দুই মেরু
----------------------
তারপরও তারা বেঁচে থাকুক চিরশান্তিতে চিরজীবন! চির অম্লান থাকুক তাদের এহেন ভাললাগা আর ভালবাসাটুকু!
কালকে তোমার বাড়িতে এসে ঘুরে গেছি। পোষ্ট পড়ার সুযোগ পাইনি।![]()
২৭ শে জুন, ২০১০ রাত ১০:০০
শায়মা বলেছেন: হুম এখন তারা দুই মেরুর।
অনেক ধন্যবাদ পড়ার জন্য সবগুলি সায়েম মুন পিচকা।
৫৬|
২৭ শে জুন, ২০১০ রাত ৯:৫৩
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: হো হো হো হা হা হা
দাও দাও, মেইল পুস্ট কইরা দাও জানু।
আমার কাছে যা আছে সেগুলোও আমি পুস্ট কইরা দেই।
আহা মজা!
২৭ শে জুন, ২০১০ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: এহ আমি কি ডরাই তোমারে ???????
৫৭|
২৭ শে জুন, ২০১০ রাত ১০:০১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: শোনো, সিরিয়াস। আমি তোমারে নিয়া একটা পোস্ট লেখতেছি।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:০৮
শায়মা বলেছেন: আমারে নিয়া কেনো? দুনিয়ায় কি জলপরী হূরপরীদের অভাব পড়ছে? আমার উকিলকে দিয়া কেস করাই দেবো সাবধান। :![]()
৫৮|
২৭ শে জুন, ২০১০ রাত ১০:০৮
প্রতীক্ষা বলেছেন:
সুইটি তোমার বানানো চরিত্র দু'টো তোমার মতই নরম সরম সুইট!
নতুন একটি চরিত্র নিয়ে আসো! একটি পাঁচ ছয় বছরের বাবুর চরিত্র!
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১২
শায়মা বলেছেন: ওয়াও! খুবি ভালো আইডিয়া। অনেকদিন আগে আমার এমন একটা বাবুর মন দিয়ে কবিতা মনে আসছিলো। ![]()
৫৯|
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমার সবচে পছন্দের দুইজন ব্লগারকে নিয়ে পোস্ট দেব। তার মধ্যে তুমি আছো।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১৪
শায়মা বলেছেন: কোরবানীর আগে জবাই করে দেবো। তোমার শয়তানী আমি বুঝিনা না???????????????????? :![]()
৬০|
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: লক্ষী সোনা রাগ করো ক্যান? ![]()
তুমি আমার পছন্দের ব্লগার না, বলো?
তুমি আর অপ্সরা আপু- এই দুইজন হলো আমার সবচে পছন্দের ব্লগার।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:২৩
শায়মা বলেছেন: আমি তোমার পছন্দের ব্লগার হইতে চাইনা। আল্লাহর ওয়াস্তে তফাৎ যাও।
৬১|
২৭ শে জুন, ২০১০ রাত ১০:৪৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: লেইখা ফালাইছি ডার্লিং.........অখন তুমারে দেখাইয়া তারপরে পাবলিশ করুম, ঠিকাছে সোনার ময়না পরানের পরান?
২৭ শে জুন, ২০১০ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: ভাগ।
৬২|
২৮ শে জুন, ২০১০ সকাল ১০:২৮
সান্তনু অাহেমদ বলেছেন: বুঝলাম। খোকাভাই এখন কোথায় কেমন আছে? বুঝলাম তার মার্সিডিজ নেই। নিরুপমা নেই। তবে আর কি কেউ নেই?
ভালোলাগলো আপনার আবেগী অনুভূতি।+
২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: হা হা হা আছে । সবাই থেকেও মাঝে মাঝে কেউ যেন থাকেনা মনে হয় আমাদের।
অনেক ধন্যবাদ পড়ার জন্য। ![]()
৬৩|
২৮ শে জুন, ২০১০ সকাল ১০:৪৪
সত্যবাদী মনোবট বলেছেন: দারুন,দারুন........ আমার খুব ভালো লাগে আর ইচ্ছে করে আরও ভালো কিছু লিখার কিন্তু পারি না............. আফসুস
Click Here
Click Here
Click Here
২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৪২
শায়মা বলেছেন: আচ্ছা পড়ে দেখি সত্যি কিনা কথাগুলো।![]()
৬৪|
২৮ শে জুন, ২০১০ সকাল ১০:৪৬
নীলঞ্জন বলেছেন: ভালো লাগলো। আবেগঘন কথাবার্তা। মার্সিডিজে চড়ার পড়ে এমন অনুভূতি অতুলনীয়। তবে একটা প্রশ্ন মনে ঘুরে ফিরে আসে, ছ্যাকা খেলে মানুষ কেমনজানি একাকী থাকে বা থাকতে চায় কেন? এ প্পৃথিবী বহুমাত্রিক প্রেম জগৎ। এখানে এক নারীর প্রেমে আঘাত পেয়ে কেন যে আমরা সন্ন্যাস জীবন বেছে নিই বা নিতে চাই সেটাই আজ পর্যন্ত বুঝে উঠা হলো না আমার। ভালোবাসার অন্য শাখা-প্রশাখার তো কোন দোষ নেই। তাই আমার বিরোধীতা। মাঝে মাঝে নিজেকেই আত্মবঞ্চণাপ্রবণ মনে হয়। তাই তো ছেড়েছি সাহিত্যালয়, বেছেছি নিরেট বাস্তবতা।
আপনার অনুভূতি প্রকাশের স্বাধীনতা আপনার অবশ্যই আছে। সে স্বাধীনতা যখন প্রকাশ্য হয়ে পড়ে তা বিচারের অধিকারও তখন অন্যেরা পায়। কেননা, তখন তা ব্যক্তিগত নয়, সামাজিক সম্পদে পরিণত হয়। সবার মন্তব্য তোষামুদে বা একান্ত ভালো লাগার না হওয়াটিই সর্বদিক থেকে স্বাভাবিক। কেননা, প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এতে মন খারাপের কিছু নেই। এটাই বাস্তবতা।
মানুষ জ্ঞানী, কিন্তু সর্বজ্ঞানী নয়। এটা সম্ভব নয়, অবাস্তব। একমাত্র আল্লাহই সর্ব ও পরম জ্ঞানী। প্রত্যেকটি মানুষই তার নিজস্ব জ্ঞান ও দৃষ্টিভঙ্গির আলোকে বিষয় পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে। এটা দোষের কিছু না। দোষ যদি হয়ে থাকে তবে তা প্রকৃতির। মানুষ প্রকৃতির সন্তান মাত্র।
সবশেসে আপনার অনুভুতিকে সম্মান জানাই। ভালোলাগার একরাশ ফুল খোকাভাই ও নিরুপমার শিল্প-সমাধিতে রেখে যাই। সাথে রইল আপনার একান্ত ভাবনার প্রতি অগাধ সাধুবাদ।++++++++++++++++++++++++++++++++
২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৩
শায়মা বলেছেন: মাই গড!
এত বড় সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য।![]()
৬৫|
২৮ শে জুন, ২০১০ দুপুর ২:৫৬
কথক পলাশ বলেছেন: একদেশে ছিল এক ফাঁকিবাজ...
২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:৪৪
শায়মা বলেছেন: কে কে ? কি তার নাম???
৬৬|
২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:১২
অনিমেষ হৃদয় বলেছেন: চমৎকার। ছুঁইয়ে গিয়েছে। প্রিয়তে। ++
২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ।![]()
৬৭|
২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:১২
অনিমেষ হৃদয় বলেছেন: চমৎকার। ছুঁয়ে গিয়েছে। প্রিয়তে। ++
২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ।থ্যাংক ইউ।![]()
৬৮|
২৮ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৩
কথক পলাশ বলেছেন: তার নাম নিরূপমা।
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০১
শায়মা বলেছেন: হা হা হা
যাক বাবা সায়মা না ।![]()
৬৯|
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১০
কথক পলাশ বলেছেন: এখনো ফাঁকিবাজি কর্তাছে!
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: আরে কি ফাঁকিবাজি!! বুঝিনাতো। দাঁড়াও দেখি বুঝেছি কিনা।![]()
৭০|
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৩
সায়েম মুন বলেছেন: নিরু কেমন আছে?
খোকা ভাই কই জানি গেছে
২৮ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
শায়মা বলেছেন: কে জানে কেমন আছে? যেমন ইচ্ছে তেমন থাক তারা আর তাদের নিয়া ভাবতেছি না। ![]()
৭১|
২৮ শে জুন, ২০১০ রাত ১০:০৩
হুপফূলফরইভার বলেছেন: আপু তুমার লেখনিতে এ্যাত্ত ছুন্দর আবেগ এ্যাত্ত সহজে ফুটিয়ে তুল কিভাবে!!!
আমি মুগ্ধ হয়ে রই!!!
তোমার এই "খোকাভাই শেষ করেছি তো কি? এরপর বোকা ভাই আসবে।" কভায় অনেক আশাবাদী হয়ে আছি!! কারন আমি যে বোকাদের দলে!!!!
২৮ শে জুন, ২০১০ রাত ১১:১৭
শায়মা বলেছেন: খোকাভাই পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাই। কিন্তু এমন করে মন্তব্য দিলে তো আকাশে উড়ে যাই।![]()
৭২|
২৮ শে জুন, ২০১০ রাত ১০:১৫
শূণ্য উপত্যকা বলেছেন: আমার কোনো বোন নাই। কেউ বলবে না কোনোদিন ভাইয়া বা খোকাভাই
২৮ শে জুন, ২০১০ রাত ১১:১৯
শায়মা বলেছেন: কেনো বলবেনা ভাইয়া?
আমি খুবি ভালো ভাইয়া ডাকতে জানি।![]()
৭৩|
২৯ শে জুন, ২০১০ রাত ১২:২৮
আলী প্রাণ বলেছেন:
সেই পরম আত্মতৃপ্তিটুকুই অনুভব করেছি খোকাভাই ও নিরুপমাকে নিয়ে লিখতে
তৃপ্ত!
২৯ শে জুন, ২০১০ রাত ১২:৩২
শায়মা বলেছেন: আমিও ।
পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
আজ কেমন আছো?
৭৪|
২৯ শে জুন, ২০১০ রাত ২:১৪
পাহাড়ের কান্না বলেছেন: না আজকে আর পড়তে ইচ্ছা করতেছেনা। অনেক পোস্ট পড়লাম আজকে। এটা রেখে দিলাম।
২৯ শে জুন, ২০১০ সকাল ১০:০৬
শায়মা বলেছেন: আচ্ছা রেখে দাও। পরে পড়ো।
শুধু বলো, কেমন আছো পাহাড়ভাই? ![]()
৭৫|
২৯ শে জুন, ২০১০ রাত ২:২০
নিমা বলেছেন: রাজসোহান বলেছেন; কত সুন্দর আর কত আবেগ লুকিয়ে এই লেখায় তা কি মন্তব্য করে প্রকাশ করা যাবে শায়মাপু ?
সত্যি মন্তব্য কি করবো এতো সুন্দর লেখায়
২৯ শে জুন, ২০১০ সকাল ১০:০৭
শায়মা বলেছেন: নিমা অনেক অনেক থ্যাংকস লেখাটা পড়ার জন্য।
৭৬|
২৯ শে জুন, ২০১০ দুপুর ১:২৫
রেজোওয়ানা বলেছেন: শায়মা তুমি কি খোকা ভাই সংক্রন্ত কবিতার ইতি টানার কথা চিন্তা করছো নাকি
![]()
২৯ শে জুন, ২০১০ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: অলরেডী ইতি।![]()
রাগ করেনা রিজুমনি। অতি শিঘ্রই বোকাভাইকে নিয়ে নতুন সিরিজ শুরু হইতে যাইতেছে।![]()
৭৭|
২৯ শে জুন, ২০১০ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: ঠিক কৈরা কন। কিছু এক্টা লুকাইতেসেন
বোকা ভাইরে নিয়া লেখা কবে পামু?
২৯ শে জুন, ২০১০ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: হায় হায় !
লুকাইতেছি!
কেন কেন???
আমি কি ডরাই কোনো বাঘ ভাল্লুকরে?
বোকাভাইকে নিয়া অতি শিঘ্রই পাইবা।
নো চিন্তা। ![]()
৭৮|
২৯ শে জুন, ২০১০ দুপুর ২:০৩
মুকুট বিহীন সম্রাট বলেছেন: বাস্তব কল্পনা বুঝি না,
বুঝি যে কোন কিছুর আদলে গড়ে উঠুক সুখ সুন্দর।
বরাবরের মতই আপনি ভালো লেখিকা।
ভালো থাকা হোক
২৯ শে জুন, ২০১০ দুপুর ২:২০
শায়মা বলেছেন: হা হা হা শেষ পর্যন্ত ব্লকিং উঠলো সম্রাটজী?
যাক বাবা। আমার অপবাদ ঘুচলো। ![]()
৭৯|
২৯ শে জুন, ২০১০ বিকাল ৩:২৫
পাহাড়ের কান্না বলেছেন: পড়লাম। বোকা ভাইরে নিয়া লেখার প্রতীক্ষায় রইলাম।
আর আমি ভাল আছি।
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:০৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ পড়ার জন্য বোকাভাইকে নিয়ে লেখার অপেক্ষার জন্য।
আর তুমি ভালো থাকার জন্যও।
৮০|
২৯ শে জুন, ২০১০ বিকাল ৩:৪২
টানজিমা বলেছেন: +
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: থ্যাংকু আর কেমন আছেন টান্জু ভাই? ![]()
৮১|
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:০৭
সবাক বলেছেন:
একেবারে নিরীহ টাইপের লেখা।
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:১২
শায়মা বলেছেন: কি ভালোমানুষ আমি দেখলা তো?
কিন্তু সবাক সামিউলকে নিয়ে লেখাটা পুরোপুরি মন দিয়ে পড়েও কোনো মন্তব্য করার ভাষা খুঁজে পাইনি। সামীউল নামটা শুনলেই আর কোনোদিন মন ভালো হবেনা।
৮২|
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:১৫
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: জানুউউউউউউ............
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: আকাশ থেকে পাতালে পড়লাম।
আর তারপর পাতালে আমি এখন মৎস্যকন্যাদের সাথে নাচাগানা করতেছি।![]()
৮৩|
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:২২
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আজ স্কুলে যাও নাই জানু?
২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: না স্কুলের বয়স শেষ। শুক থেইকা বাইর কইরা দিছে।![]()
৮৪|
২৯ শে জুন, ২০১০ রাত ৯:১৪
সত্যবাদী মনোবট বলেছেন: মাইনাস টা দিসে কোন ছাগু.....
Click Here
২৯ শে জুন, ২০১০ রাত ৯:৫২
শায়মা বলেছেন:
কার যেন খুব রাগ লেগেছিলো লেখাটা পড়ে।
৮৫|
২৯ শে জুন, ২০১০ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: হেই আপ্পি! কেমন আছো
আমি ভাল নেই দৌঁড়ের উর্পে আছি
২৯ শে জুন, ২০১০ রাত ৯:৫৪
শায়মা বলেছেন: দৌড়ের উপর থাকা ভালো। আমিও অনেক থাকি। কিছুদিন দৌড়াদৌড়ি কমছে। এখন ফূর্তিতে আছি।![]()
৮৬|
৩০ শে জুন, ২০১০ রাত ১২:৩৯
প্রিন্স_হাইয়ান বলেছেন: মানুষ যখন সবচেয়ে বেশী সূখে থাকে
তখনি ধরে তাকে দুঃখবিলাস রোগ
লাইন দুটো অসাধারন। শুভকামনা।
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: ঠিক এমনটা আমারও মনে হয়েছে।
অনেক ধন্যবাদ পড়ার জন্য রাজকুমার।
৮৭|
৩০ শে জুন, ২০১০ রাত ১২:৫০
শাহ্রিয়ার খান বলেছেন:
পরাছিনা পুনরায় আসিতে
পারছিনা চেনা পথে হাটিতে
কেন রুখিলো তারা বাধ সাধিলো ওরা
কেন বন্ধ করিলো দার ফিরে আসিবার![]()
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:০৮
শায়মা বলেছেন: বন্ধ করিবেনা দ্বার বলো কি বাবা?
বাঘে ভয় পায়নাকো সে কোন হাবা?
মনুষ্যজগত বড় কঠিন জানিও
তারোধিক কঠিন প্রাণ সে কথা মানিও।
সাধিবে বাঁধ কাটিবে পথ রুখিতে তব বৎস
মাংস খাওয়া ছেড়ে এবার শুরু করো মৎস্য।![]()
৮৮|
৩০ শে জুন, ২০১০ রাত ১:০৮
আলী প্রাণ বলেছেন: আজ আমি ত্রিশে...
কেউ উইশ পর্যন্ত করেনা!
মেসেজ যা আসে তা বড় বেদনা।
যেমন... muse jak jiboner sob dukho r glani, suru hok jiboner notun goti notu path chola...
...muse jak jiboner glani এই সব।
ভ্লাগেনা....
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:০১
শায়মা বলেছেন: আলী ভাইয়া,
শুভ জন্মদিন।
আগামী দিন গুলো ভরে উঠুক সাফল্য আর আনন্দে। তবে পেছনের দিন গুলো মানে ছেলেবেলায় তো আর ফিরে যাওয়া যায়না। কিন্তু সুন্দর সব স্মৃতি নিয়ে তা থাকুক তোমার হৃদয়কুঠুরে।
ঠিক তোমার মত সুন্দর মানষিকতায় গড়ে তোলো তোমার আশেপাশের মানুষদেরকে। না পারো যদি শুধু ছড়িয়ে দিও তোমার আলোকিত প্রানের উৎসচ্ছটা।
অনেক শুভকামনা তোমার জন্য।
৮৯|
৩০ শে জুন, ২০১০ রাত ২:৪২
শ।মসীর বলেছেন: নিজের ভালো লাগার মূল্য সবার আগে।
শুভ কামনা......।
৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: ঠিক বলেছিনা ?![]()
৯০|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:১০
১২৩৪ বলেছেন:
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: ![]()
![]()
![]()
কেমন আছো ১২৩৪ ৫৬৭৮ ?
৯১|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:১০
অরুদ্ধ সকাল বলেছেন:
ভগ্নী
কিন্চিত খোকা ব্রাদার হইতে মন চাহে
কিন্তুক পারি না
কারন শায়মা নামক এই রকম কবিয়াল পাই নে
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:১৪
শায়মা বলেছেন: হা হা হা
শায়মা না পাও ভ্রাতা জাইমা পাইবেক।জাইমা না পাও তো লায়লা হইবেক। আর সে লিখিবে কাব্য তবে খোকাভাইকে নিয়া নহে সকালভাই বা অরুদ্ধ ভাইকে লইয়া।![]()
৯২|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৫
১২৩৪ বলেছেন: ভাল আছি আপু...আপনার নতুন লিখা পড়তে আর আপনাকে দেখতেও এসেছিলাম...কেমন আছেন...আপু আমার ব্লগে এসেন প্লিজ্....
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৩৮
শায়মা বলেছেন: অবশ্যই আসবো। মানে এখুনি যাচ্ছি।
আসলেই যে কোনো ক্রিয়েশন অন্যদের সাথে শেয়ার না করলে মজা নেই আপু।
দাড়াও তোমাকে লিন্কে এ্যাড করে নেই।
৯৩|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৫
শ।মসীর বলেছেন: অবশ্যই ঠিক, আমি সবসময় তাই ই ভাবি, আমারই যদি ভাল না লাগে , আমি যাতনায় পুরে অন্যকে হাসাতে পারবনা, অত উদার আমি নই।
নিজেকে যে ভালবাসে সেই পারে অন্যকে ভালবাসতে...........
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া তুমি কি আমার টেস্ট দিসিলা? না দিলে এখুনি দাও। আমার মনে হচ্ছে তুমিও আমার মত মাইসেল্ফ স্মার্ট বা ইন্ট্রাপারসোনাল । ঠিক আমার মত। নিজেকে বুঝি বা চিনি বা নিজেকে নিয়ে ভাবাভাবিতে ১০০% ।
Click This Link
টেস্ট দাও শিঘ্রী।
আর হ্যা একথা সত্যি ইন্ট্রাপারসোনালরাই হয় ওয়ার্ড স্মার্ট।![]()
কাজেই নো চিন্তা। ![]()
![]()
![]()
৯৪|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:২৬
অরুদ্ধ সকাল বলেছেন:
লায়লা মিলিলেই কি, বা হইবে লাভ
আমি তো মজনু নহে।
জাইমা পাইলে কি আর হবি
সে,তো আর কবিক হবিনা
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৩০
শায়মা বলেছেন: কে বলেছে কবি হইবেক না?
আমি দোয়া করে দিলাম । কবিনি লায়লা, জাইমা বা শাকিলা বা অরুদ্ধিকা আসুক খুব তাড়াতাড়ি। ![]()
৯৫|
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৪১
১২৩৪ বলেছেন:
ইইইই .....থ্যাংকু
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৪৮
শায়মা বলেছেন: এই মেয়ে স্কুল/ কলেজ/ ইউনি নাই? বাসায় বসে বসে কি করো?
৯৬|
৩০ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৬
শ।মসীর বলেছেন: পরীক্ষার ফলাফলতো আগেই দিয়ে দেয়া হইছে সেখানে ![]()
কাজেই নো চিন্তা। ![]()
![]()
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: হা হা হা তাইলে ঠিক আছে। চেক করে দেখি রেজাল্ট টা।![]()
৯৭|
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
মোনতাসির মামুন বলেছেন: আমি উদ্ভট, এতদিন কোথায় ছিলাম! বুঝতে বুঝতে সব কিছু শেষ হয়ে যাবেনা তো? আমি সব কিছু নিয়ে মোহগ্রস্থের মধ্যে আছি। বলতে পারেন করবটা কি? আপনার লেখার কমেন্ট করার মত দুঃসাধ্য আমার নেই।আর যতটুকু পড়লাম তাতে মনটা খারাপ হয়ে গেল।
৩০ শে জুন, ২০১০ রাত ১০:১৬
শায়মা বলেছেন: মন খারাপ করবেন না ভাই। এটা কবিতা লেখার অপচেষ্টা। মন খারাপের কিছু নেই। ভালো থাকবেন।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৯৮|
৩০ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৪
সুরঞ্জনা বলেছেন: মেইলটা দেখো। আধ ঘন্টা সময় দিলাম। উত্তর দাও।
৩০ শে জুন, ২০১০ রাত ১০:১৩
শায়মা বলেছেন: স্যরি আপু। কেবলি আসলাম অনলাইন। তোমার মেইলটা চেক করলাম। রিপ্লাই দিয়েছি।![]()
৯৯|
৩০ শে জুন, ২০১০ রাত ১১:২৫
অরুনাভ বলেছেন: তুমি কেমন আছ?
৩০ শে জুন, ২০১০ রাত ১১:২৮
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
১০০|
০১ লা জুলাই, ২০১০ রাত ১:১০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এটা কি তবে ব্লগীয় বোন এবং ব্লগীয় দুলাভাইএর কাহিনী! ![]()
০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:২০
শায়মা বলেছেন: আরে না দুলাভাই টাই আসবে কোত্থেকে?
পড়লানা কারে নিয়া লিখছি?
সব লিখে দিলাম তো কাহিনী।![]()
১০১|
০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো শায়মা........
জীবন সম্পৃক্ত ঘটনা যা.............হৃদয় ছুঁয়ে যায়।
আবৃত্তির ভাবনা থেকে যে সব লেখা আসে।সেগুলো খুব ভালো লাগে আমার।
অনেক শুভকামনা.......
০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:৩৮
শায়মা বলেছেন: আপু তুমি আমার লেখা পড়লে ধন্য হয়ে যাই। তবে কবিতা স্টাইলে মানে এন্টার দিয়ে যাকিছু লিখেছি তা সত্যিকারের কবিরা পড়ে যখন তখন মাটির নীচেও চলেও যাই কিন্তু।![]()
তবুও অনেক ধন্যবাদ পড়ার জন্য আর উৎসাহ দানের জন্য।![]()
১০২|
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:১১
সোমহেপি বলেছেন: নিরুপমা আর খোকাভাই এর কথা লিখতে গিয়ে আমি নিজেই রুপান্তরীত হয়েছি নিরুপমায়। নিরুপমার সাথে সাথে আমি চলে গেছি সেই জীর্ণ, পুরোনো, একটু সেকেলে বনেদী বাড়িটাতেই। সেখানেই কাটিয়ে এসেছি আমার শৈশব ও কিশোরীকাল
এটা না বললেও বুঝতে অসুবিধা হয় নাই।
বাকিগুলো পড়া বাকি রইল।এটাতে +
০১ লা জুলাই, ২০১০ সকাল ৮:৪৪
শায়মা বলেছেন: হা হা হা কিন্তু কতজন যে কত কিছু জিগাসা করে ফেললো তাই তো খোলাসা করে দিলাম।
অনেক ধন্যবাদ সোমহেপি।
১০৩|
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১২:১৪
রঙ পেন্সিল বলেছেন: ফ্রেমে বন্দি ছবি আর তুলিতে আঁকা ছবির ভিতর প্রধান পার্থক্য হলো -একটা খুঁত বিহীন, শতভাগ ঠিকঠাক ছবি....আর অন্যটায় অনেকগুলো ভুল পাওয়া যেতে পারে। তবুও ছবির প্রাণ বিকাশ কিন্তু নানাভাবে আঁকা ছবিগুলোতেই ঘটে।
'আমি লেখায় সেই বিকাশ দেখিলাম' অনেক ভাল হয়েছে....নিরুপমা আর খোকাদের জন্য নিরন্তর শুভেচ্ছা!
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ।![]()
১০৪|
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১২:৪৮
ফেরিওলা বলেছেন: ইয়ে.......মানে আমিইতো খোকা ভাই....নিরুরে দুই চোক্কে দেকবার পারিনা......
চক্কুর কাছে নাই........
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: হা হা হা খোকাভাই আপনি কাহার দুঃখে ফেরিওয়ালা হয়েছেন? আর কি বিক্রি করেন এখন?
১০৫|
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৩২
ফুল পরী বলেছেন: বান্ধবী তোমার খোকাভাইয়ের গল্পগুলো আমার এত পছন্দ............এত পছন্দ............
এই চিঠিটাই শেষ চিঠি কেন বলতো? খোকাভাই কেন আর চিঠি লিখল না?
০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৪৬
শায়মা বলেছেন: খোকা ভাইকে জিগাসা করতে হবে ফুলপরী।![]()
তবে আমার খোকাভাইকে এত পছন্দ করার জন্য এত এত থ্যাংকস।![]()
১০৬|
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:২১
ফেরিওলা বলেছেন: বলবনা ...........
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: কেনো? ? ? ?
কেনো? ? ? ?
কেনো? ? ? ?
১০৭|
০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:২৭
আমি ভাল আছি বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++
মন্তব্য করার ভাষা হারাই ফালাইছি![]()
০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: হা হা হা
এত ভালো হয়ে গেলেন কবে থেকে? ![]()
১০৮|
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩
আমি ভাল আছি বলেছেন: আমি তো সবসময়ই ভাল আছি, আর ছিলাম ও![]()
![]()
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৩
শায়মা বলেছেন: তা বটে ভাত ভাই কি ভালো না থেকে পারে? ![]()
১০৯|
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬
আমি ভাল আছি বলেছেন: আমি তো সবসময়ই ভাল আছি, আর ছিলাম ও![]()
![]()
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৪
শায়মা বলেছেন:
![]()
১১০|
০৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫২
শামীম শরীফ সুষম বলেছেন: তোমার খোকাভাই সিরিজ নিয়ে একটা ই-বুক করলে কেমন হয় ?
জানিও ।
একটা অগা - বগা লেখা পড়বে ?
Click This Link
০৫ ই জুলাই, ২০১০ রাত ৯:২০
শায়মা বলেছেন: ভালো হয়।![]()
কিন্তু ই বুক কেমনে বানাইতে হয় জানিনা।
তুমি বানাই দাও। ![]()
১১১|
০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪১
রিমঝিম বর্ষা বলেছেন: অনেকদিন ছিলামনা ব্লগে। অনেকের লেখাই মিস করছি জানি। এখনো হাতে সময় নেই ব্লগ পড়ার। কিন্তু তোমার এই লেখা না পড়ে নির্ঘুম রাত কাটানোর কোন মানে নেই বলে পড়ে ফেললাম। তোমার লেখা নিয়ে মন্তব্য করার মত ভাষা আমার নেই। তাই শুধু শুভ কামনা। প্রিয়-তে এমন লেখা থাকলে শোকেসের চেহারাই পাল্টে যায়।![]()
০৫ ই জুলাই, ২০১০ রাত ৯:২১
শায়মা বলেছেন: মাই গড!
রিমঝিম আমি আকশে উড়ে গেলাম তো।![]()
১১২|
০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৪
আমি ভাল আছি বলেছেন: আপনাকে ভাত খাওয়ার দাওয়াত![]()
০৫ ই জুলাই, ২০১০ রাত ৯:২৬
শায়মা বলেছেন: ভাত কেনো?
পোলাও বিরিয়ানী খাইতে চাই।
১১৩|
১০ ই জুলাই, ২০১০ ভোর ৬:৫৩
সাকিরা জাননাত বলেছেন: পাঠে মুগ্ধ।
আর এও বুঝেছি তোমার লেখা সময় নিয়ে পড়তে হবে।
এপর্বে++++
১০ ই জুলাই, ২০১০ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: সাকিরা কি বলে ধন্যবাদ দেবো বলো ?
১১৪|
১১ ই জুলাই, ২০১০ ভোর ৫:৪৬
সাকিরা জাননাত বলেছেন: ছোট বোনদের ধন্যবাদ দিতে হয় না , বেশি বেশি আদর করতে হয়।
বুজলে আপু।
১১ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: অনেক আদর আর ভালোবাসা সাকিরা।
১১৫|
২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩
আহাদিল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু। ![]()
আমার ব্লগে কিন্তু আর আসলেন না?
না কি এসেছিলেন? লেখা পছন্দ হয় নি বলে কিছু বলে যান নি?
২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:১২
শায়মা বলেছেন: এসেছিলাম। কিন্তু ভেবেছিলাম আমাকেই তোমার পছন্দ হয়নি। তাই কিছু বলিনি।
১১৬|
২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৮
আহাদিল বলেছেন: এ কী কথা আপু!! তা কেন হবে?
আমার পোস্টে আপনার মন্তব্য চাই। ![]()
২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৯
শায়মা বলেছেন: হা হা হা
মজা করেছিলাম । বুঝোনি ছোট আপুটা।![]()
১১৭|
০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
মৌ রি ল তা বলেছেন: ufffffffffffff.............pagol hoye gelam go apu.
kisu din age ek vaiya bolsilo se pagoler moto blog khay.
amr to ei oboshtha hobe mone hosse,darau xm ta ses hok.
er por tumr blog er sathe prem korte ashbo.tokhon bujba atto atto lekhar sashti ki..............loooooooooooooooooooooooooooool
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৩
শায়মা বলেছেন: হা হা হা এমনিতেই তো পাগল পাগল মনে হচ্ছে একটু একটু তোমাকে মৌরিলতা।![]()
১১৮|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৭
তন্ময় ফেরদৌস বলেছেন: এই পোস্ট টা আগে পড়ি নাই। মিস করে গেসিলাম। এখন পড়ে নিলাম।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬
শায়মা বলেছেন: ![]()
পড়ার জন্য থ্যাংকস ভাইয়া।
১১৯|
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:০৪
কামরুল হাসান শািহ বলেছেন: আহ্ খোকা ভাই।
মানুষ এখন আর এই লেখা গুলো দেখবেনা। কি অসাধারন ছিলো
আরেকটা সিরিজ লিখো আপা
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩১
শায়মা বলেছেন: খোকাভাইকে নিয়ে???![]()
১২০|
২০ শে মার্চ, ২০১২ রাত ২:০৬
রাতুল_শাহ বলেছেন: খোকা ভাই দেখে এটা আর পড়ি নাই।
২০ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২১|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো.
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!![]()
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১০ দুপুর ১২:২২
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ !!!