নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

জিলিপি শব্দটি বেশ পয়মন্ত

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২২

হিন্দি জলেবি বা জিলেবী থেকে বাংলায় জিলাপি হয়েছে। কথ্য ভাষায় জিলিপি বলা হয়।

মাসকলাই ডালের চূর্ণ ও ময়দার গোলার মধ্যে সামান্য খামির মিলিয়ে ফুটন্ত ঘি বা তেলের মধ্যে কুন্ডলাকারে প্যাঁচ দিয়ে দিয়ে ফেলে ভেজে যে মিঠাই চিনির রসের মধ্যে ডোবানো হয়, তাই জিলাপি।



জিলিপি শব্দটি বেশ পয়মন্ত। কারণ হিন্দি জলেবি থেকে উদ্ভূত এ শব্দটি তার আদি চরিত্র বজায় রাখতে পেরেছে। হিন্দি জলেবি এসেছে ফারসি জলব থেকে। এর মানে গোল হতে হতে বা পেঁচিয়ে পেঁচিয়ে চলতে থাকা।

জিলাপি বাংলাদেশের একটা জনপ্রিয় মিষ্টি যা প্যাচ বিশিষ্ট বা কুন্ডলাকার। আর বাংলায় এ মিষ্টান্নের প্যাঁচটিও প্রবাদে পরিণত হয়েছে। নারীর মোহনীয় খোঁপার সঙ্গে জিলাপির তুলনা এসেছে বারবার। অমৃতাগ্রন্ধাবলীর প্রথম ভাগে বলা হয়েছে 'জিলিপি রকমের খোঁপা'। বোঝা যাচ্ছে, জিলাপি নামের মিষ্টান্ন একেবারে নতুন নয়, বেশ বয়সী।

জিলাপির প্যাঁচ বা ফের দিয়ে মিষ্টান্নটির প্যাঁচের মতো মনের কুটিলতা বোঝানো হয়। প্যারিচাঁদ মিত্র তাঁর 'আলালের ঘরের দুলাল'-এ লিখেছেন, 'যে সকল লোক জিলিপীর ফেরে চলে, তাহারা নানা কথা বলে'।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৫

মৈত্রী বলেছেন: আহ্‌......ইফতারের টাইম যে কখন হবে........

ছবি, শিরোনাম-সবকিছু দেখেই জিবে পানি এসে গেল।

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৮

সাইমুম বলেছেন: আপাতত জিবের পানির সঙ্গে মৈত্রী গড়ু!! ধন্যবাদ।

২| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৭

মায়াবতী বািলকা বলেছেন: রোজা রাখছি, এখন কী জিলিপির কিচ্ছা ভালো লাগে!

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪২

সাইমুম বলেছেন: নিশ্চয়ই ভালো লাগে না। আমারই তো ভালো লাগছে না!!

ধন্যবাদ

৩| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৮

সপ্ন বালক বলেছেন: আহঃ আর খাইতে মুন ছায় না। :( :(

ভেজাল আর পেটে সইবার ছায় না। :(( :((

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৩

সাইমুম বলেছেন: খাইবার মুঞ্চায়? আয়া পড়েন ১০২ কাওরান বাজার, ১১ তলায়।

৪| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৮

ভুভুজিলা বলেছেন: ভাই রোজার দিনে কি যে লোভ লাগাইলেন :(

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৫

সাইমুম বলেছেন: লোভের আমি লোভের তুমি লোভ দিয়ে যায় চেনা!!!

হাঃ হাঃ হাঃ

৫| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩১

অর্ফিয়াস বলেছেন: জিলিপি নিয়াও এত সুন্দর লিখা যায়!

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৮

সাইমুম বলেছেন: চেষ্টা করলে আপনি এটার চেয়েও সুন্দর লিখতে পারবেন। রমজানে এটাই দোয়া করি।

৬| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৪

আলিম আল রাজি বলেছেন: রোজার মধ্যে দিলেন তো মুখ ভিজাইয়্যা।

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫২

সাইমুম বলেছেন: আগুনের পাশে দাঁড়ান, মুখ শুকিয়ে যাবে!! :P

৭| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৭

ভাবের অভাব বলেছেন: প্রতিদিনের ইফতারে আমার চাই গোল গোল প্যাঁচানো জিলাপি।
জিলাপি ছাড়া আমাদের একদিনও কি চলে? জিলাপি তো আমাদের ইফতারেরই একটা অংশ;)

২২ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৩

সাইমুম বলেছেন: ঠিক বলেছেন। জিলিপি ছাড়া ইফতার জমে না।

৮| ২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :)

২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৬

সাইমুম বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.