নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৫২ (স্তন)

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৬

স্তন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'যে শব্দ করে'। অর্থাৎ জানিয়ে দেয় যে, যৌবন আসছে দেহে।



বাংলায় 'স্তন' শব্দের যে কাব্যিক ব্যঞ্জনা রয়েছে, ইংরেজি breast-এ মোটেও নেই। কারণ বুৎপত্তিগতভাবে breast শব্দটি bag বা belly-র আত্মীয়। অবশ্য স্তনের কাব্যিক রূপ ইংরেজিতেও পাওয়া যায়। যেমন bouncers, tremblers, knockers, hemisphere ইত্যাদি।



জানা যায়, কবিতার স্তন শব্দটি ব্যবহার করে জীবনানন্দ দাশ নাকি বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন।



তবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম 'স্তন' হলেও তাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। কারণ কবিতায় তিনি শব্দের মারপ্যাচে বিষয়টাকে শালীন ও অসাধারণ কাব্যিক বানিয়ে ফেলেছিলেন :



'মরমের কোমলতা তরঙ্গ তরল

উথলি উঠিছে যেন হৃদয়ের তীরে।'



এক সময় বাংলা কবিতায় স্তন শব্দটির ব্যবহার সোশাল টাবু হয়ে গিয়েছিল। অথচ মধ্যযুগে বিষয়টা এমন টাবু ছিল না।



রাধা যখন যৌবনে পা রাখছিলেন, সেই সময়ের বর্ণনা দিতে গিয়ে কবি তা কতই না দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।



তবে আধুনিক কবিরা স্তন শব্দটিকে তাদের কবিতায় রাখঢাক ছাড়াই এখন ব্যবহার করছেন (এখনো মেটেনি আশা/এখনো তোমার স্তন-অমৃত-পিপাসা/মুখেতে রয়েছে লাগি - রবীন্দ্রনাথ ঠাকুর; হেমন্তের রৌদ্রের মতোন ফসলের স্তন _ ধূসর পাণ্ডুলিপি; সে কতো শতাব্দী আগে তাহাদের করুণ-শঙ্খের মতো স্তন - রূপসী বাংলা, জীবনানন্দ দাশ)।



অমরকোষের টীকায় স্তন শব্দটি সম্পর্কে বলা হয়েছে, 'যা তারুণ্যোদ্যয় বলে'।



স্তন শব্দের গঠন হচ্ছে সংস্কৃত (স্তন্ + অন।

মন্তব্য ১২ টি রেটিং +৯/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪১

বৈকুন্ঠ বলেছেন: স্তন শব্দটার বৈজ্ঞানিক ব্যাবহারওতো আছে অনেক। যেমন ধরেন স্তন্যপায়ী, স্তন ক্যান্সার ইত্যাদি।
স্তন্যপায়ী প্রানীরে ইংরেজিতে কয় mammal বা mammelia. mammal এর ডেফিনিশন দিতে গিয়া উইকি লেখসে Mammals (formally Mammalia) are a class of vertebrate, air-breathing animals whose females are characterized by the possession of mammary glands while both males and females are characterized by hair.....
মজার ব্যাপারটা হৈল ইতালিয়ান ভাষায় মা এর প্রতিশব্দ হৈল মাম্মা (mamma).মা'র ম্যামারি গ্ল্যান্ড নিঃসরিত দুধ পান কৈরা শিশুরা বাঁচে - এ থেইকাই কি মাম্মা শব্দটার উৎপত্তি? ভাষার মইধ্যে ব্যাপক প্যাচ....
পোস্টমর্টেম চলতে থাকুক

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৭

সাইমুম বলেছেন: ধন্যবাদ ইনফরমেটিভ মন্তব্যের জন্য।

২| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৪৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় সাইমুম, আজ আপনার অনেকগুলো শব্দের পোস্টমর্টেম দেখেছি......আপনি একজন ভালো 'ভাষা/শব্দ সার্জন'-তাই শব্দের পোস্ট মর্টেমে সফল!

পোস্টে প্লাস।

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৬

সাইমুম বলেছেন: ধন্যবাদ।
১৫৭ পর্যন্ত কম্পোজ রয়েছে। তাই দিচ্ছি।

৩| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০২

জামিনদার বলেছেন: কে মনে হয় "স্তন" শব্দটা দেখে অশ্লীল মনে কইরা মাইনাস দিছে ;) ;) ;) ;) ;)

২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

সাইমুম বলেছেন: সমস্যা নেই।

৪| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এইটা আরেকটু বিস্তৃত করা যায়। ভালো লেগেছে ভাইয়া। প্লাস।

২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

সাইমুম বলেছেন: অবশ্যই বিস্তৃত করা যায়।

৫| ২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৪

ময়নামতি বলেছেন: স্তনের বোটার মধ্যে নাকি ছোট ছোট বত্রিশটি ছিদ্র আছে মহান স্রষ্টা এজন্য এটি করেছেন ......
যদি একটি ছিদ্র হত একসাথে মায়ের দুধ বেরুলে বাচ্চার গলা আটকে যেত...

তাই স্তনকে ওভাবে নাদেখে মহান সৃষ্টির দৃষ্টিতে দেখা উচিৎ।

মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋন শোধ হবে না......... ভাল থাকবেন.....

২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৬

সাইমুম বলেছেন: এটা জানতাম না। মেডিক্যাল সায়েন্স কি বলে?

৬| ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

শিপু ভাই বলেছেন: স্তনে শ্রদ্ধা আছে।
স্তনে ভালোবাসা আছে।
স্তনে অশ্লিলতাও আছে।

পুরুষের কাছে "স্তন" একেক বয়সে একেক রূপে আসে।

২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৩

সাইমুম বলেছেন: স্তনতত্ত্ববিদ শিপু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ ;) ;) :P :P =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.