নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৫৭ (ঘাট)

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৪

আমরা মাঝে মাঝে বলি 'ঘাট হয়েছে বাবা! এবার থাম।' এই 'ঘাট' আবার কি চিজ, সেটাই বলছি।



সংস্কৃত 'ঘট্ট' ধাতু থেকে আসা বিশেষ্য হিসেবে বাংলা ঘাট অর্থ নদী, পুকুরে নামার জায়গা, নৌকা বা জাহাজ ভেড়ার স্থান, প্রবেশপথ বা ঘাঁটি, বাদ্যযন্ত্রের সুরের পর্দা বা রীড। ভারতের একটি পর্বতের নাম (পশ্চিম ঘাট)।



আবার ক্রিয়াপদে ঘাট কামানো মানে হিন্দুসমাজে পিতামাতা প্রভৃতি আত্মীয়ের মৃতাশৌচ শেষ হওয়ার নখ দাড়ি চুল প্রভৃতি কামানো।



ঘাট মারা মানে শুল্ক ফাঁকি দিয়ে গোপনে আমদানি-রফতানি করা অর্থাৎ চোরাচালানি।



ঘাটে এসে নাও ডুবানো মানে কোনো বিষয়ে সাফল্যের প্রান্তসীমায় এসে সব পণ্ড করা।



বিশেষ্যে ঘাটের কড়ি মানে পারের কড়ি বা মাশুল, নদীর পার হবার ভাড়া বা পারানি। আবার আলঙ্কারিক অর্থে ঘাটের কড়ি মানে পরপারে যাবার জন্য পুণ্যরূপ কড়ি। অন্যদিকে ক্রিয়া-বিশেষণ হিসেবে ঘাটে ঘাটে মানে সকল প্রান্তে বা সব জায়গায় (আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে - রবীন্দ্রনাথ ঠাকুর)।



সংস্কৃত ঘট্ থেকেও বাংলায় ঘাট শব্দটি এসেছে। এ ঘাট মানে অন্যায়, অপরাধ, দোষ, ত্রুটি, ভুল (ঘাট হয়েছে বাবা! আর ওপথে নয়)।



কমতি, ন্যুনতা অর্থেও এ ঘাট শব্দটি প্রচলিত। আবার ক্রিয়াপদে ঘাট মানা অর্থ দোষ বা ত্রুটি স্বীকার করা এবং ঘাট মানানো অর্থ দোষ বা ত্রুটি স্বীকার করতে বাধ্য করা।



আবার ঘাট হওয়া মানে যথোপযুক্ত সাজা হওয়া (না বাছা তোমরা যাও আমার ঘাট হয়েছে - মধুসূদন দত্ত)।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-১

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩২

অগ্নিবীনা বলেছেন: সুন্দর।

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৫

সাইমুম বলেছেন: ধন্যব্দ।

২| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫২

আহমদ বসির বলেছেন: কেন আমি কবি
কেন প্রতিটি শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আমার জানা-----

সাইমুম ভাই কবিতা না লিখলেও শব্দের অতিরিক্ত অর্থের সন্ধানে নিবেদিত রয়েছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার। ধন্যবাদ সাইমুম ভাই

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৬

সাইমুম বলেছেন: কেন আমি কবি
কেন প্রতিটি শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ আমার জানা----

এটা বোধহয় আল মাহমুদের কবিতার লাইন।

ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০০

নিভৃত নয়ন বলেছেন: বাংলা ভয় পাই। তারপরও আপনার এই লেখাগুলো পড়ে বোঝার চেষ্টা করি

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১০

সাইমুম বলেছেন: মাতৃভাষাকে ভয় পাওয়ার মাঝে কোনো গৌরব নেই, দীনতা রয়েছে।

বোঝার চেষ্টা করুন। দেখবেন, বাংলা বিশ্বের সেরা ভাষা গুলোর একটি। এ ভাষার বর্ণগুলোর গ্রাফিক্স সোন্দর্য সম্পর্কে বিশ্বের অনেক ভাষাবিদ সচেতন রয়েছেন। এ সম্পর্কে জানতে চাইলে কেতকী কুশারী ডাইসনের 'বৈদগ্ধের সপক্ষে' প্রবন্ধটি পড়ে দেখতে পারেন। প্রবন্ধটি এতো বড় যে এটাকে প্রবন্ধ না বলে 'বই বা গ্রন্থ' বলা নিরাপদ। ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ঘাটের পুরা বিবরণ সুন্দরভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৬

সাইমুম বলেছেন: ধন্যবাদ কবি। রুবাই কই?

৫| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৭

নিভৃত নয়ন বলেছেন: আমি স্বীকার করি আমার দীনতা । বইটি পড়ার চেষ্টা করব।ডাউনলোড লিংক জানা থাকলে দিয়েন ।ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪২

সাইমুম বলেছেন: ডাউনলোড করার লিঙ্ক জানা নেই। আমি আজিজ সুপার মার্কেটর 'তক্ষশীলা' থেকে বইটি কিনেছি।

৬| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৬

শিপু ভাই বলেছেন: বাংলা বিশ্বের সেরা ভাষা গুলোর একটি
সত্য কথা।

আমার একটা কবিতার লাইন এমন-

" আমি কবিতা লিখি, কারন
আমার আছে রক্তে রঞ্জিত বর্ণমালা।।" :P

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৯

সাইমুম বলেছেন: " আমি কবিতা লিখি, কারন
আমার আছে রক্তে রঞ্জিত বর্ণমালা।

------------------
একই অধিকারে আমিও কবিতা লিখবো :P :P

৭| ২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৭

শিপু ভাই বলেছেন: যাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ- তাদেরই কবিতা লেখা উচিত।
আপনি অবশ্যই লিখবেন।

২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০০

সাইমুম বলেছেন: নারে ভাই, কবিতা সবাইকে দিয়ে হয় না। ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৬

নিভৃত নয়ন বলেছেন: ধন্যবাদ

২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭

সাইমুম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.