| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাদের বাসায় সাবমিটার লাগানো আছে তারা কিভাবে বিদ্যুৎ বিল দেন?
মুল মিটারে ৬০০ ইউনিট পার হয়ে গেলে প্রায় ১০ টাকা প্রতি ইউনিট দেওয়া লাগে।
সেক্ষেত্রে যারা সাব মিটার ব্যাবহার করে তারা বিল কিভাবে হিসেব করবে।
আমাদের বাসায় গত মাসে ৩০ ইউনিট এর জন্য বাড়িওয়ালা ৩৫০ টাকা রাখে। প্রতি ইউনিট ১০ টাকা করে।
অথচ ১-৭৫ ইউনিট ৩.৮৩ পয়সা করে। আপনারা যারা এই রকম সাবমিটার ব্যাবহার করেন তারা বিল কিভাবে দেন?
৩০ ইউনিটের জন্য কত টাকা বিল হওয়া উচিত ছিলো?
২|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৫
কালীদাস বলেছেন: প্রোপার দাম কত পার ইউনিট আমি ঠিক জানিনা, ঐ হিসাব আমি করিনা/বুঝিনা। আমাদের বাসায় ৮.৫০ করে রাখি, আমাদের আশেপাশের সবকয়টা বাসাতেও সেইম।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা/লেখা
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার ছয়জন ভাড়াটিয়া আছেন। তাদের জন্য আলাদা আলাদা ছয়টি মিটার আছে। কোন সাব মিটারের ব্যবস্থা রাখিনি। ফলে তাঁরা যতটুকু বিদ্যুত ব্যবহার করেন, ততটুকু বিদ্যুতের রেট অনুযায়ী বিল পরিশোধ করেন। কোন ক্যাচালের মধ্যে আমি নাই।
১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯
দুরন্ত পথিক০৫ বলেছেন: ভাইয়া, আলাদা মিটার আনা কি ঝামেলার? কম ঝামেলার হলে বাড়িওয়ালাকে চাপ দিবো সাবমিটার বাদ দিয়ে আলাদা মিটার লাগাতে। যেখানে বিল ১২০ টাকা আসার কথা সেখানে ৩৫০ টাকা দিতে হচ্ছে। এভাবে মানা যায় না।
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭
প্রশ্নবোধক (?) বলেছেন: সাবমিটার হলে সবারই ইউনিট প্রতি রেট গড় ধরা হয়। কারন আপনারা ২০ জন ৩৫ ইউনিট করে খরচ করলে ৭০০ ইউনিট হয় । এখন আপনারা তো বাহির করতে পারবেন না যে, কে first slab খরচ করছেন আর কে পরের slab। তাই টোটা্ল বিলকে টোটাল ইউনিট দিয়ে ভাগ করে যার যত ইউনিট বিল উঠেছে তা গুন করা হয়।
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ডেসা কর্তৃপক্ষ বিলের কাগজ দিয়ে যায়। সেখানে যত লেখা থাকে তত টাকাই বিল দেই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:২১
মহা সমন্বয় বলেছেন: বাড়িওয়ালার বিরুদ্ধে একটা মামলা করা যেতে পারে।