নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার অস্তিত্ব খুঁজে চলেছি......

তিনি

তিনি › বিস্তারিত পোস্টঃ

একটু উসখুস!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আজকে একটা খচখচানি নিয়ে পোস্ট দিতে মন চাইল।

থাবা বাবা নিয়ে নেটে অনেক হৈচৈ। তাকে কেন খুন করা হল, কে বা কারা খুন করল সেইটা নিয়ে তখন কথা বলা যাবে, যখন তার খুনিদের বের করা যাবে। এর আগে এইটা নিয়ে সরাসরি কিছু বলা শোভন দেখায় না। তবে অবস্থার প্রেক্ষিতে জনগণ কতিপয় গোষ্ঠীর দিকে আঙুল তুলছে, এবং এইটাই স্বাভাবিক। তার বিচারের দায়িত্বও জনগণকেই বহন করতে হবে, সবার সাথে তাল মেলানতেই আজ তার এই পরিণতি।

আমার খচখচানি এইখানে না।

প্রশ্নঃ থাবা শাহাবাগের আন্দোলনের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর কি?

অবশ্যই

প্রশ্নঃ শাহাবাগের আন্দোলনের মূল উদ্দেশ্য কি?

সব রাজাকারের ফাঁসি

প্রশ্নঃ থাবা নাস্তিক ছিলেন কি?

অবশ্যই

প্রশ্নঃ থাবা কি আন্দোলনে যোগ দিয়েছিলেন নাস্তিকতার স্লোগান দেবার জন্য?

অবশ্যই না, তোমার আমার সবার দাবীর সাথে সুর মেলনোর জন্য

প্রশ্নঃ থাবা কি তার মৃত্যুর পর জানাযা হবে এই উইল কারও কাছে দিয়ে গেছেন?

এখন পর্যন্ত এই ধরনের কিছু জানি না।

প্রশ্নঃ শাহাবাগের আন্দোলনকারীদের পরিচয়?

আম জনতা



এইখানে একটা ব্যপার ক্লিয়ার। নবজাগরনের আন্দোলন কারও বাপের দিনের একলার সম্পত্তি না, কোন রাজনৈতিক দলের না, কোন ধর্মের না, কোন শ্রেণীর না। শুধুই বাংলাদেশীদের সংগ্রাম, ৭১ এর অপরাধীদের বিরুধ্যে সংগ্রাম।

তুমি কে আমি কে?

বাঙালি, বাঙালি। মুসলিম বা হিন্দু, আস্তিক বা নাস্তিক, লীগ বা বাম নয়

এই সংগ্রামে একাত্মতার অর্থ যেমন নাস্তিক হয়ে যাওয়া নয়, তেমনি আস্তিক হয়ে যাওয়াও নয়। এবং এই আন্দোলনের প্রধান হাতিয়ার বর্তমান প্রজন্ম- যারা অন্যের প্রাপ্য অধিকার দিতে কার্পণ্যও করে না, নিজের অধিকার ছিনিয়ে আনতে কুণ্ঠা বোধও করে না আবার অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে নাকও গলায় না।



তাইলে একজন স্বঘোষিত নাস্তিকের আনুষ্ঠানিক জানাযা, যেমন জানাযার অবমাননা, তেমনি অবমাননা মৃত ব্যক্তির স্বাধীন ইচ্ছের। ধর্ম মানে যা ধারন করা হয় তাই। একে অনেকটা তুলনা করা যায় পরিধেয় বস্ত্রের সাথে। এইভাবে একজন মৃত মানুষকে বেআব্রু করে জোর করে মুসলমান সাজানোর মানে কি। ওইখানে তো আর জামাত শিবির ছিল না। এই বুদ্ধিটা কার?

একজন মৃত নাস্তিক ব্যক্তিকে তার অনিচ্ছায় আস্তিক সাজিয়ে তার সারাজীবনের বিশ্বাসকে মিথ্যে প্রমাণ করে , ধর্মপ্রাণ মুসলিম সমাজকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার এই উদ্ভট সংস্কৃতি ক্যামনে মাথায় আইল?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

কালোপরী বলেছেন: একমত

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

তিনি বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

নিষ্‌কর্মা বলেছেন:
ধর্মের কথা বলে আর ধর্ম নিয়া খেলে -- এর নাম জামাত।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

তিনি বলেছেন: ভুল করলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.