| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগু শব্দটার যথেচ্ছ ব্যবহারের ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি আছে। এখন প্রশ্ন উঠতে পারে আমার আপত্তিতে কি আসে যায়? আমি বলব আমার মতো করে অনেকেই ভাবে এবং একটা দেশের যেকোনো নিরপেক্ষ আন্দোলনে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকা উচিৎ।
ছাগু, এই গালিটা এখন যাকে তাকে চোখ বুজে দিয়ে দেয়া হচ্ছে। যতদূর দেখি দাড়িওয়ালা লোকেদের ছোট করবার জন্যই, ছাগলের দাঁড়ির সাথে তুলনা করে এই গালির চালাচালি চলছে। যদিও এর উৎপত্তি ছাগুলে স্বভাবের এক শ্রেণীর মানুষের কৃত্তিকলাপ কটাক্ষ করবার জন্য। এককালের রাজাকারদের যত অনুসারী ভক্ত বর্তমানে বাংলাদেশে রয়েছে, তারা সবাই কিন্তু যুদ্ধপরাধি নয়, অথবা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নয়। যুদ্ধপরাধিদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এদের মত এবং নির্দলীয় অনেক ধর্মপ্রাণ ব্যক্তি এই আন্দোলনকে মন থেকে মেনে নিতে পারেন না। তার করনও ওই অহেতুক গালিগালাজ। যার মুখের অবস্থা এই যে যখন তখন, ভদ্রবেশে কুৎসিত গালিগালাজ বেরুচ্ছে সে মুক্তিযুদ্ধের মহান চেতনাধারী, নাকি দেশের বিরাট শিক্ষাপ্রতিষ্ঠানের সনদধারী, সেইটা দেখার টাইম নাই।
জামাত-শিবির কোপাকুপি করে, ককটেল ফুটিয়ে, পুলিশের মাথায় লোহার রড ঢুকিয়ে, আর যাই করুক, এই দেশে রাজনীতি করতে আসে নাই এই স্পষ্ট। অন্যদিকে ছাত্রলিগও বিশ্বজিৎকে কুপিয়ে দেশ উদ্ধারে যে নামে নাই, এইসব জনগণ ভালই বুঝে। প্রসঙ্গত বলে রাখি, জামালখানে একবার আমার সাথে যাওয়া জনা সাতেক নিরীহ ছাত্র ক্যাম্পাস থেকে বেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলন করতে যায় নাই, শুধু মাত্র সেখানে কিছু চিহ্নিত ছাত্রলীগের ক্যাডারদের সরব উপস্থিতি দেখে। এরা বঙ্গবন্ধু সৈনিক মানতে আমার কষ্ট হয়
"কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়"
পাগলা কুকুর দমনের জন্য কেউ পাগলা কুকুর পোষে না, একজন মানুষ তার মনুষ্যত্ব অটুট রেখেই দোনলা বন্দুকের মাছিতে চোখ রেখে সই করে ট্রিগার টিপে দিলেই পাগলা কুকুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাইবে।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪
তিনি বলেছেন: ![]()
২|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১
এম ই জাভেদ বলেছেন: ভাই , ব্লগে খালি ছাগু ছাগু শুনি । এর সঠিক অর্থ আসলে কি ? এম পি গোলাম মাওলা রনি বাংলাদেশ প্রতিদিনের এক কলামে ছাগু মানে বুঝেছেন ছাগলের গু । কোনটা ঠিক খোলাসা কইরা কন।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
তিনি বলেছেন: ছাগু এর কোন ব্যাকরণ আছে বলে জানি না। ![]()
৩|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: একজন মানুষ তার মনুষ্যত্ব অটুট রেখেই দোনলা বন্দুকের মাছিতে চোখ রেখে সই করে ট্রিগার টিপে দিলেই পাগলা কুকুরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাইবে।
ঠিক। দোনলা বন্দুক দরকার।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
তিনি বলেছেন: বন্দুক কার হাতে দেবেন সেটাও কিন্তু একটা ব্যপক প্রশ্ন
৪|
১১ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭
নূরু মিয়া বলেছেন: View this link
৫|
১১ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
আশিক মাসুম বলেছেন: "কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়"
পাগলা কুকুর দমনের জন্য কেউ পাগলা কুকুর পোষে না
সহমত জানিয়ে গেলাম।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
তিনি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১
মদন বলেছেন: +