নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার অস্তিত্ব খুঁজে চলেছি......

তিনি

তিনি › বিস্তারিত পোস্টঃ

নয়াপল্টন টু বঙ্গভবন

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

প্রসঙ্গঃ নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিলে ককটেল ফুটল...

সম্ভাবনা ১: বিএনপি নিজেই ফুটাইসে, কালকে হরতাল Confirm করার জন্য

সম্ভাবনা ২: জামাত ফুটাইসে, দেশে অস্থিতিশীলতা বলবত রাখবার জন্য

সম্ভাবনা ৩: ছাত্রলীগ ফুটাইসে, সমাবেশ বানচাল করার জন্য



প্রসঙ্গঃ বিএনপির কার্যালয়ে ২টি হাতবোমা এবং ৭টি ককটেল পাওয়া গেছে...

সম্ভাবনা ১: বিএনপি জামাতের কাছে বোমা প্রশিক্ষণ নিচ্ছে, নাশকতা সৃষ্টির আলামত।

সম্ভাবনা ২: পুলিশের কাজ, পিছনে আওামি সরকারের মদদ রয়েছে।



অনুসিদ্ধান্ত ১: যে দলই ক্ষমতায় আসুক এবং ফুল ফুটুক আর নাই ফুটুক, বোমা ফুটিবে নিশ্চিত।

অনুসিদ্ধান্ত ২: দেশে মাৎসন্যায় চলিতেছে। এর অংশীদারিত্ত লইতে সকল রাজনৈতিক দলের ব্যকুলতা পরিলক্ষিত হইতেছে।

অনুসিদ্ধান্ত ৩: সকল জঙ্গিদল রাজনৈতিক দল নয়, তবে সময় সময় যেকোনো রাজনৈতিক দলকে জঙ্গিদল বলা যাইবে।



জনগণ তারপরও কল্যাণের ভ্রান্ত আশায় দেশের দুইটি বৃহৎ অপশক্তি জোটের তাবেদারি নিরবিচ্ছিন্ন করিতেই থাকিবে, করিতেই থাকিবে।



এই দেশের আস্তিক-নাস্তিক, সংকীর্ণমনা-মুক্তমনা, ডানপন্থী-বামপন্থী সকলেই ক্ষমতার খানিকটা মধু লাভের আশায় দুই দেবীর উপসনা করিতেই থাকিবে, করিতেই থাকিব



প্রশ্নঃ জনতার মুক্তি কি মিলিবে?

উত্তরঃ মিলিবে,

ফুটন্ত কড়াই থেকে, জ্বলন্ত উনুনে

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: :-B B:-) :-B B:-)

ভাই ভালা কইছেন -- এখন দেহেন - আপনারে কেম্বায় এটাক করে --

আমরা সাধরন জনগন বলদ - ভোট দিয়া সংসদ ভবনকে গোয়ালঘড় বানাইতে সুযোগ কইরা দেই আফসুস

২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

জীবনকেসি বলেছেন: এই দেশের আস্তিক-নাস্তিক, সংকীর্ণমনা-মুক্তমনা, ডানপন্থী-বামপন্থী সকলেই ক্ষমতার খানিকটা মধু লাভের আশায় দুই দেবীর উপসনা করিতেই থাকিবে, করিতেই থাকিব

৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

নায়করাজ বলেছেন: সঠিক পর্যবেক্ষণ।

৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

আমি ব্লগার হইছি! বলেছেন: আমরা সাধরন জনগন বলদ - ভোট দিয়া সংসদ ভবনকে গোয়ালঘড় বানাইতে সুযোগ কইরা দেই আফসু।

তারপর নিজেরাই কুরবানি হই।

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

বুড়ো বলেছেন: প্লাস। চমতকার বিশ্লেষণ।

ভীষণ আশংকিত রাজনৈতিক দলগুলোর উগ্রতায়।

৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: বান্দরের হাতে স্টেনগান দিলে যা হয়,আমদের দেশের রাজনিতিবিদদের ও একই অবস্থা!!!
X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

আহসান হাবিব হীমূ বলেছেন: +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.