নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মার অস্তিত্ব খুঁজে চলেছি......

তিনি

তিনি › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির কাছে আমরা কতটা অসহায়??

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

শিবির রগ কাটে, ছাত্রলীগ গুণ্ডামি করে জানতাম আগে থেকেই।

মিডিয়ার কল্যাণে লগি-বৈঠা ধারীদের হাতে দেখলাম মানুষকে কিভাবে জ্যান্ত পিটিয়ে মারা যায়। প্রথমবার দেখা শিউরে উঠেছিলাম। এরপর আরও অনেক দেখলাম, বিভিন্ন দলের, নিজের চোখে। কেমন গা সওয়া হয়ে গিয়েছিল। গত বছরের শুরুতে আমার প্রিয় বন্ধুদের একজনকে তথাকথিত রাজনৈতিক দলের কর্মীরা চার ঘণ্টা পিটিয়ে মেরে ফেলল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে।



এরপর থেকে মনে হত, যেকোন দিন আমারও এই পরিণতি হতে পারে। দুর্ঘটনা শুধু অচেনা লোকদেরই হয়, এই ভ্রান্ত বিশ্বাস ভেঙ্গে গেলো। এরপর আবারও দেখলাম বিশ্বজিৎ হত্যা, বিশ্বজিতের জায়গায় নিজেকে বসিয়ে কল্পনা করতে চেষ্টা করলাম কতটা কষ্ট পেয়ে মরেছে, পারলাম না।



জামাত-শিবিরের তাণ্ডব জানতাম, দেখা হয় নাই শুধু। শুনতাম, পেপারে পড়তাম ছাত্রলীগ নেতাকে মেরে ফেলেছে। বিচলিত হবার প্রয়োজন বোধ করতাম না। কুকুরের মাংস কুকুরে খেয়েছে বলে।



কদিন আগেই বামনডাঙ্গার এসআই, বাষ্পরুদ্ধ কণ্ঠে তার দুই কলিগকে শিবির কিভাবে কুপিয়ে মেরেছে বর্ণনা করছিল। অনেকদিন পর আরেকবার শিউরে উঠলাম। আমার অনেক পরিচিতজনেরা সশস্ত্র বাহিনীতে আছে, পুলিশেও আছে। আমাকেও যে স্নাতক অর্জনের পর পুলিসের চাকরীর ইন্তারভিউ দিতে হবে না,কে জানে। কে জানে এসআই জাহাঙ্গীর আলমের মতো, আমিও হয়তো আগামী কোন একদিনের তাজা খবর হয়ে উঠবো। আমার আহত শরীররে উপরে লাফিয়ে, ইট দিয়ে মাথা থেঁৎলে দিয়ে রাজনীতি কায়েম করবে, জামাত-আওয়ামীলীগ-বিএনপি আথবা অন্য কেউ।



আমরা তবুও আমৃত্যু এই রাজনীতি নামে মাফিয়া-মাফিয়া খেলা খেলেই যাব, এবং সোনার বাংলাদেশের স্বপ্ন দেখতে দেখতে এই দেশের সবুজ বুক রক্তে রঙিন করতে থাকব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

মিলনমেলা... বলেছেন: িরপেক্ষতা আনার জন্য মিথ্যা বায়োনট তথ্য উপস্থাপনের কোন দরকার নাই.। শিবির রগ কাটে, ছাত্রলীগ গুণ্ডামি করে আর ছাত্রদল কি বাথরুমে কাম সারে?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

তিনি বলেছেন: ছাত্রদল বাদ পড়েছে বলে কি রাগ করলেন??
নাকি ছাত্রদলে সাফাই গাইছি ভাবলেন??

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

রিমন রনবীর বলেছেন: ভুল বলছেন। মানুষকে জ্যান্ত পিটিয়ে মারা হয়নি। শিবিরকে মারা হইছে। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১০

তিনি বলেছেন: দেশের বর্তমান পরিস্থিতিতে কারও পক্ষে বিপক্ষে থাকতে মন চায় না। ঠগ বাছতে গা উজাড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.