নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর দেশ গড়ার সপ্ন দেখি

এমডি ছালা উদ্দিন

দেশ ভালো থাকুক

এমডি ছালা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

নোয়াখালী কন্ঠ, ২০ ফব্রেুয়ারী, শুক্রবার ২০০৯



লেখক : মোঃ ছালা উদ্দিন



দেশ আজ এক ফ্যাসিবাদী সরকারের শাসন শুরু হয়েছে। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো সরকারের প্রথম থেকেই অত্যন্ত স্পষ্ট। সংসদীয় শাসন ব্যবস্থার ছদ্মাবরণে থেকে প্রকৃতপক্ষে একনায়কত্ববাদী দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর বিরামহীনভাবে নানা ধরনের অমানবিক নির্যাতন ও নিপীডন চালিয়ে যাচ্ছে।

দেশের গণতন্ত্র, অংশগ্রহণের রাজনীতি, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন বেষ্টিত করার জন্য সংবিধানের মাধ্যমে সংসদসহ যেসব প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশে, সেগুলোকে অকেজো এবং অন্তঃসারশূন্য করেছে ঘৃণ্য ফ্যাসিবাদী কাযদায় বাকশালী একদলীয় শাসকের উত্তরাধিকারী বর্তমান ক্ষমতাসীন আয়ামী লীগের এই গোষ্ঠী। এ মুহূর্তে বাংলাদেশে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নব্য ফ্যাসিস্টদের স্ট্রিম রোলার। অন্যদিকে গুম, খুন, কারাগারে নিক্ষেপের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনে রক্তাক্ত ক্ষতবিক্ষত বিরোধী দল বিএনপি ও অন্যান্য বিরোধী মনস্কদের এই অপশক্তিকে প্রতিরোধ করার জন্য চলছে নিয়মতান্ত্রিক সংগ্রাম।

জনগণের পক্ষে বিরোধীদের জন্য এই যুদ্ধ আজ এক কঠিন পরীক্ষা হয়ে দাঁডয়িছে তারা নানাভাবে আইনের সহায়তা থেকে বঞ্চিত হওয়ায। বাস্তবে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিষ্ঠানগুলো দেশের গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছে। তবুও দেশে অপহƒত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।

বর্তমান সরকারের ফ্যাসিবাদী কাজকর্মের উদ্বেগজনক তৎরতা হলো মহাজোট সরকারের বিজয়ী হওয়ার দিন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতা কর্মীদের বের করে দিয়েছে। ছাত্রলীগের ক্যাডার বাহিনী আবাসিক হলগুলোতে চরম লুট পাট করেছে।

আবার ক্ষমতার দ্বন্ধে নিজেদের মধ্যেও ছাত্রলীগ মারামারি করেছে। ২০০৮ সালে মহাজোট সরকারের বিজয়ী হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সলিমুলল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগ নিজেরা মারামারি করেছে।

দেশের সর্বত্রই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সহায়তায় বিএনপির নেতা কর্মীদের উপর হামলা ও লুট পাট করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের চরিত্র সব সময় ফ্যাসিবাদী।

এ দলটি প্রতিষ্ঠার পর থেকে চরিত্র, ঐতিহ্য ও দলীয় সংস্কৃতি সব কিছু উগ্র । সেটি যেমন গণতন্ত্র ধ্বংসের, তেমনি অটল ভারত-প্রেম এবং রাজনৈতিক সন্ত্রাসের। এবং সেটি দলটির জন্ম থেকেই। মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগের ইতিহাস, বহুদলীয় গণতন্ত্রকে কবরে পাঠানোর। রহিত করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.