নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর দেশ গড়ার সপ্ন দেখি

এমডি ছালা উদ্দিন

দেশ ভালো থাকুক

এমডি ছালা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর কবিরাহাটে হাসপাতালে ছাত্রলীগের হামলা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

নোয়াখালীর কবিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের নেতৃত্বে একদল কর্মী হামলা ও ভাংচুর চালিয়েছে। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাসদ ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ভেদরগঞ্জ কলাপাড়া চিলমারীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু লোক আহত হয়েছে। এর মধ্যে গতকাল শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ২ জন আহত হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষকের প্রহারে এক ছাত্র আহত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার এক শিক্ষককে লাঞ্ছিত করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

কবিরহাটে হামলা : নোয়াখালীর কবিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রলীগ যুগ্ম সম্পাদক লুত্ফুল হক সুমনের নেতৃত্বে একদল কর্মী হামলা ও ভাংচুর চালিয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। এ সময় তারা হাসপাতালের দ্বিতীয়তলায় গিয়ে চিকিত্সককে লাঞ্ছিত করে। গতকাল উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক লুত্ফুল হক সুমন রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় চিকিত্সক রোগী দেখতে বিলম্ব করেন। এ নিয়ে সুমন ও তার সহযোগীরা হাসপাতালের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে। পরে দ্বিতীয়তলায় গিয়ে ডাক্তার সফিকুল ইসলামকে লাঞ্ছিত করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.