| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউ ইয়র্ক: হেফাজতে ইসলামের নেতা কর্মীদের গণহত্যা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে আসসাফা ইসলামিক সেন্টার। সভায় বক্তারা গণহত্যা তদন্তে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
১১ মে শনিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আস্সাফা ইসলামিক সেন্টারের এ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। আস্সাফা ইসলামিক সেন্টারের সভাপতি ডা. নুরুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতী রুহুল আমীন, মুফতী ইসমাঈল খান, ইমাম মাওলানা আব্দুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী, আলহাজ্ব শাহ জাহান চৌধুরী, সুলতান আহমদ জসিম, হাজী আখলাক মিয়া, হাজী মাহমুদ আলী, ইঞ্জিনিয়ার শাব্বীর আহমদ, মাস্টার আজিজুর রহমান, ব্রাদার ইউসুফ, মাহবুবুর রহমান, আবুল হাসেম প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ। দোয়া মুনজাত পরিচালনা করেন মাওলানা ইসমাঈল খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আসসাফা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী।
দোয়ার আগে আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ ও ৬ মে আলেম ও তৌহিদী জনতাকে গণহত্যায় নিদের্শদাতা ও সহযোগীদের নিশ্চিহ্ন করে দিন। তিনি বলেন, জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম হয়ে বাংলাদেশে মুসলমানরা চরম জুলুমের শিকার হচ্ছেন।
দেশবাসীকে গণহত্যার স্বীকার ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বক্তারা বলেন, আল্লাহ সব সময় মুজলুমদের দোয়া কবুল করেন।
বক্তারা বলেন, সরকার একদিকে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের হত্যা, গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। অন্যদিকে কুরআন পোড়ানোর মত ভিত্তিহীন অভিযোগ এনে হেফাজতে ইসলামের নামে অপপ্রচার করছে। অথচ হেফাজতে ইসলামের নেতা কর্মীরা ইসলাম ও আল্লাহর রাসূল (সাঃ) এর জন্য শহীদ হয়েছেন। বর্তমান সময়ে মিডিয়াগুলো দেখলে মনে হয় নাস্তিকরা অনেক বেশি ইসলাম, কুরআন ও হাদিসকে ভালবাসে।
বক্তারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে সকল মিথ্যা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, এখনো সময় থাকতে তৌহিদী জনতার ১৩ দফা দাবী মেনে নিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনুন।
সভা থেকে গণহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে মতিঝিলে গণহত্যা ও সাভার ভবন ধসে শহীদদের রূহের মাগফেরাত কামনা, জুলুম ও নির্যাতনের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা, সাভার ভবন ধসে শএবং দেশের শান্তি কামনা করে দোয়া মুনজাত করা হয়।
আমেরিকার মসজিদগুলোতে বিশেষ দোয়া:
ঢাকার মতিঝিল শাফলা চত্বরে গণহত্যায় শহীদ নেতা কর্মীদের রূহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে আমেরিকার শতাধিক মসজিদে বিশেষ দোয়া মুনাজাত করেছে আলেম, উলামা ও মুসল্লিরা।
১০ মে শুক্রবার বাদ জুমার এ বিশেষ দোয়া দিবস পালন করা হয়। মসজিদগুলোতে জুমার খোদবায় হেফাজতে ইসলামের নেতা কর্মীদের গণহত্যা, গণমাধ্যমে অপপ্রচারে বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।
বিশেষ দোয়া দিবসের সমন্বয়কারী মাওলানা মুফতী রুহুল আমীন বলেন, নিউ ইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্টেইটে গণহত্যায় শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শতাধিক মসজিদে বিশেষ দোয়ার কর্মসূচি পালন করা হয়েছে। এ বিশেষ দোয়ায় বাংলাদেশী কমিউনিটির মসজিদ ছাড়াও ইন্ডিয়ান, পাকিস্তান, ইরান ও আরবিয়ানসহ বিভিন্ন কমিউনিটির মসজিদে আলেম ও মুসল্লিরা অংশ নেন।
©somewhere in net ltd.