নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর দেশ গড়ার সপ্ন দেখি

এমডি ছালা উদ্দিন

দেশ ভালো থাকুক

এমডি ছালা উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় ইইউর উদ্বেগ

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা বিচারবহির্ভূত হত্যাকা-ের ব্যাপারে আবারো উদ্বেগ প্রকাশ করেছেন ।গতকাল রোববার সচিবালয়ে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সাথে সাক্ষাকালে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তার সাথে ইইউভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূতদের একটি প্রতিনিধি দল ছিলেন। বেলা সাড়ে ১২টা থেকে একটার মধ্যে আইনমন্ত্রীর কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। আমি তার জবাবে বলেছি যে, আমরা প্রত্যেকটি ঘটনার তদন্ত করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।



তিনি বলেন, বিচারবহির্ভূত যে সকল হত্যাকা-ের ঘটনা ঘটছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন সুনির্দিষ্ট মামলা হলে সেই মামলার সূত্র ধরে আমরা তদন্ত কাজ চালাতে পারি। আমার জানা মতে এখন পর্যন্ত নিহতের পরিবার কোন মামলা করেনি। তবে যশোরের কেশবপুরে একটি ঘটনায় সরকার তদন্ত করছে বলে তিনি জানান। তিনি বলেন, এ তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার আইনানুগ শাস্তি হবে।



তাছাড়া ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।



আইনমন্ত্রী বলেন, সেবা খাতে বিদেশি বিনিয়োগ যাতে ব্যাহত না হয় সরকার সে ব্যাপারে সজাগ থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.