| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউইয়র্ক: পাবলিক স্কুলগুলোতে হালালা খাবার পরিবেশন বিলের প্রতি সমর্থন জানিয়েছেন ১৪ জন সিটি কাউন্সিলম্যান। গত ২৬ মার্চ বুধবার ম্যানহাটন সিটি হলের সামনে বিলটি প্রতি সমর্থন জানিয়ে কাউন্সিলম্যানরা সাংবাদিক সম্মেলন করেন। এ সময় বাংলাদেশ এডভোকেসী গ্রুপের নেতৃবৃন্দুসহ কমিউনিটি এক্টিভিস্টরা উপস্থিত ছিলেন।
রাফায়েল এসপিনল বলেন, হালাল খাবার না থাকার কারণে পাবলিক স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীরা ক্যাফেটরিয়ায় লাঞ্চ গ্রহণ করে না। যার কারণে শিক্ষার্থীরা ক্ষুদার্থ থাকে বা মুসলিম পরিবারগুলো লাঞ্চের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়।
তিনি আরো বলেন, বর্তমানে সিটির শতকরা ১২ ভাগ শিক্ষার্থী মুসলিম। তাই সিটির ডিপার্টমেন্ট অফ এডুকেশন ইসলামিক বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে হালাল খাবার পরিবেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত।
কাউন্সিলম্যান মার্ক ওয়েফ্রীন বলেন, মুসলিম শিক্ষার্থীদের জন্য স্কুলে হালাল খাবার পরিবেশনের জন্য সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
কাউন্সিলম্যান এন্ডি কিং বলেন, সিটির স্কুলগুলোতে দিন দিন মুসলিম শিক্ষার্থী বাড়ছে। অবিলম্বে মুসলিম শিক্ষার্থীদের হালাল ফুড সরবরাহের জন্য প্রয়োজনীয় বিল আনতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাফায়েল বলেন, হালাল ফুড সরবরাহের জন্য তেমন অতিরিক্ত অর্থের প্রয়োজন হবেনা। শুধু ধর্মীয় বিধান অনুসরণ করে খাবার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এডভোকেসী গ্রুপের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার কামাল ভুইয়া বলেন, হালাল খাবার না থাকার কারণে আমাদের সন্তানরা স্কুলে লাঞ্চ গ্রহণ করতে পারেনা, এটা আমাদের জন্য বাড়তি কষ্ট।
ইমাম মাওলানা দেলোয়ার বলেন, হালাল খাবার স্বাস্থ্য সম্মত। বৈজ্ঞানিকভাবে হালাল খাবার সব ধরণের মানুষ গ্রহণ করতে পারে। প্রয়োজনী বিল সংশোধন করে উদ্যোগ নিলেই হালাল খাবার সরবরাহ করা সম্ভব।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এডভোকেসী গ্রুপের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার কামাল ভুইয়া, সেক্রেটারী জাহাঙ্গীর কবির, ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন, কবির চৌধুরী, এডভোকেট রুবাইয়া, সায়েদ ইলিয়াস খসরু, কেয়ার’র ডিরেক্টর সাদিয়া খন্দকার ও শাহানা মাসুম প্রমূখ।
©somewhere in net ltd.